LIVE NOW
Published : Jul 21, 2026, 08:33 AM ISTUpdated : Jul 21, 2026, 10:38 PM IST

Today’s News in Bengali Live: ED summons Madan Mitra - পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার মদনকে সমন পাঠাল ইডি! কবে দিতে হবে হাজিরা?

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:38 PM (IST) Jul 21

ED summons Madan Mitra - পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার মদনকে সমন পাঠাল ইডি! কবে দিতে হবে হাজিরা?

ED summons Madan Mitra: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED summons Madan Mitra)। ২৯ জুলাই, ইডি-র তরফে নোটিস পাঠিয়ে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

Read Full Story

10:21 PM (IST) Jul 21

Jantar Mantar CJP Protest - আন্দোলনকারীদের উপর বেধড়ক লাঠিচার্জ কেন? অভিযোগ তুলে রাহুল বললেন, "ছাত্রদের জন্য লড়াই জারি থাকবে"

Jantar Mantar CJP Protest: NEET-UG প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বিক্ষোভ দেখাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরারা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাফ জানিয়েছেন, “ছাত্রদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য লড়াই' থামবে না।" আটক হওয়া অন্য কংগ্রেস নেতারাও একই সুরে কথা বলেছেন।

Read Full Story

10:03 PM (IST) Jul 21

Kolkata to Delhi Volvo Bus - সস্তায় পুষ্টিকর! ভলভো বাস, পুরো এসিতে শুয়ে শুয়েই কলকাতা থেকে দিল্লি? এলাহি ব্যাপার

Kolkata to Delhi Volvo Bus: বেসরকারি পরিবহণ সংস্থা শ্যামলী পরিবহণের উদ্যোগে চালু হল এই বাস সার্ভিস। সল্টলেকের করুণাময়ী থেকে ছাড়বে এই বাসগুলি। প্রত্যেকটি প্রিমিয়াম কোচ এবং অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে সবকটি বাসে। আরামদায়ক সিট, বায়ো-টয়লেটম, সিসিটিভি ক্যামেরা এবং জিপিএস ট্র্যাকিংয়ের মতো একাধিক সুবিধাজনক বন্দোবস্ত রয়েছে এই প্রিমিয়াম বাসগুলিতে।

Read Full Story

09:38 PM (IST) Jul 21

Pink Card Scheme - মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা, 'পিঙ্ক কার্ড' চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Pink Card: মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিনামূল্যে বাস সফরের জন্য চালু হচ্ছে 'পিঙ্ক কার্ড', চাকরিজীবীদের জন্যও থাকছে বিকল্প ব্যবস্থা। জানুন বিস্তারিত।

Read Full Story

09:04 PM (IST) Jul 21

TMC vs TMC - অভিষেককে ২ ঘণ্টার ডেডলাইন, মমতাকে শ্রদ্ধা জানিয়ে ঋত-শিবিরে যোগ দিতে ১ মাস সময় দিলেন মদন

২১ জুলাইয়ের মঞ্চ থেকে মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কড়া বার্তা দেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে ঋত-শিবিরে যোগ দেওয়ার জন্য ১ মাস সময় দেন। তাঁর এই মন্তব্যে তৃণমূলের অন্দরের রাজনৈতিক টানাপোড়েন আরও প্রকাশ্যে আসে।

Read Full Story

08:20 PM (IST) Jul 21

২১ জুলাই TMC vs TMC - মমতা-ঋতব্রতের আলাদা মঞ্চ, কলকাতায় কার সভায় বেশি ভিড়?

Mamata vs Ritabrata: একুশে জুলাই এবার ভাগ হয়ে গেল দু'টি মঞ্চে। বিড়লা তারামণ্ডলে মমতা, মেয়ো রোডে ঋতব্রত। ভিড়ের লড়াইয়ে কে এগিয়ে, কোন মঞ্চে কারা ছিলেন? জানুন বিস্তারিত।

Read Full Story

07:37 PM (IST) Jul 21

Sikkim Tunnel Collapse - সিকিমের টানেলে বিস্ফোরণে মৃত কমপক্ষে ১০, উদ্ধারকাজে সাহায্যের আশ্বাস কেন্দ্রের

সিকিমের নামচি জেলায় নির্মীয়মাণ তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে মিথেন গ্যাস বিস্ফোরণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর উদ্ধারকাজে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, ভিতরে প্রায় ২৫ জন আটকে ছিলেন।

