কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:59 PM (IST) May 31
TMC Vs BJP: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগ। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। তৃণমূলের দাবি, এটা বিজেপির চক্রান্ত। অন্যদিকে, বিজেপি বলছে এটা সাধারণ মানুষের জমে থাকা রাগ। মমতা ২ জুন পথে নামার ডাক দিয়েছেন।
09:43 PM (IST) May 31
মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তুলেছেন Vaibhav Sooryavanshi, যার আয় ও সম্পত্তি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আইপিএল চুক্তি, ব্র্যান্ড ভ্যালু এবং ভবিষ্যৎ উপার্জনের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। দেখুন সম্পত্তির পরিমাণ।
08:57 PM (IST) May 31
নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারত ও চিনের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে এক নতুন প্রস্তাব দিয়েছেন। তিনি এই আলোচনায় ব্রিটেনকেও সামিল করতে চান। তার মতে, এই সমস্যার মূলে রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক আমল
08:06 PM (IST) May 31
CBSE-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল নিয়ে পড়ুয়াদের হয়রানির অভিযোগ। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পড়ুয়াদের 'দেশবিরোধী সোরোসের এজেন্ট' বলে কটাক্ষ করার অভিযোগ তুলে বিজেপিকে একহাত নিলেন তিনি।
07:33 PM (IST) May 31
পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সোমবার ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নেবেন। নবান্নে রাজ্যপাল আর. এন. রবি তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।
07:02 PM (IST) May 31
RCB vs GT Final 2026: মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর ফাইনালে রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স (rcb vs gt final 2026)। ২২ গজে ধুন্ধুমার ক্রিকেটের অপেক্ষা। নিঃসন্দেহে টানটান উত্তেজনার হাই-ভোল্টেজ ম্যাচ (royal challengers bengaluru vs gujarat titans final)।
07:01 PM (IST) May 31
Donald Trump: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত। তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের রাস্তাও খোলা থাকছে। অর্থাৎ আপাতত যুদ্ধে ইতি টানতে চান ট্রাম্প।
06:54 PM (IST) May 31
06:27 PM (IST) May 31
কালীঘাটের বাসভবনে ডাকা তৃণমূল কংগ্রেসের (TMC) গুরুত্বপূর্ণ বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০ জন উপস্থিত হওয়ায় বৈঠক বাতিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও প্রকট হয়েছে তৃণমূলের বেহাল দশা।
06:23 PM (IST) May 31
05:14 PM (IST) May 31
হুগলির চণ্ডীতলায় আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীরাই এই হামলা চালিয়েছে। ভোট-পরবর্তী হিংসা নিয়ে ডেপুটেশন দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। কল্যাণ ব্যানার্জি একে 'খুনের চেষ্টা' বলে দাবি করেছেন।
04:56 PM (IST) May 31
Sachin Tendulkar: গাদা গাদা রান, ঝুরি ঝুরি সেঞ্চুরি, বলে বলে ছক্কা, রোজ রোজ ২০০ প্লাস রান। এবারের আইপিএল যেন ব্যাটারদের স্বর্গরাজ্য। আইপিএল সহ T20 ক্রিকেটে ব্যাটারদের একপেশে আধিপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
04:43 PM (IST) May 31
LPG Rule: ১ জুন থেকে LPG বা রান্নার গ্যাস সংক্রান্ত নতুন নিয়ম চালুর জল্পনা ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। 'এক পরিবার, এক সিলিন্ডার' নীতির আওতায় গ্যাস বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে বলে আলোচনা চলছে।
04:25 PM (IST) May 31
গরম ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জুনের প্রথম সপ্তাহেই বাড়বে গরম ও অস্বস্তি। তবে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে জুনের প্রথম সপ্তাহেই। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
04:13 PM (IST) May 31
Illegal Migrants Arrested: গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশীরা গ্রেফতার হয়েছে। মালদার বিভিন্ন জায়গা থেকেও বাংলাদেশীরা গ্রেফতার হয়েছে। সম্প্রতি দ্বিতীয়বার মালদা টাউন স্টেশন থেকে বাংলাদেশীরা গ্রেফতার হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেওয়া হতে পারে।
03:42 PM (IST) May 31
১ জুন নবান্নে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠকে বকেয়া মহার্ঘ ভাতা (DA), কর্মচারীদের দাবি-দাওয়া এবং চলমান আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
03:12 PM (IST) May 31
03:10 PM (IST) May 31
03:08 PM (IST) May 31
02:53 PM (IST) May 31
AITC Corruption: গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের ছোট-মাঝারি-বড়, সব স্তরের নেতাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পর থেকেই এই নেতাদের বিরুদ্ধে সরব হচ্ছেন সাধারণ মানুষ। অনেক নেতা কাটমানি ফেরত দিচ্ছেন। তবে কেউ কেউ এখনও ক্ষমতার আস্ফালন করছেন। তাঁদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে।
