কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:10 PM (IST) May 24
IPL 2026 Playoffs Schedule: রবিবার চলতি আইপিএল-এ লিগ পর্যায়ের খেলা শেষ হচ্ছে। এবার শুরু হবে প্লে-অফের খেলা। আগেই প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (Royal Challengers Bengaluru), গুজরাট টাইটানস (Gujarat Titans) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। রবিবার প্লে-অফে পৌঁছে গেল রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals)।
09:30 PM (IST) May 24
তৃণমূল কংগ্রেসের থেকে আরও একটু দূরত্ব বাড়ালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। উত্তর ২৪ পরগনার বারাসত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বারাসতের সাংসদ কাকলি।
08:56 PM (IST) May 24
ছোটবেলায় বেশি পরিমাণে জাঙ্ক ফুড খেলে মস্তিষ্কের গঠনে এমন কিছু পরিবর্তন আসতে পারে, যা সারাজীবন থেকে যায়। পরে স্বাস্থ্যকর খাবার খেলেও এই ক্ষতি পুরোপুরি সারানো কঠিন। অন্ত্রের কিছু উপকারী ব্যাকটেরিয়া এই সমস্যা কিছুটা কমাতে পারে।
08:40 PM (IST) May 24
উত্তরপ্রদেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যেই লখনউতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে শহরের প্রধান ট্র্যাফিক মোড়গুলিতে সবুজ শেড, কুলিং শাওয়ার এবং পানীয় জলের ব্যবস্থা করেছে লখনউ পুলিশ ও পৌরসভা। এই উদ্যোগে খুশি পথচারী থেকে শুরু করে গাড়িচালকরা।
08:24 PM (IST) May 24
Falta Re-election Results: ফলতায় প্রথম বিজেপি। দ্বিতীয় সিপিএম। মুসলিমরা মুখ ঘোরাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তৃণমূলের সম্রাজ্য। আগামী দিনে তৃণমূল কতটা লড়াইতে থাকবে তাই নিয়েই উঠছে প্রশ্ন।
08:15 PM (IST) May 24
Mumbai Indians vs Rajasthan Royals: রবিবার আইপিএল-এ (IPL 2026) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে এই ম্যাচ জিততেই হত রিয়ান পরাগের (Riyan Parag) দলকে। জোফ্রা আর্চারের (Jofra Archer) অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচ জিতে প্লে-অফে পৌঁছে গেল রাজস্থান।
07:18 PM (IST) May 24
টাইগার হিলে (Tiger Hill) গাড়ি চলাচলের ক্ষেত্রে শুক্রবার নয়া নির্দেশিকা জারি করল দার্জিলিং সদর ট্রাফিক পুলিশ। আগে টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য গাড়ি যাওয়ার নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না।
07:16 PM (IST) May 24
Animal Slaughter Act: বকরি ঈদের আগে পশু কোরবানি নিয়ে মুখ খুললেন সিপিআই(এম) বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা। তিনি জানিয়েছেন, আগের মতো কোরবানি করা যাবে না। তবে তাঁর কথায়, "খুব বুদ্ধি করে কাজটা করতে হবে, কিন্তু কোরবানি হবে।"
06:50 PM (IST) May 24
06:50 PM (IST) May 24
Falta Assembly Election Result 2026: ২৯ এপ্রিল ফলতায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের দিন ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় সব বুথেই ফের ভোটগ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ২১ মে ভোটগ্রহণ করা হয়। রবিবার সেই ভোটের ফল প্রকাশ করা হল। এই কেন্দ্র থেকে কার্যত মুছে গেল তৃণমূল কংগ্রেস (AITC)।
06:46 PM (IST) May 24
ব্যাঙ্কে কোনো জরুরি কাজ বাকি থাকলে তা নিয়ে দুর্ভোগে পড়তে হতে পারে। কারণ শোনা যাচ্ছে সপ্তাহের শুরুর দুটি দিনই বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক। অর্থাৎ সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে শোনা যাচ্ছে।
06:39 PM (IST) May 24
