কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
09:54 PM (IST) May 11
Sujit Bose Arrested: রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম বড় গ্রেফতারি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের (AITC) প্রভাবশালী নেতা সুজিত বসুকে গ্রেফতার করল ইডি। এই গ্রেফতারিতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
09:38 PM (IST) May 11
East Bengal FC vs Punjab FC: চলতি আইএসএল-এ (Indian Super League 2026) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিতর্কিত মন্তব্য করে কি দলের সবার মনসংযোগ নষ্ট করে দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)? পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পর এখন ময়দানে এই প্রশ্ন উঠছে। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করে চাপে পড়ে গেল লাল-হলুদ শিবির।
08:19 PM (IST) May 11
West Bengal Government: পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সোমবারই ছিল প্রথম কাজের দিন। এদিন থেকেই পুরোদমে কাজ শুরু করে দিল নতুন সরকার। প্রশাসনে বিভিন্ন পদে রদবদল করা হচ্ছে। বিগত সরকারের আমলে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদের বদলে প্রশাসনের শীর্ষ পদে নতুন পদাধিকারীদের আনা হচ্ছে।
08:01 PM (IST) May 11
WB Annapurna Bhandar Scheme: মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবসে ফুলফর্মে শুভেন্দু অধিকারী। সোমবার সকাল থেকেই একের পর এক মাস্টারস্ট্রোক শুভেন্দুর। সন্ধ্যায় মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সুখবর শোনাল রাজ্য সরকার। জানুন আরও বিশদে…
07:26 PM (IST) May 11
07:15 PM (IST) May 11
লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যের মহিলাদের মধ্যে বাড়ছে আগ্রহ। একসঙ্গে দুটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কি না, কীভাবে আবেদন করতে হবে, কোন কোন নথি লাগবে এবং কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে—এই সমস্ত তথ্য জেনে নিন।
07:05 PM (IST) May 11
ICC Men's ODI Ranking: আগামী বছর ওডিআই বিশ্বকাপ (2027 ICC Men's Cricket World Cup)। তার আগে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকল ভারতীয় দল। গত কয়েক বছরে সীমিত ওভারের ফর্ম্যাটে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারতীয় দল। ফলে আগামী বছর ওডিআই বিশ্বকাপে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ভারত।
06:36 PM (IST) May 11
Suvendu Adhikari Ministry Department: সরকার বদলাতেই প্রথম কর্মদিবসে সদ্য নিযুক্ত রাজ্যের মন্ত্রীদের হাতে তাদের দফতর ভাগ করে দিলেন শুভেন্দু অধিকারী। কে কোন দফতর পেলেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
05:36 PM (IST) May 11
Royal Challengers Bengaluru vs Mumbai Indians: এবারের আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। রবিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গিয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। এই ব্যর্থতার পর মুম্বই ইন্ডিয়ানস শিবিরের অশান্তি প্রকট হয়ে গিয়েছে।
05:36 PM (IST) May 11
TMC On Supreme Court: সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসকে পরামর্শ দিয়েছে, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন নিয়ে তাদের যা যা অভিযোগ, তা আলাদা আলাদা আবেদন করে জানাতে। আদালত আরও জানিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার জন্য ঝুলে থাকা আবেদনগুলো নিয়ে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট চাওয়া হবে।
05:04 PM (IST) May 11
05:04 PM (IST) May 11
Suvendu Adhikari On WB Officers: নবান্নে শুভেন্দু-যুগ: আমলাদের কড়া ও স্বচ্ছ বার্তা মুখ্যমন্ত্রীর। কাজ ও জনপরিষেবা দেওয়া নিয়েই প্রথম দিনেই আমলাদের কাছে সরকারের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…
04:55 PM (IST) May 11