Read Full Story

06:55 PM (IST) Jul 21

Rahul Gandhi - মোদীর বাড়ির সামনে হাত বেঁধে বিক্ষোভ রাহুলদের, কেন্দ্রীয় মন্ত্রী আসাতেও জট কাটল না

NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে বসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ শীর্ষ নেতৃত্ব।

Read Full Story

06:39 PM (IST) Jul 21

India vs Bangladesh - ভারতের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক স্বাভাবিক হবে, আশায় বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী

India Tour of Bangladesh, 2026: গত কয়েক বছরে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এই কারণে ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হয়ে গিয়েছে। তবে এবার এই সফর হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এই সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)।

Read Full Story

06:05 PM (IST) Jul 21

২১ জুলাইয়ের মঞ্চে ২২ মিনিটের বক্তৃতা, মমতার সঙ্গে কথাকাটাকাটির পর সোজা বাড়ির পথে কল্যাণ

২১ জুলাইয়ের (21 July)মঞ্চে সাড়ে ২২ মিনিট বক্তৃতা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), বাদ পড়লেন একাধিক সাংসদ। মমতার (Mamata Banerjee)সঙ্গে কথাকাটাকাটির পর সোজা বাড়ি ফিরলেন সাংসদ। জানুন বিস্তারিত।

Read Full Story

05:21 PM (IST) Jul 21

Sonam Wangchuk - সোনম ওয়াংচুককে মেদান্তায় স্থানান্তরের নির্দেশ দিল্লি হাইকোর্টের, জুড়ে দিল শর্ত

পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে তাঁর পছন্দের বেসরকারি হাসপাতাল মেদান্তায় অবিলম্বে সরানোর নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে আদালত জানিয়েছে, তাঁকে মেদান্তার ডাক্তারদের পরামর্শ ও চিকিৎসা প্রোটোকল অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।

Read Full Story

05:14 PM (IST) Jul 21

Cristiano Ronaldo - ফিফার সাহায্যে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা! বিতর্কিত পোস্ট লাইক রোনাল্ডোর

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ চলাকালীন ফিফার বিরুদ্ধে বেশ কয়েকবার পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ উঠেছে। বিশেষ করে আর্জেন্টিনাকে (Argentina) বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে এই বিতর্ক উস্কে দিলেন পর্তুগালের (Portugal) কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

Read Full Story

05:01 PM (IST) Jul 21

Jantar Mantar CJP Protest - দিল্লির আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজ্য থেকে আসছে খাবারের প্যাকেট! যন্তর মন্তরে ঐতিহাসিক মুহূর্ত

Jantar Mantar CJP Protest: NEET দুর্নীতি নিয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অভিনব সমর্থন। ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে দেশের নানা প্রান্ত থেকে আন্দোলনকারীদের জন্য খাবার পাঠানো হচ্ছে দিল্লির যন্তর মন্তরে। প্রসঙ্গত, এর আগে পুলিশ যন্তর মন্তরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় আন্দোলনকারীরা খাবার বা জল পাচ্ছিলেন না।

Read Full Story

04:56 PM (IST) Jul 21

Census - ১ অগস্ট থেকে কলকাতায় জনগণনা শুরু, প্রথম ১৫ দিনের এই সুযোগ হাতছাড়া করবেন না

Kolkata census: কলকাতায় (Kolkata)২০২৭ সালের জনগণনার (census 2027) প্রস্তুতি শুরু। শহরকে ভাগ করা হল ৮,১১২টি ব্লকে। ১ আগস্ট থেকে ১৫ দিন স্ব-গণনা, তারপর বাড়ি বাড়ি যাবেন গণনাকারীরা। জানুন সম্পূর্ণ প্রক্রিয়া।

Read Full Story

04:41 PM (IST) Jul 21

Eco-Friendly Buses - রাজ্যে আসছে ১০০০ নতুন বাস, পরিবহণ ব্যবস্থায় বড় বদলের ঘোষণা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী এক বছরের মধ্যে রাজ্যে ১০০০টি নতুন পরিবেশবান্ধব বাস নামানো হবে। এর পাশাপাশি তিনি রাজ্যের জলপথ পরিবহণকে আধুনিক করা, নতুন মেট্রো করিডোর তৈরি এবং কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম সংরক্ষণের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

Read Full Story

04:35 PM (IST) Jul 21

Covid Variant - অন্ধ্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট! ৪ জনের মৃত্যুর পরই আতঙ্ক ছড়াল ওমিক্রন RF.5

অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলায় কোভিডের নতুন ভ্যারিয়েন্ট 'RF.5' শনাক্ত হয়েছে। স্বাস্থ্য দপ্তর সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট। আপাতত চিন্তার কারণ না থাকলেও বয়স্ক এবং অন্যান্য রোগে আক্রান্তদের সতর্ক থাকতে বলা হয়েছে।
Read Full Story

04:15 PM (IST) Jul 21

১ লাখ ডিপোজিট দিয়ে ফেরত পেলেন মাত্র ২০ হাজার! বাড়িওয়ালার 'হিসাব' দেখে মাথায় হাত ভাড়াটিয়ার

বেঙ্গালুরুতে এক ভাড়াটিয়া ১ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দিয়েছিলেন। কিন্তু বাড়ি ছাড়ার সময় তাঁকে মাত্র ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। বাকি টাকা কেটে নেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক শুরু হয়েছে।
Read Full Story

04:04 PM (IST) Jul 21

Mamata on CJP - 'প্রয়োজনে দিল্লি গিয়ে CJP-র বিক্ষোভে যোগ দেব', ২১ জুলাইয়ের মঞ্চে মমতার নিশানায় বিজেপি

মঙ্গলবার তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রয়োজনে দিল্লি গিয়ে ককরোচ জনতা পার্টির (CJP) বিক্ষোভেও সামিল হবেন।

Read Full Story

03:54 PM (IST) Jul 21

Jalpaiguri News - বিমার টাকা আত্মসাতের অভিযোগ, আইনজীবীর চেম্বারের সামনে আমরণ অনশন

West Bengal News: রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের অপরাধের কথা শোনা যায়। প্রতারণা, আর্থিক নয়ছয়. অর্থপাচারের অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে যে অভিযোগ উঠেছে, সম্প্রতি রাজ্যের অন্য কোনও প্রান্তে এই ধরনের অভিযোগ ওঠেনি। ফলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Read Full Story

03:45 PM (IST) Jul 21

EPFO Latest Update - পিএফ অ্যাকাউন্টে ৮.২৫% হারে সুদ জমা পড়তে শুরু করেছে, কীভাবে চেক করবেন আপনি?

EPFO Latest Update: প্রায় ৩৪ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে মোট ১.৪৪ লক্ষ কোটি টাকার সুদ জমা করার কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ, প্রত্যেকটি অ্যাকাউন্টে ধাপে ধাপে সুদ জমা করা রকা চলতে থাকবে। কিন্তু আপনার অ্যাকাউন্টে সুদ জমা হয়েছে কি না, সেটা কীভাবে বুঝবেন? আপনাকে সেটা নিজেকেই চেক করতে হবে।

Read Full Story

03:30 PM (IST) Jul 21

DA Case - ২৩ জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি? বকেয়া ভাতা নিয়ে আশায় রাজ্য সরকারি কর্মীরা

২৩ জুলাই সুপ্রিম কোর্টে (Supreme Court)পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার (DA Case)শুনানি হতে পারে। সম্ভাব্য শুনানিকে ঘিরে বাড়ছে জল্পনা, জেনে নিন সর্বশেষ আপডেট।

Read Full Story

03:10 PM (IST) Jul 21

অগাষ্টে Annapurna Bhandar-এর টাকা পেতে চান? এই নম্বরে ফোন করলেই অ্যাকাউন্টে ঢুকে যাবে কড়কড়ে ৩০০০!

সমস্যার সমাধান। যাঁরা এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, তাঁদের জন্য খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চালু করলেন এক বিশেষ নম্বর। এই নম্বরে ফোন করলেই মিলবে সমাধান। ঢুকে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। কীভাবে? জানুন পুরো প্রক্রিয়া।

Read Full Story

02:22 PM (IST) Jul 21

Falklands Banner - ফকল্যান্ড নিয়ে বার্তা, ইংলিশ প্রিমিয়ার লিগে বাতিল আর্জেন্টিনার ফুটবলাররা?

Argentina vs England: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) সেমি-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ছিল ঘটনাবহুল। পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়ের পাশাপাশি বিতর্কিত ফকল্যান্ড (Falklands Banner) নিয়ে ব্যানার প্রদর্শন ফুটবল মাঠ ছাড়িয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে উত্তেজনা তৈরি করেছে।

Read Full Story

02:09 PM (IST) Jul 21

World Cup 2026 Final - ফাইনালে হারের পর মারামারি, বড় শাস্তির মুখে মেসিরা!

