কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
09:54 PM (IST) May 29
09:19 PM (IST) May 29
রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ফর্ম। ১৩টি পাতা রয়েছে তাতে। অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে সেই ফর্ম। ফর্ম ফিলাপের সময় বিশেষ করে খেয়াল রাখুন ৫,৬ ও ৭ নম্বর পাতায়। কী রয়েছে তাতে?
08:52 PM (IST) May 29
Gujarat Titans vs Rajasthan Royals: শুক্রবার সন্ধেবেলা আইপিএল ২০২৬ কোয়ালিফায়ার টুয়ে (IPL 2026 Qualifier 2) গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে দুর্দান্ত লড়াই চলছে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে টসের সময়ই একপ্রস্থ নাটক হয়ে গেল। এই ঘটনা নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।
08:43 PM (IST) May 29
শুক্রবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কালবৈশাখীর ঘটনায় মৃত প্রত্যেকের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।
07:38 PM (IST) May 29
Salary Hike: একেবারে ৪০০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি! রেল কর্মীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে সরব কর্মী সংগঠন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের দাবি। তাঁদের অভিযোগ, বর্তমানে সিনিয়র ও জুনিয়র কর্মীদের বেতনের মধ্যে বড়সড় ফারাক রয়েছে।
07:25 PM (IST) May 29
07:10 PM (IST) May 29
Pooja Singh Record: গত এক দশকে ভারতের অ্যাথলিটরা অনেক উন্নতি করেছেন। উঠতি অ্যাথলিটদের তুলে আনার জন্য দেশজুড়ে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তরুণ-তরুণীদের পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian U20 Athletics Championships) এর সুফল দেখা গেল। হাই জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়লেন পূজা সিং।
07:01 PM (IST) May 29
কলকাতায় রান্নার গ্যাসের সর্বশেষ দাম কত, ফের কি বাড়তে চলেছে LPG-র মূল্য? ডোমেস্টিক সিলিন্ডারের নতুন রেট, আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং সাধারণ মানুষের উপর বাড়তি চাপ নিয়ে বিস্তারিত প্রতিবেদন পড়ুন।
05:59 PM (IST) May 29
Rishabh Pant News: তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের সময় ভালো যাচ্ছে না। জাতীয় দলে জায়গা হারিয়েছেন এই তারকা। এবারের আইপিএল-এ (IPL 2026) তাঁর নেতৃত্বে খেলে লিগ টেবলে সবার শেষে থেকেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এই ব্যর্থতার পর দলের অধিনায়কত্ব খোয়ানো নিশ্চিত হয়ে গিয়েছিল। শুক্রবার ঋষভের নেতৃত্ব ছাড়ার কথা জানা গেল।
05:55 PM (IST) May 29
RR vs GT Qualifier 2: মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর মঞ্চে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে শুক্রবার, নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে।
05:10 PM (IST) May 29
Stock Market Closing: প্রসঙ্গত, নিফটির মাত্র পাঁচটি শেয়ার ইতিবাচকভাবে দিন শেষ করেছে। যার মধ্যে তিনটি আইটি স্টক, যেমন টেক মাহিন্দ্রা, এইচসিএলটেক এবং উইপ্রো। বেঞ্চমার্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শেয়ারগুলির মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, বাজাজ অটো, আইশার মোটরস এবং অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন।
05:04 PM (IST) May 29
04:55 PM (IST) May 29
Hardik Pandya News: মাঠে ও মাঠের বাইরে হার্দিক পান্ডিয়ার জীবনে উত্থান-পতন লেগেই আছে। কখনও তিনি সাফল্যের শিখরে থাকেন, আবার কখনও ভালো পারফরম্যান্স দেখাতে পারেন না। চলতি বছরের শুরুতে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2026) জিতলেও, আইপিএল-এ (IPL 2026) মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians) সাফল্য এনে দিতে পারেননি এই তারকা অলরাউন্ডার।
04:28 PM (IST) May 29
