Ajker Bangla News Live: কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

11:46 AM (IST) Mar 29
11:38 PM (IST) Mar 27
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আবহে দেশের জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থা সুনিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতির মতো 'টিম ইন্ডিয়া' হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি
11:00 PM (IST) Mar 27
ISL 2026: এআইএফএফ-এর কাছে ২০০০ কোটি টাকার বিড জমা দিয়েছে জিনিয়াস স্পোর্টস। প্রসঙ্গত, আইএসএল কমার্শিয়াল রাইটসের জন্য ফেডারেশনের তরফ থেকে বিড আহ্বান করা হয়। সেই ডাকেই সাড়া দিল লন্ডনের এই বিখ্যাত সংস্থা। আর টাকার অঙ্কের যা পরিমাণ, সেটা এফএসডিএল-এর থেকেও অনেক অনেক বেশি।
10:44 PM (IST) Mar 27
জোজিলা গিরিপথে ভয়াবহ তুষারধসে ৭ জনের মৃত্যু হয়েছে এবং শ্রীনগর-লেহ জাতীয় সড়কে বরফের নিচে চাপা পড়েছে বহু গাড়ি। BRO ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। বিস্তারিত খবর পড়ুন এখানে।
10:42 PM (IST) Mar 27
ভারতে বেশিরভাগ মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহার করেন। প্রায় সবাই মোটরসাইকেল চালাতে পারলেও, ক্লাচ, ব্রেক বা গিয়ার সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হয় তা সবাই জানেন না।
10:14 PM (IST) Mar 27
West Bengal Election 2026: যাদের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারা কার্যকর রয়েছে, তাদের প্রত্যেককে আগামী ১০ দিনের মধ্যে গ্রেফতার করতে হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন। সেইসঙ্গে, গত নির্বাচনে যে সমস্ত অপরাধমূলক মামলা হয়েছিল, সেগুলিরও দ্রুত নিস্পত্তি চাই।
08:53 PM (IST) Mar 27
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিয়েছে নবান্ন। তবে এই খুশির খবরের মধ্যেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। নবান্নের সাম্প্রতিক বিজ্ঞপ্তির পর প্রশ্ন উঠছে—রাজ্যের সকল পর্যায়ের কর্মচারীরা কি আদৌ এই বকেয়া টাকা পাবেন?
08:43 PM (IST) Mar 27
08:41 PM (IST) Mar 27
SIR Voter List 2026: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ইমেইল পাঠানো হয়েছে দলের তরফ থেকে। তিন পাতার এই চিঠিটি লিখেছেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা দমদম উত্তর বিধানসভার প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই চিঠির সঙ্গে আবার চিহ্নিত ১১টি কেন্দ্রের প্রার্থীদের নাম, তাদের ভোটার কার্ডের এপিক নম্বর সমেত একটি তালিকা যুক্ত করে দেওয়া হয়েছে।
07:36 PM (IST) Mar 27
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির সুরে বলেন, পশ্চিমবঙ্গে ভোটের কাজ করতে অন্যান্যও রাজ্য থেকে অনেক সরকারি কর্মী এবং সিআরপিএফ জওয়ানরা আসবেন। তাদের রান্নার জন্য গ্যাস লাগবে। তবে সেই কারণে যেন এই রাজ্যের মানুষ কোনওভাবেই সমস্যায় না পড়েন।
07:34 PM (IST) Mar 27
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে প্রচারের সময়ে বৃহস্পতিবার বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ ওঠে। বাসন্তী বাজারে বিজেপি কর্মী সমর্থকরা যখন বিজেপি প্রার্থী বিকাশ সরর্দারের হয়ে প্রচার করে তখনই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাইক ভাঙচুর করে বিজেপি কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
07:07 PM (IST) Mar 27
SIR Voter List 2026: কতজনের নাম বাদ যাবে? এই বিষয়টি নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৬ লক্ষ নামের সমাধান করা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে কতজনের নাম থাকতে পারে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারেনি কমিশন।
06:17 PM (IST) Mar 27
ভারতের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে জোরদার করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত। প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ শুক্রবার ২.৩৮ ট্রিলিয়ন ব্যয়ে (প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলার) বেশ কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম কেনায় অনুমোদন দিয়েছে।
05:59 PM (IST) Mar 27
West Bengal BJP New Joinee :বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিলেন বাংলার প্রাক্তন তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য।আসন্ন বিধানসভা নির্বাচনে অরিন্দমকে বিজেপি প্রার্থী হিসাবেও দেখা যেতে পারে। বছর পাঁচক আগেও অরিন্দম একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন।
