LIVE NOW
Published : Mar 17, 2026, 09:05 AM ISTUpdated : Mar 18, 2026, 12:25 AM IST

Today’s News in Bengali Live: গ্যাসের আকালে অভাব মেটাবে ইনফ্রারেড..যেখানে ফোলা রুটি থেকে কষা মাংস হবে বৈদ্যুতিক ওভেনে

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

gas oven

12:25 AM (IST) Mar 18

গ্যাসের আকালে অভাব মেটাবে ইনফ্রারেড..যেখানে ফোলা রুটি থেকে কষা মাংস হবে বৈদ্যুতিক ওভেনে

বাকি রন্ধন পদ্ধতিগুলির জনপ্রিয়তার আড়ালে চাপা পড়েছিল ইনফ্রারেড কুক টপ। রান্নার গ্যাসের দাম আর বণ্টন নিয়ে অনিশ্চয়তার কালে সেই বিকল্প আধুনিক উনুন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার কারণ, গ্যাস অভেনে রান্নার পদ্ধতির সঙ্গে এতে রান্না করার অনেক মিল।

Read Full Story

11:28 PM (IST) Mar 17

TMC Candidate Shib Shankar Paul - ক্রিকেট থেকে ভোটের ময়দান! তুফানগঞ্জে ছুটবে তুফান? শিবশঙ্কর বললেন, "আমি অভিভূত"

TMC Candidate Shib Shankar Paul: এবারের ভোটে তাঁকে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দিল রাজ্যের শাসক দল। মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই দেখা যায়, প্রার্থী তালিকায় রয়েছে শিবশঙ্করের নাম।

Read Full Story

10:19 PM (IST) Mar 17

MS Dhoni IPL 2026 - ৭ ছেড়ে এবার ৮! হঠাৎ জার্সি নম্বর বদলালেন ধোনি, কারণ কী?

MS Dhoni IPL 2026: আন্তর্জাতিক ক্রিকেট হোক বা আইপিএল, ধোনি মানেই ৭ নম্বর জার্সি। এই জার্সি পরেই একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। নিজের জন্মতারিখ ৭ হওয়ায় এই নম্বরটি বেছে নিয়েছিলেন বলে ধোনি নিজেও জানিয়েছেন।

Read Full Story

09:33 PM (IST) Mar 17

TMC প্রার্থী হয়েই BJP কে তোপ শশী পাঁজার, বললেন , 'নিরাপত্তাহীনতায় ভুগছে '

Shashi Panja: রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপিকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, বিজেপি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের শীর্ষ নেতৃত্বের কর্মীদের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই। শ্যামপুকুর আসন থেকে জেতার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

 

Read Full Story

09:11 PM (IST) Mar 17

মমতার প্রার্থী তালিকায় বড় চমক কাজল শেখ, কেন্দ্র বদল হল শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের

TMC Candidate List: মমতার প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি পার্থ চট্টোপাধ্যায়ের। নাম নেই সদ্যো দলে ফেরা শোভন চট্টোপাধ্য়ায়ের। প্রার্থী তাঁর স্ত্রী রত্না। প্রার্থী করা হয়েছে কাজল শেখকেও।

 

Read Full Story

08:55 PM (IST) Mar 17

TMC Candidate List - পার্থ থেকে মনোজ, তৃণমূলে এবার টিকিট পেলেন যে পাঁচ তারকা টিকিট পেলেন না

TMC Candidate List: তৃণমূলের প্রার্থী তালিকায় ৭৪ জন বিধায়ক জায়গা পেলেন না। তারকা প্রার্থীদের থেকেও এবার প্রার্থী তালিকায় কঠিন সময়ে পাশে থাকা কর্মীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক নজরে দেখা যাক, তৃণমূলের কোন কোন তারকা প্রার্থীরা এবার টিকিট পেলেন না।

 

Read Full Story

08:27 PM (IST) Mar 17

TOP 10 CANDIDATE - বিধানসভা ভোটে 'খেলা' ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই ১০ প্রার্থী, দেখুন ছবিতে