Mamata Banerjee: বিধানসভা নির্বাচনের পরে কেটে গেছে ২০ দিন। গত ৪ মে প্রকাশ হয়েছিল বিধানসভা নির্বাচনের ফল। তাতে ধরাসায়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এখনও পর্যন্ত সেই হার মেনে নিতে নারাজ তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
06:37 PM (IST) May 24
05:49 PM (IST) May 24
West Bengal News: রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের (AITC) দাগি নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বীরভূমেও তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতদিন ধরে যে কাজ আটকে রাখা হয়েছিল, তা এবার শুরু করা হল।
05:47 PM (IST) May 24
মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও জানিয়েছেন, আমেরিকা ও ভারত একটি বাণিজ্য চুক্তির প্রায় দোরগোড়ায় রয়েছে। নয়াদিল্লিতে তিনি বলেন, দু'দেশের মধ্যে আলোচনায় 'দারুণ উন্নতি' হয়েছে এবং খুব শীঘ্রই একটি দীর্ঘস্থায়ী ও লাভজনক চুক্তি হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।
05:32 PM (IST) May 24
Weather Update: তীব্র দাবদহে প্রাণ ওষ্ঠাগত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। কবে হবে স্বস্তির বৃষ্টি? চাতকের মত অবস্থা। আকাশে জলভরা মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে। রইল বৃষ্টির পূর্বাভাস
05:25 PM (IST) May 24
KKR vs DC: রবিবার, ইডেন গার্ডেন্সে মেগা আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (kkr vs dc ipl)। কার্যত, প্লে-অফে ওঠার এটাই শেষ সুযোগ নাইটদের সামনে। অন্যদিকে, এই ম্যাচকে আরও স্মরণীয় করে তুলতে উদ্যোগী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি। থাকছে অভিনব এবং আকর্ষণীয় লেজার শো।
04:37 PM (IST) May 24
DA Meet: রাজ্য় সরকারি কর্মীদের DA জট কাটাতে আসরে নামতে চলছেন শুভেন্দু অধিকারী। আগামী ৩০ মে মহার্ঘ ভাতা বা DA নিয়ে আলোচনা করতে শুভেন্দু অধিকারী সরকারী কর্মী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।
03:38 PM (IST) May 24
Holding Center:রাজ্য সরকারের তরফে বলা হয়েছে জেলায় জেলায় ডিটেনশন সেন্টারের আদলে হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। ২০২৪ সালের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করেই এই হোল্ডিং সেন্টার রাখা হবে।
03:26 PM (IST) May 24
Jacqueline Fernandez: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সমস্যা আরও বাড়ল। জ্য়াকলিনে ঘিরে বহুদিন ধরে চলা ২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় ফের নতুন মোড়। দিল্লির আদালতে এবার কড়া অবস্থান নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
03:21 PM (IST) May 24
Ram Charan Viral Video: সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা রাম চরণের এক ভিডিও ভাইরাল। এই ভিডিওতে রাম চরণকে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফুটবলার বলে উল্লেখ করতে শোনা গিয়েছে। পরে নিজের ভুল স্বীকারও করেছেন এই চলচ্চিত্র তারকা।
03:17 PM (IST) May 24
সুখমনিয়া বাই নামের ওই মহিলা তাঁর বয়স্ক শাশুড়িকে পিঠে বয়ে প্রায় ৯ কিলোমিটার পথ হেঁটেছেন, যাতে তাঁর শাশুড়ি ব্যাঙ্ক থেকে নিজের পেনশনটি তুলতে পারেন। স্থানীয় বাসিন্দারা জানান, এই বনাঞ্চলটিতে যাতায়াত ব্যবস্থার চরম দুরবস্থার কারণে গ্রামবাসীদের প্রায়শই মৌলিক সুবিধা পাওয়ার জন্যও দুর্গম পথ ও খাল-নদী পেরিয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে হয়।
01:49 PM (IST) May 24
Kyiv Attack: রাশিয়ার আক্রমণে ধ্বংসস্তুপে পরিণত ইউক্রেনের রাজধানী কিয়েভ। কিয়েভকে লক্ষ্য করে রাশিয়া ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল। রাতভর হামলার পর কিয়েভে ধ্বংসস্তূপের ছবি সামনে এসেছে। এই হামলায় 'ওরেশনিক' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।
