09:50 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Shubman Gill - চোটের জন্য খেলতে পারছেন না, কবে মাঠে ফিরতে পারবেন শুবমান গিল?

Shubman Gill: টি-২০ ফর্ম্যাটে নিজেকে প্রমাণ করার জন্য এবারের আইপিএল (IPL 2026) গুজরাট টাইটানসের (Gujarat Titans) অধিনায়ক শুবমান গিলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দলের দ্বিতীয় ম্যাচের আগেই চোট পেলেন এই তারকা ব্যাটার। তাঁর চোট গুরুতর কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Read Full Story
08:22 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Madhya Pradesh - মধ্যপ্রদেশে ভেঙে পড়ল হোটেল, অন্তত একজনের মৃত্যু, হতাহত বৃদ্ধির আশঙ্কা

Madhya Pradesh News: শনিবার বিকেলে মধ্যপ্রদেশে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। এক হোটেল ভেঙে পড়ে অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ফলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Read Full Story
07:56 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:এমনিতেই 'ভাঁড়ে মা ভবানী', এবার পাকিস্তানকে দ্রুত ধার শোধ করতে বলল সংযুক্ত আরব আমিরশাহি

আর্থিক সঙ্কটে এমনিতেই ল্যাজেগোবরে অবস্থা পাকিস্তানের। তার মধ্যে ধারের টাকা ফেরাতে বলল সংযুক্ত আরব আমিরশাহি। সংবাদ সংস্থা পিটিআই (PTI) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি (UAE) সম্প্রতি তাদের দেওয়া ঋণের অর্থ অবিলম্বে মেটাতে বলেছে পাকিস্তান। চাপে পড়ে ইসলামাবাদ এপ্রিল মাসের শেষের দিকে পুরো পাওনা ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে।

Read Full Story
07:05 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Ritabrata Banerjee Profile - যৌন কেলেঙ্কারি থেকে সিপিএম থেকে বহিষ্কার, উলুবেড়িয়ার তৃণমূলে প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উত্থান পতন

Ritabrata Banerjee Profile: একটা সময় তিনি ছিলেন সিপিএমের 'ব্লু আইড বয়'। যৌন কেলেঙ্কারিতে জড়ানো থেকে দলবিরোধী মন্তব্য, ২০১৭ সালে ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়-কে বহিষ্কার করেছিল সিপিএম। এরপর তৃণমূলে। জেনে নেওয়া যাক উলুবেড়িয়া পূর্বের প্রার্থী ঋতব্রত-কে নিয়ে।

Read Full Story
06:59 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Mamata on Yuva Sathi - যুবসাথীর টাকার সঙ্গে চাকরিও দেবে রাজ্য সরকার? মালদায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

Mamata Banerjee On Yuva Sathi: যুবসাথী নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুধু আর ভাতা নয়, চাকরির কথাও শোনা গেল তাঁর মুখে। তিনি জানান, যুবকদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। শনিবার মালদার মালতীপুরের সামসি কলেজের মাঠে জনসভা থেকে শনিবার এমনই ঘোষণা করলেন তিনি।

Read Full Story
06:40 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Pat Cummins - চোট সারাতে দেশে ফিরলেন প্যাট কামিন্স, ২ সপ্তাহ পর আবার আসবেন হায়দরাবাদে

Pat Cummins Injury: চোটের জন্য চলতি আইপিএল-এ (IPL 2026) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) হয়ে এখনও খেলতে পারেননি অস্ট্রেলিয়ার (Australia) তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স। তিনি চোট সারিয়ে দ্রুত মাঠে ফেরার চেষ্টা করছেন। তবে অন্তত আরও দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কামিন্সকে।

Read Full Story
06:20 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Left Front Manifesto - মাসিক ২০০০ টাকা ভাতা, নারী নিরাপত্তায় 'অভয়া বাহিনী', ইশতেহারে প্রতিশ্রতি বামেদের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য ইশেতেহার প্রকাশ করল বামফ্রন্ট। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে ইশতেহার প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ অন্য বাম দলগুলির শীর্ষ নেতারা। ইশতেহারে কর্মসংস্থান, শিল্পায়ন এবং সামাজিক সুরক্ষাকেই মূল হাতিয়ার করেছে তারা। ইশতেহারে ২২টি প্রধান প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে। 

Read Full Story
05:55 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ, বড় কিছু ঘটতে চলেছে?

পাকিস্তান সীমান্ত পরিদর্শন করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। শনিবার তিনি উত্তর কাশ্মীরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনের সময় সেনাবাহিনীর 'চিনার কর্পস'-এর অভিযানিক প্রস্তুতি পর্যালোচনা করেন। নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর নিরাপত্তা পরিস্থিতি এবং অভিযানিক অবস্থান মূল্যায়ন করেন।

Read Full Story
05:49 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Mamata Banerjee - "বাইরের রাজ্য থেকে লোক ঢুকছে পশ্চিমবঙ্গে", গাজোলের সভা থেকে বেনজির আক্রমণ মমতার

Mamata Banerjee: শনিবার, মালদার অন্তর্গত গাজোলের সৃষ্টিশ্রী ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news today)। সেই জনসভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির দাপুটে নেতা অমিত শাহকে বেনজির আক্রমণ করেন মুখ্যমন্ত্রী (mamata banerjee news live)।

Read Full Story
04:27 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:West Bengal Weather - আবার আসছে কালবৈশাখী, টানা ৭ দিন ব্যাপক ঝড়-বৃষ্টি, কবে কোন জেলায়? রইল

Kalbaisakhi Alert: টানা ৫ দিন বাংলায় প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় উত্তর-পশ্চিম বিহার থেকে শুরু করে উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ-পূর্ব আসাম হয়ে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

