কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:57 PM (IST) Jun 06
রান্নার তেলের বাজারে স্বচ্ছতা বাড়াতে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্যাকেজিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলোকে এখন থেকে একই ধরনের প্যাকেজিং ব্যবহার করতে হবে এবং একই আকারের পাত্রে তেল বিক্রি করতে হবে।
10:30 PM (IST) Jun 06
SAFF Women’s Championship 2026: পুরুষদের ফুটবল হোক বা মহিলা ফুটবল, বরাবরই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। বয়সভিত্তিক হোক বা সিনিয়র পর্যায়, সম্প্রতি ফুটবলে বেশিরভাগ ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে সাফল্য পেয়েছে ভারত। শনিবার সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনালেও বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল ভারত।
09:55 PM (IST) Jun 06
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) আবারও জম্মু ও কাশ্মীর ইস্যু উত্থাপন করায় পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে ভারত। নয়াদিল্লি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং আন্তর্জাতিক মঞ্চ ব্যবহার করে মিথ্যা ও মনগড়া আখ্যান প্রচার বন্ধ করা উচিত পাকিস্তানের।
09:08 PM (IST) Jun 06
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সম্পন্ন হয়েছে। রাজ্যের ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার জানিয়েছে যে, এসআইআর থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তারা আর রেশন পাবেন না।
08:38 PM (IST) Jun 06
Sourav Ganguly Controversy: রাজ্যে তৃণমূল কংগ্রেস (AITC) সরকারের আমলে একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পালাবদলের পরেও তাঁকে নিয়ে বিতর্ক থামছে না। সম্প্রতি তাঁর নিরাপত্তায় কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার সৌরভ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে কাজ করছেন বলে খবর রটে গিয়েছে।
08:24 PM (IST) Jun 06
কাল নয়, আজই দিল্লি গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে ইডিয়া জোটের বৈঠক রয়েছে। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের যোগ দেওয়ার কথা ছিল। তাই রবিবার দু’জনে দিল্লি যাবেন বলে ঠিক ছিল। কিন্তু পরিকল্পনা পাল্টে শনিবার একাই দিল্লি গেলেন অভিষেক।
08:03 PM (IST) Jun 06
বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন পোর্টাল লঞ্চ করা হয়েছে।
07:30 PM (IST) Jun 06
West Bengal News: রাজ্যে সরকার পরিবর্তনের পর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জেলায় অপরাধীদের দাপট দেখা যাচ্ছে। বিশেষ করে মালদা জেলার বিভিন্ন জায়গায় অপরাধীদের দৌরাত্ম্য অব্যাহত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলছেন সাধারণ মানুষ।
07:23 PM (IST) Jun 06
FIFA World Cup 2026: বিশ্বকাপ শুরুর মুখে আবহওয়া পরিস্থিতি নিয়ে বড় উদ্বেগ। আমেরিকায় আয়োজিত আসন্ন বিশ্বকাপে বহু ম্যাচই ঝড়-বৃষ্টি, বজ্রপাত, তীব্র গরম এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে ব্যাহত হতে পারে।জলবায়ু গবেষকদের একাধিক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
06:36 PM (IST) Jun 06
Mohammedan Sporting club: মাঠে ফুটবলারদের পারফরম্যান্স যেমন খারাপ, তেমনই কর্মকর্তাদের কার্যকলাপের ফলে সমস্যায় পড়েছে শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাব। এবার এই ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আম জনতা উন্নয়ন পার্টি (Aam Janata Unnayan Party) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)।
05:39 PM (IST) Jun 06
India vs Afghanistan One-off Test: দীর্ঘদিন পর আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (2025–2027 World Test Championship) অংশ না হলেও, আফগানদের বিরুদ্ধে এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। প্রথম দিন টসে জিতে ব্যাটিং করতে নেমে দাপট দেখাল ভারতীয় দল।
04:31 PM (IST) Jun 06
Lennart Karl Injury: এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) জার্মানি (Germany) দলে সুযোগ পেয়েও, বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে গুরুতর চোট পেয়ে ছিটকে গেলেন তরুণ মিডফিল্ডার লেনার্ট কার্ল। তাঁর পরিবর্ত হিসেবে দলে জায়গা পেলেন আসান ওদ্রাওগো (Assan Ouedraogo)। জার্মান শিবিরের আশা, এই পরিবর্তনের ফলে কোনও সমস্যা হবে না।
03:39 PM (IST) Jun 06
অর্থবর্ষ ২০২৬ ভারতের অর্থনীতি দারুণ ফল করলেও, আগামী বছর অর্থাৎ অর্থবর্ষ ২০২৭ বেশ কঠিন হতে পারে। নুভামা ইনস্টিটিউশনাল ইক্যুইটিসের একটি রিপোর্ট অনুযায়ী, ইরানের সংকট এবং দুর্বল বর্ষার কারণে ঝুঁকি বাড়ছে
03:38 PM (IST) Jun 06
ভারতের হয়ে সফলভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার তিন মাস পর অধিনায়কত্ব ও টি-টোয়েন্টি স্কোয়াড—উভয় জায়গা থেকেই বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগারকার এই সিদ্ধান্তের কথা জানান।
03:15 PM (IST) Jun 06
Cockroach Janta Party: NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস আর CBSE-র মার্কিং সিস্টেমে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। শনিবার দিল্লির যন্তর মন্তরে তারা বিক্ষোভ দেখায়।
02:57 PM (IST) Jun 06
