কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:18 PM (IST) Oct 08
জিএসটি কাউন্সিলের নতুন সংস্কারকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, এর ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে এবং করদাতাদের খরচ কমবে।
09:44 PM (IST) Oct 08
India vs West Indies T20 Series: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ জেতার পর এখন টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এরপর নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) যাবে ভারতীয় দল। এই সফরে সবচেয়ে বড় চমক হল, দীর্ঘদিন পর দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তাঁর প্রত্যাবর্তনে বোলিং বিভাগ নিয়ে প্রশ্ন উঠছে।
09:08 PM (IST) Oct 08
Nanan Patekar Marriage Life: প্রয়াত নানা পাটেকর। ৩৫ বছর স্ত্রী নীলকান্তির থেকে আলাদা থাকলেও হয়নি বিবাহবিচ্ছেদ। 'অগ্নিসাক্ষী'-র পর মনীষা কৈরালার সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন, শোকপ্রকাশ করলেন মনীষা। জানুন বিস্তারিত।
08:25 PM (IST) Oct 08
IFA Shield 2026 Final: চলতি মরসুমে ডাবল করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League 2026) জেতার পর এবার আইএফএ শিল্ডও জিতে নিল সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলের (East Bengal FC) বিরুদ্ধে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।
08:21 PM (IST) Oct 08
ইলন মাস্কের দাবি, ভারতের সব নিয়মকানুন মেনে চলার পরও স্টারলিঙ্ককে বাণিজ্যিক লাইসেন্স দেওয়া হচ্ছে না। এর পেছনে মুকেশ আম্বানির হাত রয়েছে কি না, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে, ভারত সরকারের দাবি, নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে।
07:54 PM (IST) Oct 08
তৃণমূল ছাড়তে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, কথা হয়েছে অমিত শাহের সঙ্গে। বিদ্রোহী সাংসদদের লড়াইয়ের মাঝেই কোন পথে নয়না, বিস্তারিত জানুন।
07:54 PM (IST) Oct 08
India vs Pakistan: গত কয়েক বছরে যে কোনও খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপট দেখা যাচ্ছে। সদ্যসমাপ্ত এশিয়ান গেমসেও (Asian Games 2026) এর ব্যতিক্রম হয়নি। সব খেলাতেই পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারত। হকি, ক্রিকেটে ভারতের পুরুষ ও মহিলা দল সোনা জিতেছে। ভারতের কাছে এই হার মেনে নিতে পারছে না পাকিস্তান।
07:27 PM (IST) Oct 08
ক্যানসার রোগীদের জন্য বড় স্বস্তির খবর। ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে। কেন্দ্র সরকার নন-শিডিউলড বা নির্ধারিত মূল্য-নিয়ন্ত্রণের আওতায় না থাকা সমস্ত অ্যান্টি-ক্যানসার ওষুধের ক্ষেত্রে ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
06:57 PM (IST) Oct 08
শেষ পর্যন্ত পশ্চিম এশিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ল পাকিস্তান। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলায় পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। নতুন কার্যকর হওয়া ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র আওতায় সৌদি আরবের প্রতি সামরিক সহায়তা জোরদার করার অংশ হিসেবেই ইসলামাবাদ এই পদক্ষেপ নিয়েছে।
06:50 PM (IST) Oct 08
PUJA WEATHER: পুজোর মুখে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? মহালয়া ও চতুর্থীতে হালকা বৃষ্টির পূর্বাভাস। কবে বিদায় নেবে বর্ষা, ঠাকুর দেখায় কি বাধা হবে বৃষ্টি, জানুন আলিপুর আবহাওয়া দফতরের আপডেট।
06:50 PM (IST) Oct 08
Punjab Kings News: এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুটা ভালো করলেও, শেষপর্যন্ত সাফল্য পায়নি পাঞ্জাব কিংস। আগামী মরসুমের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। কোচিং স্টাফে একাধিক বদল আনা হচ্ছে। ফাস্ট বোলিং কোচ ও ফিল্ডিং কোচ বদল করা হচ্ছে। এরপর দলে আরও বদল দেখা যেতে পারে।
06:13 PM (IST) Oct 08
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ফের দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন, তাই এই পুরস্কার তাঁরই প্রাপ্য।
06:00 PM (IST) Oct 08
নতুন Aadhaar App-এ এসেছে Aadhaar Lock ফিচার। আধার লক করলে বন্ধ থাকে UID-ভিত্তিক authentication। কীভাবে আধার লক করবেন, জানুন পুরো পদ্ধতি।