World Cup 2026 Final: ফাইনালে হারের ধাক্কার ঘায়ে এবার শাস্তির কোপ! সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপ ফাইনালের রেশ এখনও কাটেনি। তবে ট্রফি জয়ের আনন্দের বদলে এবার খবরের শিরোনামে উঠে এসেছে ম্যাচ-পরবর্তী বিতর্ক।

Read Full Story

02:09 PM (IST) Jul 21

Asit Majumdar Arrested News - প্রথমে আটক তারপর গ্রেফতার, মমতার শহিদ সভায় যাওয়ার আগেই শ্রীঘরে অসিত

Asit Majumdar Arrested News: কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার আগেই গুরুত্বর অভিযোগে শ্রীঘরে মমতার আমলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। কী কারণে তাকে গ্রেফতার করা হলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

01:37 PM (IST) Jul 21

Odesa Attack - ওডেসায় জাহাজে হামলা, ৪ ভারতীয়র মৃত্যু - রুশ দূতকে তলব করল ভারত

ওডেসার কাছে বাণিজ্যিক জাহাজ এমভি গোল্ডেন লিও-তে হামলায় চার ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ভারত তীব্র নিন্দা জানিয়েছে। এই বিষয়ে 'গভীর উদ্বেগ' জানাতে রাশিয়ার চার্জ ডি'অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করেছে বিদেশ মন্ত্রক।
Read Full Story

01:35 PM (IST) Jul 21

NEET প্রশ্নফাঁস 'ঘোর পাপ', নিট কাণ্ডে মুখ খুলে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

NEET-UG প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের আবহে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে তিনি প্রশ্নফাঁসকে 'ঘোর পাপ' বলে উল্লেখ করেন। তদন্তে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Read Full Story

01:29 PM (IST) Jul 21

Housing Scheme - মাত্র ৬ লক্ষ টাকায় আরবান এলাকায় গৃহহীনদের বাড়ি দেবে সরকার ! জানুন আবেদনের খুঁটিনাটিটি

Housing Scheme: তেলেঙ্গানা সরকার হায়দরাবাদের বাসিন্দাদের জন্য সুখবর নিয়ে এল। শহরজুড়ে শুরু হয়েছে ‘ইন্দিরামা হাউজিং স্কিম’-এর অধীনে বাড়ি তৈরির কাজ। কীভাবে আবেদন করবেন, কারা যোগ্য, কত টাকা দিতে হবে, ভর্তুকি কত? রইল সব তথ্য। জানুন আরও বিশদে…

Read Full Story

01:15 PM (IST) Jul 21

Suvendu Adhikari On widow Allowance - অগাস্ট মাস থেকেই অ্যাকাউন্টে ১৫০০ টাকা, কাদের ঢুকবে জানেন?

Suvendu Adhikari On widow Allowance: গত ৪ মে শাসক শিবিরের পালা বদল হতেই একের পর এক মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বয়স্ক ও বিধবাদের ভাতা বৃদ্ধি নিয়ে এবার বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন আরও…

Read Full Story

12:49 PM (IST) Jul 21

Argentina - বিশ্বকাপ ফাইনালে হারের পরেও উন্মাদনা, বীরের সংবর্ধনা আর্জেন্টিনার ফুটবলারদের

Argentina Football Fans: আর্জেন্টিনার সমর্থক সারা বিশ্বে ছড়িয়ে। সবাই লিওনেল মেসিদের (Lionel Messi) জন্য গলা ফাটান। তবে নিজেদের দেশের ব্যাপার আলাদা। এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026 Final) ফাইনালে স্পেনের (Spain vs Argentina) কাছে হেরে যাওয়ার পরেও দেশে ফিরে সাদর অভ্যর্থনা পেলেন আর্জেন্টিনার ফুটবলাররা।

Read Full Story

12:13 PM (IST) Jul 21

Dhupguri Boy NEET - অভাবকে হারিয়ে নিটে বাজিমাত ধূপগুড়ির টোটনের, কেরোসিনের আলোয় আঁকা স্বপ্নের জয়!

