Published : Mar 23, 2026, 08:53 AM ISTUpdated : Mar 23, 2026, 10:50 PM IST

Ajker Bangla News Live: West Bengal Election 2026 - দাবাং মোডে নির্বাচন কমিশন ৭৩ জন রিটার্নিং অফিসারকে ছেঁটে ফেলল ECI

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

West Bengal Election 2026

10:50 PM (IST) Mar 23

West Bengal Election 2026 - দাবাং মোডে নির্বাচন কমিশন ৭৩ জন রিটার্নিং অফিসারকে ছেঁটে ফেলল ECI

West Bengal Election 2026: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে বিধানসিভা ভোট। ফলপ্রকাশ হবে আগামী ৪ মে। পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। আর প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার দায়িত্বে থাকেন। অর্থাৎ, এই রাজ্যের মোট রিটার্নিং অফিসারের সংখ্যা ২৯৪ জন। তাদের মধ্যে ৭৩ জন অপসারিত হলেন।

Read Full Story

10:04 PM (IST) Mar 23

চুল ঝরার নেপথ্যে থাকতে পারে নানা কারণ, কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার?

চুল আঁচড়ানো অনিয়মিত হলে কিংবা অতিরিক্ত তাপ দিয়ে কেশসজ্জা করলেও চুলের ক্ষতি হয়। তা থেকেও চুল ঝরতে পারে। কেশসজ্জার জন্য অতিরিক্ত রাসায়নিক ব্যবহারেও সমস্যা হয় অনেক সময়।

 

Read Full Story

09:43 PM (IST) Mar 23

East Bengal vs Mohammedan - মহামেডানকে নিয়ে ছেলেখেলা করল ইস্টবেঙ্গল, ৭-০ গোলে বিরাট জয়

East Bengal vs Mohammedan: ৭-০ গোলে জয় ছিনিয়ে নিল লাল হলুদ শিবির। যুবভারতীতে লাল হলুদ ব্রিগেডের দাপট। অপেক্ষাকৃত দুর্বল সাদাকালো শিবিরকে পেয়ে রীতিমতো ছেলেখেলা করল কোচ অস্কার ব্রুজোর দল। 

Read Full Story

08:05 PM (IST) Mar 23

SIR Voter List 2026 - দ্বিতীয় দফার তালিকা প্রকাশ রাত ৯টায়, জানালেন সিইও! কতজনের নাম বাদ?

SIR Voter List 2026: সামনে আসবে দ্বিতীয় দফার তালিকা। প্রায় ৬০ লক্ষ ভোটার বিবেচনাধীন তালিকায় রয়েছে। তাদের মধ্যে ঠিক কতজনের তথ্যের সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে? সেই সংখ্যা নিজেই জানাতে পারলেন না মুখ্য নির্বাচনী আধিকারিক তথা সিইও মনোজ আগরওয়াল।

Read Full Story

07:55 PM (IST) Mar 23

News Round Up - বিধানসভা ভোট নিয়ে তৃণমূলকে কটাক্ষ থেকে শুরু করে বিপাকে পিএসএল, সারাদিনের সব খবর এক ক্লিকে

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

Read Full Story

07:49 PM (IST) Mar 23

PSL 2026 - "পাকিস্তানে খেলতে আসলে বিপদ হতে পারে", বিদেশি ক্রিকেটারদের হুমকি দিল জঙ্গি সংগঠন! চরম বিপাকে পিএসএল

PSL 2026: ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’-এর বড় নেতা জামাত উল আহরার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমরা বিশ্বের বাকি সমস্ত দেশের ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাইছি। আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না দয়া করে। যদি কারও সঙ্গে কিছু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কোনও দায় থাকবে না। পাকিস্তানে খেলতে এলে বিপদ হবে।”

Read Full Story

07:43 PM (IST) Mar 23

West Bengal News - কেউ চপ ভাজছেন তো কেউ আবার রুটি বেলছেন, অভিনব কায়দায় প্রচার তৃণমূলের

Arambagh Tmc News: ভোট প্রচারে চপ শিল্পই ভরসা। বিধানসভা ভোটের প্রচারে বেড়িয়ে চপ ভেজে জনসংযোগ খোদ তৃণমূল প্রার্থীর। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

07:05 PM (IST) Mar 23

Samik Bhattacharya - 'ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের বিসর্জন', ভোট নিয়ে অকপট শমীক ভট্টাচার্য

Samik Bhattacharya On Election: বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। ভোটের আর একমাসও বাকি নেই। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী তরজা। এবার তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালেন শমীক ভট্টাচার্য। কী বলেছেন তিনি? দেখুন ফটো গ্যালারিতে…

Read Full Story

06:57 PM (IST) Mar 23

Oil Prices - ট্রাম্পের একটি ঘোষণা, তাতেই হুড়মুড়িয়ে কমে গেল তেলের দাম

Oil Prices: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। এই ঘোষণার পরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৩ শতাংশের বেশি কমে গেছে। 

 

Read Full Story

06:55 PM (IST) Mar 23

বাড়িতে চার পেয়ে পোষ্য পালন করতে চান? তাহলে তার আগে জেনে নিন এর খরচ কত?

