Published : Apr 26, 2026, 08:57 AM ISTUpdated : Apr 27, 2026, 12:23 AM IST

Ajker Bangla News Live: West Bengal Election 2026 - বোমা তৈরি রুখতে বিশেষ অভিযান! দাবাং মোডে নির্বাচন কমিশন

সংক্ষিপ্ত

Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

West Bengal Election 2026

12:23 AM (IST) Apr 27

West Bengal Election 2026 - বোমা তৈরি রুখতে বিশেষ অভিযান! দাবাং মোডে নির্বাচন কমিশন

West Bengal Election 2026: বোমা নিষ্ক্রিয় করতে পুলিশকে অবিলম্বে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। পরিষ্কারভাবে বলা হয়েছে, ভোটের দিন কোনওভাবেই যেন বোমা বিস্ফোরণের মতো ঘটনা না ঘটে। সেটা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটে গেছে। 

Read Full Story

10:43 PM (IST) Apr 26

Mamata Banerjee - "সামাজিক কাজের মাধ্যমে আমরা রাজনীতি করি", কালীঘাট থেকে বার্তা মমতার

Mamata Banerjee: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে কালীঘাটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee live)।এই সভা থেকেও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী (mamata banerjee news)।

Read Full Story

10:10 PM (IST) Apr 26

Trump - হোয়াইট হাউসে ‘টপ সিক্রেট বলরুম’ থাকলে এই হামলা হতোই না - ট্রাম্প

Donald Trump: হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গোলাগুলির ঘটনার পর মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউসের ভেতরে একটি ‘মিলিটারি টপ সিক্রেট বলরুম’ তৈরি হলে এমন ঘটনা এড়ানো যেত।

 

Read Full Story

09:55 PM (IST) Apr 26

WEATHER - কয়েক দিন পরেই বদলে যাবে আবহাওয়া, সক্রিয়া হচ্ছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা

India Weather: এপ্রিলের প্রথম থেকেই হুহু করে চড়ছে তাপমাত্রার পারদ। উত্তর থেকে মধ্যভারত - একাধিক জায়গায় শুরু হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। । বিজ্ঞানীদের অনুমান এই অবস্থায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সাময়িক স্বস্তি পেতে পারে ভারতের বাসিন্দারা।

 

Read Full Story

08:55 PM (IST) Apr 26

Bhabanipur - ৮৭ মিনিটের পদযাত্রা, প্রায় গোটা ভবানীপুরের জনতার মন ছোঁয়ার চেষ্টা মমতার

Mamata Banerjee: রবিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পদযাত্রা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই আসন ধরে রাখা সম্মানের লড়াই, তেমনই বিজেপির কাছেও এটি পাখির চোখ।

 

Read Full Story

08:33 PM (IST) Apr 26

West Bengal Election - রামের ভোট বামে? "বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট হয়েছে!" ভাইরাল সোশ্যাল মিডিয়া পোষ্ট

West Bengal Election: একটি সোশ্যাল মিডিয়া পোষ্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। উল্লেখ্য, একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতে, বিগত বেশ কয়েকটি নির্বাচনে বামেদের ভোট বিজেপিতে গেছে। পরিসংখ্যানও সেই কথাই বলছে। তবে এবার কী হবে? রামের ভোট কি বামে ফিরবে?

Read Full Story

08:20 PM (IST) Apr 26

PM Modi - ঝালমুড়ি- গঙ্গায় নৌকা বিহারের পর এবারগে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো মোদীর, দেখুন ছবিতে

PM Modi: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের দ্বিতীয় দফার আগে রবিবার কলকাতার ঐতিহাসিক ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে গিয়ে মতুয়া সম্প্রদায়কে নাগরিকত্ব (CAA) দেওয়ার আশ্বাস দেন তিনি।

 

Read Full Story

07:56 PM (IST) Apr 26

গরমে মাথায় ঘাম আর খুশকি? কর্পূরের তেল মাখুন, ৭ দিনেই চুল হবে সিল্কি

গরমে ঘাম, ধুলো আর তেল মিশে মাথায় খুশকি আর চুলকানির সমস্যা বাড়ে। বাজারচলতি শ্যাম্পুতে কাজ না হলে কর্পূরের তেল ম্যাজিকের মতো কাজ করে। কর্পূরে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ আছে যা স্ক্যাল্পের ইনফেকশন সারায়, খুশকি কমায়। নারকেল তেলের সাথে কর্পূর মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিন এই তেল। সপ্তাহে ২ দিন লাগালেই চুল পড়া কমবে, চুল হবে ঘন আর ঝলমলে।

