কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:56 PM (IST) Jun 18
TMC fund: তৃণমূল কংগ্রেসের প্রায় ৬৭৫ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। দলের আর্থিক সম্পদ ও সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
09:38 PM (IST) Jun 18
Trump on Iran Deal: ইরানের সঙ্গে চুক্তি হতেই আমেরিকার শেয়ার বাজারে রেকর্ড। কমেছে তেলের দামও। বৃহস্পতিবার এমনই দাবি করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
09:19 PM (IST) Jun 18
Neymar Injury: পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) জন্য ঘোষিত দলে নেইমারকে রেখেছেন ব্রাজিলের (Brazil) প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। তাঁর এই সিদ্ধান্তের ফলে যে লাভ হয়নি, তা বুঝতে পারছে ব্রাজিল শিবির। এখনও ফিট হয়ে উঠতে পারেননি এই তারকা ফুটবলার। ফলে তিনি খেলতে পারছেন না।
08:58 PM (IST) Jun 18
পশ্চিম এশিয়ার সংকটের পর বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছুঁয়েছিল। তবে এখন দাম কমতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, ভারতে কি হতে পারে পেট্রোল আর ডিজেলে দাম।
08:27 PM (IST) Jun 18
ফ্রান্সের প্যারিসে অ্যালস্টম (Alstom)-এর সিইও মার্টিন সিওঁর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতে সংস্থার কাজের প্রশংসা করেন এবং 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগে তাদের ভূমিকার কথা তুলে ধরেন।
08:19 PM (IST) Jun 18
FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র (USA), কানাডায় (Canada) প্রবেশ করার ক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে। অনেকেই এই দুই দেশে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। তাঁদের মধ্যে ফুটবলাররাও আছেন। ফলে সংশ্লিষ্ট দলগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে।
08:03 PM (IST) Jun 18
META subscription plane: বিজ্ঞাপন নির্ভরতা কমাতে Facebook, Instagram ও WhatsApp-এর পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালু করল Meta। দেখুন এবার থেকে কত টাকা দিতে হবে।
07:12 PM (IST) Jun 18
international yoga day: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর প্রস্তুতি শুরু হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই উপলক্ষে রাজ্যজুড়ে তিন দিনের বৃহৎ কর্মসূচির ঘোষণা করেছেন।
07:03 PM (IST) Jun 18
FIFA World Cup 2026 News: এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে থাকতেই বিতর্ক দানা বাঁধছিল। বিশ্বকাপ শুরু হওয়ার পরেও বিতর্ক থামছে না। মার্কিন যুক্তরাষ্ট্র (USA), মেক্সিকোয় (Mexico) একাধিক অনভিপ্রেত ঘটনা ঘটছে। ইরান (Iran) দলের অনুশীলনের মাঠের পাশ থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার হয়েছে। এবার দক্ষিণ কোরিয়া (South Korea) দলের শিবিরের কাছে রহস্যজনক ড্রোন দেখা গেল।
06:29 PM (IST) Jun 18
weather alert: পশ্চিমবঙ্গজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, কলকাতাসহ প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলতে পারে।
06:02 PM (IST) Jun 18
Portugal vs DR Congo: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) শুরুটা ভালোভাবে করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁর দল পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে ডি আর কঙ্গোর সঙ্গে ড্র করেছে। এই ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি রোনাল্ডো। এই কারণে তাঁকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
