Published : Oct 24, 2026, 08:44 AM ISTUpdated : Oct 24, 2026, 10:26 PM IST

Today’s News in Bengali Live: ‘পুলিশই মাইকিং করতে বলেছিল’, দাবি ধৃত ঘোষকের! চোরবাগান কাণ্ডে এবার মুখোমুখি জেরা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

10:28 PM (IST) Oct 24

‘পুলিশই মাইকিং করতে বলেছিল’, দাবি ধৃত ঘোষকের! চোরবাগান কাণ্ডে এবার মুখোমুখি জেরা

চোরবাগান পুজোমণ্ডপে বিপর্যয়ের ঘটনায় ধৃত দুই ঘোষককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে পুলিশ। কখন, কার নির্দেশে মাইকে ঘোষণা করা হয়েছিল? অন্য দিকে, আহত দুই বোনের নাম তালিকায় না থাকার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ সুদীপ্ত হালদার।

Read Full Story

09:53 PM (IST) Oct 24

ছেলের অসুস্থতার জন্য ‘ডাইনি’ অপবাদ! দুর্গাপুজোর বিসর্জনের রাতেই ৭১ বছরের বৃদ্ধাকে পিটিয়ে খুন

প্রতিবেশীর ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। সেই অসুস্থতার জন্য বৃদ্ধাকে ‘ডাইনি’ অপবাদ দেওয়ার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনায় দুর্গাপুজোর বিসর্জনের রাতে ৭১ বছরের রুমকি মুর্মুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

Read Full Story

08:58 PM (IST) Oct 24

Manchester City - নিকোলাস জ্যাকসনের জোড়া গোল, চলতি প্রিমিয়ার লিগে প্রথম হার ম্যান সিটির

Manchester City FC: নয় মরসুূম ধরে আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কড়া শাস্তির মুখে ম্যাঞ্চেস্টার সিটি। এরই মধ্যে শনিবার প্রিমিয়ার লিগে (Premier League 2026-27) অ্যাস্টন ভিলার (Aston Villa) কাছে হেরে ধাক্কা খেল ম্যান সিটি। চলতি প্রিমিয়ার লিগে প্রথমবার হেরে গেল ম্যান সিটি।

Read Full Story

08:04 PM (IST) Oct 24

Anant Singh Suspended - নীতীশ কুমারের জন্য অনেক খুন করিয়েছি বলা দাপুটে বিধায়ক অনন্ত সিংকে বহিষ্কার JDUর

Anant Singh Suspended: বিহারের রাজনীতিতে বড় খবর! জনতা দল ইউনাইটেড (জেডি(ইউ)) থেকে ছ’বছরের জন্য বহিষ্কৃত মোকামার প্রভাবশালী বিধায়ক অনন্ত সিং। নীতীশের রাজনৈতিক উত্থানে সাহায্য করতে গিয়ে নয়জনকে খুন করানোর দাবি করেছিলেন অনন্ত সিং

Read Full Story

07:56 PM (IST) Oct 24

PV Sindhu - ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন, পি ভি সিন্ধুর সামনে বিশ্বসেরা কোরিয়ান শাটলার

French Open 2026 Badminton: এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) সাফল্য পাননি ভারতের সফলতম ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধু (PV Sindhu)। তবে ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হওয়া থেকে একধাপ দূরে এই কিংবদন্তি। তিনি এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।

Read Full Story

06:54 PM (IST) Oct 24

Farooq Abdullah - 'আমাদের রক্ষা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী,' এ কী দাবি ফারুক আবদুল্লার!

National Conference President Farooq Abdullah: কাশ্মীর (Kashmir) প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য করলেন ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের (Pakistan PM Shehbaz Sharif) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি (BJP)।

Read Full Story

06:10 PM (IST) Oct 24

Ramayana - ৪ হাজার কোটির রামায়ণের অগ্রিম বুকিং নিয়ে বড় আপডেট! মুক্তির আগেই বক্স অফিসে বড় ইঙ্গিত

Ramayana: নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ' মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ১০ কোটি টাকার গণ্ডি পার করেছে। প্রায় ৪ হাজার কোটি টাকা বাজেটের এই ছবির হিন্দি সংস্করণের চাহিদা সবচেয়ে বেশি। মোট অগ্রিম বিক্রি (গ্রস) দাঁড়িয়েছে ১০.১৫ কোটি টাকা।