Read Full Story

07:33 PM (IST) Apr 26

চর্চায় TMC প্রার্থী অদিতি মুন্সির সম্পত্তি, ৫ বছরে ৪ গুণ বৃদ্ধি! সম্পদ নিয়ে একগুচ্ছ প্রশ্ন BJP-র

Aditi Munshi's net Assets: রাজনীতিবিদের থেকেও ভক্তিমূলক গানের শিল্পি হিসেবেই অদিতি মুন্সি বেশি সমাদৃত। রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থীর সম্পত্তি এবার ভোটের আগে জোর চর্চায়।

 

Read Full Story

07:12 PM (IST) Apr 26

Brain Eating Amoeba - মানুষের 'মাথা খাওয়া' অ্যামিবা নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী, জানুন রোগের লক্ষণ-বাঁচার উপায়

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ 'মস্তিষ্ক খেকো অ্যামিবা' (brain-eating amoeba)-র সংক্রমণের হার বৃদ্ধির প্রেক্ষিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জনগণকে সতর্ক থাকতে এবং সংক্রমণ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতেও অনুরোধ করেছেন।

Read Full Story

06:29 PM (IST) Apr 26

WB Election - অলি-গলিতে চলবে বাইক টহল, রাস্তায় থাকবে সিসি ক্যামেরা, দ্বিতীয় দফার ভোটে সুরক্ষা আরও জোরদার

দ্বিতীয় দফার ভোটের জন্য সুরক্ষা আরও জোরদার করতে চলেছে নির্বাচন কমিশন। এবার ভোটকেন্দ্রের আশপাশে পাড়ার অলি-গলিতেও চলবে টহল। বাইক নিয়ে টলল দেবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কমিশনের তরফে এই অনুমতি দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট রয়েছে।

Read Full Story

06:17 PM (IST) Apr 26

Amit Shah - মমতারা জঙ্গিদের বিরিয়ানি খাওয়াতো! নদিয়ায় অভিযোগ অমিত শাহের

Amit Shah: নদিয়ার জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র আক্রমণ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সরকার জঙ্গিদের 'বিরিয়ানি' খাওয়াত। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার উরি, পুলওয়ামার মতো হামলার কড়া জবাব দিয়ে দেশকে সন্ত্রাসমুক্ত করেছে।

 

Read Full Story

05:52 PM (IST) Apr 26

Royal Enfield Scram 450 - অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সুখবর! রয়্যাল এনফিল্ডের নতুন বাইক স্ক্র্যাম ৪৫০ শীঘ্রই আসছে

রয়্যাল এনফিল্ড শেরপা ইঞ্জিনের উপর ভিত্তি করে ভারতীয় বাজারের জন্য একটি নতুন স্ক্র্যাম্বলার মোটরসাইকেল তৈরি করছে। এটি সেই একই প্ল্যাটফর্ম, যা কোম্পানিটি হিমালয়ান ৪৫০ অ্যাডভেঞ্চার ট্যুরার এবং গেরিলা ৪৫০ রোডস্টারের জন্য ব্যবহার করে।

Read Full Story

05:42 PM (IST) Apr 26

PM Modi's Latter - 'আপনার নরেন্দ্র মোদী', মুর্শিদাবাদের শিল্পিকে চিঠিতে আর কী লিখলেন প্রধানমন্ত্রী

PM Modi's Latter: মুর্শিদাবাদের জঙ্গিপুরের তরুণী শিল্পী বৃষ্টি মণ্ডল। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের আঁকা একটি ছবি উপহার দিয়েছিলেন তিনি। তার জবাবেই এবার প্রধানমন্ত্রীর কাছ থেকে এল প্রশংসাপত্র। এই ঘটনায় উচ্ছ্বসিত বৃষ্টি ও তাঁর পরিবার।

 

Read Full Story

05:19 PM (IST) Apr 26

Kash Patel - ট্রাম্প প্রশাসনে ফের রদবদল? এবার কি FBI প্রধান কাশ প্যাটেলের পালা

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে একের পর এক উচ্চপদস্থ কর্তা পদ ছাড়ছেন। এবার সেই তালিকায় নতুন নাম হতে পারে FBI ডিরেক্টর কাশ প্যাটেল। পলিটিকোর রিপোর্ট অনুযায়ী, হোয়াইট হাউসের অন্দরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে।

 

Read Full Story

05:01 PM (IST) Apr 26

দেড় টনের এসি এক রাতে কত পরিমাণ বিদ্যুৎ খরচ করে, মাসে কত কারেন্ট বিল আসবে?