05:46 PM (IST) Oct 08
NCPI: এনসিপিআই শিবিরে অস্বস্তি! সূত্রের খবর, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন এক অভিনেত্রী-সহ তিন সাংসদ। কী ঘটছে বিদ্রোহী সাংসদদের দলে, বিস্তারিত জানুন।
05:32 PM (IST) Oct 08
Haryana Chief Minister Nayab Singh Saini: ভারতে বরাবরই রাজনীতির জাঁতাকলে আটকে পড়তে হয় ক্রীড়াবিদদের। গুরুগ্রামের তাউ দেবী লাল স্টেডিয়ামে (Gurugram's Tau Devi Lal Stadium) ঠিক সেটাই হল। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির হেলিকপ্টার থাকায় স্টেডিয়ামে ঢুকতে পারলেন না ক্রীড়াবিদরা।
04:54 PM (IST) Oct 08
নব্বইয়ের দশকে দূরদর্শনে 'জাঙ্গল বুক' শুরু হলেই টিভির সামনে ভিড় জমাত বাচ্চারা। আর সেই মোগলির দুনিয়ায় সবচেয়ে ভয়ংকর চরিত্র 'শের খান'-এর গলায় আওয়াজ দিয়েছিলেন নানা পাটেকর।
04:46 PM (IST) Oct 08
নোবেল পুরস্কারের মঞ্চে ফের উজ্জ্বল হলেন এক সাহিত্যিক। ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডীয় কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন। বৃহস্পতিবার তাঁর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি। ৭৬ বছর বয়সি অ্যান কারসন আধুনিক সাহিত্যের অন্যতম স্বতন্ত্র কণ্ঠ হিসেবে পরিচিত।
04:31 PM (IST) Oct 08
Kolkata Metro Puja Schedule: দুর্গাপুজো উপলক্ষে ১৭ থেকে ২০ অক্টোবর ভোর ৪টে পর্যন্ত চলবে কলকাতা মেট্রো। ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনের পুজোর বিশেষ সময়সূচি দেখে নিন এক নজরে।
04:24 PM (IST) Oct 08
Lionel Messi: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বেনিনের (Argentina vs Benin) বিরুদ্ধে খেলার পরেই জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত দু'দশকে যাঁর সঙ্গে দ্বৈরথ, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo) মেসির প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছেন।
04:22 PM (IST) Oct 08
আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে El Niño। আবহাওয়া বিশেষজ্ঞদের সতর্কবার্তা, চলতি বছরের El Niño শক্তিশালী হয়ে এমন পর্যায়ে পৌঁছতে পারে, যা ১৯৫০ সালের পর অন্যতম তীব্র ঘটনা হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্বের বিভিন্ন প্রান্তের আবহাওয়া ও তাপমাত্রায়।
04:01 PM (IST) Oct 08
নির্বাচন কমিশন এবং বিচারব্যবস্থার মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। এর প্রতিবাদে এবার খোলা চিঠি দিলেন দেশের প্রাক্তন বিচারপতি এবং আমলারা। তাঁদের দাবি, প্রমাণ ছাড়াই এই প্রতিষ্ঠানগুলোকে কাঠগড়ায় তোলা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।
03:40 PM (IST) Oct 08
TMC vs NCPI: স্পিকারের নোটিসের জবাব দিতে আরও সময় চেয়ে চিঠি পাঠাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষ দস্তিদাররা। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ভবিষ্যৎ এখন কোন পথে? দলত্যাগ বিরোধী আইনে কী হতে পারে, জানুন।
03:02 PM (IST) Oct 08
Demise of Nana Patekar: প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নানা পাটেকর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় (Goa) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই অভিনেতার প্রয়াণে শুধু চলচ্চিত্র জগৎই নয়, সারা দেশে শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের মানুষজন তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন।
01:33 PM (IST) Oct 08
দীপাবলির আগে দেশের লক্ষ লক্ষ শ্রমিকের জন্য বড় সুখবর। কেন্দ্রীয় সরকার পরিবর্তনশীল মহার্ঘ ভাতা (Variable Dearness Allowance) বা VDA বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
01:01 PM (IST) Oct 08
উৎসবের মরসুমে অ্যামাজনে চাকরি হারানোর খবর। ভারতে শুরু হয়েছে Amazon Great Indian Festival 2026। তার মাঝেই ফের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ই-কমার্স সংস্থাটি। অ্যামাজনের এই নতুন ছাঁটাইয়ের প্রভাব পড়েছে ভারত, আমেরিকা ও ব্রিটেনের কর্মীদের উপর। সংস্থার ‘Stores’ ব্যবসার একাধিক টিমে এই চাকরি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
12:08 PM (IST) Oct 08
12:03 PM (IST) Oct 08