Iran Executes Aerospace Engineer: গুপ্তচরবৃত্তির অভিযোগে ফের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এবার ফাঁসি দেওয়া হল ২৯ বছরের এক তরুণ মহাকাশ প্রকৌশলীকে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, অভিযুক্ত তরুণের নাম এরফান শাকুরজাদেহ।
04:42 PM (IST) May 11
উত্তরবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার উপর ঘূর্ণাবর্তটি এখনও বিদ্যমান রয়েছে। দক্ষিণ-পূর্ব রাজস্থান ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।
04:39 PM (IST) May 11
Iran-US Talk: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনার আবহে তেহরান 'মর্যাদা' ও 'কর্তৃত্ব' বজায় রেখে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি আরও বলেন, সামরিক ক্ষেত্রে অর্জিত সাফল্যকে কূটনীতির মাধ্যমে আরও শক্তিশালী করতে হবে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে 'একদমই গ্রহণযোগ্য নয়' বলে খারিজ করে দিয়েছেন।
04:26 PM (IST) May 11
04:17 PM (IST) May 11
West Bengal Police: রাজ্যে নতুন সরকার গঠনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ। তবে এরই মধ্যে বিভিন্ন জায়গায় অপরাধমূলক ঘটনা ঘটছে। বিশেষ করে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়েছে পুলিশ।
03:54 PM (IST) May 11
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত সমস্যা মেটাতে প্রথম দিনেই নয়া মাস্টার স্ট্রোক শুভেন্দুর। নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠকে বিএসএফ-কে ডেডলাইন দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী? জানুন আরও বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
03:52 PM (IST) May 11
Suvendu Adhikari: সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দিয়েছে সরকার।প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি মাফিকই কাজ করবে তাঁর সরকার।
03:43 PM (IST) May 11
সরকার গঠলে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে-কমিশন কার্যকর করার এবং বকেয়া ডিএ মেটানোর বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
03:14 PM (IST) May 11
Suvendu Adhikari News: ৯ মে শপথ গ্রহণের পর আজ প্রথম কর্মদিবস। আর প্রথম কর্মদিবসের প্রথম দিনেই পাঁচ ক্যাবিনেট মন্ত্রীকে নিয়ে রাজ্যের জন্য একগুচ্ছ পদক্ষেপ বাংলার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কী কী সিদ্ধান্ত নিলেন তিনি? জানুন বিশদে…
03:08 PM (IST) May 11
Barcelona vs Real Madrid: রবিবার রাতে লা লিগার (La Liga 2025-26) খেতাব জয়ের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ক্যাম্প ন্যু-তে (Camp Nou) টানা দ্বিতীয়বার লা লিগা খেতাব আসা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। রিয়াল মাদ্রিদকে হারিয়ে খেতাব জয়ের আনন্দ বাড়িয়ে নিল বার্সেলোনা। তবে দল খেতাব জিতলেও, ম্যানেজার হ্যান্সি ফ্লিক (Hansi Flick) মর্মাহত।
03:06 PM (IST) May 11
Dilip Ghosh: রাজ্য বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ সোমবার সকালে বেলেঘাটার সরকার বাজারে একটি চা-চক্রে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি পূর্বতন তৃণমূল সরকারের তুলোধনা করেন।
02:29 PM (IST) May 11
Suvendu Adhikari: রাজ্যে পরিবর্তনের পরই আলোচনা শুরু হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের চালু করা জনমুখী প্রকল্পগুলির ভবিষ্যৎ কী? মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
02:26 PM (IST) May 11
02:23 PM (IST) May 11
01:33 PM (IST) May 11
Gold Price Today: সপ্তাহের প্রথমেই সোমবার এক ঝটকায় আবার কমলো সোনার দাম। ১১ মে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
01:14 PM (IST) May 11
‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার থেকেই এই প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। এখন থেকে কেন্দ্র্রের চালু করা স্বাস্থ্যবিমার আওতায় পড়বেন রাজ্যের বাসিন্দারা। ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার (Health Insurance) সুবিধা পাবে রাজ্য়বাসী।
01:09 PM (IST) May 11