গ্রীষ্মকালে এসি একটি অপরিহার্য জিনিস, কিন্তু এটি ব্যবহার করার আগে সবাই জানতে চায় যে একটি ১.৫-টন এসি প্রতি রাতে কতটা বিদ্যুৎ খরচ করে। যখন মাসিক বিদ্যুৎ বিল আপনার পকেটের ওপর একটি বড় চাপ সৃষ্টি করে, তখন এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 

 

Read Full Story

04:52 PM (IST) Apr 26

West Bengal Election 2026 - হুমকি দিলে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে নজিরবিহীন শাস্তি? বার্তা দিল নির্বাচন কমিশন

West Bengal Election 2026: কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতার পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ওসি এবং আইসি সহ সমস্ত পুলিশ আধিকারিকদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

Read Full Story

04:45 PM (IST) Apr 26

Weather News - কালো মেঘে ঢাকলো আকাশ! দক্ষিণের ৮ জেলায় ঝড়়-বৃষ্টির কমলা সতর্কতা, ভারী বৃষ্টি উত্তরে

WB Weather: শনিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলে গেছে। আকাশ মুখ ঢেকেছে কালো মেঘে। সোমবার পর্যন্ত ঝড়়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে। উত্তরে হবে ভারী বৃষ্টি।

 

Read Full Story

04:23 PM (IST) Apr 26

Heatwaves Impact - তাপমাত্রা ১০ ডিগ্রি বাড়তে পারে, শহরে দারিদ্র বাড়বে ৭০০ শতাংশ - বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট

আজ, বিশ্বের বিভিন্ন শহরে তাপ একটি নীরব ঘাতকের মতো ছড়িয়ে পড়ছে। এই সমস্যাটি 'গ্লোবাল সাউথ' বা বৈশ্বিক দক্ষিণের শহরগুলোতে—অর্থাৎ দরিদ্র দেশগুলোর নগরগুলোতে তীব্র আকার ধারণ করেছে।

Read Full Story

03:34 PM (IST) Apr 26

কোল টমাস অ্যালেন - ট্রাম্পের অনুষ্ঠানে গুলি চালিয়ে অপরাধী অ্যালেন, শিক্ষা- কর্মজীবন অবাক করার মত

Cole Thomas Allen: মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে গুলি চালিয়ে গোটা আমেরিকার কাছে অপরাধী কোল টমাস অ্যালেন। কিন্তু এই ব্যক্তির শিক্ষা আর কর্মজীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় তথ্য রীতিমত অবার করার মত।

 

Read Full Story

03:32 PM (IST) Apr 26

PM Modi Bangaon Rally - মতুয়া গড়ে দাঁড়িয়ে মোদী বললেন, 'তৃণমূলের অহঙ্কার ভেঙে চুরমার, দ্বিতীয় দফায় নিশ্চিত বিজেপি সরকার'

PM Modi Bangaon Rally: বঙ্গ ভোটের প্রচার একেবারে শেষদিকে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আগামিকাল শেষ হচ্ছে ভোটপ্রাচর। তার আগে বনগাঁয় প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া গড়ে দাঁড়িয়ে মোদী বললেন, প্রথম দফায় তৃণমূলের অহঙ্কার ভেঙে গিয়েছে।

Read Full Story

02:36 PM (IST) Apr 26

Murder Case - পাশের ঘরে অসুস্থ ছেলে, স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক!

Garia Murder Case: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election) চলাকালীন গড়িয়ায় এক চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে গেল। এক অধ্যাপকের বিরুদ্ধে নিজেদের ফ্ল্যাটেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই আবাসনে রীতিমতো চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Read Full Story

02:19 PM (IST) Apr 26

West Bengal Vote - দ্বিতীয় দফায় ভোটের আগে হিঙ্গলগঞ্জে নতুন ওসি, কাকে দায়িত্ব দিলো কমিশন?