Dhupguri Boy NEET: অভাব যেখানে নিত্যসঙ্গী, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস যেখানে প্রতিদিনের ছবি। সেখানে দাঁড়িয়ে স্বপ্ন দেখাটাও যেন এক বিলাসিতা। কিন্তু সেই কঠিন বাস্তবকে এক লহমায় বদলে দিল ধূপগুড়ির এক প্রত্যন্ত গ্রামের ছেলে। ছিল না অগাধ অর্থ।

Read Full Story

11:49 AM (IST) Jul 21

West Bengal Rain Alerts - ২১ জুলাই থেকে খেলা শুরু আবহাওয়ার, উত্তর-দক্ষিণের একাধিক জেলায় চরম সতর্কতা

West Bengal Rain Alerts: শ্রাবণের শুরুতেই রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ শহরতলি। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:08 AM (IST) Jul 21

FIFA World Cup 2026 - ১৬ বছর পর বিশ্বকাপ জয়, ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

FIFA World Cup 2026 Final: এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে (Argentina vs Spain) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ১৬ বছর পর ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে নতুন নজির গড়ল স্পেন। ২০২৩ সালে মহিলাদের বিশ্বকাপ ফুটবল, ২০২৪ সালে পুরুষদের ইউরো কাপ জেতার পর এবার পুরুষদের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল স্পেন।

Read Full Story

11:07 AM (IST) Jul 21

Double Salary Hike - জোড়া ‘সুখবর’ সরকারি কর্মীদের জন্য! নয়া পে কমিশন-ডিএ মিলিয়ে বেসিক বেতন ৭২ হাজার?

বিভিন্ন কর্মী সংগঠনগুলি নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ গুণ থেকে বাড়িয়ে ৩.৮৩ গুণ বা ৪ গুণ করার দাবি তুলছে। সত্যিই যদি এই ফিটমেন্ট ফ্যাক্টর আসে তাহলে সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকায় পৌঁছে যেতে পারে এক ধাক্কায়।

Read Full Story

10:28 AM (IST) Jul 21

NDA Meeting - মোদীকে সম্মান, নতুন সাংসদদের স্বাগত জানাতে NDA-র 'মঙ্গল মিলন' বৈঠক

প্রধানমন্ত্রী মোদীকে সম্মান জানাতে এবং রাজ্যসভার নতুন সাংসদদের স্বাগত জানাতে এনডিএ সংসদীয় দলের 'মঙ্গল মিলন' বৈঠক শুরু হয়েছে। এদিকে, তৃণমূল কংগ্রেস ভেঙে তৈরি হওয়া নতুন দল NCPI এনডিএ-কে সমর্থন জানালেও, তারা এই যৌথ বৈঠকে যোগ দেয়নি।
Read Full Story

10:14 AM (IST) Jul 21

Lionel Messi - 'এই ক্ষত সারতে সময় লাগবে,' যন্ত্রণার কথা জানালেন লিওনেল মেসি

FIFA World Cup 2026 Final: টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেললেও, এবার চ্যাম্পিয়ন হতে পারলেন না লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছে আর্জেন্টিনা (Spain vs Argentina)। এই হার মেনে নিতে পারছেন না মেসি। যন্ত্রণার কথা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

Read Full Story

09:49 AM (IST) Jul 21

Suvendu Adhikari - ১৯৯৩ সালের ২১ জুলাই কী হয়েছিল? বিধানসভায় কমিশনের রিপোর্ট পেশ শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari On 21th July: বঙ্গে শাসক শিবিরের পালাবদলের পর প্রায় একযুগ বাদে প্রকাশ্যে এলো ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট। কী বললেন শুভেন্দু অধিকারী?  প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বর্তমান মুখ্যমন্ত্রীর। জানুন বিশদে..

Read Full Story

09:05 AM (IST) Jul 21

Taslima Nasrin - 'আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞ,' কলকাতায় আসার আগে বার্তা তসলিমার

Taslima Nasrin News: প্রায় দুই দশক পর কলকাতায় ফিরছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি বারবার বলেছেন, এই শহরে থাকতে চান। কারণ, এখানে থাকতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফের এই শহরে তসলিমা পাকাপাকিভাবে থাকার সুযোগ পাবেন কি না এখনও স্পষ্ট নয়। তবে তাঁর কলকাতায় ফেরা নিশ্চিত হয়ে গিয়েছে।

Read Full Story

08:34 AM (IST) Jul 21

কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৃষ্টি, জেনে নিন আজ গোট দিন ভিজবে কোন কোন জেলা

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে। এর ফলে আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

 

Read Full Story

More Trending News