কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
02:50 PM (IST) May 15
যোগী আদিত্যনাথ সরকার ৯ বছরে উত্তরপ্রদেশের আখ চাষিদের রেকর্ড ৩,২১,৯৬৩ কোটি টাকা দিয়েছে। 'স্মার্ট আখ কিসান' যোজনা, ডিবিটি পেমেন্ট, আখের দাম বৃদ্ধি, ইথানল উৎপাদন এবং চিনিকলগুলির সম্প্রসারণের ফলে রাজ্যের কৃষক ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে।
11:54 PM (IST) May 14
MI vs PBKS: শেষ তিন ওভারে জয়ের জন্য মুম্বইয়ের দরকার ছিল ৫০ রান এবং শেষ ওভারে ১৫ রান। সেখান থেকে এক বল বাকি থাকতেই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ৩৩ বলে ৭৫ রানের অবিশ্বাস্য এবং অপরাজিত ইনিংস উপহার দেন তিলক ভার্মা। সেইসঙ্গে, উইল জ্যাকস ১০ বলে ২৫ রানে অপরাজিত থাকেন এবং রায়ান রিকেলটন ২৩ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন।
10:53 PM (IST) May 14
বিজেপি বিধায়ক অরিজিৎ রায় দাবি করেছেন যে 'নতুন বাংলার সূচনা' হয়ে গেছে। রাজ্যের যুব সমাজকে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, কারণ তাঁর মতে, এর ফলেই ব্যবস্থার 'ময়লা' পরিষ্কার করা সম্ভব হবে।
10:44 PM (IST) May 14
ED Shantanu Sinha Biswas Raid: বৃহস্পতিবার সকালে, কেন্দ্রীয় এজেন্সির দফতরে গিয়ে আত্মসমর্পণ শান্তনু। এরপর কলকাতার সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। প্রায় ১০ ঘণ্টার উপর জেরা করা হয় শান্তনুকে। তারপর রাতে তাঁকে গ্রেফতার করল ইডি। জানা যাচ্ছে, শুক্রবার কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিংহ বিশ্বাসকে আদালতে পেশ করানো হবে।
10:25 PM (IST) May 14
WB Higher Secondary Result: ক্যান্সারকে জয় করে উচ্চমাধ্যমিকে দশম (WB Higher Secondary Result)। ভাবা যায়? করে দেখাল অদ্রিজা। ৮২টি কেমোথেরাপির পরেও লড়াই ছাড়েনি সে। প্রসঙ্গত, বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে।
10:22 PM (IST) May 14
তাপস রায় , সজল ঘোষদের তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য করা হয়েছিল। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণ পরেও সোশ্যাল মিডিয়া রীতমত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
09:43 PM (IST) May 14
Annapurna Bhandar: বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার চালু করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আর সেই সংক্রান্ত ঘোষণা করেছে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। অনলাইনে হবে ফর্ম ফিলআপ। টাকা ঢুকবে ১ জুন থেকে।
09:24 PM (IST) May 14
Vaibhav Sooryavanshi: মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলে ইতিহাস গড়েন বৈভব। সবচেয়ে কম বয়সে আইপিএলে সেঞ্চুরি করেন তিনি। এবার সুযোগ পেলেন ভারতীয় এ দলে।
08:48 PM (IST) May 14
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার থেকে পাঁচ দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফরে যাচ্ছেন। বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত করাই এই সফরের মূল লক্ষ্য।
08:21 PM (IST) May 14
US-China Relations: চিনের গ্রেট হল অফ দ্য পিপল-এ আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সম্পর্ককে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করেছেন। দিনভর কঠিন আলোচনার পর প্রেসিডেন্ট শি জিনপিং-এর আতিথেয়তায় মুগ্ধ ট্রাম্প।
07:55 PM (IST) May 14
New animal slaughter rules: গো হত্যা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, অনুমোদিত স্থানীয় কর্মকর্ত ও সরকারি পশুচিকিৎসক শারীরিক সুস্থতার শংসাপত্র ছাড়া কখনই আর গরু, ষাঁড়, মহিষ ও বাছুর-সহ কোনও পশুই জবাই করা যাবে না।
06:46 PM (IST) May 14
বৃহস্পতিবার পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'ফাতাহ-৪' (Fatah-4) নামের একটি ভূমি-ভিত্তিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। এই মিসাইলটি অত্যন্ত নিখুঁতভাবে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
