Published : Apr 10, 2026, 08:40 AM ISTUpdated : Apr 11, 2026, 12:31 AM IST

Today’s News in Bengali Live: Assam Elections - অসমে ভোটের রেকর্ড, ৮৬% উপস্থিতি! উৎসাহিত বিজেপি বলছে, এটা পরিবর্তনের রায়

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

12:31 AM (IST) Apr 11

Assam Elections - অসমে ভোটের রেকর্ড, ৮৬% উপস্থিতি! উৎসাহিত বিজেপি বলছে, এটা পরিবর্তনের রায়

আসামের বিধানসভা নির্বাচনে প্রায় ৮৬% ভোট পড়ে এক নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া তরুণ ও মহিলা ভোটারদের বিপুল অংশগ্রহণের প্রশংসা করে বলেছেন, এই বিপুল ভোটদান এনডিএ জোটকে বড় জয় এনে দেবে।
Read Full Story

11:02 PM (IST) Apr 10

১০,০০০ হাজারের বেশি পেমেন্টে এবার ১ ঘণ্টার অপেক্ষা! জালিয়াতি রুখতে RBI-এর নতুন নিয়ম

ডিজিটাল জালিয়াতি রুখতে বড়সড় বদল আনছে RBI। এবার থেকে ₹১০,০০০-এর বেশি অনলাইন পেমেন্ট করলে টাকা সঙ্গে সঙ্গে ট্রান্সফার হবে না। ভুল লেনদেন বাতিল করার জন্য গ্রাহকরা ১ ঘণ্টা সময় পাবেন। জেনে নিন নতুন নিয়ম।
Read Full Story

10:58 PM (IST) Apr 10

সম্বল বলতে পুরোনো স্কুটার আর শিক্ষা - মীনাক্ষী মুখোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান ও শিক্ষাগত যোগ্যতা

২০২৬ সালের উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সম্পত্তি এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিস্তারিত সংবাদ প্রতিবেদন। তাঁর এম.এ. ও বি.এড. ডিগ্রি এবং ব্যাংক ব্যালেন্স ও পুরোনো স্কুটারসহ আর্থিক অবস্থার সম্পূর্ণ তথ্য।

Read Full Story

10:49 PM (IST) Apr 10

World Test Championship - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ছে, প্রস্তাব আইসিসি-র

World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান সংস্করণ শেষ হলেই এই প্রতিযোগিতাকে ঢেলে সাজাতে চাইছে আইসিসি (ICC)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হচ্ছে। একইসঙ্গে সব দলের সিরিজে ম্যাচের সংখ্যা নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Read Full Story

09:57 PM (IST) Apr 10

Netanyahu - স্পেনের উপর চটলেন নেতানিয়াহু, গাজা হাব থেকে বের করে দিলেন প্রতিনিধিদের

স্পেনের বিরুদ্ধে IDF সৈন্যদের অপমান করার এবং লেবাননে সামরিক অভিযানের বিষয়ে শত্রুতামূলক আচরণের অভিযোগ তুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর জেরে গাজার যুদ্ধবিরতি কোঅর্ডিনেশন সেন্টার থেকে স্প্যানিশ প্রতিনিধিদের বহিষ্কারের নির্দেশ দিয়েছেন তিনি।
Read Full Story

09:21 PM (IST) Apr 10

BJP vs AITC - পুরশুড়ায় বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, বচসা-হাতাহাতি

West Bengal Politics: পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা, হানাহানি, সংঘর্ষ, হামলা নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনা, হুগলির মতো জেলায় শাসক ও বিরোধী দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ, হামলার খবর পাওয়া যাচ্ছে।

Read Full Story

07:50 PM (IST) Apr 10

Royal Enfield - এটাই Royal Enfield-র সবচেয়ে দামি বাইক, এই দামে একটা চারচাকা গাড়ি কেনা যায়

রয়্যাল এনফিল্ডের রেঞ্জের সবচেয়ে দামি বাইক হল সুপার মিটিওর ৬৫০, আপনি এই টাকায় একটি ছোট গাড়িও কিনতে পারবেন।

 

Read Full Story

07:46 PM (IST) Apr 10

BJP - '৪ মে দেখে নেওয়ার' হুঁশিয়ারি অভিষেকের, তারপরেই গোসাবায় বিজেপি কর্মীদের উপর হামলা

2026 West Bengal Legislative Assembly election: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থাকতেই শাসক দল তৃণমূল কংগ্রেস (AITC) ও প্রধান বিরোধী দল বিজেপি-র (BJP) মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ভোটগ্রহণ যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক হিংসার ঘটনা বাড়ছে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় তেমনই এক ঘটনা ঘটেছে।

Read Full Story

07:11 PM (IST) Apr 10

এই হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল, এবার কী হবে?