Weather: মে মাসেও লাগাতার বৃষ্টি। এপ্রিলের শেষের দিন থেকেই প্রায় নিত্য়দিনই ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তারই রেশ থাকবে মে মাস জুড়ে। তেমনই জানিয়েছে আলিপু হাওয়া অফিস।
12:23 PM (IST) May 11
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিলেন বাংলাদেশের জুলাই আন্দোলনে নিহতের বাবা। ডেইলি ইনকিলাব নামের একটি ফেসবুক পেজে ওই ব্যক্তির ভিডিও আপলোড হয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট বাংলা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।
12:19 PM (IST) May 11
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে চর্চা। মে মাসের মধ্যে আবেদন না করলে টাকা মিলবে না বলে জোর জল্পনা শুরু হয়েছে। কোথায় পাওয়া যাবে আবেদন ফর্ম, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কী হতে পারে আবেদন প্রক্রিয়া— জেনে নিন অন্নপূর্ণা ভাণ্ডারের আপডেট।
12:11 PM (IST) May 11
Politics of Beards: ১ ফুট লম্বা দাড়ি কেটে ফেললেন বিজেপি নেতা আচ্ছেলাল যাদব। আজ তাঁর প্রতিজ্ঞা পুরণ হয়েছে। কি প্রতিজ্ঞা ছিল যে পাঁচ বছর দাড়ি কাটেননি তিনি- জানুন বিস্তারে।
12:04 PM (IST) May 11
Thalapathy Vijay 8 Promises: থালাপথি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু বড় প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়নে বছরে প্রায় ১ লক্ষ কোটি টাকা খরচ হতে পারে। যা রাজ্যের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করতে পারে বলে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন।
11:32 AM (IST) May 11
বাংলায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত বিজেপি সরকার পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে সোমবার থেকে। তবে, সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দফতরটি এখনও দৃশ্যমানভাবেই শূন্য পড়ে আছে। নতুন মুখ্যমন্ত্রী যখন একের পর এক জনমুখী পদক্ষেপ ঘোষণা করছেন। তখন গেরুয়া শিবির একজন অর্থমন্ত্রীর সন্ধানে চারদিকে নজর ঘোরাচ্ছে।
11:21 AM (IST) May 11
Rahul Vs Modi: রবিবারই দেশের মানুষের কাছে সাতটি আবেদন জানিয়েছিলেন। এই আবেদনের ২৪ ঘণ্টা যেতে না যেতেই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রীতিমত তোপ দেগেছেন। তিনি মোদীকে ব্যর্থ বলে কটাক্ষ করেছেন।
10:39 AM (IST) May 11
Annapurna Bhandar: বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে আকর্ষণীয় ছিল লক্ষ্মীর ভাণ্ডারের আদেলেই অন্নপূর্ণা ভাণ্ডার। তাই বিজেপি সরকার গঠন হতেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফর্মফিলআপ কবে কীভাবে হবে , তাই নিয়ে চর্চা শুরু।
10:01 AM (IST) May 11
Share Market Today: ভারতীয় শেয়ার বাজার সপ্তাহের শুরুতেই বড় পতনের সম্মুখীন হয়েছে, যেখানে সেনসেক্স ৯০০ পয়েন্টের বেশি এবং নিফটি প্রায় ২৯০ পয়েন্ট পড়েছে।এই পতনের প্রধান কারণ কী কী জানুন বিস্তারিত।
09:40 AM (IST) May 11
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনে তিনজনকে গ্রেফতার করল তদন্তকারী দল। উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেফতার করা হয়েছে ওই তিনজনকে। তদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে। চন্দ্রনাথ হত্যার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। তারাই হানা দিয়েছিল উত্তরপ্রদেশে। রবিবার রাতে এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় তিন সন্দেহভাজনকে।
09:34 AM (IST) May 11
বিজেপির প্রস্তাবিত যুবশক্তি কার্ড প্রকল্পে বেকার যুবক ও যুবতীরা কি মাসে ৩,০০০ টাকা পাবেন? মেয়েদের জন্য আলাদা সুবিধা, ১০ লক্ষ টাকার স্টার্টআপ ঋণ এবং সরকারি চাকরির নিয়োগ নিয়ে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বিস্তারিত তথ্য জানুন এই প্রতিবেদনে।
09:28 AM (IST) May 11
CM Suvendu Adhikari: শপথগ্রহণের দিনেই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছিলেন তাঁর প্রধান লক্ষ্য পশ্চিমবঙ্গের নবনির্মাণ। আর সেই লক্ষ্যে সোমবার নবান্নে পা রাখছেন। দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। দেখুন সেগুলি।