West Bengal Election Update: দ্বিতীয় দফায় ভোটের মুখে কমিশনের নির্দেশে হিঙ্গলগঞ্জ থানায় নতুন ওসি। কাকে দায়িত্ব দিলো জাতীয় নির্বাচন কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

01:41 PM (IST) Apr 26

Premanand Maharaj - মৃত্যু কী, কেন একে ভয় করা হয়? জানুন প্রেমানন্দ মহারাজের ব্যাখ্যা

মৃত্যু এমন একটি শব্দ যা ভয়, উদ্বেগ এবং অনেক অজানা প্রশ্ন জাগিয়ে তোলে। আপনি কি কখনও ভেবে দেখেছেন, যদি একদিন সবকিছু শেষ হয়ে যায় তাহলে কী হবে? আমরা কোথায় যাব? সবকিছু কি সত্যিই এখানেই শেষ, নাকি এর পরেও কিছু আছে?

Read Full Story

01:27 PM (IST) Apr 26

Lungi Ngidi - মাথায় চোট লুঙ্গি এনগিডির, গ্রিন করিডরের মাধ্যমে প্রাণ বাঁচাল দিল্লি পুলিশ

Lungi Ngidi Head Injury: শনিবার আইপিএল-এ (IPL 2026) দিল্লি ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস (Delhi Capitals vs Punjab Kings) ম্যাচ চলাকালীন মাথায় মারাত্মক চোট পান লুঙ্গি এনগিডি। তাঁকে অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium) থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত হাসপাতালে ভর্তি করা সম্ভব না হলে হয়তো বিপদ বাড়ত।

Read Full Story

01:05 PM (IST) Apr 26

Diamond Harbour Bike Bahini - 'ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন', ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় FIR পুলিশের

ডায়মন্ড হারবারে ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর করল পুলিশ। ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ আসে কমিশনের কাছে। তারপরেই পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল কমিশন। তারপরেই বাইক বাহিনীর বিরুদ্ধে ডায়মন্ডহারবার থানায় এফআইআর দায়ের করল পুলিশ।

Read Full Story

01:00 PM (IST) Apr 26

Delhi Airport - টেক অফের সময় ল্যান্ডিং গিয়ারে আগুন, দিল্লি বিমানবন্দরে বড় দুর্ঘটনা এড়াল সুইস এয়ারের উড়ান

Delhi Airport: দিল্লি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা বরাতজোরে রক্ষা পেল। পাইলটের তৎপরতায় বাঁচল বহু প্রাণ, রুখল বড় দুর্ঘটনা। আজ, রবিবার সকালে সুইস এয়ার (Swiss Air)-এর একটি বিমান টেকঅফে মুখে পড়েই বিপদের মুখে পড়ে।

Read Full Story

12:42 PM (IST) Apr 26

West Bengal Election - দ্বিতীয় দফায় ভোটে কর্মী সংকট, পরিস্থিতি সামাল দিতে অভিনব সিদ্ধান্ত কমিশনের

West Bengal Election News: বুধবার রাজ্যের দক্ষিণের জেলাগুলি সহ কলকাতা-হাওড়া, হুগলিতে রয়েছে দ্বিতীয় তথা শেষ দফায় নির্বাচন। ভোটের শেষ দফায় ভোটকর্মী সঙ্কটে কমিশন। ঘাটতি মেটাতে নতুন নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বিশদে জানতে আরও পড়ুন…

Read Full Story

12:18 PM (IST) Apr 26

West Bengal Weather - গরম থেকে মুক্তি দিতে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি, কবে-কোন জেলায়? রইল কালবৈশাখীর আপডেট

কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহে পুড়তে থাকার পর পশ্চিমবঙ্গ শীঘ্রই কিছুটা স্বস্তি পেতে চলেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Read Full Story

11:43 AM (IST) Apr 26

MS Dhoni - পুরো ফিট হয়ে ওঠার পরেও খেলতে চাইছেন না মহেন্দ্র সিং ধোনি, কারণ কী?