Vaibhav Suryavanshi: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এ তাঁর দুরন্ত ব্যাটিং ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের।এবার সেই তরুণ ক্রিকেটারকে ভারতীয় দলে নেওয়ার জোর দাবি তুললেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর।
04:14 PM (IST) May 29
Weather: আইএমডির পূর্বাভাস অনুযায়ী, জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রাও বেশি থাকার আশঙ্কা রয়েছে। মৌসুমি বায়ুর অগ্রগতি ধীর হওয়ায় একাধিক রাজ্যে গরম ও আর্দ্রতা বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
04:02 PM (IST) May 29
Anik Dutta News: এনটিওয়ান স্টুডিওর বাইরে দাঁড়িয়ে জীতু কামাল জানান, “মানসিকভাবে খুন করা হল এই মানুষটাকে। সামনে থেকে দেখেছি তো, কীভাবে ছবি আটকে দেওয়া হয়েছে! কীভাবে মানসিক অত্যাচার করা হয়েছে ওনার উপর। কোনও প্রযোজক এলে তাঁকে বলে দেওয়া হত, ওনার সঙ্গে যেন কাজ না করেন।"
03:51 PM (IST) May 29
Vinesh Phogat News: অবসর ভেঙে প্রতিযোগিতামূলক কুস্তিতে ফেরার ইচ্ছা প্রকাশ করার পর থেকে প্রতি পদে বাধার মুখে পড়ছিলেন দেশের অন্যতম সেরা কুস্তিগীর ভিনেশ ফোগট। শেষপর্যন্ত দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বাধা টপকে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কাছ থেকে অনুমতি পেয়ে গেলেন ভিনেশ। ফলে এবার তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত।
03:27 PM (IST) May 29
Kerala Man Returns From Death Row: দু'দশক মৃত্যুদণ্ডের অপেক্ষায় সৌদি আরবের কারাগারে কাটানোর পর অবশেষে দেশে ফিরলেন কেরলের বাসিন্দা আবদুল রহিম। ঈদের মাঝে তাঁর এই ঘরে ফেরা ঘিরে আবেগে ভাসছে গোটা পরিবার। অবশেষে মুক্তি রহিমের ৩৪ কোটি টাকায় বাঁচল প্রাণ।
03:24 PM (IST) May 29
ত্বিশা শর্মা মৃত্যু মামলায় এবার তাঁর শাশুড়ি গিরিবালা সিংকে পাঁচ দিনের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে সিবিআই। পাশাপাশি, অভিযুক্ত স্বামী সমর্থ সিংয়ের হেফাজতের মেয়াদও আরও পাঁচ দিন বাড়ানোর আর্জি জানানো হয়েছে।
02:45 PM (IST) May 29
IPL 2026 Qualifier 2: শুক্রবার রাতে নিউ চণ্ডীগড়ে (New Chandigarh) চলতি আইপিএল-এর কোয়ালিফায়ার টুয়ে গুজরাট টাইটানসের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals)। যে দল এই ম্যাচে জয় পাবে, তারা রবিবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হবে।
02:37 PM (IST) May 29
BJP Vs TMC: এক বিজেপি কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক সন্ত্রাস বলে দাবি করলেও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।
02:08 PM (IST) May 29
Weather Kolkata:কলকাতা ও দক্ষিণবঙ্গে আজ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
01:56 PM (IST) May 29
Delhi AC Fire Tragedy: দিল্লির হজখাস এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাক্তন আইএএস অফিসার তথা কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (CCI) প্রথম চেয়ারম্যান ধনেন্দ্র কুমারের মৃত্যুর ঘটনায় ফের সামনে এল এয়ার কন্ডিশেনিং মেশিন (এসি) নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন।
12:56 PM (IST) May 29
IPL Smart Sunglass Ban:দুর্নীতি সতর্কতায় কোপ স্মার্ট সানগ্লাসে। আইপিএলে নতুন কড়া নিয়ম চালু করল বিসিসিআই। এবার থেকে স্মার্ট সানগ্লাস বা স্মার্ট গগলস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল BCCI। বোর্ডের দুর্নীতি দমন শাখা, এই নির্দেশিকা জারি করেছে।
12:46 PM (IST) May 29
প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর CBI তদন্তের দাবিতে পুণের CBI দপ্তরে তালা-শিকল নিয়ে বিক্ষোভ দেখালেন NCP (SP) বিধায়ক রোহিত পাওয়ার।
12:44 PM (IST) May 29
Abhishek Banerjee: তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট-পরবর্তী হিংসার শিকার পরিবারদের সঙ্গে দেখা করতে যাবেন। ৩০ মে থেকে তাঁর এই সফর শুরু হচ্ছে। ভোটের এই প্রথম কোনও কর্মসূচিতে যাচ্ছেন অভিষেক