05:46 PM (IST) Jun 18
TMC vs TMC: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভায় ফিরহাদ হাকিম বিদ্রোহী শিবিরের পাশে দাঁড়িয়েছেন বলে দাবি উঠছে, অন্যদিকে নয়না বন্দ্যোপাধ্যায় কালীঘাট-ঘনিষ্ঠ শিবিরেই রয়েছেন।
05:04 PM (IST) Jun 18
Cal HC On Yoga Day: আন্তর্জাতিক যোগ দিবস পালন নিয়ে এবার রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেড রোডে যোগ দিবস পালন নিয়ে কী বলল আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
04:51 PM (IST) Jun 18
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে পারে। নতুন প্রস্তাব অনুযায়ী অবসরের দিনেই কর্মীরা ৫০ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি পাওয়ার সুযোগ পেতে পারেন।
03:52 PM (IST) Jun 18
ডব্লিউবিজেইই ২০২৫-এর ফল প্রকাশিত হয়েছে পরীক্ষার ২৫ দিন পর, যার অপেক্ষায় ছিলেন হাজার হাজার পরীক্ষার্থী। এবার মেধা তালিকার শীর্ষে উঠে এসেছেন সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম স্থান অধিকার করেছেন।
03:15 PM (IST) Jun 18
কালীঘাটে রিনা গায়েনের বাড়িতে সিআইডির তল্লাশি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রিনা গায়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি।
01:54 PM (IST) Jun 18
Annapurna Scheme Update: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে সামনে এলো বড় আপডেট। কবে থেকে মিলবে এই প্রকল্পের টাকা? কী বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
01:48 PM (IST) Jun 18
NSE Mega IPO: অবশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) তাদের প্রায় ৩০,০০০ কোটি টাকার আইপিও-র জন্য সেবি-র কাছে খসড়া পত্র (DRHP) জমা দিয়েছে। এই আইপিওটি সম্পূর্ণ 'অফার ফর সেল' (OFS) ভিত্তিক।
01:33 PM (IST) Jun 18
01:06 PM (IST) Jun 18
WBJEE Result out 2026: প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্টের ফলাফল। কীভাবে নিজেদের ফলাফল দেখবেন পরীক্ষার্থীরা? কোন ওয়েবসাইটে গেলে সহজেই ডাউনলোড করা যাবে র্যাঙ্ক কার্ড? এই সমস্ত বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
01:02 PM (IST) Jun 18
FIFA World Cup 2026: বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৪৮টি দল নিয়ে আয়োজিত হচ্ছে ফুটবলের মহারণ। টুর্নামেন্টের শুরুতেই মাঠে নেমে পড়েছে অংশগ্রহণকারী ৪৮টি দেশেই। গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ শেষ হতেই স্পষ্ট, ২০২৬ বিশ্বকাপ শুরু থেকেই জমে উঠেছে।
12:53 PM (IST) Jun 18
12:45 PM (IST) Jun 18
সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগে তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করল বালুরঘাট জেলা আদালত। ২০১৮ সালে এক প্রযোজকের থেকে ছবির জন্য টাকা নিয়েও কাজ না করার ও টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সোহমের বিরুদ্ধে।
12:44 PM (IST) Jun 18
তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ভাটির দিকে ভারত সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চিন। এই বিশাল প্রকল্পের সম্ভাব্য প্রভাব নিয়ে নয়াদিল্লিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইয়ারলুং সাংপো নদীর উৎপত্তি তিব্বতে। এটি অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে এবং সেখানে 'সিয়াং' নদী নাম ধারণ করে।
12:39 PM (IST) Jun 18
অষ্টম বেতন কমিশনের শেষ তারিখ কবে? প্যানেলে কীভাবে ডেটা জমা দেবেন এবং কী কারণে তা বাতিল হতে পারে? এতে কারা লাভবান হবেন? অষ্টম বেতন কমিশনের রিপোর্ট কবে আসবে এবং বেতন কবে বাড়বে?