মনোনয়ন বাতিল হল কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূলের প্রার্থী অভিনব ভট্টাচার্যের, তাঁর বদলে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূলের প্রার্থী হলেন সোমনাথ দত্ত। সূত্রের খবর, যেহেতু অভিনব ভট্টাচার্য সরকারের নথিভুক্ত ঠিকাদার এবং এখনও তিনি রাজ্য সরকারি দফতরের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন, তাই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

Read Full Story

06:35 PM (IST) Apr 10

Madhya Pradesh - 'তুমি কালো, আমার ভালো কাউকে চাই,' প্রেমিকের সঙ্গে স্বামীকে খুন মহিলার

Madhya Pradesh Crime News: পণের দাবিতে বা বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ নতুন কিছু নয়। আবার উল্টোদিকে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের কথাও শোনা যায়। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) তেমনই এক অভিযোগ উঠেছে।

Read Full Story

06:34 PM (IST) Apr 10

Fish In Bengal Campaign - উগান্ডা থেকে পশ্চিমবঙ্গ! মোদীর দাবি অনুযায়ী সত্যিই কি বাইরে থেকে বাংলায় মাছ আসে?

মাছে ভাতে বাঙালির ভাতের থালা থেকে ছিটকে মাছ এখন রাজনীতির ময়দানে চলে গিয়েছে। প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিজেপি বাংলায় সরকারে এলে বাঙালির মাছ খাওয়া বন্ধ করে দেবে। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তারা রাজ্যের মানুষকে পর্যাপ্ত মাছ খাওয়াতে ব্যর্থ হয়েছে।

Read Full Story

05:38 PM (IST) Apr 10

নামাজ পড়ার কারণে পাকিস্তানি জঙ্গিঘাঁটিতে দেরিতে হামলা চালানো হয়, বিরাট দাবি সেনাপ্রধানের

অপারেশন সিঁদুর নিয়ে আবারও বড় দাবি করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন যে জঙ্গি ঘাঁটিতে নামাজ পাঠে ব্যাঘাত এড়াতে ভারতীয় সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে দেরি করে হামলা চালিয়েছিল। এই সিদ্ধান্তকে তিনি সামরিক লক্ষ্য ও মানবিক বিবেচনার মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি সচেতন চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

Read Full Story

05:12 PM (IST) Apr 10

Stock Market Closing - নিফটি শেষ করল ২৪,০০০-এর উপর, সেনসেক্স বৃদ্ধি পেল ৯১৯ পয়েন্ট! সপ্তাহের শেষে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার

Stock Market Closing: দিনের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে টাকার দর ১০ পয়সা বৃদ্ধি পেয়ে ৯২.৪১ হয়েছে। যদিও গোটা বিশ্বব্যাপী ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে, ইউএসডি/আইএনআর বেশ ঝুঁকির সম্মুখীন হয়েছে। গোদরেজ প্রপার্টিজ লিমিটেড সেল বুকিংয়ে ১৬% বৃদ্ধি পেয়ে রেকর্ড ৩৪,১৭১ কোটি টাকা আয় করেছে। 

Read Full Story

05:12 PM (IST) Apr 10

Mukul Choudhary - মুকুল চৌধুরীকে ক্রিকেটার করে তুলতে ঋণ নিতে হয়েছিল, জেলেও গিয়েছিলেন বাবা!

Mukul Choudhary: বৃহস্পতিবার রাতের আগে পর্যন্ত মুকুল চৌধুরী একজন অখ্যাত ক্রিকেটার ছিলেন। কিন্তু আইপিএল-এর (IPL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের (Kolkata Knight Riders vs Lucknow Super Giants) হয়ে অসামান্য ইনিংস খেলার পরেই রাতারাতি খ্যাতি অর্জন করেছেন মুকুল।

Read Full Story

05:04 PM (IST) Apr 10

Dilip Ghosh - ৪ মের পরেই বাংলায় হিংসা বন্ধ হয়ে যাবে, দাবি দিলীপ ঘোষের

বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের দাবি, ৪ মে ভোটের ফল বেরোলেই পশ্চিমবঙ্গে হিংসা বন্ধ হয়ে যাবে। তাঁর মতে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষ তৈরি। মাওবাদী দমনে অমিত শাহের সাফল্য এবং রাজ্যের সাম্প্রতিক ঘটনাগুলোই মানুষের ক্ষোভের কারণ বলে তিনি উল্লেখ করেন।
Read Full Story

05:01 PM (IST) Apr 10

Long Range Electric Scooter - এক চার্জে ৪০০ কিমি! এটা দেশের সবচেয়ে বেশি রেঞ্জের ইলেকট্রিক স্কুটার, দাম কত?