Read Full Story

06:04 PM (IST) Oct 24

New Zealand vs India - 'তোমার উপর সারা দেশের ভরসা আছে,' গম্ভীরের কথায় অনুপ্রাণিত তিলক ভার্মা

New Zealand vs India Second T20I: শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য জয় পেল ভারতীয় দল। পরপর উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়ার পরেও তিলক ভার্মা (Tilak Varma) ও নীতীশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) অসাধারণ লড়াইয়ের সুবাদে জয় পেল ভারত।

Read Full Story

05:58 PM (IST) Oct 24

ভয়াবহ বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে সংঘর্ষ দুই সামরিক বিমানের! মৃত ৪ পাইলট

ফিলিপিন্সে প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল চার পাইলটের। শুক্রবার ম্যানিলার দক্ষিণে একটি বিমানঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় দুর্ঘটনার কবলে পড়ে ফিলিপিন্সের বায়ুসেনার দুটি বিমান। শনিবার এই দুর্ঘটনার কথা জানিয়েছে ফিলিপিন্সের বায়ুসেনা। ফিলিপিন্সের বাটাঙ্গাস প্রদেশের ফার্নান্দো এয়ার বেসে এই দুর্ঘটনা ঘটে।

Read Full Story

05:52 PM (IST) Oct 24

Hooghly News - সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য, হুগলি থেকে গ্রেফতার প্রৌঢ়

Hooghly News: মদ্যপ অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায়। গেরুয়া শিবিরের তরফে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রৌঢ়। ঠিক কী ঘটনা ঘটেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

05:36 PM (IST) Oct 24

El Nino - ইতিহাস গড়ল এল নিনো! প্রশান্ত মহাসাগরের জলের তাপমাত্রা প্রথমবার ছুঁল ৩০ ডিগ্রি

২০২৬ সালে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এল নিনো। এর প্রভাব পড়তে পারে বিশ্বের বিভিন্ন প্রান্তের আবহাওয়ায়। ভারতেও বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন আবহাওয়া সংস্থা NOAA-র তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর ২০২৬-এ নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

Read Full Story

04:34 PM (IST) Oct 24

দিল্লির সরকারি স্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রীর দগ্ধ দেহ উদ্ধার, তিন পাতার সুইসাইড নোট পাওয়া গেল

দিল্লির একটি সরকারি স্কুলে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার পূর্ব দিল্লির শাহদরা জেলার কৃষ্ণনগর এলাকার একটি স্কুলের গার্ড রুমের পিছন থেকে ওই ছাত্রীর দগ্ধ দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করছে।

Read Full Story

04:22 PM (IST) Oct 24

New Zealand vs India - তিলক-নীতীশের অবিশ্বাস্য লড়াই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফের জয় ভারতের

New Zealand vs India T20I Series: এবারের নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টি-২০ সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ভারতীয় দল। বোলাররা প্রত্যাশিত সাফল্য না পেলেও, ব্যাটিংয়ের গভীরতার কারণে সিরিজ জয়ের আশা উজ্জ্বল হয়ে উঠেছে। ভারতীয় দল কেন টি-২০ ফর্ম্যাটে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হয়েছে, তা বুঝিয়ে দিচ্ছে।

Read Full Story

04:08 PM (IST) Oct 24

WB Cyclone Update - লক্ষ্মীপুজোর মধ্যে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে, কোথায় আছড়ে পড়তে পারে ‘অর্ণব’?

WB Cyclone Update: বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়! অক্টোবরের শেষ সপ্তাহে কি দুর্যোগের মুখে পড়তে পারে পূর্ব ভারতের উপকূলবর্তী এলাকা? থাইল্যান্ড উপকূল থেকে এগিয়ে আসা একটি ঘূর্ণাবর্তকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে এই প্রশ্ন।

Read Full Story

03:14 PM (IST) Oct 24

Sharadwat Mukherjee News - 'মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে না পারলে পদে থাকার দরকার নেই', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়