01:34 PM (IST) May 24
01:31 PM (IST) May 24
Illegal Property Action: একদিকে চলছে নোটিস পাঠানোর কাজ এবং অন্যদিকে, বুলডোজার অ্যাকশন। রবিবার সকালে, কলকাতার তিনটি জায়গায় হানা দিল পুরসভা। তিলজলা, কসবা এবং বেলেঘাটা এলাকায় মোট তিনটি অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করে দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে ঐ এলাকাগুলিতে নিরাপত্তার দায়িত্বে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।
01:15 PM (IST) May 24
শনিবার সরকার শ্রমিকদের ন্যূনতম মজুরি ৬০ শতাংশ বৃদ্ধি করেছে। এই সংশোধিত কাঠামোর আওতায় এখন শ্রমিকরা ন্যূনতম মাসিক ২৩,৩৭৬ টাকা মজুরি পাবেন। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শ্রমমন্ত্রী।
01:09 PM (IST) May 24
IPL Playoff Scenario:আজ, রবিবার আইপিএল 2026-এ লিগ পর্যায়ের শেষ হতে চলেছ। সুপার সানডে-তে হবে দুটি ম্যাচ। এই জোড়া ম্যাচ শেষেই বোঝা যাবে চতুর্থ দল হিসেবে কোন দল প্লে অফে খেলবে। কিন্তু চতুর্থ তথা শেষ টিকিট কার হাতে যাবে, তার নিষ্পত্তি হতে চলেছে আজই।
12:55 PM (IST) May 24
11:59 AM (IST) May 24
রবিবার সকালে পাকিস্তানের কোয়েটার চামান গেটের কাছে জাফর এক্সপ্রেসে আত্মঘাতী হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মির (বিএলএ) মজিদ ব্রিগেড। রেললাইনের কাছে এই শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলেই অন্তত ২৩ জন নিহত এবং আরও ৫৩ জন গুরুতর আহত হন। বিস্ফোরণে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
11:52 AM (IST) May 24
Uttarakhand Glacier Break: উত্তরাখণ্ডের চামোলি জেলায় বড় উদ্বেগ বাড়াল হিমবাহ ভাঙনের ঘটনা। রবিবার সকালে কাঞ্চন গঙ্গা এলাকার উপরের অংশে একটি বৃহৎ হিমবাহের অংশ ভেঙে পড়ে। এর জেরে এলাকায় তুষারঝড় বা হিমস্রোতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
11:35 AM (IST) May 24
Falta Repoll Result: ট্রেন্ড বলছে, বিজেপি জিতছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে দ্বিতীয় স্থানে ততাহ ফলতায় প্রধান বিরোধী হিসেবে উঠে আসছে সিপিএম। অর্থাৎ, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ভোট হতেই মানুষের সঠিক রায় সামনে আসতে শুরু করেছে। ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে, ফলতা পুনর্নির্বাচন বিজেপি এগিয়ে গেছে প্রায় ১৯,৭০১ ভোটে। সিপিএম প্রার্থী পেয়েছেন ১৭,৭৭৩ ভোট ।
10:32 AM (IST) May 24
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বৃহত্তর শান্তি চুক্তির অংশ হিসেবে তাদের কাছে মজুত থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছেড়ে দিতে সম্মত হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন দু'জন মার্কিন কর্তা।
09:53 AM (IST) May 24
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মকভাবে ছড়িয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে। ভারত তার নাগরিকদের এই দেশগুলো-সহ অন্যান্য স্থানে সব ধরণের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি, সরকার এই তিন দেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকাগুলো মেনে চলতে পরামর্শ দিয়েছে।
09:47 AM (IST) May 24
09:21 AM (IST) May 24
বাজারে গিয়ে দোকান থেকে কিনে নিয়ে এলেন হিমসাগর। কিন্তু খাওয়ার সময় বুঝলেন ঠকে গিয়েছেন। হিমসাগর বলে আপনাকে অন্য কোনও বিক্রি করেছে দোকানদার। এই সমস্যা প্রায় সকলেই এখন ফেস করছেন। কারণ, বাজারে এমন অনেক জাতের আমই দেখা যায় যার মিল রয়েছে হিমসাগরের সঙ্গে।