কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
10:47 PM (IST) Mar 05
CV Ananda Boses: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর প্রশ্ন, নির্বাচনের আগে রাজ্যপালের উপর কোনও রাজনৈতিক চাপ ছিল কি না।
10:13 PM (IST) Mar 05
Britney Spears Arrested: মত্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স-কে । ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে রাত ৯টা ৩০ নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর। মদ্যপ অবস্থায় থাকা স্পিয়ার্সকে গাড়ি থেকে নামান।
10:12 PM (IST) Mar 05
গরম ভাতের সঙ্গে বেগুন পোড়ার ভর্তা দারুন লোভনীয় একটা পদ, সহজে যেমন বানানো যায় সেরকম এর অনেক উপকারিতা রয়েছে। ধাবা স্টাইলের বেগুন ভর্তা রেসিপি জানুন।
10:04 PM (IST) Mar 05
বিশ্ব স্থূলতা ফেডারেশনের সর্বশেষ সতর্কতা ভারতকে ক্রমবর্ধমান বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে ফেলেছে। বিশ্ব স্থূলতা অ্যাটলাস ২০২৬ অনুসারে, অতিরিক্ত ওজন এবং স্থূলতার সাথে বসবাসকারী শিশুদের ক্ষেত্রে ভারত এখন বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে।
09:45 PM (IST) Mar 05
Iran Wra: পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'জনেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন।
09:42 PM (IST) Mar 05
Sanju Samson Record: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) চূড়ান্ত পর্যায়ে এসে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। তিনি দলকে ভরসা দিচ্ছেন।
09:39 PM (IST) Mar 05
Governor RN Ravi:রাজ্যে কদিন পরেই বিধানসভা ভোটের দিন ঘোষণা। তার আগে আচমকা রাজভবনে রদবদল। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় বাংলার নয়া রাজ্যপাল হচ্ছেন আর এন রবি। ডিএমকে-কংগ্রেস জোট শাসিত তামিলনাড়ুর রাজ্যপাল।
09:27 PM (IST) Mar 05
আকাশ থেকেই উধাও হয়ে গেল ভারতের বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কার্বি আংলংয়ের চোকিহোলার কাছে বিমানটির সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
09:16 PM (IST) Mar 05
Iran Attack: বৃহস্পতিবার ইজরায়েলি সেনা তেহরানে তাদের ১২তম দফার হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের আলবোর্জ প্রদেশের একটি বিশেষ নিরাপত্তা ইউনিটের সদর দফতর, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC) এবং বাসিজ বাহিনীর একাধিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে।
09:12 PM (IST) Mar 05
আজকের দিনটি সব ধরনের শুভ কাজের জন্য, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যবসার জন্য এবং নতুন কাজ শুরু করার জন্য শুভ। আজ কোনও বিশেষ বিষয়ে আলোচনার জন্য, স্থাপত্যের জন্য এবং নৃত্য সংক্রান্ত কাজকর্মের জন্য খুবই শুভ হবে। আজকের দিন কেমন যাবে জেনে নিন
08:50 PM (IST) Mar 05
Middle East Conflict: ইরান-ইজরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে CBSE বোর্ডের দশম শ্রেণির সব পরীক্ষা বাতিল করা হয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষাও আপাতত স্থগিত। বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বোর্ড।
08:47 PM (IST) Mar 05
India vs England: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। গতবারের মতোই এবারও সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিতে মরিয়া সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)।
08:35 PM (IST) Mar 05