MS Dhoni Fitness: চলতি আইপিএল-এ (IPL 2026) এখনও কোনও ম্যাচে খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। রবিবার চিপকে (Chepauk) গুজরাট টাইটানসের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings vs Gujarat Titans)। চোট সারিয়ে ফিট হয়ে উঠলেও, এই ম্যাচে ধোনির খেলার সম্ভাবনা কম।

Read Full Story

11:42 AM (IST) Apr 26

Harbhajan Singh - হরভজনের নিরাপত্তা তুলল পাঞ্জাবের মান সরকার, পাবেন না পাইলট কার

আম আদমি পার্টির (এএপি) মধ্যে বড় ধরনের বিভাজনের খবরের মধ্যেই পাঞ্জাবের ভগবন্ত মান সরকার প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যসভা সাংসদ হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। এই পদক্ষেপটি এমন জল্পনার মধ্যেই নেওয়া হয়েছে যে, 'টার্বিনেটর' শীঘ্রই এএপি ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। 

Read Full Story

11:35 AM (IST) Apr 26

Kalighat OC - কালীঘাট-সহ কলকাতার তিন থানায় নতুন ওসি নিয়োগ, দ্বিতীয় দফার আগে বড় পদক্ষেপ কমিশনের

Kalighat OC Transfer News: বঙ্গে আর বাকি দ্বিতীয় দফায় নির্বাচন। শেষপর্বের ভোট শান্তিপূর্ণ ভাবে মেটাতে এবার একমাসের মধ্যে ফের কালীঘাট সহ একাধিক থানার পুলিশ পদে রদবদল। কোথায় কোথায় বদল আনল কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

11:17 AM (IST) Apr 26

Raghu Rai Death - প্রয়াত চিত্র সাংবাদিক রঘু রাই, ক্যামেরাবন্দি করেছিলেন ভারতের বহুবিধ রূপকে

প্রয়াত চিত্র সাংবাদিক রঘু রাই। যার লেন্স ভারতের বহুবিধ রূপকে ক্যামেরাবন্দি করেছিল। রবিবার ভোররাতে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

Read Full Story

10:24 AM (IST) Apr 26

Adhir Chowdhury - রাতের অন্ধকারে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, বেফাঁস মন্তব্যে বিতর্কে অধীর

Adhir Chowdhury News: ভোট মিটতে না মিটতেই ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। এবার রাতের অন্ধকারে কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। ঘটনায় বিতর্কিত মন্তব্য কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:11 AM (IST) Apr 26

Vaibhav Sooryavanshi - হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, এখন কেমন আছেন বৈভব?

Vaibhav Sooryavanshi Injury: শনিবার রাতে আইপিএল-এর (IPL 2026) ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals vs Sunrisers Hyderabad) কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। জয়পুরে (Jaipur) প্রবল গরম ও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার জন্যই তিনি চোট পান বলে মনে করা হচ্ছে।

Read Full Story

09:30 AM (IST) Apr 26

West Bengal Election - শেষ দফার নির্বাচনে অশান্তির আশঙ্কা! আরও পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

West Bengal Election News: দ্বিতীয় দফায় নির্বাচনী আবহে ভোট শান্তিপূর্ণ করাতে বদ্ধপরিকর কমিশন। এবার আরও পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। এই বিষয়ে কী বলছে জাতীয় নির্বাচন কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

08:57 AM (IST) Apr 26

Atal Pension Yojana: অবসরের পর থেকে মিলবে মাসিক ৫০০০ টাকা পর্যন্ত পেনশন, কী করতে হবে জেনে নিন

Atal Pension Yojana: বার্ধক্যজনিত আর্থিক অসুবিধা কাটিয়ে উঠতে আগে থেকেই পরিকল্পনা শুরু করা প্রয়োজন। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সাধারণ মানুষের উপযোগী অনেক উপায় রয়েছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো অটল পেনশন যোজনা (এপিওয়াই), যা কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে।

08:57 AM (IST) Apr 26

Shooting Scare: হোয়াইট হাউস ডিনারের সময় পরপর গুলি, মাটিতে ফেলে রাখা সন্দেহভাজনের প্রথম ছবি প্রকাশ্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যে হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে যোগ দিয়েছিলেন, তার বাইরে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির প্রথম ছবি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে মাটিতে ফেলে রাখা হয়েছে এবং সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সন্দেহভাজন ওই ব্যক্তির গায়ে কোনও শার্ট নেই এবং তার শরীরের নিচের অংশ খবরের কাগজ দিয়ে ঢাকা।


More Trending News