Sharadwat Mukherjee News: এ বছর মেডিক্যাল কলেজগুলির শিক্ষক, অধ্যক্ষ, মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি), নন-মেডিক্যাল সুপারিনটেনডেন্ট এবং সাফাইকর্মীরা কাজে ফিরেছেন। অন্যান্য সরকারি দফতরের কর্মীদের মতো তাঁরাও দায়িত্ব পালন করছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

03:02 PM (IST) Oct 24

Kieron Pollard - জয়বর্ধনের পরিবর্ত ক্যারিবিয়ান তারকা, নতুন প্রধান কোচ বেছে নিল মুম্বই

Mumbai Indians: শ্রীলঙ্কার (Sri Lanka) তারকা মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার পর এবার নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ানস। ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে (Kieron Pollard) নতুন দায়িত্ব দেওয়া হল।

Read Full Story

02:08 PM (IST) Oct 24

পুনর্জন্ম বলে সত্যি কি কিছু হয়? পূর্বজন্ম নিয়ে বৈজ্ঞানিকদের হাতে এল গাণিতিক প্যাটার্ন

পূর্বজন্মের স্মৃতি নিয়ে বিশেষ গাণিতিক প্যাটার্ন খুঁজে পেলেন বিজ্ঞানীরা। ১,৬৭৮টি ঘটনা বিশ্লেষণ করে মিলেছে চমকপ্রদ তথ্য। আকস্মিক মৃত্যু হলে কমে যাচ্ছে পরবর্তী জন্মের ব্যবধান। পুনর্জন্ম কি তবে সত্যি? কী বলছেন গবেষকরা

Read Full Story

01:15 PM (IST) Oct 24

ইরান সমুদ্রের নীচে কেবল কেটে দিলে কি বন্ধ হবে WhatsApp, YouTube, UPI, ভারতের কী পড়বে?

আমেরিকা ও ইজরায়েল ফের হামলা চালালে পাল্টা জবাব দিতে সমুদ্রের নীচে থাকা ইন্টারনেট কেবলকে নিশানা করার পরিকল্পনা করেছে ইরান। এমনই দাবি করেছেন ইরানের দুই শীর্ষ নিরাপত্তা আধিকারিক। তাঁদের বক্তব্য, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নীচে থাকা গুরুত্বপূর্ণ যোগাযোগ কেবলগুলিতে হামলা চালানো হতে পারে।

Read Full Story

01:10 PM (IST) Oct 24

India China LAC - চিনা সেনা নিয়ম ভাঙলেই সীমান্তে অশান্তি, ITBP কর্তার মন্তব্যের পরই কড়া বার্তা ভারতের

India China LAC: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) চিনা সেনা নিজেদের টহলদারির নিয়ম ভাঙলেই সীমান্তে অশান্তি ছড়ায়, স্পষ্ট জানিয়ে দিল ভারত। দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক রাখতে সীমান্তে শান্তি বজায় রাখা জরুরি। এদিকে নিরাপত্তা বাড়াতে আইটিবিপি ড্রোনের বিশেষ প্লাটুন তৈরি করেছে।

Read Full Story

12:48 PM (IST) Oct 24

Chorbagan - মণ্ডপ অক্ষত রেখেই চোরবাগানে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, পুলিশের উপস্থিতিতে শুরু কাজ

Chorbagan Durga Puja: ২৪ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে প্রতিমা নিরঞ্জনের কাজ। চোরবাগান বিপর্যয়ে এই বছর মণ্ডপ অক্ষত রেখে প্রতিমা নিরঞ্জনই চ্যালেঞ্জ পুজো কমিটির কাছে। কী বলছে কর্তৃপক্ষ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

12:22 PM (IST) Oct 24

Sonia Gandhi - প্রথম দেখাতেই প্রেম! X, Instagram-এ পা রেখেই রাজীবের স্মৃতিতে ভাসলেন সোনিয়া

সোনিয়া গান্ধী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এবং ইনস্টাগ্রামে পা রাখলেন। প্রথম পোস্টেই তিনি তাঁর আসন্ন আত্মজীবনী 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'-এর কথা জানিয়েছেন। পাশাপাশি ইংল্যান্ডে রাজীব গান্ধীর সঙ্গে তাঁর প্রথম দেখার মিষ্টি স্মৃতিও শেয়ার করেছেন।