বাংলায় বুলেট ট্রেন চালানোর কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে বাংলার জন্য একগুচ্ছ পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী।
02:55 PM (IST) Jun 06
Norway Chess 2026: এবারের নরওয়ে চেসের শুরুটা ভালোভাবে করতে না পারলেও, তারপর ঘুরে দাঁড়িয়ে পরপর জয় পেয়ে চ্যাম্পিয়ন হলেন আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandha)। এই তরুণ ভারতীয় দাবাড়ু এবারের নরওয়ে চেসে দু'বার ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে দিয়েছেন। এর ফলেই প্রজ্ঞানানন্দর পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হল।
02:36 PM (IST) Jun 06
PM Modi: সারা বিশ্বে যখন অর্থনৈতিক অস্থিরতা চলছে, সেই পরিস্থিতিতে ভারতের বৃদ্ধির গতি ধরে রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা সহজ করার জন্য সংস্কার এবং পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা হয়।
02:28 PM (IST) Jun 06
কেন্দ্রীয় অষ্টম বেতন কমিশন বর্তমানে দ্রুত গতিতে কাজ করছে। কমিশন বিভিন্ন শহরে সভা করেছে। এরই মধ্যে, একটি রাজ্য সরকার তার কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে।
02:16 PM (IST) Jun 06
Mamata faces existential crisis: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে শোচনীয় পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এক গভীর অস্তিত্ব সঙ্কটের সম্মুখীন। দলের অভ্যন্তরীণ বিদ্রোহ, বিধায়কদের দলত্যাগে চাপের মুখে মমতা।
02:11 PM (IST) Jun 06
শনিবার রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (STF) কুমারখালি, বাসন্তী ও সন্দেশখালিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের প্রশংসা করে বলেন, রাজ্যে শান্তি, সুরক্ষা ও গণতন্ত্র ফিরে আসবে।
01:46 PM (IST) Jun 06
Asia Games Team India মাত্র ১৫ বছর বয়সে দেশের সিনিয়র দলে জায়গা পেলেন বিহারের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। আইপিএল সহ বাইশ গজে ঝড় তুলে টিম ইন্ডিয়ার জার্সি আদায় করে নিলেন বৈভব। শ্রেয়সকে শুধু টি-২০ দলে ফেরানো হল না, সঙ্গে দেওয়া হল গুরু দায়িত্বও।
01:34 PM (IST) Jun 06
Indian Food News: ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ৪০-র বেশি ‘এক্সপোর্ট কোয়ালিটি’ ভারতীয় খাদ্যপণ্য ফ্ল্যাগ করেছে ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক, সিসা, ক্যাডমিয়াম, আফলাটক্সিন ও ইথিলিন অক্সাইডের জন্য।
01:14 PM (IST) Jun 06
Madrasa Report: রাজ্যের সমস্ত জেলাশাসকদের মাদ্রাসাগুলির বিষয়ে জেলাভিত্তিক বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। শিক্ষা ও প্রশাসনিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এই রিপোর্ট চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
12:55 PM (IST) Jun 06
Illegal Bangladeshi News: সীমান্তে ক্রমশ বাড়ছে অবৈধ বাংলাদেশিদের ভিড়। দেশে ফেরার তাড়োনায় ভিড় করছেন হোল্ডিং সেন্টারে। তৃণমূল জমানা শেষ হতেই জিনিসপত্র গুটিয়ে বাংলাদেশে ফিরছেন অবৈধ বাংলাদেশিরা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
12:31 PM (IST) Jun 06
Pakistan: পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে গভীর রাতে গোপনে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইমরানের দল পিটিআই অভিযোগ করেছে, সরকার তাঁদের মানবাধিকার লঙ্ঘন করছে এবং সঠিক চিকিৎসা পরিষেবা দিচ্ছে না।
12:04 PM (IST) Jun 06
Kolkata weather: শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি মিললেও ঝড়-বৃষ্টির কারণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে
12:04 PM (IST) Jun 06
Tmc Reshuffle News: তৃণমূল কংগ্রেসে জাতীয় ও রাজ্য স্তরের নেতৃত্বে বড়সড় রদবদল। ডেরেক ও'ব্রায়েন এবং দোলা সেনকে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, ঋতব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা নিয়োগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে দল।
11:14 AM (IST) Jun 06
Dilip Ghosh News: বঙ্গে পালাবদল হতেই একেবারে মন্ত্রী পদে দিলীপ ঘোষ। রাজ্যের পঞ্চায়েত দফতরের দায়িত্ব নিয়েও দাবাং মুডেই থাকতে পছন্দ করেন সবসময়। আর এবার ফের প্রাক্তন শাসক শিবিরকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। কী বললেন? জানুন বিশদে…
11:08 AM (IST) Jun 06
TMC Vs TMC: বিধানসভার পর এবার তৃণমূলের সংসদীয় দলেও ভাঙনের জল্পনা রাজনৈতিক মহলে জোরদার হয়েছে। দল ভাঙলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কি নির্বাচনী প্রতীক, দলীয় তহবিল বা দলের নাম হারাতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
09:51 AM (IST) Jun 06
Iran Talks: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তেহরানের সঙ্গে আলোচনা ঠিক পথেই এগোচ্ছে। যদিও ইরান এই আলোচনাকে 'অচল' বলে ব্যাখ্যা করেছে। ট্রাম্প আঞ্চলিক সংঘাতকে নিছক 'প্র্যাকটিস' বলে উল্লেখ করেছেন।
09:48 AM (IST) Jun 06
Malda News: বিধবা ভাতাতেও দুর্নীতি। প্রকাশ্যে শাসক শিবিরের একের পর এক দুর্নীতির খবর। কী বলছেন বঞ্চিত উপভোক্তা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:07 AM (IST) Jun 06
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র পূরণের সময় ৫, ৬ ও ৭ নম্বর পৃষ্ঠায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি জমা দিলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা থাকতে পারে।