Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

09:50 PM (IST) Apr 04
Shubman Gill: টি-২০ ফর্ম্যাটে নিজেকে প্রমাণ করার জন্য এবারের আইপিএল (IPL 2026) গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দলের দ্বিতীয় ম্যাচের আগেই চোট পেলেন এই তারকা ব্যাটার। তাঁর চোট গুরুতর কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
08:22 PM (IST) Apr 04
Madhya Pradesh News: শনিবার বিকেলে মধ্যপ্রদেশে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। এক হোটেল ভেঙে পড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
07:56 PM (IST) Apr 04
আর্থিক সঙ্কটে এমনিতেই ল্যাজেগোবরে অবস্থা পাকিস্তানের। তার মধ্যে ধারের টাকা ফেরাতে বলল সংযুক্ত আরব আমিরশাহি। সংবাদ সংস্থা পিটিআই (PTI) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি (UAE) সম্প্রতি তাদের দেওয়া ঋণের অর্থ অবিলম্বে মেটাতে বলেছে পাকিস্তান। চাপে পড়ে ইসলামাবাদ এপ্রিল মাসের শেষের দিকে পুরো পাওনা ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে।
07:05 PM (IST) Apr 04
Ritabrata Banerjee Profile: একটা সময় তিনি ছিলেন সিপিএমের 'ব্লু আইড বয়'। যৌন কেলেঙ্কারিতে জড়ানো থেকে দলবিরোধী মন্তব্য, ২০১৭ সালে ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়-কে বহিষ্কার করেছিল সিপিএম। এরপর তৃণমূলে। জেনে নেওয়া যাক উলুবেড়িয়া পূর্বের প্রার্থী ঋতব্রত-কে নিয়ে।
06:59 PM (IST) Apr 04
Mamata Banerjee On Yuva Sathi: যুবসাথী নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুধু আর ভাতা নয়, চাকরির কথাও শোনা গেল তাঁর মুখে। তিনি জানান, যুবকদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। শনিবার মালদার মালতীপুরের সামসি কলেজের মাঠে জনসভা থেকে শনিবার এমনই ঘোষণা করলেন তিনি।
06:40 PM (IST) Apr 04
Pat Cummins Injury: চোটের জন্য চলতি আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে এখনও খেলতে পারেননি অস্ট্রেলিয়ার (Australia) তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স। তিনি চোট সারিয়ে দ্রুত মাঠে ফেরার চেষ্টা করছেন। তবে অন্তত আরও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কামিন্সকে।
06:20 PM (IST) Apr 04
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য ইশেতেহার প্রকাশ করল বামফ্রন্ট। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে ইশতেহার প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ অন্য বাম দলগুলির শীর্ষ নেতারা। ইশতেহারে কর্মসংস্থান, শিল্পায়ন এবং সামাজিক সুরক্ষাকেই মূল হাতিয়ার করেছে তারা। ইশতেহারে ২২টি প্রধান প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে।
05:55 PM (IST) Apr 04
পাকিস্তান সীমান্ত পরিদর্শন করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। শনিবার তিনি উত্তর কাশ্মীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনের সময় সেনাবাহিনীর 'চিনার কর্পস'-এর অভিযানিক প্রস্তুতি পর্যালোচনা করেন। নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযানিক অবস্থান মূল্যায়ন করেন।
05:49 PM (IST) Apr 04
Mamata Banerjee: শনিবার, মালদার অন্তর্গত গাজোলের সৃষ্টিশ্রী ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news today)। সেই জনসভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির দাপুটে নেতা অমিত শাহকে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (mamata banerjee news live)।
04:27 PM (IST) Apr 04
Kalbaisakhi Alert: টানা ৫ দিন বাংলায় প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় উত্তর-পশ্চিম বিহার থেকে শুরু করে উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ-পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
04:20 PM (IST) Apr 04
একটা সময় দুজনের সম্পর্কটা সাপে-নেউলে হয়ে গিয়েছিল। সেইসব ভুলে কাছাকাছি এলেন রাজ্য বিজেপির দুই যুযুধান নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। রোড শোয়ের মাঝে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ একে অপরের গলায় মালা পরিয়ে দিলেন।
04:04 PM (IST) Apr 04
West Bengal Election News: বৈশাখের কাঠপোড়া গরমে ভোটারদের যাতে ভোটদানে কোনও রকম সমস্যা না তৈরি হয় তারজন্য এবার আরও একটি নতুন নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। কী বলা হয়েছে নির্দেশিকায়? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
03:43 PM (IST) Apr 04