01:49 PM (IST) May 31
Sachin on Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশীকে এবার জাতীয় দলে দেখতে চান ভারতের কিংবদন্তি ক্রিকেটাররাও। তবে সেই সুযোগ দেওয়ার ক্ষেত্রে কোনওরকম তাড়াহুড়ো না করার পরামর্শও দিয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন বৈভব।
01:39 PM (IST) May 31
01:14 PM (IST) May 31
01:14 PM (IST) May 31
Ahmedabad Weather Forecast: রবিবার সন্ধেবেলা আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনালে (IPL 2026 Final) গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru vs Gujarat Titans)। এই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে।
12:59 PM (IST) May 31
DK Shivkumar: আগামী ৩ জুন, বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া-র স্থলাভিষিক্ত হতে চলা শিবকুমার শপথ নেওয়ারমসঙ্গেই দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হিসেবে নতুন নজির গড়তে চলেছেন।
12:41 PM (IST) May 31
নতুন বাড়ি করতে গেলে ইট, রড, সিমেন্টের সঙ্গ বালিও প্রয়োজন। তবে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে বালি পাচারের অভিযোগ রয়েছে। সরকারের পালাবদল হতেই পরিস্থিতির কিছুটা উন্নতি হল। বাঁকুড়ায় ট্রাক্টর পিছু বালির দাম বেঁধে দেওয়া হল।
12:21 PM (IST) May 31
রক্তাক্ত হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল এবং বিজেপি কর্মীদের বাগবিতণ্ডায় থানার সামনে চরম উত্তেজনা ছড়িয়েছিল। এমনকি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে ‘চোর চোর’ স্লোগান দিতে শোনা যায় বিজেপি কর্মীদের।
11:41 AM (IST) May 31
অষ্টম বেতন কমিশন বর্তমানে প্রতিটি রাজ্যের সঙ্গে বৈঠক করছে এবং কর্মচারীদের দাবিগুলো বিবেচনা করছে। কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের সামনে বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর এবং পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহাল-সহ বিভিন্ন দাবি পেশ করেছেন।
11:39 AM (IST) May 31
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম (Annapurna Bhandar) প্রকাশ করার পর যেন বিতর্ক কিছুতেই থামছে না। কেন ১৩ পাতার ফর্ম রাখা হল? কেন পরিবারের সকল সদস্যের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাওয়া হচ্ছে? নতুন জল্পনা— ফর্মে কি বড়সড় পরিবর্তন আনা হতে চলেছে?
11:24 AM (IST) May 31
Royal Challengers Bengaluru vs Gujarat Titans: রবিবার সন্ধেবেলা আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনালে (IPL 2026 Final) গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে।
10:37 AM (IST) May 31
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিষেক বা তৃণমূলের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলা রুজু করে পুলিশ। তার ভিত্তিতেই এই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রাতভর তল্লাশি অভিযান চালিয়েছে সোনারপুর থানার পুলিশ।
10:08 AM (IST) May 31
PSG vs Arsenal: শনিবার রাতে বুদাপেস্টে (Budapest) উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে (UEFA Champions League 2026 Final) আর্সেনালকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল পিএসজি। প্রিয় দলের এই সাফল্যের পর প্যারিসে তাণ্ডব চালালেন সমর্থকরা। অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চলল। শতাধিক পিএসজি সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।
09:59 AM (IST) May 31
ভারতের সশস্ত্র বাহিনীতে নেতৃত্বের এক বড় পরিবর্তনের পালা শুরু হল। জেনারেল এন এস. রাজা সুব্রামানি দেশের পরবর্তী ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (CDS)-এর দায়িত্ব নিলেন। দশকের পর দশক ধরে অভিযান ও কমান্ড পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন জেনারেল এন.এস. রাজা সুব্রামানি ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ হিসেবে জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হলেন।
09:39 AM (IST) May 31
09:22 AM (IST) May 31
পশ্চিমবঙ্গে রাজনৈতিক ঝড় অব্যাহত রয়েছে। শনিবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে পৌঁছান, যেখানে ক্ষুব্ধ জনতা তাঁর উপর হামলা চালায়। এই হামলায় অভিষেক আহত হন। পাথর ও ডিম ছোড়ার মধ্যেই নিরাপত্তা রক্ষীরা তাঁকে হেলমেট পরিয়ে ভিড়ের মধ্য থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।
09:02 AM (IST) May 31
পশ্চিমবঙ্গে এবার পুরোপুরি চালু হতে চলেছে প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা। অর্থাৎ, মোবাইল ফোনের মতো প্রয়োজন অনুযায়ী খরচ করে করে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। শনিবার রাজ্যে এসে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর। রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানেই তিনি রাজ্য সরকারকে আগামী ৩-৪ বছরের মধ্যে বাংলায় দু কোটি স্মার্ট মিটার লাগানোর নির্দেশ দিয়েছেন।