Read Full Story

12:10 PM (IST) Oct 24

নভেম্বরেই রাশিয়া থেকে ভারতের হাতে শেষ S-400, আরও শক্তিশালী হবে আকাশ প্রতিরক্ষা

রাশিয়ার কাছ থেকে আরও একটি অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম পেতে পারে ভারত। ২০২৬ সালের নভেম্বরের মধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থার পঞ্চম ও শেষ রেজিমেন্ট ভারতের হাতে আসার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে করা মূল প্রতিরক্ষা চুক্তির আওতায় পাঁচটি S-400 রেজিমেন্ট কেনার প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে সরবরাহের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।

Read Full Story

12:06 PM (IST) Oct 24

Bay Of Bengal Cyclone - ২৬ অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, ২৮-এ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার শঙ্কা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দ্রুত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর সকালে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে। এর জেরে ওড়িশা ও অন্ধ্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story

12:04 PM (IST) Oct 24

Weekend Holidays - শনি-রবিবার নয়, জানেন এই দেশগুলোতে টানা তিনদিন উইকেন্ড পান নাগরিকরা

Weekend Holidays: ভারতে শনি ও রবিবার উইকেন্ড। কিন্তু বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে সপ্তাহের অন্য দিনে ছুটি থাকে। তিন দিনের উইকেন্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের ছুটির নিয়মকানুন সম্পর্কে জেনে নিন।

Read Full Story

11:45 AM (IST) Oct 24

Saudi Arabia - সৌদিতে ফের হুথি হামলা, ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করল বায়ুসেনা

Saudi Arabia: হুথিরা সৌদিতে ফের হামলার চেষ্টা করেছে। তবে সৌদি বায়ুসেনা মাঝ আকাশেই ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে দিয়েছে বলে খবর। জোট বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হুথিরা দেশের বিভিন্ন অংশকে টার্গেট করে বারবার হামলার চেষ্টা করছে।

Read Full Story

11:45 AM (IST) Oct 24

WB Police Allowance - উৎসবের মরশুমে ডাবল খুশি পুলিশ কর্মীরা, ফের খাবার ভাতা বাড়ালো রাজ্য সরকার

WB Police Allowance: উৎসবের মরশুমের দিনগুলিতে অক্লান্ত পরিশ্রম। যাত্রী সুরক্ষায় রাতদিন এক করে কাজ করে চলেছেন কলকাতা ও রাজ্য পুলিশের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। এবার সেই সমস্ত পুলিশ কর্মীদের জন্য বিশেষ ঘোষণা রাজ্য সরকারের। জানুন বিশদে।।

Read Full Story

11:25 AM (IST) Oct 24

DA Hike - ডিএ ১, ২ বা ৩% বাড়লে আপনার মাসিক বেতন কতটা বাড়তে পারে? দেখুন সূত্র

DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জুলাই ২০২৬-এর মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় রয়েছেন। বর্তমান ৬০% হার থেকে ডিএ বাড়লে মূল বেতনের ভিত্তিতে মাসিক বেতন কতটা বাড়বে, তা নিয়ে জল্পনা চলছে।

Read Full Story

11:18 AM (IST) Oct 24

প্রেমিককে বিয়ে করতে মোবাইল টাওয়ারে তরুণী! মুম্বই থেকে ভিডিও কলে হল নিকাহ

উত্তরপ্রদেশের বাহরাইচে প্রেমিককে বিয়ে করার দাবিতে মোবাইল টাওয়ারে উঠে পড়লেন এক তরুণী। পরিবারের আপত্তি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে মুম্বইয়ে থাকা প্রেমিকের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। তারপরই টাওয়ার থেকে নেমে আসেন তরুণী।

Read Full Story

11:17 AM (IST) Oct 24

Vanuatu Earthquakes - ভানুয়াতু দ্বীপপুঞ্জে পরপর ৩টি শক্তিশালী ভূমিকম্প, কাঁপল মাটি

শনিবার সকালে ভানুয়াতু দ্বীপপুঞ্জে পরপর বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস-এর রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল ৭.২, ৬.৯ এবং ৬.৩। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Read Full Story

11:00 AM (IST) Oct 24

Global Oil Market - বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা, জ্বালানি সমস্যা সমাধানে কী উদ্যোগ নিচ্ছেন হরদীপ সিং পুরী

বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও গ্যাসের বাজারে এখন চরম অস্থিরতা। পশ্চিম এশিয়ার সংঘাত এবং হরমুজ প্রণালীতে অশান্তির জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে। এই পরিস্থিতিতে জ্বালানি বিশেষজ্ঞ ফেরেদুন ফেশারাকির সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

Read Full Story

10:32 AM (IST) Oct 24

Cyclone Arnab - কবে কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'অর্ণব'? রইল ঝড়ের ঠিকানা আর ইতিকথা

Cyclone Arnab Update: ঘূর্ণিঝড় অর্ণব আপডেট। ২৬ অক্টোবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় ২৮ অক্টোবর ল্যান্ডফল হতে পারে। কী বলছে আইএমডি, কোথায় কেমন সতর্কতা, জানুন বিস্তারিত।

Read Full Story

10:32 AM (IST) Oct 24

Kieron Pollard - মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ কাইরন পোলার্ড, ব্যাটিং কোচ থেকে বড় দায়িত্বে ‘পলি’

আর শুধু ব্যাটিং কোচ নয়, মুম্বাই ইন্ডিয়ান্স কাইরন পোলার্ডকে হেড কোচের দায়িত্ব দিল। খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘ ও সফল সময় কাটানোর পর এখন কোচিংয়ের ভূমিকায় দলের সঙ্গে যুক্ত থাকা পোলার্ড ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন।

Read Full Story

09:57 AM (IST) Oct 24

Arunachal - অরুণাচলের তাকসিংয়ের ২টি এলাকা সংবেদনশীল, মুখোমুখি হলেও ভারত-চিন সেনা সংঘর্ষ হয়নি

অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন দুটি গুরুত্বপূর্ণ এলাকা—আসাফিলা ও লংজুতে ভারত ও চিনের সেনাদের মধ্যে টহলদারি ঘিরে মাঝেমধ্যেই উত্তেজনা তৈরি হচ্ছে। তবে সামগ্রিকভাবে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা সূত্র। এই দুই এলাকায় ভারত ও চিনের প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে পৃথক ধারণা থাকায় পরিস্থিতি সংবেদনশীল।

Read Full Story

09:40 AM (IST) Oct 24

পুর নির্বাচনের আগেই ঘরে-বাইরে কোনঠাসা ঋতব্রত! সুপ্রিম কোর্টে শোভনদেব , মদনের পরেই বেসুরো শিউলি

পুরসভা নির্বাচনের আগেই ঘরে-বাইরে কোণঠাসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্রর পর এবার বেসুরো শিউলি সাহা। কী বলছেন তাঁরা, পড়ুন বিস্তারিত।

Read Full Story

09:33 AM (IST) Oct 24

৯ বছর বয়সে হারিয়ে যান পিন্টু, ৩১ বছর পর মা-বাবার কাছে ফিরলেন আব্দুল জব্বার হয়ে

বিহারের কাটিহারে সামনে এল এক আবেগঘন ঘটনা। ৩১ বছর আগে মাত্র ৯ বছর বয়সে পরিবারের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন পিন্টু যাদব। এতগুলো বছর পর নিজের গ্রামে ফিরলেন তিনি। তবে এত দিনে তাঁর নাম ও জীবনযাত্রা বদলে গিয়েছে। এখন তিনি পরিচিত আব্দুল জব্বার নামে। ছেলেকে প্রথমে চিনতে না পারলেও চোখের উপরে ছোটবেলার পুরনো কাটা দাগ দেখে তাঁকে চিনে ফেলেন মা মীনা দেবী।

Read Full Story

08:44 AM (IST) Oct 24

আজ চোরবাগানের প্রতিমা নিরঞ্জন, মণ্ডপের AC ও মাইকের ঘোষণা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

chorbagan sarbojanin: আজ চোরবাগান সর্বজনীনের প্রতিমা নিরঞ্জন। এদিকে তদন্তে এসি থেকে মাইকে ঘোষণা, আর তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। পুজো কমিটির ভূমিকা কী, কী জানা যাচ্ছে, পড়ুন বিস্তারিত।

 

Read Full Story

More Trending News