কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
12:39 AM (IST) Jun 13
11:06 PM (IST) Jun 12
FIFA World Cup 2026 USA vs Paraguay: মেক্সিকো (Mexico) ও কানাডার (Canada) সঙ্গে যুগ্মভাবে এবারের বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে। নিজেদের দেশে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল খেলতে নেমে ভালো ফল করাই মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য।
10:52 PM (IST) Jun 12
FSSAI সোশ্যাল মিডিয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পর, নেসলে ইন্ডিয়া ম্যাগি নুডলসের প্যাকেটে পোকা থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। কোম্পানিটি জানিয়েছে যে তাদের তদন্ত এবং ল্যাব পরীক্ষায় ব্যাচ এবং বাজারের নমুনাগুলিতে পোকার প্রমাণ পাওয়া যায়নি।
10:49 PM (IST) Jun 12
তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল মালা রায়কে। তাঁর জায়গায় এই পদে নিয়ে আসা হয়েছে আলিফা আহমেদকে। বিধানসভা ও সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে দলের সব কমিটি ভেঙে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই নতুন কমিটি গঠন করেছিলেন।
10:03 PM (IST) Jun 12
ভারতের আবহাওয়া দফতর (IMD) আনুষ্ঠানিকভাবে বিষুবরেখা-সংলগ্ন প্রশান্ত মহাসাগরে ‘এল নিনো’ (El Nino) পরিস্থিতির সূচনা নিশ্চিত করেছে এবং সতর্ক করেছে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষাকালে এই জলবায়ুগত ঘটনাটি আরও শক্তিশালী হতে পারে।
09:29 PM (IST) Jun 12
Facebook-Instagram Issues: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে শুক্রবার সন্ধেবেলা হঠাৎই সমস্যা তৈরি হয়েছে। অনেকেই জানিয়েছেন, তাঁরা লগ ইন করতে পারছেন না। এখন বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলছে। এই পরিস্থিতিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পারায় অনেকেই ক্ষুব্ধ।
08:42 PM (IST) Jun 12
Thibaut Courtois Retirement Talks: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) পরেই অবসর ঘোষণা করতে পারেন বেলজিয়াম (Belgium) ও রিয়াল মাদ্রিদের (Real Madrid) গোলকিপার থিবাউট কুর্তোয়া। এই গোলকিপার শুধু আন্তর্জাতিক ফুটবলই নয়, ক্লাব ফুটবল থেকেও সরে যেতে পারেন। তিনি সেই ইঙ্গিতই দিয়েছেন।
08:42 PM (IST) Jun 12
জুলাই মাসে কি বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতন? ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনার মাঝে সরকারি কর্মচারীদের নজর নবান্নের দিকে। ডিএ বাড়লে কতটা বাড়তে পারে বেতন, কী বলছে বর্তমান পরিস্থিতি—জেনে নিন বিস্তারিত।
07:57 PM (IST) Jun 12
Bangladeshi Hindus: নির্বাচনের আগে বাংলাদেশের বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা তারিক রহমানকে (Tarique Rahman) সমর্থন করেছিলেন। কিন্তু তাতে হিন্দুদের যে কোনওরকম লাভ হয়নি, তা বোঝা যাচ্ছে। বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা তো নেই, এমনকী প্রকাশ্যে নিজেদের ধর্ম পালনের অধিকারও কেড়ে নিচ্ছে বর্তমান সরকার।
07:33 PM (IST) Jun 12
06:39 PM (IST) Jun 12
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে FIR দায়ের হয়েছে। অন্যদিকে, ভোট প্রচারের সময় করা মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও হানা দিয়েছে CID। সব মিলিয়ে আইনি জটিলতায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
05:18 PM (IST) Jun 12
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় বাংলায় বর্ষার প্রবেশ ঘটছে, যা তীব্র গরম থেকে স্বস্তি আনবে। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
05:02 PM (IST) Jun 12
Stock Market Closing: নিফটি-র অন্তর্ভুক্ত কোম্পানিগুলির মধ্যে শ্রীরাম ফিন্যান্স, এলঅ্যান্ডটি (L&T), ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, বাজাজ ফিন্যান্স এবং এইচডিএফসি ব্যাঙ্ক সর্বোচ্চ মুনাফা অর্জনকারী হিসেবে উঠে এসেছে। অন্যদিকে, নেসলে ইন্ডিয়া, ওএনজিসি, টেক মাহিন্দ্রা, পাওয়ার গ্রিড কর্পোরেশন এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স ছিল পিছিয়ে থাকা কোম্পানিগুলির তালিকায়।
04:15 PM (IST) Jun 12
তৃণমূল কংগ্রেসের অন্দরের ডামাডোল নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। শুক্রবার তিনি দলত্যাগী নেতাদের প্রবণতাকে 'অনৈতিক' বলে কটাক্ষ করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হারের পর দলের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই এই মন্তব্য করলেন তিনি।
03:58 PM (IST) Jun 12
Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কিউই তারকা কেন উইলিয়ামসন। ইংল্যান্ড সফরের মাঝপথেই কেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। বাইশ গজে সর্বকালের অন্যতম সেরা কিউই ক্রিকেটারের দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে ইতি পড়ল।
03:41 PM (IST) Jun 12