10 Game Changers candidate: তৃণমূল কংগ্রেস, বিজেপি আর বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশ করেছে। একিন্তু তারই মধ্যে এক নজরে দেখুন এবার বিধানসভা নির্বাচন কোন প্রার্থী খেলা ঘুরিয়ে দিতে পারেন। রইল মমতা থেকে শুভেন্দুর নাম।  তালিকায় রয়েছে অধীর ও মীনাক্ষী।

 

Read Full Story

07:03 PM (IST) Mar 17

Weather News - বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প, ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের

Weather Update: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মতই সোমবার প্রবল ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। সপ্তাহের শেষেও প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

 

Read Full Story

06:42 PM (IST) Mar 17

West Bengal Elections 2026 - পুজো-দেওয়াল লিখন, প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু বীরভূমে

2026 West Bengal Legislative Assembly Election: জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রচার শুরু হয়েছে। বিজেপি (BJP), তৃণমূল কংগ্রেস (AITC), বামফ্রন্ট (Left Front) প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন।

Read Full Story

05:59 PM (IST) Mar 17

Police Reshuffle - ভোটের আগে বড়সড় রদবদল, আবার রাজ্যের একাধিক পুলিশকর্তাকে সরাল কমিশন

Police Reshuffle in Bengal: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। সুষ্ঠু ও অবাধ ভোটের লক্ষ্যে মঙ্গলবার রাজ্যের একাধিক জেলার পুলিশ সুপার-সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগের দিনই রাজ্যের পুলিশ ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারকেও বদলি করা হয়েছিল।

 

Read Full Story

05:37 PM (IST) Mar 17

Iran Strike - হুঁশিয়ারি দেওয়ার পরেই নিকেশ আলি লারিজানিকে? তেমনই দাবি ইজরায়েলের

Ali Larijani: মঙ্গলবার ইজরায়েলি মিডিয়ার রিপোর্টে তোলপাড়। গভীর রাতে ইরানে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। তাদের নিশানায় ছিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি। তবে তিনি হতাহত হয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

 

Read Full Story

05:03 PM (IST) Mar 17

Murshidabad News - মুর্শিদাবাদে ফাঁড়ির অদূরে মূর্তি ভাঙার অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ

Murshidabad: গত কয়েক বছরে বারবার হিংসা ছড়িয়েছে মুর্শিদাবাদে। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ঠিক আগে এই জেলায় ফের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হল। পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দুরা। তাঁরা রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন।

Read Full Story

04:51 PM (IST) Mar 17

TMC Candidate List - বিদেশ বসু থেকে দেবাংশু-কুণাল, জানুন ২৯১টি আসনে তৃণমূল প্রার্থীদের নাম

TMC Candidate List: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। পাহাড়ে তিনটি আসন অনীত থাপার দলকে ছেড়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পার্থ চট্টোপাধ্য়ায় টিকিট পাননি।

Read Full Story

04:48 PM (IST) Mar 17

Bhabanipur Candidate - ভবানীপুরে জোর লড়াই TMC-BJPর, এখানে মুখোমুখি মমতা-শুভেন্দু

Hot Seat Bhabanipur: এবার বিধানসভা কেন্দ্রে হটসিট ভবানীপুর। এই কেন্দ্রে এবার লড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার। শুভেনু অধিকারীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের লড়াই হতে চলেছে।

 

Read Full Story

04:23 PM (IST) Mar 17

BJP News - প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরেই, আলিপুরদুয়ারে দলীয় কার্যালয়ে ভাঙচুর

Alipurduar BJP News: দলীয় প্রার্থী নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ ও জেলা কার্যালয়ে ভাংচুরের ঘটনায় এক প্রকার কোণঠাসা জেলা বিজেপি নেতৃত্ব। জানা গেছে গতকাল গভীর রাত পর্যন্ত বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস'কে জেলা কার্যালয়ে আটক করে রাখেন বিক্ষোভকারীরা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

04:20 PM (IST) Mar 17

Iran War - ইরানের আরও এক শীর্ষ নেতাকে টার্গেট ইজরায়েলের, বেঁচে আছেন না মৃত? ঘনাচ্ছে রহস্য

ইসরায়েল-ইরান যুদ্ধের ১৮তম দিনে বড়সড় হামলা। এবার ইজরায়েলের নিশানায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং বাসিজ কমান্ডার ঘোলামরেজা সুলেইমানি। তবে লারিজানি বেঁচে আছেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর আগেই ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই মারা গেছেন এবং তাঁর উত্তরসূরি মোজতাবাও গুরুতর আহত বলে খবর।

