TMC Leader of Opposition: বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, জানিয়ে দিল তৃণমূল (west bengal tmc latest news)। পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষে এবার বিরোধী দলনেতা হিসেবে থাকবেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই বর্ষীয়ান নেতাকেই এবার বড় দায়িত্ব দিল দল (leader of opposition)।
- Home
- West Bengal
- Ajker Bangla News Live: TMC Leader of Opposition - বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, জানিয়ে দিল তৃণমূল! ফিরহাদ কোন দায়িত্বে?
Ajker Bangla News Live: TMC Leader of Opposition - বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, জানিয়ে দিল তৃণমূল! ফিরহাদ কোন দায়িত্বে?

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

Ajker Bangla News Live:TMC Leader of Opposition - বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, জানিয়ে দিল তৃণমূল! ফিরহাদ কোন দায়িত্বে?
Ajker Bangla News Live:Mohun Bagan vs FC Goa - জয়ের লক্ষ্যে খেলতে নেমেও দিশাহীন ফুটবল! গোয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মোহনবাগান
Mohun Bagan vs FC Goa: আক্রমণ তৈরি করেও গোল করতে পারলেন না লিস্টন কোলাসোরা। আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান বনাম এফসি গোয়া। সেই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে হচ্ছে মোহনবাগানকে।
Ajker Bangla News Live:Annapurna Bhandar - সবাই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক ৩০০০, কী কী শর্ত রয়েছে? জানুন
Annapurna Bhandar: মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু কারা পাবেন এই টাকা?
Ajker Bangla News Live:উত্তরে সন্তুষ্ট নয়, কোহিনুর মজুমদার, ঋজু দত্ত ও কার্তিক ঘোষকে সাসপেন্ড করল তৃণমূল
দলীয় শৃঙ্খলাভঙ্গ করায় কোহিনুর মজুমদার, ঋজু দত্ত এবং কার্তিক ঘোষকে ছয় বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন নিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে বেসুরো সুর শোনা গিয়েছে একাধিক নেতা নেত্রীর মুখে। এবার সেই ক্ষোভ নিয়েই কড়া পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
Ajker Bangla News Live:Vande Bharat Express - যাত্রীদের জন্য সুখবর! হাওড়া-পাটনা বন্দে ভারত এবার এই স্টেশনেও থামবে
রেল যাত্রীদের জন্য এল এক স্বস্তির খবর। যাত্রীদের বিপুল চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে বোর্ড হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (22347/22348)-এর জন্য একটি নতুন স্টপেজ বা বিরতির অনুমোদন দিয়েছে।
Ajker Bangla News Live:Maa Canteen - আচমকা রাজ্যজুড়ে বন্ধ 'মা ক্যান্টিন', ৫ টাকায় মিলছে না ডাল-ভাত
রাজ্যে সরকার পরিবর্তনের কারণে গোটা রাজ্যে বন্ধ হয়ে গেল কয়েকশো মা ক্যান্টিন। সরকারি সূত্রে খবর, রাজ্যজুড়ে অন্তত ৩৯২টি মা ক্যান্টিন গত কয়েকদিনে বন্ধ হয়ে রয়েছে।
Ajker Bangla News Live:মুখ্যমন্ত্রী শুভেন্দুর উপদেষ্টা প্রাক্তন IAS সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব হলেন শান্তনু বালা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব নিয়োগ করা হল। ২০১৭ ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালাকে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করা হয়েছে। শনিবার কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের সচিব রাজেশ পাণ্ডের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। শান্তনু ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক।
Ajker Bangla News Live:Suvendu Adhikari Education - রাজনীতির ময়দান থেকে ক্লাসরুম, কতদূর পড়াশোনা করেছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী
Ajker Bangla News Live:Mamata Banerjee - "যে যেখানে আছেন, আসুন! আমরা জোট বাঁধি" এবার বাম-কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের ঐক্য চাইলেন মমতা
Mamata Banerjee: বাম, কংগ্রেস এবং অতিবাম দলগুলিকে সগে নিয়ে এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে একমঞ্চে এবং একসঙ্গে জোট বাঁধার আহ্বান জানালেন তিনি।
Ajker Bangla News Live:রোহিত শর্মা পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক! ম্যাচ চলাকালীন টিভি-তে দেখানো হল
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচের দ্বিতীয় দিনে (৯ মে) সম্প্রচারকারী প্রতিষ্ঠান এমন একটি ভুল করে বসে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করেছে।
Ajker Bangla News Live:Suvendu Adhikari - কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী সম্পর্কে ১০ তথ্য না জানলেই নয়
Suvendu Adhikari 10 facts: পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল স্তর থেকেই উত্থান। তৃণমূল থেকে বিজেপিতে যোগ। বিরোধী দলনেতা থেকে পশ্চিমবঙ্গের কুর্সিতে শুভেন্দু অধিকারী। রইল তাঁর সম্পর্কে ১০টি তথ্য।
Ajker Bangla News Live:Weather - বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা বাংলায়, কবে থেকে?