বাড়িতে নতুন চারপেয়ে সদস্য (কুকুর বা বিড়াল) আনার আগে মাসিক খরচ সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। একটি পোষ্যের জন্য খাবার, গ্রুমিং, ভ্যাকসিনেশন ও চিকিৎসা মিলিয়ে মাসে অন্তত ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এই খরচ প্রজাতি, বয়স এবং স্বাস্থ্যের ওপর নির্ভর করে বাড়ে।

Read Full Story

06:30 PM (IST) Mar 23

Rahul Gandhi - ট্রাম্পের ১০০% নিয়ন্ত্রণে মোদী, গুজরাট থেকে তোপ রাহুলের

Rahul Gandhi ON Modi: গুজরাটের ভাদোদরায় প্রধানমন্ত্রী মোদীকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, মোদী আপোস করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ১০০% নিয়ন্ত্রণে রয়েছেন, তাই সংসদে বিতর্কে ভয় পান।

 

Read Full Story

06:26 PM (IST) Mar 23

Kalyan Banerjee - ভোটের মুখে মুখ্যসচিব-স্বরাষ্ট্র সচিব বদলি নিয়ে সরব কল্যাণ, কমিশনকে তীব্র আক্রমণ

Kalyan Banerjee On Election Commission: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সরকারে একের পর এক পদস্থ কর্তার বদলি। বিপর্যয় ঘটলে রাজ্য সামলাবে কে? কমিশনকে বিঁধে তোপ কল্যাণ বন্দ্যেপাধ্যায়ের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

06:07 PM (IST) Mar 23

BJP Manifesto - অমিত শাহের হাত ধরেই বিজেপির সংকল্পপত্রের প্রকাশ শুক্রবার, রইল প্রতিশ্রুতির তালিকা

BJP Manifesto: বিজেপির ইস্তাহার সংকল্পপত্র প্রকাশ করতে পারেন অমিত শাহ। দুই দিনের রাজ্য সফরে আসছেন তিনি। ২৮ মার্চ, শুক্রবার প্রকাশ হতে পারে সংকল্পপত্র। কী কী প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। রইল তার আভাস। 

 

Read Full Story

05:36 PM (IST) Mar 23

লক্ষ্মীর ভাণ্ডার ললিপপ! ভবিষ্যতের জন্য ফাঁদ তৈরি করছেন মমতা? কী বলছেন বাংলার মহিলারা?

‘লক্ষ্মীর ভাণ্ডার’ কি শুধুই সাময়িক স্বস্তি, নাকি দীর্ঘমেয়াদে একটি সামাজিক পরিবর্তনের সূচনা? উত্তর সহজ নয়। তবে এটা স্পষ্ট, এই প্রকল্প এখন শুধু একটি ভাতা প্রকল্প নয়, বরং রাজ্যের অর্থনীতি, সমাজ এবং রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

Read Full Story

05:32 PM (IST) Mar 23

West Bengal SIR Update - প্রকাশিত হতে চলেছে বিচারাধীন ভোটারদের নামের তালিকা, কীভাবে দেখবেন আপনার নাম?

West Bengal SIR Update: ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও এখনও প্রকাশিত হয়নি বিচারাধীন ভোটারদের নামের তালিকা। কমিশন সূত্রে খবর, সোমবার বিকেলেই প্রকাশিত হবে সেই তালিকা। এই বিষয়ে কী বলছে কমিশন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

05:05 PM (IST) Mar 23

Murshidabad - বিধানসভা ভোটের আগে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা, রেজিনগরে তীব্র চাঞ্চল্য

Murshidabad News: গরমের সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ। ভোটবঙ্গে এবার খেলার মাঠ থেকে উদ্ধার দুই ব্যাগ ভর্তি বোমা। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

05:02 PM (IST) Mar 23

US-Iran War - ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোতে হামলা ৫ দিন স্থগিত ট্রাম্পের, আবার কী হল?

ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোর ওপর যে কোনও সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখতে তিনি মার্কিন প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন। গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অত্যন্ত ইতিবাচক আলোচনার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

Read Full Story

04:56 PM (IST) Mar 23

Baba Vanga Predictions - ২৩ মার্চের পর খুলবে ভাগ্য, বাবা ভাঙ্গার মতে এই ৫ রাশির জাতকরা হবেন কোটিপতি

Weekly Predictions Baba Vanga: বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীর জন্য বিশ্বজুড়ে পরিচিত। ২৩ থেকে ২৯ মার্চের মধ্যে তিনি কয়েকটি রাশির জাতকদের জন্য দারুণ সুখবর দিয়েছেন। বাবা ভাঙ্গার পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে পাঁচটি রাশির জাতকদের ভাগ্য চমকাতে চলেছে।

 

Read Full Story

04:24 PM (IST) Mar 23

Pakistan Fuel Crisis - বিশ্বজুড়ে জ্বালানি সংকটে পাকিস্তানে আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Pakistan Fuel Crisis: ইরান বনাম ইজরায়েল, আমেরিকা সংঘাতের আবহে দেশজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। ভুগছে গোটা দেশ। পরিস্থিতি দিন দিন বেগতিক ঠেকছে পাকিস্তানের। কী বলছে শাহবাজ সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

04:23 PM (IST) Mar 23

Narendra Modi - 'একজোট হয়ে তৈরি থাকতে হবে', ইরানের যুদ্ধ নিয়ে লোকসভা প্রক্রিয়া নরেন্দ্র মোদীর

PM Modi on West Asia Conflict:পশ্চিম এশিয়ার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই সংঘাতের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে, তাই ভারতকে প্রস্তুত থাকতে হবে। তাঁর মতে, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই একমাত্র সমাধান সম্ভব।

 

Read Full Story

04:23 PM (IST) Mar 23

Womens Reservation Act - শীঘ্রই লোকসভা-বিধানসভায় ৩৩% মহিলা, 'মহিলা সংরক্ষণ আইন' লাগু করতে পারে কেন্দ্র

বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 'মহিলা সংরক্ষণ আইন' বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এই নতুন আইনটিকে ২০১১ সালের আদমশুমারির তথ্যের ওপর ভিত্তি করে কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী, লোকসভার মোট আসনের সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮১৬-তে দাঁড়াবে, যার মধ্যে ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।

Read Full Story

03:59 PM (IST) Mar 23

ISF Candidate List - দল বদল করেই পছন্দের কেন্দ্রে প্রার্থী আরাবুল ইসলাম, ভাঙড়ে লড়ছেন নওশাদ সিদ্দিকী

ISF Candidate List: প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল ISF। ২৩টি আসনে প্রার্থী দিয়েছে। নাম রয়েছে আরাবুল ইসলাম আর দলের প্রতিষ্ঠাতা সদস্য নওশাদ সিদ্দিকীর। বামেদের সঙ্গে জট না কাটা ৪টি আসনে প্রার্থী ঘোষণা।

 

Read Full Story

03:22 PM (IST) Mar 23

PM Modi - জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ কেন্দ্রের, ভারতের কাছে কত টন তেল মজুত রয়েছে? জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

PM Modi On LPG: মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে ভারতে দেখা দিয়েছে জ্বালানি সংকট। কিন্তু দেশে এখনও পর্যাপ্ত তেল সঞ্চিত রয়েছে বলে সোমবার সংসদে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী বলেছেন তিনি? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…

Read Full Story

03:13 PM (IST) Mar 23

Mamata Banerjee - নন্দীগ্রামের বদলা ভবানীপুরে! শুভেন্দুকে হারাতে মমতার রণকৌশল কী

Bhabanipur: বঙ্গ বিধানসভা নির্বাচনে এবার হটসিট ভবানীপুর। এই কেন্দ্রে লড়াই মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। ইতিমধ্যেই নন্দীগ্রামের বদলা নিতে মমতা বন্দ্যোপাধ্য়ায় দলের নেতা কর্মীদের টিপস দিয়েছেন। দেখুন মমতার রণকৌশল

 

Read Full Story

02:45 PM (IST) Mar 23

India LPG - ভারতে এলপিজি সংকট আবহে কমবে গ্যাসের দাম! পেট্রলিয়াম মন্ত্রকের চিঠিতে হৈচৈ

India LPG Gas Shortage: হরমুজ প্রণালী দিয়ে ভারতে তেলের ট্যাঙ্কার প্রবেশ করলেও এখনও কাটেনি এলপিজি সংকট। দেশজুড়ে গ্যাসের এই আকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার বিকল্প চিন্তাভাবনা শুরু করল অয়েল মার্কেটিং সংস্থাগুলি। বিশদে জানতে আরও পড়ুন…