Read Full Story

04:06 PM (IST) Mar 17

BREAKING NEWS - মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ অভিষেকের, বড় বড় চমক

TMC Candidate List: ২৯১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেন তিনি। একপাশে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। অন্যপাসে সুব্রত বক্সি।

 

Read Full Story

03:46 PM (IST) Mar 17

FIFA World Cup 2026 - আমেরিকায় খেলতে নারাজ ইরান, বিশ্বকাপ ফুটবলেও 'হাইব্রিড মডেল?'

FIFA World Cup 2026: জুনে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। কিন্তু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতায় ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের (Iran-USA War) প্রভাব পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) হুমকির পরিপ্রেক্ষিতে সে দেশে খেলতে যেতে চাইছে না ইরান।

Read Full Story

03:45 PM (IST) Mar 17

CPM Candidate 2026 - তামান্নার মাকে প্রার্থী করে বিপাকে সিপিএম! চূড়ান্ত গোষ্ঠীকোন্দল দলের মধ্যেই, ভাঙচুর পার্টি অফিস

CPM Candidate 2026: প্রার্থীর নাম নিয়েই ক্ষোভ এবার সিপিএম-এর অন্দরে। খোদ লাল ঝাণ্ডার কর্মীরা নিজেরাই জড়িয়ে পড়লেন ঝামেলায়। মারপিট এবং পার্টি অফিসে ভাঙচুর সবই হল। কারণ, প্রার্থী হিসেবে সাবিনা ইয়াসমিনকে পছন্দ নয় স্থানীয় সিপিএম-এর একাধিক কর্মীর। সেই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার, রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে কালীগঞ্জে সিপিএম-এর পার্টি অফিস সংলগ্ন এলাকা।

Read Full Story

03:36 PM (IST) Mar 17

Kabul Airstrike - কাবুলে হাসপাতালে হামলা, ৪০০ মৃত্যুতে পাকিস্তানকে তুলোধোনা ভারতের

কাবুলের একটি নেশামুক্তি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। ২০২১-এর পর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। ভারত এই ঘটনাকে 'কাপুরুষোচিত গণহত্যা' বলে তীব্র নিন্দা করেছে। নয়াদিল্লির সাফ কথা, পাকিস্তান নিজেদের ব্যর্থতা ঢাকতে সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে।
Read Full Story

03:09 PM (IST) Mar 17

DA বিজ্ঞপ্তি জারি নবান্নের, টাকা অ্যাকাউন্টে পড়লেও তুলতে পারবেন না সরকারি কর্মীরা!

DA Notification: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের। বিজ্ঞপ্তি নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। কারণ টাকা নির্দিষ্ট সময়ের আগে তোলা যাবে না।

 

Read Full Story

02:45 PM (IST) Mar 17

UP Data Center - যোগী সরকারের মেগা প্ল্যান, ৮ শহরে ডেটা সেন্টার পার্ক, আসছে ২ লক্ষ কোটির বিনিয়োগ

উত্তরপ্রদেশকে ডিজিটাল ও AI হাব বানাতে বড়সড় পরিকল্পনা নিয়েছে যোগী সরকার। নয়ডা, লখনউ, কানপুর-সহ রাজ্যের ৮টি শহরে তৈরি হবে ডেটা সেন্টার পার্ক। এর জন্য প্রায় ২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে এবং প্রায় ৫০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
Read Full Story

02:44 PM (IST) Mar 17

UP Dairy Export - যোগী সরকারের কামাল, উত্তরপ্রদেশে দুধ-ডিম-মধুর রপ্তানি বাড়ল ১০% এর বেশি

যোগী সরকারের উদ্যোগে উত্তরপ্রদেশে পশুপালন ও ডেয়ারি শিল্পে দারুণ উন্নতি। ডেয়ারি পণ্য, ডিম আর প্রাকৃতিক মধুর রপ্তানি বেড়েছে ১০.১৬%। এর ফলে রাজ্যের কৃষক ও পশুপালকদের আয়ও বাড়ছে।
Read Full Story