12:13 PM (IST) Jun 18
Gold Price Today: লক্ষ্মীবারে কমলো সোনার দাম। বড় স্বস্তি মধ্যবিত্তের!১৮ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:06 PM (IST) Jun 18
Cal HC On Ritabrata Banerjee: বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে কে থাকছেন? বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
11:59 AM (IST) Jun 18
11:38 AM (IST) Jun 18
Aroop Biswas News: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে এবার বিস্ফোরক দাবি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। চিঠিও দিলেন ব্যাঙ্ককে। কী বলছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
11:29 AM (IST) Jun 18
সরকার বিদ্যুৎ বিভাগের কর্মীদের ডিএ (DA) ১.৬২১% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। বিদ্যুৎমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৃদ্ধির ফলে মহার্ঘ ভাতার হার সংশ্লিষ্ট কর্মীর মূল বেতনের ১৭.৬৫১% থেকে বেড়ে ১৯.২৭২%-এ উন্নীত হয়েছে।
11:14 AM (IST) Jun 18
West Bengal Weather Update: প্রশান্ত মহাসাগরে সৃষ্ট 'সুপার এল নিনো'-র প্রভাবে পশ্চিমবঙ্গ তীব্র তাপপ্রবাহ ও বর্ষার ঘাটতির সম্মুখীন। এর ফলে দক্ষিণবঙ্গে খরা পরিস্থিতি ও কৃষি সংকট দেখা দিয়েছে, যখন উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণ হচ্ছে।
10:51 AM (IST) Jun 18
এর আগে তিন বার তাঁকে তলব করেছিল পুলিশ। প্রতি বারই তিনি হাজিরা এড়িয়েছিলেন। মেসি-কাণ্ডে অবশেষে থানায় হাজিরা দিলেন অরূপ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত লিখেছিলেন, আজ উনি দেখা দিতে পারেন। আর তাঁর ইঙ্গিতই ফলে গেল এবার।
10:50 AM (IST) Jun 18
২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১-১ ড্রয়ের পর ফ্রান্সের স্ট্রাইকার থিয়েরি অঁরি তাঁর স্পষ্ট মতামত ব্যক্ত করেন। তিনি মনে করেন, রোনাল্ডোর নড়াচড়া বা পজিশনিং পর্তুগালের উপকারের চেয়ে বরং ক্ষতিই করেছে। অঁরির মতে, ক্রিশ্চিয়ানোর উচিত নিজে গোল করার চেষ্টার চেয়ে দলের জন্য সুযোগ তৈরিতে মনোযোগ দেওয়া।
10:11 AM (IST) Jun 18
Share Market Today: টানা চার দিনের উত্থানের পর আজ ভারতীয় শেয়ার বাজার মিশ্র প্রবণতায় খুলেছে। বিশ্ব বাজারের অস্থিরতার মাঝেও অপরিশোধিত তেলের দাম কমায় স্বস্তি ফিরেছে। এই স্টকগুলি বড় খবরের জেরে নজরে রয়েছে।
10:09 AM (IST) Jun 18
বুধবার অ্যাজটেকা স্টেডিয়ামে 'গ্রুপ কে'-র উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলতে আসা উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ ব্যবধানের দাপুটে জয় দিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রত্যাবর্তন উদযাপন করল কলম্বিয়া। আর এই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখালেন লুইস দিয়াজ।
09:40 AM (IST) Jun 18
'হ্যাঙ্গর' নামটি ইতিহাসের স্মৃতি জাগিয়ে তোলে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সাবমেরিন 'পিএনএস হ্যাঙ্গর' ভারতের যুদ্ধজাহাজ 'আইএনএস খুকরি'-কে ডুবিয়ে দিয়েছিল। স্বাধীনতার পর যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর কোনও যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার সেটিই ছিল প্রথম ঘটনা।
09:21 AM (IST) Jun 18
২০২১ সালে ভোপালের এমপি-এমএলএ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেছিলেন প্রবীণ বিজেপি নেতা ও মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়। মামলায় অভিযোগ করা হয়েছিল যে, ২০২০ সালের নভেম্বরে কলকাতায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্দোরের প্রাক্তন বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে 'গুণ্ডা' বলে অভিহিত করেছিলেন।
09:20 AM (IST) Jun 18
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সামিনেশন বোর্ড। ১৮ জুন ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইট www.wbjeeb.in এবং www.jeeb.nic.in থেকে তাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।