Read Full Story

02:13 PM (IST) Mar 23

Dilip Ghosh - 'রাজ্যের পরিস্থিতি বাংলাদেশের মত', ভোটের মুখে মমতাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ

DILIP Ghosh on MAMATA: তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে পরিস্থিতি বাংলাদেশের মতো হয়ে গিয়েছে, যেখানে হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার চলছে।

 

Read Full Story

01:49 PM (IST) Mar 23

Chingrighata Metro Case - 'মামলা তুলুন, না হলে খারিজ করব', চিংড়িঘাটা মেট্রো জটে রাজ্যকে তুলোধোনা সুপ্রিম কোর্টের

চিংড়িঘাটায় মেট্রোর বকেয়া নির্মাণকাজ নিয়ে রাজ্যের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের রায়ে কোনও ত্রুটি নেই। মেট্রোর অরেঞ্জ লাইন সম্প্রসারণের জন‍্য চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক সংক্রান্ত মামলায় রাজ‍্য এবং পুলিশকে তুমুল তুলোধোনা সর্বোচ্চ আদালতের। প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, হয় মামলা তুলে নিন। না হলে মামলা খারিজ করে দেব।

Read Full Story

12:59 PM (IST) Mar 23

Voter Facilities - প্রার্থী তালিকা থেকে জল- এবার সবকিছুই থাকবে ভোটারদের জন্য, কড়া নির্দেশ ECI-র

ECI Orders For Voter: আসন্ন বিধানসভা ভোটের আগে সব ভোটকেন্দ্রে ন্যূনতম সুবিধা নিশ্চিত করার জন্য কড়া নির্দেশ দিল। পশ্চিমবঙ্গের সব বুথে পানীয় জল, শৌচাগার, র‍্যাম্প থেকে শুরু করে ভোটার সহায়তা কেন্দ্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

 

Read Full Story

12:31 PM (IST) Mar 23

PAN Card Rules - শুধু আধার দিয়ে প্যান কার্ড পাবেন না, ১ এপ্রিল থেকেই নিয়মে বদল, কী কী লাগবে?

১ এপ্রিল, ২০২৬ থেকে প্যান (PAN) আবেদনের নিয়মে পরিবর্তন আসতে চলেছে, যা সমগ্র ভারতের করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নতুন তথ্য নিয়ে আসবে। আপনি যদি প্যান কার্ডের জন্য আবেদন করার পরিকল্পনা করে থাকেন, তবে শীঘ্রই এই প্রক্রিয়ায় শুধুমাত্র আধার কার্ড থাকাই যথেষ্ট হবে না। এর সঙ্গে আরও কিছু নথিপত্রের প্রয়োজন হবে।

Read Full Story

12:15 PM (IST) Mar 23

DA Case - ভোটের মুখে জোড়া ডিএ মামলা, মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীরা চাপ বাড়ছে নবান্নের

Twin DA Case: সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে জোড়া মামলা বকেয়া DA-এর দাবিতে। জোড়া মামলায় রীতিমত চাপ বাড়ছে রাজ্য সরকারের ওপর। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া DA-এর দাবিতে অনড়। ভোটের মুখে চাপ বাড়ছে নবান্নে।

 

Read Full Story

12:03 PM (IST) Mar 23

Budget Session - বাজেট অধিবেশন শুরু, দুটি গুরুত্বপূর্ণ বিল পেশ করছেন নির্মলা সীতারামন

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্পোরেট আইন (সংশোধনী) বিল, ২০২৬ এবং ফিনান্স বিল, ২০২৬ পেশ করতে চলেছেন। লোকসভায় অন্যান্য মন্ত্রীরাও বিভিন্ন রিপোর্ট পেশ করবেন।
Read Full Story

11:48 AM (IST) Mar 23

Aligarh Conjoined Twins - দুটো মাথা, দুটো হাত ও চারটে পা, বিরল যজম সন্তানের জন্ম দিয়ে মৃত্যু মায়ের

আলিগড়ের একটি ঘটনা মানুষকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। এটি একটি চিকিৎসাগত ঘটনা নয়, বরং আবেগ, বিজ্ঞান এবং নিয়তির এক অকথিত সংযোগের উপাখ্যান। একদিকে ছিল নতুন প্রাণের আগমনের আনন্দ, অন্যদিকে ছিল আকস্মিক ও গভীর শোক, যা একটি পরিবারকে গ্রাস করেছিল। গত ১৭ মার্চ সাসনি গেট এলাকার বিহারী নগরের বাসিন্দা আকাশ কুমারের বাড়িতে যা ঘটেছিল, তা কোনওভাবেই স্বাভাবিক ছিল না।