06:22 PM (IST) May 14
BCI Seeks Information: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কালো কোর্ট, সাদা ফিতে পরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হওয়ার পরেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তালিকাভুক্তি ও আইনচর্চার অবস্থা সম্পর্কে BCI পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের কাছে তথ্য চেয়েছে।
05:40 PM (IST) May 14
05:29 PM (IST) May 14
তীব্র গরম এবং তাপপ্রবাহের জেরে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়াল রাজ্য সরকার। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছেও পৌঁছে গিয়েছে বিজ্ঞপ্তি। গরমের ছুটি বৃদ্ধি নিয়ে বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
05:24 PM (IST) May 14
এই বছরের বর্ষা ভারতে নির্ধারিত সময়ের আগেই এসে পৌঁছতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখন অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত। ১৬ মে-র আশপাশে বর্ষা দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
05:10 PM (IST) May 14
DA Hike: ভারতীয় রেলে কর্মরত ও অবসরপ্রাপ্তদের জন্য দুর্দান্ত খবর। এবার ভারতীয় রেল কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) ঘোষণা করেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন মেনেই এই ঘোষণা হয়েছে।
05:04 PM (IST) May 14
04:55 PM (IST) May 14
Cuba Fuel Crisis: একেবারে গোটা দেশের সব পেট্রোল, ডিজেলের ভাণ্ডার শেষ। দেশেরে কোথাও এক ফোঁটা জ্বালানি তেল নেই। সরকার জানিয়ে দিল, জ্বালানি সম্পূর্ণ ফুরিয়ে গিয়েছে কিউবায়! ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কার্যত থমকে গিয়েছে গোটা দেশ।
04:42 PM (IST) May 14
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সংরক্ষণের আহ্বানের সঙ্গে সঙ্গতি রেখে দিল্লির সরকার বৃহস্পতিবার জ্বালানি খরচ কমানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ লাঘবের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এই নতুন পদক্ষেপগুলোর আওতায়, দিল্লি সরকারের সকল কর্মী প্রতি সপ্তাহে দুদিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করবেন।
04:40 PM (IST) May 14
Samik Bhattacharya: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্টে যান। সেখানে গিয়ে তাঁকে এবার ‘চোর চোর' স্লোগান শুনতে হল। মসনদ যেতেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে মমতা? যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপির কেউ এই ঘটনায় জড়িত নয় ।
04:25 PM (IST) May 14
SIR in 16 State: ভারতের নির্বাচন কমিশন দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের তৃতীয় দফার কাজ শুরু করার কথা ঘোষণা করেছে। এই পর্বে ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৩৬ কোটি ভোটারের তথ্য যাচাই করা হবে।
03:36 PM (IST) May 14
Suvendu Adhikari: রাজ্যের সরকারি স্কুলগুলির জন্য এবার বড় ঘোষণা। রাজ্যের সব সরকারি স্কুলেই এবার থেকে ক্লাস শুরু হওয়ার আগে গাইতে হবে 'বন্দে মারতম্'। আগামী সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে।
03:20 PM (IST) May 14
03:08 PM (IST) May 14
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ কয়েক দশক পর কালো গাউন পরে আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করতে হাজির হয়েছিলেন। তবে শুনানির শেষে আদালত চত্বর থেকে বেরনোর সময় তাঁকে ঘিরে বিরোধীদের ‘চোর চোর’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
02:35 PM (IST) May 14
বিশেষ বিমান 'মিনাব ১৬৮'-এ চেপে দিল্লি পৌঁছলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। BRICS বৈঠকের আগে বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্বের তেল সরবরাহে সংকট ঘনাচ্ছে। ইরান, BRICS এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কূটনৈতিক তৎপরতা।