DC vs MI: আইপিএলে (IPL আজ সুপার সানডে-র প্রথম দ্বৈরথে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স ও দিল্লি ডেয়ারডেভিলস। দেশের রাজধানীতে অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হওয়া ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্স-কে নেতৃত্ব দিতে নামলেন সূর্যকুমার যাদব।
03:26 PM (IST) Apr 04
Virat Kohli: টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বছরের বেশিরভাগ সময়ই লন্ডনে (London) থাকেন বিরাট কোহলি। এর জন্য তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যায়। আইপিএল ২০২৬ (IPL 2026) চলাকালীন ফের এই প্রশ্ন উঠল। অনেকে রসিকতা করে বলছেন, পাঁচ বিদেশি ক্রিকেটার নিয়ে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।
03:24 PM (IST) Apr 04
মালদায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি ধর্ম নিয়ে বিভেদ তৈরি করছে এবং কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। আগামী দিনে শান্তিতে থাকতে হলে বিজেপিকে রুখতে সবাইকে একজোট হওয়ার ডাক দেন তিনি।
03:19 PM (IST) Apr 04
মালদার মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বড় ঘটনা। তাঁর হেলিকপ্টারের কাছেই আকাশে উড়তে দেখা যায় একটি ড্রোনকে। বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ, দুটোই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মালতীপুরে জনসভা শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী যখন পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হেলিকপ্টারের উপরে আকাশে ড্রোন উড়তে দেখা যায়।
03:06 PM (IST) Apr 04
IPS Supratim Sarkar News: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তারই মধ্যে এবার পুলিশ অফিসার বদলি নিয়ে বড় আপডেট নির্বাচন কমিশনের। ভিনরাজ্যে যেতে নারাজ আইপিএস অফিসার সুপ্রতিম সরকার। কী বলছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
03:01 PM (IST) Apr 04
চার ধাম যাত্রা শুরুর আগেই ঋষিকেশে রান্নার গ্যাসের তীব্র অভাব দেখা দিয়েছে। হোটেল-রেস্তোরাঁ মালিকরা বাধ্য হয়ে কাঠ, কয়লা বা ঘুঁটের আঁচে রান্না করছেন। এতে একদিকে যেমন খরচ বাড়ছে, তেমনই পর্যটকদের ভোগান্তির আশঙ্কাও তৈরি হয়েছে।
02:29 PM (IST) Apr 04
NIA Investigates: মালদহে সাতজন বিচারককে ঘেরাও করার ঘটনায় তদন্তে নামল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। শনিবার NIA-এর একটি দল মালদহের পুলিশ সুপার ও কালিয়াচকের বিডিও অফিসে তদন্ত চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
02:27 PM (IST) Apr 04
West Bengal Election News: ভোটের আর বেশি দিন বাকি নেই। একদিকে যেমন রাজনৈতিক দলগুলির চলছে জোরকদমে প্রচার অভিযান তেমনই অন্যদিকে শনিবার থেকে রাজ্যজুড়ে ভোটের প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখতে জেলায়-জেলায় সফর শুরু করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
02:15 PM (IST) Apr 04
Mamata Banerjee: জনসভার মঞ্চেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গলায় যেন সেন্টিমেন্টাল রিাঅ্যাকশন দেখা যাচ্ছে। শনিবার, মালতিপুরের সামসি কলেজের মাঠের জনসভা থেকেই বার্তা দিলেন তৃণমূল নেত্রী।
02:03 PM (IST) Apr 04
Abhishek Banerjee CM: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পরই মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার জন্য এখনও অপেক্ষা করতে হবে। ঠিক হবে বাংলার মসনদে বসবেন অভিষেক? দিন জানিয়ে দিলেন কুণাল ঘোষ।
01:55 PM (IST) Apr 04
আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা আবারও খবরের শিরোনামে এসেছেন। এবার তিনি দলের অভ্যন্তরীণ একটি বিতর্কের কারণে আলোচনায় এসেছেন।
01:42 PM (IST) Apr 04
Mamata Banerjee: আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার প্রচারে বেশি করে জোর দিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবারও এই জেলায় সভা করেন মমতা। শনিবার, ফের একবার সেই জেলাতেই পরপর তিনটি জনসভা রয়েছে তাঁর। প্রথমটি ছিল মানিকচকে, তারপর সেখান থেকে মালতিপুরের সামসি কলেজের মাঠে পৌঁছে গেছেন তৃণমূল নেত্রী।
01:31 PM (IST) Apr 04
Weather Kolkata: হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে কলকাতা-সহ সমগ্র বঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা বুধবার পর্যন্ত চলতে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও, বৃষ্টির কারণে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
01:21 PM (IST) Apr 04
তিন দশকেরও বেশি সময় আগে শৈশবে নিখোঁজ হয়ে যাওয়া এক কিশোরীকে এখন জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ও রহস্যময় এই মামলার তদন্তে এক বিস্ময়কর মোড় এসেছে। কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ বছরেরও বেশি সময় আগে অ্যারিজোনায় রহস্যজনক পরিস্থিতিতে নিখোঁজ হয়ে যাওয়া ১৩ বছরের এক কিশোরীকে এখন জীবিত অবস্থায় খুঁজে পাওয়া গেছে।