05:47 PM (IST) Mar 27
FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবল শুরু হতে চলেছে জুনে। কিন্তু মার্চের শেষেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে জটিলতা কাটছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) নীতি নিয়ে আগেই সমস্যা তৈরি হয়েছিল। পশ্চিম এশিয়ায় যুদ্ধ (West Asia War) পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
05:45 PM (IST) Mar 27
গরম পড়তেই দার্জিলিং যাওয়ার ভিড় বাড়ছে। এই ভিড় ক্রমে আরও বাড়বে। তবে, শুধু দার্জিলিং নয়, গরমকাল মানেই বাঙালির উত্তরবঙ্গ বেড়াতে যাওয়া একটা নেশা। এদিকে, টিকিটের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে। তবে, চিন্তা নেই। উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার জন্য এবার সামার স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।
04:45 PM (IST) Mar 27
শুক্রবার শাওমি ভারতীয় ক্রেতাদের জন্য বাজেট সেগমেন্টের একটি নতুন ফোন—Redmi 15A 5G লঞ্চ করেছে। নতুন Redmi 15A ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি HyperOS 3.0-এ চলে এবং এটি ৪ বছরের Android আপডেট ও ৬ বছরের সিকিউরিটি আপডেট দেবে।
04:41 PM (IST) Mar 27
Suvendu Adhikari: ভোটের দিক যত কাছে আসছে, নন্দীগ্রামে ততই তার প্রতি মানুষের সমর্থন বাড়ছে। এমন দাবিই করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দুর দাবি, এবার নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র কর তৃতীয় স্থানে শেষ করবেন।
04:34 PM (IST) Mar 27
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র 'বালেন' শাহ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৫ বছর বয়সী বালেনের র্যাপার, কাঠমান্ডুর মেয়র থেকে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীদের একজন হয়ে ওঠার এই সফর এককথায় অবিশ্বাস্য।
04:09 PM (IST) Mar 27
Live -In Relationship case: লিভ-ইন দম্পতির একটি দায়ের করা ফৌজদারী মামলার শুনানির সময় মন্তব্য করেছে। এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট করেছে, বিবাহিত পুরুষের সঙ্গে সম্মতিসূচক সহবাস বা লিভ-ইন সম্পর্কে থাকার জন্য কখনই এই পুরুষ মানুষটিকে অভিযুক্ত করা যাবে না।
04:01 PM (IST) Mar 27
Hardik Pandya: ভারতীয় দলের হয়ে পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) জিতেছেন হার্দিক পান্ডিয়া। এবার ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) মাঠকর্মীদের পুরস্কার দেওয়ার কথা বলেছিলেন এই তারকা অলরাউন্ডার। তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন।
03:50 PM (IST) Mar 27
Surya Nakshatra Parivartan 2026: বৈদিক জ্যোতিষশাস্ত্রে, সূর্যকে গ্রহরাজ হিসেবে বিবেচনা করা হয়, যা আত্মা, পিতা, সম্মান, স্বাস্থ্য, সরকারি চাকরি এবং শক্তির প্রতীক। ফলস্বরূপ, সূর্যের অবস্থানের পরিবর্তন ১২টি রাশির পাশাপাশি সমগ্র বিশ্বকেও প্রভাবিত করতে পারে। সূর্য প্রায় প্রতি এক মাস অন্তর রাশি পরিবর্তন করে।
03:30 PM (IST) Mar 27
03:16 PM (IST) Mar 27
FIFA World Cup 2026: দীর্ঘ ১২ বছর পর ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলা থেকে আর এক ধাপ দূরে দাঁড়িয়ে ইতালি। প্লে অফ সেমিফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ইতালি বিশ্বকাপের টিকিট থেকে আর এক ম্যাচ দূরে। ইতালির সামনে বসনিয়া-হারজেগোভিনা।
03:13 PM (IST) Mar 27
ATM Rules Changing From April 1: এটিএম থেকে টাকা তুললে এখন আপনাকে বেশি চার্জ দিতে হতে পারে। অনেক ব্যাঙ্ক এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন আনছে, যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ডেবিট কার্ড এবং কিউআর কোড ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলার সীমা, লেনদেন চার্জ এবং ব্যবহারের পদ্ধতি।
03:09 PM (IST) Mar 27
Nandigram: নন্দীগ্রামে রাম নবমীর মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর উপস্থিতিতেই তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দিলেন ১১ স্থানীয় নেতা। শুভেন্দু নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।
02:20 PM (IST) Mar 27
Iran Vs US War:ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই পশ্চিম এশিয়ায় আরও ১০,০০০ সেনা পাঠানোর কথা ভাবছে আমেরিকা। ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। এই নতুন বাহিনীতে পদাতিক সেনা ও সাঁজোয়া গাড়ি থাকতে পারে বলে জানানো হয়েছে।
02:09 PM (IST) Mar 27