02:42 PM (IST) Mar 17

LPG Carrier - হরমুজ পেরিয়ে গুজরাটে ভিড়ল ভারতীয় গ্যাসের জাহাজ, এল ৪৬,৫০০ টন এলপিজি

ভারতীয় গ্যাসের জাহাজ 'নন্দা দেবী' ৪৬,৫০০ মেট্রিক টন এলপিজি নিয়ে গুজরাটের ভাদিনার বন্দরে পৌঁছেছে। হরমুজ প্রণালী নিরাপদে পার হওয়ার পর এটি দ্বিতীয় ভারতীয় জাহাজ যা দেশে ফিরল। ভারতীয় ও ইরানি নৌবাহিনীর সাহায্যে জাহাজটি ফিরে আসে।
Read Full Story

02:35 PM (IST) Mar 17

Dilip Ghosh - প্রিয় কেন্দ্রের প্রার্থী হয়েই আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ, কত লাখ ভোটে জিতবেন? জানিয়ে দিলেন

Dilip Ghosh On WB Election 2026: সোমবার প্রার্থী তালিকা প্রকাশিত হতেই মঙ্গলবার ভোটে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কত ভোটে জিতবেন বলে আশাবাদী তিনি? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

02:10 PM (IST) Mar 17

Cuba Earthquake - যুদ্ধের আবহে এবার ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কিউবার কম্পনে আতঙ্ক

Cuba Earthquake: ক্যারিবিয়ান অঞ্চলে বড় ভূমিকম্প। এদিন ভোরে কিউবায় ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কিউবার কাছাকাছি সমুদ্রাঞ্চলে।

Read Full Story

01:48 PM (IST) Mar 17

Sanju Samson - কেন রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে? মুখ খুূললেন সঞ্জু স্যামসন

Sanju Samson: এবারের আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) পরিবর্তে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। সদ্য টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) অসাধারণ পারফরম্যান্স দেখানো সঞ্জু দলবদল নিয়ে মুখ খুলেছেন।

Read Full Story

01:25 PM (IST) Mar 17

West Bengal Election - আদিবাসী-সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর তৃণমূলের, বিধানসভা ভোটে বড় চমক শাসক শিবিরের

TMC News: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ। নির্বাচনী বঙ্গে এবার নিজেদের পালে হাওয়া আরও জোরদার করতে আদিবাসী-সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর তৃণমূল কংগ্রেসের। ভোটের আগে কী বলছে শাসক শিবির? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

01:24 PM (IST) Mar 17

Shiv Shankar Paul joins TMC - তৃণমূলে যোগ তারকা ক্রিকেটার শিবশঙ্কর পালের, হচ্ছেন প্রার্থীও

Shiv Shankar Paul joins TMC: লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, অশোক দিন্দার পর এ বার শিবশঙ্কর পাল। বাংলার আরও এক প্রাক্তন তারকা ক্রিকেটার রাজনীতিতে যোগ দিলেন। বাংলার প্রাক্তন তারকা পেস বোলার শিবশঙ্কর পাল প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগে তৃণমূলে যোগ দিলেন।

Read Full Story

12:55 PM (IST) Mar 17

WB BJP Candidate List 2026 - ভোট বড় বালাই! মায়ের পারলৌকিক কাজ ফেলে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী

West Bengal BJP News: ভোটের নির্ঘন্ট আর প্রার্থী তালিকা প্রকাশ হতেই মায়ের মৃত্যুর শ্রাদ্ধশান্তির কাজ ফেলে এবার ভোটের প্রচারে নামলেন বাদুড়িয়ার বিজেপি প্রার্থী। কী বলছেন তিনি? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:34 PM (IST) Mar 17

TMC Nandigram Candidate - নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী পবিত্র কর? কে তিনি

TMC Nandigram Candidate: এক দফাতেই রাজ্যের ২৯৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছে। নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর ডান হাত হিসাবে পরিচিত পবিত্র কর-কে টিকিট দিতে চলেছে তৃণমূল। গতবার শুভেন্দুর কাছে হেরে হতাশ হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

Read Full Story

12:20 PM (IST) Mar 17

Neymar - ফের ব্রাজিল দল থেকে বাদ, বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না নেইমার?