12:46 PM (IST) Apr 04
হিরো স্প্লেন্ডর প্লাস থেকে শুরু করে বাজাজ প্লাটিনা ১০০ এবং হোন্ডা শাইন ১০০ পর্যন্ত, ভারতে এমন অনেক বাইক রয়েছে যা তাদের চমৎকার মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণের জন্য পরিচিত।
12:24 PM (IST) Apr 04
পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের পান চাষি ও ব্যবসায়ীরা একটি গবেষণা কেন্দ্র তৈরির দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এই শিল্পের উন্নতির জন্য এবং হাজার হাজার পরিবারের জীবন-জীবিকা বাঁচাতে একটি বিশেষ পান গবেষণা কেন্দ্র খুব দরকার।
12:12 PM (IST) Apr 04
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাসবিহারী কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার তিনি মনোনয়ন পেশ করেছেন। স্বপনের প্রতিদ্বন্দ্বী বিদায়ী বিধায়ক তৃণমূলের দেবাশিস কুমার।
11:52 AM (IST) Apr 04
Iran-US War: শনিবার ইরানের সরকারি সংবাদমাধ্যম কুয়েতে একটি মার্কিন CH-47 চিনুক হেলিকপ্টার ধ্বংস করার দাবি করে কিছু ছবি প্রকাশ করেছে। যদিও আমেরিকা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ইরানের আকাশে ভেঙে পড়া একটি মার্কিন F-15E যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার করা হয়েছে
11:41 AM (IST) Apr 04
দেশে নতুন শ্রম আইন কার্যকর করা হয়েছে। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে যা প্রত্যেক কর্মচারীর জন্য জরুরি। আসলে, আপনি যদি কোনও কোম্পানিতে কাজ করার পর তা ছেড়ে দেন, তাহলে এখন থেকে মাত্র দু'দিনের মধ্যেই সম্পূর্ণ পাওনা বুঝে পাবেন। এর মানে হল চাকরি ছাড়ার দু'দিনের মধ্যেই আপনার পাওনা পরিশোধ করা হবে।
11:35 AM (IST) Apr 04
West Bengal Election 2026: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মিলবে সবেতন ছুটি। বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। কী জানাল এই বিষয়ে কমিশনের দফতর? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:18 AM (IST) Apr 04
Humayun Kabir net worth: এক বা দু কোটি নয়, সাড়ে পাঁচ কোটিরও বেশি টাকার সম্পত্তির মালিক হুমায়ুন কবীর ও তাঁর স্ত্রী মীরা সুলতান। রইল কর্তাগিন্নির বিপুল পরিমাণ সম্পত্তির হিসেব।
10:45 AM (IST) Apr 04
West Bengal Sir Update: ভোট আবহে অষ্টম অতিরিক্ত তালিকা প্রকাশ জাতীয় নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গ এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষায় বিবেচনাধীন ভোটার নিয়ে এবার বড় আপডেট জাতীয় নির্বাচন কমিশনের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:14 AM (IST) Apr 04
Election Commission on WB Govt: ভোটের মুখে রাজ্য পুলিশে একাধিক রদবদল থেকে শুরু করে তৃণমূল-ঘনিষ্ঠ ব্যক্তিকে পুলিশি সুরক্ষা—রাজ্যকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। বিষয়টি নিয়ে কী বলল জাতীয় নির্বাচন কমিশন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
10:09 AM (IST) Apr 04
US Defence Budget: ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই আমেরিকার ইতিহাসে রেকর্ড পরিমাণ সামরিক বাজেট প্রস্তাব করেছে হোয়াইট হাউস। ২০২৭ অর্থবর্ষের জন্য প্রায় দেড় ট্রিলিয়ন ডলার চাওয়া হয়েছে, যা আগের বছরের চেয়ে ৪০% বেশি।
10:08 AM (IST) Apr 04
Gold Tagging Rule Tightens: সরকার সোনা কেনার নিয়ম আরও কঠোর করছে, যার অধীনে প্রতিটি সোনার গহনার জন্য ৬-সংখ্যার HUID কোড বাধ্যতামূলক করা হয়েছে। এই কোড পুনরায় ব্যবহার করা যাবে না এবং ২ লক্ষ টাকার বেশি কেনাকাটায় প্যান কার্ড ও ১০ লক্ষের বেশিতে আয়ের প্রমাণপত্র জমা দিতে হবে।
09:20 AM (IST) Apr 04
Mamata Banerjee On NIA: রাজ্যজুড়ে ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এবার ভোট আবহে কালিয়াচককাণ্ডে মূল মাস্টারমাইন্ড গ্রেফতার হতেই এনআইএ-কে বিঁধে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? বিশদে জানুন আরও…
09:17 AM (IST) Apr 04
ECI Orders: পশ্চিমবঙ্গে অবাধ, স্বচ্ছ এবং ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার-সহ শীর্ষ আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মালদায় বিচারকদের পণবন্দি করার ঘটনার পরই এই পদক্ষেপ নেওয়া হল।
08:52 AM (IST) Apr 04
DA: DA বা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের মধ্যেই বড় খবর দিল নবান্ন। এবার অর্থ দফতর সূত্রে জানা গেছে যে গ্রান্ট-ইন-এইজ সংস্থার কর্মী ও পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। দ্রুত কাজ সারতে নির্দেশ দিয়েছে নবান্ন।