Double-Engine Govt: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার দাবি করেছেন যে রাজ্যে 'ডাবল ইঞ্জিন' সরকারের সুফল মানুষ পেতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া একাধিক উন্নয়নমূলক কাজ, জনকল্যাণ প্রকল্প এবং জাতীয় সুরক্ষার উদ্যোগের খতিয়ান তুলে ধরেন তিনি।
03:16 PM (IST) Jun 12
রাজ্যের নতুন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ অপ্রয়োজনীয় বই গ্রন্থাগার থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। নতুন বিজেপি সরকারের এই সিদ্ধান্তে ভারতের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের বই রাখার উপর জোর দেওয়া হয়েছে।
03:12 PM (IST) Jun 12
suvendu adhikari on durga puja grants: পশ্চিমবঙ্গে সরকার বদলের পর থেকেই জল্পনা চলছিল—দুর্গাপুজোর ক্লাব অনুদান কি এবার বন্ধ হয়ে যাবে? শুক্রবার নিউটাউনের একটি অনুষ্ঠান থেকে এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
02:39 PM (IST) Jun 12
02:25 PM (IST) Jun 12
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের উদ্বোধনী দিনেই নেমে এল শোকের ছায়া। মেক্সিকো সিটির ঐতিহাসিক স্টেডিয়াম অ্যাজটেকার বাইরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ফুটবল সমর্থকের। মৃত ব্যক্তি জার্মানির ৮১ বছর বয়সি এক নাগরিক। চিকিৎসাকর্মীরা দ্রুত CPR শুরু করেন।
02:08 PM (IST) Jun 12
NEET UG 2026 Paper Leak: দেশের মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র পাহারায় এবার সেনাবাহিনী। প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রক আগেই ঘোষণা করেছে যে, বায়ুসেনার তত্ত্বাবধানে প্রশ্নপত্র তৈরি হওয়ার পর, তা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, রি-এক্সামের দিন সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আধা সেনা।
01:11 PM (IST) Jun 12
TMC Vs TMC: অনুব্রত মণ্ডল স্পষ্ট করে জানিয়েছে, সম্মান না পেলে আর তৃণমূলের সঙ্গে থাকবেন। বিধানসভায় বিদ্রোহীদের পৃথক গোষ্ঠী তৈরির বিষয়তে তিনি কোন ভুল দেখছেন না। হারের জন্য সরাসরি আইপ্যাককেই দায়ি করেছেন তিনি।
12:53 PM (IST) Jun 12
IndiGo Flight Bomb Threat:দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা। টেক-অফের ঠিক আগে একটি ইন্ডিগো বিমানে এল বোমা হামলার হুমকি। দিল্লি থেকে লখনউগামী ওই বিমানটি রানওয়েতে থাকা অবস্থাতেই হুমকির খবর আসে।
12:42 PM (IST) Jun 12
'অন্নপূর্ণা ভাণ্ডার' ফর্মের মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করে ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হতে পারে। এই প্রক্রিয়ায় প্রায় ৩ কোটি মানুষের একটি বৃহৎ ডেটাবেস সরকারের হাতে আসতে পারে বলে জল্পনা।
12:19 PM (IST) Jun 12
Jaspal Rana Passed Away: ভারতীয় শুটিংয়ের উজ্জ্বল নক্ষত্র যশপাল রানা প্রয়াত। প্রাক্তন এশিয়ান গেমস সোনাজয়ী এবং জাতীয় দলের হাই-পারফরম্যান্স কোচ যশপাল রানা-র প্রয়াণে দেশের ক্রীড়ামহলে নেমে এল শোকের ছায়া। বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন রানা।
12:11 PM (IST) Jun 12
Yuva Shakti: রাজ্যের বেকার যুবক-যুবতীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যুবশক্তি ভরসা কার্ডের টাকা (yuva shakti bharosa card)। অর্থাৎ, যুবশক্তি স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য এই বিশেষ ভাতার বন্দোবস্ত করেছে রাজ্য সরকার।
11:30 AM (IST) Jun 12
11:25 AM (IST) Jun 12
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ এবং তেহরান পরমাণু অস্ত্র না বানানোর ব্যাপারে রাজি হয়েছে। কিন্তু ইরান এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, এখনও কোনও চূড়ান্ত চুক্তি হয়নি।
10:37 AM (IST) Jun 12
Petrol Pump New Guidelines: এবার আর সকলকে ডিজেল বিক্রি করতে পারবে না পেট্রোল পাম্পগুলি। নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কাকে কতটা পরিমাণ পেট্রোল ও ডিজেল বিক্রি করতে পারবে পাম্পগুলি তাও জানানো হয়েছে।
09:38 AM (IST) Jun 12
TMC Split: তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙনের ইঙ্গিত। সায়নী ঘোষ, শতাব্দী রায় সহ ১৯ জন সাংসদ লোকসভায় আলাদা বসার জন্য স্পিকারের কাছে আবেদন করেছেন। রাজ্যসভাতেও ইস্তফার হিড়িক। বাড়ছে এনডিএ-তে যোগদানের জল্পনা।
09:12 AM (IST) Jun 12
Modi On G7 Summit: ফ্রান্সের এভিয়ানে বসছে ৫২তম G7 শীর্ষ সম্মেলন। ভূরাজনৈতিক সংকট, অর্থনীতি আর AI-এর মতো বিষয়গুলোই আলোচনার কেন্দ্রে। প্রধানমন্ত্রী মোদীও এই সম্মেলনে যোগ দিচ্ছেন। সম্মেলনের দ্বিতীয় দিনে মধ্যপ্রাচ্য সংকট এবং বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতা নিয়ে ভারতের বক্তব্য তুলে ধরবেন তিনি।
09:06 AM (IST) Jun 12
অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে। জুলাই মাসে মহার্ঘ ভাতা (DA) ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হওয়ার সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।