12:26 PM (IST) May 29
DILIP GHOSH: ৫৩ লক্ষ টাকার বিলাসবহুল বাইকে চেপে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তাঁর ‘দাবাং’ স্টাইল ও রাজনৈতিক বার্তা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।
12:20 PM (IST) May 29
Stock Market Update: এইচএফসিএল-এর লাভ আরও বেড়েছে, বছর শুরু থেকে এখন পর্যন্ত এর শেয়ারের দাম ১৭০%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। নেটওয়েবের শেয়ারও ৮ শতাংশের বেশি বেড়েছে। নিফটি আইটি ঊর্ধ্বমুখী হওয়ায় শুক্রবারের লেনদেনে এটি সেরা পারফর্মিং সেক্টরাল সূচকে পরিণত হয়েছে।
12:05 PM (IST) May 29
Neymar Injury: বিশ্বকাপ শুরুর মুখে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। চোটের কারণে বিশ্বকাপের শুরুতেই ছিটকে যেতে চলেছেন তারকা ফুটবলার নেইমার। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নেইমারের কাফে গ্রেড ২ চোট ধরা পড়েছে।
11:25 AM (IST) May 29
BJP Vs TMC: বিজেপি সরকার গঠনের পর গত ২০ দিনে একাধিক তৃণমূল নেতা, প্রাক্তন মন্ত্রী ও কাউন্সিলর গ্রেফতার হয়েছেন বিভিন্ন অভিযোগে। পোস্ট-পোল হিংসা, তোলাবাজি, দুর্নীতি ও অপরাধমূলক কার্যকলাপের অভিযোগে তদন্ত জোরদার হয়েছে।
10:40 AM (IST) May 29
Kolkata Police: বুধবার কমিটি গঠনের একটি নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুলিশের কাছে হেলমেট, লাঠি, শিল্ড বডি আর্মর, প্রাণঘাতী নয় এমন অস্ত্রশস্ত্র, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস কোথায় কী মজুত রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। জল কামানের মতো সামগ্রীর জোগানও খতিয়ে দেখা হবে।
10:32 AM (IST) May 29
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে রেলওয়ে ইউনিয়ন পদের ভিত্তিতে ২.৯২ থেকে ৪.৩৮ পর্যন্ত পাঁচটি আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরের নতুন সূত্র দাবি করেছে। এই প্রস্তাব পাশ হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন ও পেনশন সর্বোচ্চ ৪০০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
09:45 AM (IST) May 29
Iran Nuclear Deal:ইরান আমেরিকার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিয়েছে বলে জানালেন হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এখনও কোনও চুক্তি চূড়ান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বার্থ রক্ষায় যেকোনও পদক্ষেপ নিতে পারেন।
09:18 AM (IST) May 29
Kolkata News: আর পাঁচটা সাধারণ বন্দিদের মতো নয়। গ্রেড ওয়ান বন্দি হিসেবে জেলে থাকতে চান কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। কী জানালো আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:17 AM (IST) May 29
Annapurna Bhandar: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেইমত বিজেপি অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় সেই সেই প্রতিশ্রুতি পুরণ করেছে। বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিতর্কেরে ঝড়।
08:49 AM (IST) May 29
Crime News: টেলিভিশন অভিনেতার বাড়িতে কাজ করতে গিয়ে শরীরিক অত্যাচারের শিকার পরিচারিকা। হেনস্থার অভিযোগ টলিউড অভিনেতার বিরুদ্ধে। ঠিক কী কী অভিযোগ উঠেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
08:49 AM (IST) May 29
Hooghly Bridge News: মেরামতের কাজের জন্য ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কবে থেকে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
08:48 AM (IST) May 29
West Bengal Today Weather: রাতে কয়েক পশলা বৃষ্টি হতেই শুক্রের সকালে মনোরম আবহাওয়া। তাপমাত্রাও নেমেছে অনেকটা। ফলে অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি রাজ্যবাসীর। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…