Weather West Bengal: বৃষ্টি ও বজ্রপাতের মধ্য দিয়ে মে মাস কেটে যাচ্ছে। গত বছর মে মাসে যেখানে সারা বাংলায় তীব্র গরম পড়েছিল, সেখানে এই বছর প্রতি সপ্তাহেই বৃষ্টি হচ্ছে।
Ajker Bangla News Live:Dr Ashok Lahiri - দায়িত্ব সামলেছেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে, এবার নীতি আয়োগের মাথায় ডঃ অশোক লাহিড়ী
Dr Ashok Lahiri: এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে নেতৃত্ব দিয়েছেন তিনি। এমনকি, যুক্ত ছিলেন বিশ্বব্যাঙ্ক এবং আইএমএফ-এর সঙ্গেও। দায়িত্ব সামলেছেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবেও। এবার পেলেন আরও বড় দায়িত্ব। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন ডঃ অশোক লাহিড়ী।
Ajker Bangla News Live:ED Arrests Minister - পঞ্জাবে কেজরিওয়ালের দলের মন্ত্রীকে গ্রেফতার ইডির, শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ED Arrests Minister: আম আদমি পার্টি শাসিত পঞ্জাবে ফের বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। খোদ রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।শনিবার সকালে পঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরা-কে ঘিরে একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি।
Ajker Bangla News Live:CM List of West Bengal - বাংলার মসনদে বঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী থেকে শুভেন্দু অধিকারী পর্যন্ত! কারা কারা ছিলেন এই দায়িত্বে
CM List of West Bengal: বঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ড. প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পর্যন্ত মুখ্যমন্ত্রীদের একটি বিস্তারিত তালিকা। এতে প্রতিটি মুখ্যমন্ত্রীর কার্যকাল, রাজনৈতিক দল এবং তাদের শাসনের উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়েছে।
Ajker Bangla News Live:Humayun Kabir - বিজেপির সঙ্গে জোটের প্রশ্নই নেই, মমতাকে 'মিথ্যাবাদী' বলে তোপ হুমায়ুনের
আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রধান হুমায়ুন কবীর বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভোটে জেতার পর তারা বিরোধী আসনেই বসবেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'মিথ্যাবাদী' বলে তীব্র আক্রমণ করেছেন তিনি।
Ajker Bangla News Live:Abhishek Banerjee - মমতা-ভাইপো থেকে তৃণমূলের প্রধান সেনাপতি, কে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Abhishek Banerjee: বাংলার রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তৃণমূলের অন্যতম প্রধান। যুব সমাজের কাছে পৌঁছনো থেকে শুরু করে ভোটের পরিকল্পনা, সবেতেই তিনি দলের অন্যতম প্রভাবশালী মুখ।
Ajker Bangla News Live:WB CM Suvendu Adhikari - ৪৯ বছর পর বঙ্গ রাজনীতিতে গেরুয়া ঝড়, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
WB CM Suvendu Adhikari: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর, আজ ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রথম বিজেপি সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ তিলোত্তমা ছিল কার্যত চাঁদের হাট।
Ajker Bangla News Live:Suvendu vs Mamata - শুভেন্দু অধিকারী শপথ নিতেই মমতার সোশ্যাল মিডিয়ায় পরচয় বদল, কী লিখলেন বর্তমান আর প্রাক্তন
social media: অবশেষে সোশ্যাল মিডিয়ায় বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়। তবে নিজেকে প্রাক্তন লিখলেন না মমতা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বদলে গেল শুভেন্দু অধিকারীর পরিচয়ই। সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয়ে যুক্ত হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Ajker Bangla News Live:Mamata Abhishek - সরকার বদলে গেছে! মমতা-অভিষেককে আনফলো করে দিল কলকাতা পুলিশ
Mamata Abhishek: কলকাতা পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সদ্য রাজ্যের মসনদ হারানো শাসকদল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করা হল। অর্থাৎ, তাদেরকে ফলো করা বন্ধ করে দিল কলকাতা পুলিশ।