lakshmir bhandar scheme: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর সময় বাম-বিজেপি থেকে কংগ্রেস সকলেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তীব্র সমালোচনা করেছিলেন। বছরের মাথায় এসে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প
07:56 PM (IST) Mar 05
কলকাতায় ১২ থেকে ১৬ বছর বয়সের ৮ জনের মধ্যে প্রায় একজন স্থূলকায়। কলকাতার স্কুলগুলিতে চালানো একটি গবেষণায় এই তথ্য সামনে এসেছে।
07:44 PM (IST) Mar 05
আচমকাই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়ালেন সিভি আনন্দ বোস। আর কদিন পরেই বঙ্গে বিধানসভা ভোট। তার আগে কেন আচমকা পদত্যাগ সিভি আনন্দ বোসের।
07:24 PM (IST) Mar 05
West Bengal Assembly Elections 2026: পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে দুই দিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশন। দুই দিন রয়েছে ঠাসা কর্মসূচি। রাজনৈতিক ও প্রশাসনিক কর্তাদের সঙ্গেও কথা বলবে কমিশন
06:53 PM (IST) Mar 05
টানা ৬০ দিন মধ্যে কলকাতার কিছু অংশে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার।
06:19 PM (IST) Mar 05
Meta AI Glasses: কেনিয়ার কর্মীরা দাবি করেছেন, তাঁরা এমন কিছু ক্লিপ দেখেছেন, যাতে দেখা যাচ্ছে যে লোকেরা টয়লেট যাচ্ছে, তাদের পোশাক খুলে ফেলেছে । একই সঙ্গে যৌন মিলনে লিপ্ত হওয়ার দৃশ্যও তারা দেখতে পাচ্ছে।
06:11 PM (IST) Mar 05
Dinesh Karthik: বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ভারত-ইংল্যান্ড (India vs England) ম্যাচের আগে ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন (Michael Atherton) ও নাসের হুসেনকে (Nasser Hussain) ব্যঙ্গ করলেন দীনেশ কার্তিক।
05:43 PM (IST) Mar 05
আসিফ মার্চেন্ট দাবি করেছেন যে ইরানি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর একজন হ্যান্ডলার মেহরদাদ ইউসুফ তাঁকে ২০২৪ সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে কাউকে হত্যা করতে হতে পারে।
05:14 PM (IST) Mar 05
রাজ্য সরকারি কর্মীদের বোনাস ও উৎসব অগ্রিম ২০২৬: নবান্নের নতুন নির্দেশিকা। পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের অ্যাড-হক বোনাস বেড়ে হল ৭,৪০০ টাকা এবং উৎসব অগ্রিম ২২,০০০ টাকা। বিস্তারিত যোগ্যতা ও সময়সূচী জেনে নিন।
05:14 PM (IST) Mar 05
India vs England: মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। যে দল এই ম্যাচে জয় পাবে, তারা ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
05:12 PM (IST) Mar 05
SIR: হিসেব কষে দেখেশুনেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে সংখ্যালঘুদের বাদ দেওয়া হয়েছে। ৫ জেলার হিসেব তুলে ধরে দাবি করছে তৃণমূল কংগ্রেস। পাল্টা অভিযোগ জানিয়েছে বিজেপিও।
05:01 PM (IST) Mar 05
TTI Sudha Dwivedi:বিনা টিকিটে রেল ভ্রমণের শাস্তিতে জরিমানায় নজির। লোকাল ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অভিযান চালিয়ে নজির গড়লেন এক মহিলা টিকিট পরীক্ষক। মুম্বইয়ের বিভিন্ন লোকালে একদিনে ২০২ জন টিকিট ছাড়া যাত্রীদের ধরে নজির গড়েছেন তিনি।
04:33 PM (IST) Mar 05
ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইরানি দূতাবাসে ভারত সরকারের পক্ষ থেকে একটি শোক বইতে স্বাক্ষর করেছেন, যেখানে সাম্প্রতিক ঘটনাবলীর জন্য ইরানের প্রতি ভারতের সমবেদনা এবং সংহতি প্রকাশ করা হয়েছে।
04:28 PM (IST) Mar 05
Assassination Plot:মার্কিন আদালতে এক পাকিস্তানি নাগরিক দাবি করেছেন যে, ইরানের গোয়েন্দারা তাঁর পরিবারকে হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে তাঁকে নামতে বাধ্য করেছিল। মার্কিন সরকারের কাছে বাঁচার আর্জি পাক নাগরিকের.