Read Full Story
04:20 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Suvendu Adhikari, Dilip Ghosh Road Show - মালাবদল করে মানভঞ্জন শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষের, কীভাবে দূরত্বের রেখা ঘুচল

একটা সময় দুজনের সম্পর্কটা সাপে-নেউলে হয়ে গিয়েছিল। সেইসব ভুলে কাছাকাছি এলেন রাজ্য বিজেপির দুই যুযুধান নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। রোড শোয়ের মাঝে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ একে অপরের গলায় মালা পরিয়ে দিলেন।

Read Full Story
04:04 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:WB Election - গরমে অতিরিক্ত ভিড় কমাতে অক্সিলিয়ারি ভোটকেন্দ্র তৈরির অনুমোদন, নয়া নির্দেশ কমিশনের

West Bengal Election News: বৈশাখের কাঠপোড়া গরমে ভোটারদের যাতে ভোটদানে কোনও রকম সমস্যা না তৈরি হয় তারজন্য এবার আরও একটি নতুন নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। কী বলা হয়েছে নির্দেশিকায়? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story
03:43 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:DC vs MI - মুম্বই ইন্ডিয়ন্সকে নেতৃত্ব দিতে নামলেন সূর্যকুমার যাদব, কী হল হার্দিক পান্ডিয়ার

DC vs MI: আইপিএলে (IPL আজ সুপার সানডে-র প্রথম দ্বৈরথে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ন্স ও দিল্লি ডেয়ারডেভিলস। দেশের রাজধানীতে অরুণ জেটলি স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হওয়া ম্যাচে মুম্বই ইন্ডিয়ন্স-কে নেতৃত্ব দিতে নামলেন সূর্যকুমার যাদব।

Read Full Story
03:26 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Virat Kohli - আইপিএল ২০২৬-এ আরসিবি-র পঞ্চম বিদেশি ক্রিকেটার! কী বলছেন বিরাট কোহলি?

Virat Kohli: টি-২০, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বছরের বেশিরভাগ সময়ই লন্ডনে (London) থাকেন বিরাট কোহলি। এর জন্য তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম দেখা যায়। আইপিএল ২০২৬ (IPL 2026) চলাকালীন ফের এই প্রশ্ন উঠল। অনেকে রসিকতা করে বলছেন, পাঁচ বিদেশি ক্রিকেটার নিয়ে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

Read Full Story
03:24 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Mamata Banerjee - আগামী ৫ বছর শান্তিতে থাকতে চাইলে বিজেপিকে আটকে দিন - মমতা

মালদায় নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি ধর্ম নিয়ে বিভেদ তৈরি করছে এবং কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। আগামী দিনে শান্তিতে থাকতে হলে বিজেপিকে রুখতে সবাইকে একজোট হওয়ার ডাক দেন তিনি।

Read Full Story
03:19 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:কপ্টারে উঠতে যাবেন মমতা, ঠিক সেই সময় আকাশে রহস্যময় ড্রোন, কে-কেন ওড়াল?

মালদার মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় বড় ঘটনা। তাঁর হেলিকপ্টারের কাছেই আকাশে উড়তে দেখা যায় একটি ড্রোনকে। বিষয়টি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ, দুটোই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মালতীপুরে জনসভা শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী যখন পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হেলিকপ্টারের উপরে আকাশে ড্রোন উড়তে দেখা যায়।

Read Full Story
03:06 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:IPS Supratim Sarkar - ভিনরাজ্যে ভোটের ডিউটিতে যেতে নারাজ সুপ্রতিম সরকার, কী বলছে নির্বাচন কমিশন?

IPS Supratim Sarkar News: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তারই মধ্যে এবার পুলিশ অফিসার বদলি নিয়ে বড় আপডেট নির্বাচন কমিশনের। ভিনরাজ্যে যেতে নারাজ আইপিএস অফিসার সুপ্রতিম সরকার। কী বলছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story
03:01 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:LPG Crisis - চার ধাম যাত্রার আগে ঋষিকেশে গ্যাসের জন্য হাহাকার, কাঠ-কয়লার আঁচে রান্না

চার ধাম যাত্রা শুরুর আগেই ঋষিকেশে রান্নার গ্যাসের তীব্র অভাব দেখা দিয়েছে। হোটেল-রেস্তোরাঁ মালিকরা বাধ্য হয়ে কাঠ, কয়লা বা ঘুঁটের আঁচে রান্না করছেন। এতে একদিকে যেমন খরচ বাড়ছে, তেমনই পর্যটকদের ভোগান্তির আশঙ্কাও তৈরি হয়েছে।

Read Full Story
02:29 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:Malda Incident - বিচারক ঘেরাও কাণ্ডে এবার NIA, মালদহের SP ও BDO অফিসে জোর তদন্ত

NIA Investigates: মালদহে সাতজন বিচারককে ঘেরাও করার ঘটনায় তদন্তে নামল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। শনিবার NIA-এর একটি দল মালদহের পুলিশ সুপার ও কালিয়াচকের বিডিও অফিসে তদন্ত চালায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Read Full Story
02:27 PM (IST) Apr 04

Ajker Bangla News Live:West Bengal Election - রাজ্যজুড়ে ভোটের প্রস্তুতি-নিরাপত্তা ব্যবস্থা কেমন চলছে? জেলা সফরে মনোজ আগরওয়াল

West Bengal Election News: ভোটের আর বেশি দিন বাকি নেই। একদিকে যেমন রাজনৈতিক দলগুলির চলছে জোরকদমে প্রচার অভিযান তেমনই অন্যদিকে শনিবার থেকে রাজ্যজুড়ে ভোটের প্রস্তুতি কেমন তা খতিয়ে দেখতে জেলায়-জেলায় সফর শুরু করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story