02:14 PM (IST) May 14
Kerala CM V.D. Satheesan: দীর্ঘ কয়েকটা দিনের সাসপেন্সের অবসান। অবশেষে কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সতীশন-কে নির্বাচিত করল কংগ্রেস। কেরলে 102টি আসনে জিতে বাম সরকারের ১০ বছরের শাসন শেষে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস জোট সরকার (UDF)।
01:58 PM (IST) May 14
UIDAI আধার এনরোলমেন্ট এবং আপডেট সংক্রান্ত সংশোধিত নিয়মাবলি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। আধার এনরোলমেন্ট এবং আপডেটের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। যে কোনও বয়সের আধার কার্ডধারীর তথ্যাবলি আপডেট করার ক্ষেত্রে—যেমন পরিচয়, ঠিকানা, সম্পর্কের প্রমাণ অথবা জন্মতারিখ—সহায়ক প্রমাণ হিসেবে এই নথিপত্রগুলো ব্যবহার করা যাবে।
01:22 PM (IST) May 14
বুধবার সন্ধ্যায় প্রবল ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ। অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। এই ঝড়ে গাছপালা উপড়ে গেছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু এলাকায় যান চলাচল ও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। জেলাভিত্তিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা রাতারাতি ৯৬-এ দাঁড়িয়েছে।
01:06 PM (IST) May 14
Maa Canteen New Menu: করোনাকালে তৃণমূল সরকারের চালু করা ৫ টাকার ডিম-ভাতের 'মা ক্যান্টিন' প্রকল্প এবার নতুন রূপ পেতে চলেছে। পালাবদলের পর, বর্তমান রাজ্য সরকার ক্যান্টিন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এবার ডিম ভাতের পরিবর্তে ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত।
12:51 PM (IST) May 14
বাংলায় নতুন সরকার গঠন হতেই আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু হয়েছে। এবার জানা গেল কবে থেকে এই প্রকল্প রাজ্যে চালু হতে চলেছে। রাজ্যের নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ১ জুন থেকেই রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত।
12:28 PM (IST) May 14
12:22 PM (IST) May 14
Naushad Siddiqui: বিধানসভা ভোটে ধরাশায়ী হওয়ার পর রাজ্যের বিরোধী দলগুলিকে এক হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর এই ডাক পুরোপুরি প্রত্যাখান করেছেন সিপিআইএমের নেতারা। রাজ্য কংগ্রেসের নেতারাও মমতার প্রস্তাবে আগ্রহ দেখাননি।
11:48 AM (IST) May 14
বিধানসভার স্পিকার পদে বিজেপির তরফে মনোনীত হলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্র বোস। ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে মনোনয়ন পেলেন তিনি। রথীন্দ্র বোসকে অভিনন্দ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
11:35 AM (IST) May 14
11:29 AM (IST) May 14
11:25 AM (IST) May 14
Gold Price Today: লক্ষ্মীবারে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম। ১৪ মে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:23 AM (IST) May 14
ইঙ্গিত আগেই দিয়েছিলেন। এবার সত্যিই কালো কোর্ট পরে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে সওয়াল করবেন তিনি। বৃহস্পতিবার ভোট-পরবর্তী অশান্তির একটি মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে মামলাটির শুনানি হবে।
11:03 AM (IST) May 14
ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের ঠিক আগে চিন আমেরিকার সামনে চারটি 'রেড লাইন' টেনে দিয়েছে। তাইওয়ান, মানবাধিকার, রাজনৈতিক ব্যবস্থা এবং চিনের উন্নয়নের মতো বিষয়ে বেজিং তার কড়া অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এই সফর কেন এত গুরুত্বপূর্ণ, জেনে নিন।
10:51 AM (IST) May 14
Big Breaking: দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ! তৃণমূলের বিধায়কের পৈলানের বাড়িতে চলছে জোরদার তল্লাশি