04:15 PM (IST) Mar 05
03:53 PM (IST) Mar 05
Arjun Tendulkar-Saaniya Chandhok: কিছুদিন আগে সানিয়া চ্যান্দকের সঙ্গে বাগদান সেরে নেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর। এবার তাঁরা বিয়ে সেরে নিলেন।
03:51 PM (IST) Mar 05
Iran-US war: ভারত মহাসাগরে ইরানি রণতরীতে হামলার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করল তেহরান। তবে বদলে গেল স্থান। এবার উত্তর উপসাগরীয় এলাকায় ইরান জ্বালিয়ে দিল মার্কিন তেলের ট্যাঙ্কার
03:47 PM (IST) Mar 05
Iran Drones Hit Nakhchivan Airport: আরও একটা দেশে ছড়িয়ে পড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ। ইরানের ঘাতক ড্রোন এবার আছড়ে পড়ল প্রতিবেশী দেশ আজারবাইজানের এক আন্তর্জাতিক বিমানবন্দরে। আজারবাইজানের নাখচিভান প্রজাতন্ত্রে ড্রোন হামলার ঘটনা সামনে এসেছে।
03:44 PM (IST) Mar 05
আমির এখন টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর দাবি, বৃহস্পতিবার সেমিফাইনালে সূর্যকুমার যাদবের দল ইংল্যান্ডের কাছে হারবে।
03:11 PM (IST) Mar 05
Ayatollah Ali Khamenei ঘনিষ্ট বৃত্তে ইজরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের স্পাই প্রবেশ করতে পেরেছিল। দাঁতের ডাক্তার হিসেবে কাজ করতেন সেই গুপ্তচার। তাঁর মাধ্যমে কী করে ইরানের সর্বোচ্চ নেতার তথ্য জানতে পারে আমেরিকা। দেখুন সেই হাড়হিম করা কাহিনি।
02:56 PM (IST) Mar 05
TMC Candidate: যে কোনও দিন পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের ২৯৪ জনের প্রার্থী তালিকার দিকে সবার নজর। তবে রাজ্যের শাসক দলের যে দশ কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে সবচেয়ে আগ্রহ রয়েছে সেগুলি একবার দেখে নেওয়া যাক।
02:52 PM (IST) Mar 05
Pakistan Cricket Team: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায় থেকেই বিদায় নিয়ে মুখ পুড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। মাঠের পারফরম্যান্স যেমন লজ্জাজনক, তেমনই মাঠের বাইরেও নিন্দাজনক ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানের এক ক্রিকেটার।
02:51 PM (IST) Mar 05
মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে আবারও মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, আবারও কোনও পক্ষকেই তিনি সমর্থন বা বিরোধিতা করেননি। বরং বিশ্ব শান্তির পক্ষে সওয়াল করেছেন।
02:34 PM (IST) Mar 05
Humayun Kabir: বুধবার হোলির দিন সেই সুরক্ষা বাহিনী পৌঁছে যায় হুমায়ুনের মুর্শিদাবাদ জেলার বাড়িতে। এদিকে এই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাওয়াকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল কটাক্ষ করতে পিছুপা হয়নি বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
01:55 PM (IST) Mar 05
Cultural Rights: রাষ্ট্রসংঘে ভারতের জোরালো সওয়াল! সংস্কৃতিকে উন্নয়নের মূল স্রোতে আনার দাবি
01:42 PM (IST) Mar 05
ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র 'ডুমসডে মিসাইল' নামে পরিচিত মিনিটম্যান III ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে।
01:42 PM (IST) Mar 05
Romantic Good Morning Wishes for Girlfriend, Boyfriend & Love in Bengali: যদি সকালটা প্রেমিকা, প্রেমিকা এবং তোমার ভালোবাসার জন্য সুন্দর শুভ সকালের শুভেচ্ছা, রোমান্টিক উক্তি, বার্তা, এসএমএস, স্ট্যাটাস এবং ছবি পড়ুন এবং শেয়ার করুন।
12:53 PM (IST) Mar 05
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তকে 'নেতৃত্বের অভ্যুত্থান' ও 'বিশ্বাসঘাতকতা' বলে কটাক্ষ করেছেন…