Neymar: দেড় দশক আগেও ব্রাজিলের (Brazil) অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হিসেবে চিহ্নিত হতেন নেইমার। কিন্তু এই তারকা ফুটবলার প্রতিভা অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারেননি। বারবার চোট পেয়ে তিনি পিছিয়ে পড়েছেন। জাতীয় দলের হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি এই স্ট্রাইকার।

Read Full Story

12:01 PM (IST) Mar 17

West Bengal Weather - রাতভর ঝড়বৃষ্টির পর সকাল থেকেই হাওয়া বদল, মঙ্গলেও একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

Kolkata Weather Update: সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলে হাওয়া বদল। সকাল থেকেই বেশ ঠান্ডা-ঠান্ডা ওয়েদার। সপ্তাহের শুরুতেই পারদ নামল অনেকটাই। স্বস্তির বৃষ্টিতে হাঁফ ছেড়ে বাঁচল শহর থেকে শহরতলির বাসিন্দারা। মঙ্গলবার দিনভর কেমন থাকবে আবহাওয়া? 

Read Full Story

11:52 AM (IST) Mar 17

Gold Price Today Kolkata - মঙ্গলবার বেশ কিছুটা বাড়ল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today মঙ্গলবারে একলাফে সোনার দাম আরও কিছুটা বাড়ল। ১৭ মার্চ কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:44 AM (IST) Mar 17

8th Pay Commission - অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পর কতটা বাড়তে চলেছে টাকা! এরিয়র নিয়েও মিলবে আপডেট

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন ঘোষণার পর সরকারি কর্মচারীদের বেতন ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই কমিশন সপ্তম বেতন কমিশনের স্থলাভিষিক্ত হবে এবং এর ফলে ৫০ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও ৬৯ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। 

Read Full Story

09:54 AM (IST) Mar 17

Rohit Sharma - আগামী সপ্তাহে শুরু আইপিএল, মুম্বই ইন্ডিয়ানসের হয়ে জোরকদমে প্রস্তুতিতে রোহিত

Rohit Sharma: বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তবে ভারতীয় দলের হয়ে আপাতত না খেললেও, আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে খেলার জন্য তৈরি হচ্ছেন রোহিত। তিনি ইতিমধ্যেই দলের সবার সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন। নেটে জোরকদমে ব্যাটিং অনুশীলন করছেন রোহিত।

Read Full Story

09:42 AM (IST) Mar 17

Petrol Diesel Price Today - অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে দেশের কোথায় পেট্রোল এবং ডিজেলের দাম কত যাচ্ছে আজ? দেখুন সম্পূর্ণ তালিকা

Petrol Diesel Price Today: দেশের বেশিরভাগ মহানগরীতে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল থাকলেও, চেন্নাইয়ে টানা দ্বিতীয় দিনের জন্য দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির মধ্যে, কলকাতা, দিল্লি এবং মুম্বাইয়ে দাম অপরিবর্তিত রয়েছে।

Read Full Story

09:33 AM (IST) Mar 17

ডিএ-র বাম্পার ধামাকা! বকেয়া মিলতে পারে ৬ লক্ষ টাকা! গ্রুপ এ থেকে ডি কর্মীদের কার পকেটে কত টাকা?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ২৫% বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গ্রুপ এ থেকে গ্রুপ ডি কর্মীরা কে কত টাকা পাবেন? জিপিএফ নাকি নগদ টাকা—কীভাবে মিলবে এই বকেয়া? বিস্তারিত হিসাব ও কিস্তির তারিখ জানতে পড়ুন এই প্রতিবেদন।

Read Full Story

09:17 AM (IST) Mar 17

Share Market Today - মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের উর্দ্ধমুখী থাকার সম্ভাবনা! আজ নজরে রাখতে পারেন এই স্টকগুলি

বৈশ্বিক ইতিবাচক সংকেতের মধ্যে ভারতীয় শেয়ার বাজার স্থিতিশীলভাবে শুরু করলেও, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে সতর্কতা রয়েছে। এদিকে, নবরত্ন কোম্পানি আরইসি লিমিটেড (REC Ltd) ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য শেয়ার প্রতি ৩.২০ টাকা হারে চতুর্থ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার রেকর্ড ডেট ২০শে মার্চ।
Read Full Story

More Trending News