Read Full Story

11:08 AM (IST) Mar 23

Gold Price - আরও সস্তা হল সোনা, দেখে নিন একধাক্কায় কতটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট

সোনার দাম প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং সম্প্রতি একটি উল্লেখযোগ্য পতন দেখা গেছে। এই প্রতিবেদনে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই সহ ভারতের বিভিন্ন শহরের আজকের ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দামের একটি বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

10:54 AM (IST) Mar 23

Stock Market Today - আশঙ্কা সত্যি করে শেয়ার বাজার ব্যাপক ধস, Sensex ১৮০০ পয়েন্ট কমল, পড়ল Nifty-ও

যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটল, বিদেশ থেকে আসা নেতিবাচক ইঙ্গিতের মধ্যেই ভারতীয় শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ধসে পড়ল। অপরিশোধিত তেলের দামে বৃদ্ধি, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের তীব্রতা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি সপ্তাহের প্রথম দিনে বাজারের মনোভাবকে ম্লান করে দিয়েছে।

Read Full Story

10:41 AM (IST) Mar 23

৮ম বেতন কমিশনে আমূল বদল! DA গণনার নতুন সূত্রে কত বাড়বে বেতন ও পেনশন? দেখুন হিসেব

৮ম বেতন কমিশনে ডিএ (DA) গণনার পুরনো সূত্র বদলে নতুন আইক্রয়েড ফর্মুলা কার্যকর করার দাবি উঠেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮,০০০ থেকে বেড়ে ৩০,০০০ টাকা এবং পেনশনও উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। জেনে নিন হিসেব ও প্রভাব।

Read Full Story

10:30 AM (IST) Mar 23

Noida Airport - উদ্বোধনের আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন যোগী, ২৮ মার্চ আসছেন মোদী

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনের আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী ২৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। অনুষ্ঠান উপলক্ষে নিরাপত্তা, ট্র্যাফিক এবং অন্যান্য সুবিধা নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
Read Full Story

10:30 AM (IST) Mar 23

Indian Railways - চলন্ত ট্রেনে অসুস্থ শিশু, সুস্থ করল রেল! ইন্ডিয়ান রেলওয়ের ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া

চলন্ত ট্রেনে অসুস্থ শিশু, মায়ের পাশে রেল! ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া

Read Full Story

10:27 AM (IST) Mar 23

Airfare Cap - উড়ানের ভাড়ার ঊর্ধ্বসীমা তুলে নিল সরকার, DGCA দিল নতুন সময়সূচি

দেশের মধ্যে বিমান ভাড়ার ওপর থেকে সাময়িক ঊর্ধ্বসীমা তুলে নিল কেন্দ্র। তবে বিমান সংস্থাগুলিকে ভাড়া নিয়ে সংযম দেখানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে, DGCA ২৯ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নতুন সময়সূচি প্রকাশ করেছে।
Read Full Story

10:26 AM (IST) Mar 23

LPG Crisis - হাজার চেষ্টা করলেও এই গ্রাহকরা আর রান্নার গ্যাস পাবেন না, ডিটেলে জানুন কারণটা

উপসাগরীয় দেশগুলিতে ক্রমবর্ধমান যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বব্যাপী এলপিজি সরবরাহ প্রভাবিত হয়েছে। ফলস্বরূপ, ভারতে একটি গ্যাস সঙ্কট আসন্ন। এর প্রতিক্রিয়ায়, গ্যাস এজেন্সিগুলি কঠোর নিয়ম জারি করেছে। এই নিয়ম অনুসারে, যে সমস্ত গ্রাহক গত নয় মাসে একটিও সিলিন্ডার বুক করেননি, তাঁদের বুকিং পরিষেবা স্থগিত বা বন্ধ করে দেওয়া হতে পারে।

Read Full Story

09:43 AM (IST) Mar 23

Strait Of Hormuz - হরমুজে জাহাজ প্রতি ২ মিলিয়ন ডলার নিচ্ছে ইরান, ভারতকেও কি দিতে হয়েছে?

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার বিনিময়ে কিছু বাণিজ্যিক জাহাজের কাছে ২ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৮.৭৫ কোটি টাকা) করে ইরান নিচ্ছে। এমনই দাবি করছে বলে একটি সংবাদমাধ্যম। প্রতিবেদনটিতে একজন ইরানি সাসদের বক্তব্যকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ইরানি সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজের্দি এই দাবিটি করেছেন।

Read Full Story

More Trending News