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর নিরাপত্তা আরও বাড়ানো হল। SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিরোধীদের লাগাতার বিক্ষোভের মধ্যেই তাঁর বাড়ি এবং নির্বাচন কমিশনের দফতরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি সূত্রের খবর, জ্ঞানেশ কুমার আগে থেকেই Z+ নিরাপত্তা পান। বিক্ষোভের কথা মাথায় রেখে সেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
11:42 AM (IST) Oct 08
RBI Repo Rate Raised: ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫ শতাংশ করেছে। এর ফলে গৃহঋণ সহ অন্যান্য ঋণের ইএমআই (EMI) বাড়ার সম্ভাবনা রয়েছে।
11:31 AM (IST) Oct 08
ভারতে স্টারলিঙ্কের পরিষেবা চালু করতে দেরি হওয়া নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন ইলন মাস্ক। তাঁর অভিযোগ ছিল, দেশের কিছু ‘অলিগার্ক’ বা প্রভাবশালী ব্যবসায়ী নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখতে স্টারলিঙ্কের পরিষেবা চালুতে বাধা দিচ্ছেন।
11:21 AM (IST) Oct 08
WB Tribunal Appeal Update: ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর সময় ট্রাইব্যুনালে নাম বাদ পড়েছে ? কী করবেন বুঝতে পারছেন না? এবার থেকে অনলাইনেও করা যাবে আবেদন। কীভাবে করবেন আপিল? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
11:20 AM (IST) Oct 08
Bikashranjan Bhattacharya: হামলার পর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তবে এর বাইরেও যা যা করণীয়, সেই সবটাই তিনি করবেন বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে আইনজীবীদের একাংশের বক্তব্য, বিকাশরঞ্জনের মতো প্রবীণ আইনজীবীর বাড়িতে হামলার ঘটনা রীতিমতো উদ্বেগজনক।
11:09 AM (IST) Oct 08
10:59 AM (IST) Oct 08
লাদাখের লেহ শহরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। এক মা তাঁর একরত্তি সন্তানকে পিঠে বেঁধে পেট্রোল পাম্পে কাজ করছেন। বাড়িতে বাচ্চাটিকে দেখার কেউ নেই। তাই তিনি বাধ্য হয়েই সন্তানকে নিয়ে কাজে এসেছেন। নেটিজেনরা মায়ের এই লড়াই আর দায়িত্ববোধকে কুর্নিশ জানাচ্ছেন।
10:40 AM (IST) Oct 08
Nana Patekar Death: প্রবীণ অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচ দশকের অভিনয় জীবন, সমাজসেবা এবং তাঁর বলিষ্ঠ অভিনয়ের কথা স্মরণ করেছেন দেশের শীর্ষ নেতারা।
10:37 AM (IST) Oct 08
Kolkata Dengue Update: উৎসবের মরশুম শুরু হতে না হতেই রাজ্যজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পুজোর মুখে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীদের সংখ্যা। কী বলছে রাজ্য স্বাস্থ্য দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:17 AM (IST) Oct 08
Nana Patekar Last Movie: বৃহস্পতিবার সকালে আচমকা খবর আসে না ফেরার দেশে বর্ষীয়াণ অভিনেতা নানা পটেকর। ঠিক কী কারণে তার এই আকস্মিক প্রয়াণ? জানুন নানা পটেকরের জীবনের অজানা গল্প, তার আসল নাম এবং শেষ ছবি কোনটি? রইল বিশদ তথ্য।
09:04 AM (IST) Oct 08
Nana Patekar Net Worth: ৭৫ বছর বয়সে প্রবীণ অভিনেতা নানা পাটেকারের জীবনাবসান হয়েছে। অত্যন্ত সাধারণ জীবনযাপন। জেনে নেওয়া যাক কতটা সম্পত্তি রেখে গেলেন নানা। তাঁর এই কাজ তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।
08:41 AM (IST) Oct 08
Kolkata Red Road: হাতে গোনা আর একদিন বাকি। তার পরেই পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়ে যাবে মাতৃপক্ষ। শনিবার মহালয়া। তার আগে কলকাতার রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণে একাধিক কড়া পদক্ষেপ ট্র্যাফিক পুলিশের। কোন পথে শনিবার পৌঁছবেন গন্তব্যে? জানুন আরও বিশদে।।
08:24 AM (IST) Oct 08
ক্রমে বদলে যাচ্ছে আবহাওয়া। কদিন রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছিল। এবার ফেরে দেখা দেবে দুর্যোগের মেঘ। বুধবারও একাধিক জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
08:23 AM (IST) Oct 08
শীঘ্রই নয়া ব্যবস্থা চালু হচ্ছে দেশে। বর্তমানে আমরা অনেকেই অনলাইম পেমেন্টের ওপর নির্ভর করে থাকি। এবার অনলাইন পেমেন্টে কাটবে বাড়তি টাকা, UPI-তে চার্জ চালু হওয়ার আগে বড় ঘোষণা করলেন RBI গভর্নর। তিনি বললেন, চার্জ চালু বলেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারে বড় কোনও প্রভাব পড়বে না।