2026 West Bengal Legislative Assembly Election: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের এক মাসও বাকি নেই। রাজ্যজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। এ রাজ্যে প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করা, পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ নতুন নয়। ভোটের মুখে ফের সেই অভিযোগ জোরদার হল।
01:37 PM (IST) Mar 27
গ্রীষ্মকাল আসার সঙ্গেই এয়ার কন্ডিশনারের চাহিদা বেড়ে যায়। কিন্তু আপনি কি জানেন যে, এসি কেনার সেরা সময় হল গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে? এই সময়ে কেনার অনেক সুবিধা রয়েছে, যা শুধু অর্থই সাশ্রয় করে না, বরং আপনাকে আরও ভাল সিদ্ধান্ত নিতেও সাহায্য করে।
01:23 PM (IST) Mar 27
Indian Football Team: জাতীয় দলের ম্যাচের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) এমন এক স্টেডিয়াম নির্বাচন করেছে, যেখানে কোচ-ফুটবলারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি এআইএফএফ-এর নানা কার্যকলাপের কারণে ভারতীয় ফুটবলের লজ্জা বেড়েছে। এবার দেশের মাটিতেই জাতীয় ফুটবল দলকে অপমানিত হতে হল।
01:04 PM (IST) Mar 27
বাণিজ্যিক গ্যাস নিয়ে আবারও বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ঘোষণা করেছে যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মোট বরাদ্দ বর্তমানের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করা হবে। এই হারটি সঙ্কট-পূর্ববর্তী সময়ের বরাদ্দের সাপেক্ষে নির্ধারিত।
12:54 PM (IST) Mar 27
Kalbaishakhi forecast: অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। তারপরই তাণ্ডব শুরু করতে পারে কালবৈশাখী। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। হাওয়া অফিসের মতে শুক্রবার বিকেলে তাণ্ডবে দেখাতে পারে কালবৈশাখী। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ।
12:33 PM (IST) Mar 27
সংসদীয় প্যানেল ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের জন্য 'নো ইউর কাস্টমার' (KYC) যাচাইকরণ বাধ্যতামূলক করার সুপারিশ করেছে। সাইবার অপরাধ এবং সাইবার নিরাপত্তা বিষয়ক 'নারী ক্ষমতায়ন সংক্রান্ত সংসদীয় কমিটি'-র একটি প্রতিবেদনের অংশ হিসেবে এই প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে।
12:13 PM (IST) Mar 27
West Bengal Crime News: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অপরাধমূলক ঘটনা ঘটছে। বিশেষ করে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বন্ধ হচ্ছে না। উত্তর ২৪ পরগনা জেলায় এমনই এক অভিযোগ উঠেছে।
12:11 PM (IST) Mar 27
12:08 PM (IST) Mar 27
KBC 50 Lakhs Winner Arrested: জনপ্রিয় কুইজ শো 'কৌন বানেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-তে ৫০ লক্ষ টাকা জিতে গোটা দেশে পরিচিতি পেয়েছিলেন ভূমি রাজস্ব দফতরের বড় কর্তা অমিতা সিং তোমার। রাজ্যের বন্যা ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন।
11:59 AM (IST) Mar 27
ভারতীয় বাজারে স্কুটারের চাহিদা দ্রুত বাড়ছে এবং সুজুকি অ্যাক্সেস এবং বার্গম্যানের মতো মডেল দিয়ে ভালো ব্যবসা করছে। কোম্পানি ২ এপ্রিল একটি নতুন স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। টিজার থেকে ধারণা করা হচ্ছে এটি বার্গম্যান স্ট্রিট ১২৫-এর (Burgman Street 125) একটি ফেসলিফটেড সংস্করণ হতে পারে।
11:42 AM (IST) Mar 27
Minister On Lockdown: পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে ভারতে লকডাউনের গুজব ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে লকডাউনের কোনও সম্ভাবনা নেই। তিনি এই ধরনের গুজবকে 'দায়িত্বজ্ঞানহীন ও ক্ষতিকর' বলে উল্লেখ করেছেন।
11:32 AM (IST) Mar 27
রাষ্ট্রায়ত্ত সংস্থা 'এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড' (EESL) দুটি ধাপে ৫ লক্ষ বৈদ্যুতিক স্টোভ সংগ্রহের জন্য একটি নতুন টেন্ডার জারি করেছে। বৈদ্যুতিক স্টোভ এবং রান্নার অন্যান্য সরঞ্জামের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সঙ্কটের কারণে দেশে এলপিজি (LPG) এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহে ব্যাঘাত ঘটেছে।
11:14 AM (IST) Mar 27
Brazil vs France: ১৯৯৮ সালের বিশ্বকাপ (FIFA World Cup 1998) থেকেই ফুটবল মাঠে ব্রাজিলের সবচেয়ে বড় শত্রু ফ্রান্স। কিন্তু গত তিন দশকেও ফ্রান্সের বিরুদ্ধে উপযুক্ত বদলা নিতে পারেনি ব্রাজিল। উল্টে বারবার ফ্রান্সের কাছে হারতে হয়েছে। এবারের বিশ্বকাপের বেশিদিন বাকি নেই। তার আগে ফ্রেন্ডলি ম্যাচে ফের ফ্রান্সের কাছে হেরে গেল ব্রাজিল।