সিম্পল এনার্জি সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ ইলেকট্রিক স্কুটার সিম্পল আলট্রা লঞ্চ করেছে, যা ভারতের দীর্ঘতম রেঞ্জের ই-স্কুটার হয়ে উঠেছে। এর ৬.৫ kWh ব্যাটারি প্যাকের সাহায্যে IDC পরীক্ষায় ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম হয়েছে।

Read Full Story

04:30 PM (IST) Apr 10

১ লিটার পেট্রোল তৈরি করতে কতটা অপরিশোধিত তেল লাগে? সম্পূর্ণ প্রক্রিয়াটি জানুন

ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান যুদ্ধ গ্যাস ও পেট্রোল নিয়ে জনমনে উত্তেজনা বাড়াচ্ছে। তাই, আজ আমরা আপনাদের জানাবো ১ লিটার পেট্রোল তৈরি করতে কী পরিমাণ অপরিশোধিত তেল প্রয়োজন হয়।

Read Full Story

04:24 PM (IST) Apr 10

BJP - তারকা অভিনেত্রী থেকে বর্ষীয়ান তৃণমূল নেতার বিজেপিতে যোগ, ভোটের মুখে আচমকা পদ্মপ্রাপ্তিতে উজ্জীবিত গেরুয়া শিবির

BJP: রাজ্যে ভোট এখন কার্যত দুয়ারে কড়া নাড়ছে।  এরই মাঝে বিজেপিতে যোগ দিলেন বাংলার ছোটপর্দার অভিনেত্রী মাফিন চক্রবর্তী।  'ভানুমতির খেল', 'কিরণমালা', 'তুমি এলে তাই'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকগুলিতে অভিনয় করতে দেখা গিয়েছে।

Read Full Story

04:22 PM (IST) Apr 10

Mamata Banerjee - "ছোবল খেতে না চাইলে তৃণমূলকে ভোট দিন", বিজেপিকে দু-মুখো সাপের সঙ্গে তুলনা মমতার

Mamata Banerjee: জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “বিজেপি হল আসলে জল্লাদ এবং ধর্ষণকারীদের পার্টি। তাই বাংলাকে বাঁচাতে হবে। মনে রাখবেন, এরা আসলে দু-মুখো সাপ। ভোটের সময় একটা ছোবল দেয়। তারপর যেই ভোট হয়ে যাবে, আরেকটা ছোবল দেবে। তাই মাথায় রাখবেন একটা কথা। যদি ছোবল খেতে না হয়, তাহলে তৃণমূলকে ভোট দিন।"

Read Full Story

03:54 PM (IST) Apr 10

FIFA World Cup 2026 - বিশ্বকাপের টিকিট নিয়ে প্রতারণা করছে ফিফা, অভিযোগ ফুটবলপ্রেমীদের

FIFA World Cup 2026: ঠিক দু'মাস পর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায়। হাজার হাজার ফুটবলপ্রেমী বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র (USA), কানাডা (Canada) ও মেক্সিকোতে (Mexico) যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এরই মধ্যে টিকিট নিয়ে প্রতারণার অভিযোগ উঠল।

Read Full Story

03:33 PM (IST) Apr 10

Man Contraceptive - এবার পুরুষের জন্য 'বিশেষ' গর্ভনিরোধক তৈরি করলেন বিজ্ঞানীরা, রইল ব্যবহারের উপায়

Contraceptive for Men: এবার পুরুষদের জন্য গর্ভনিরোধক তৈরি করলেন বিজ্ঞানীরা। তবে এতদিন ইঁদুরের ওপর প্রয়োগ করা হয়েছিল। এবার মানব শরীরে প্রয়োগের অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা।

 

Read Full Story

03:31 PM (IST) Apr 10

Mamata Banerjee - "তৃণমূলকে একটা করে ভোট দেবেন, আর বদলা নেবেন!" বসিরহাটে আগুনে মেজাজে মমতা

Mamata Banerjee: চতুর্থবারের জন্য সরকার গড়তে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  জেলায় জেলায় তিনি পৌঁছে যাচ্ছেন ভোটের প্রচারে। 

Read Full Story

03:01 PM (IST) Apr 10

China Hacking - সুপারকম্পিউটার হ্যাক করে ১০ পেটাবাইট সামরিক তথ্য চুরি! তোলপাড় চিন

চিনের একটি সরকারি সুপারকম্পিউটার হ্যাক করে বিপুল পরিমাণ গোপন সামরিক তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। চুরি যাওয়া তথ্যের মধ্যে মিসাইলের নকশা, প্রতিরক্ষা নথি এবং যুদ্ধবিমান সংক্রান্ত গবেষণার ডেটাও রয়েছে।
Read Full Story

02:53 PM (IST) Apr 10

IPL 2026 - ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারঙ্গা, পরিবর্ত হিসেবে কাকে নেবে লখনউ?

Lucknow Super Giants: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এই জয়ে দলের সবাই উজ্জীবিত হয়ে উঠেছেন। তবে এরপরেই খারাপ খবর এল। চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার (Sri Lanka) তারকা ক্রিকেটার।

Read Full Story

02:47 PM (IST) Apr 10

BJP Manifesto - কৃষকদের ৯ হাজার টাকা! ধান, আলু, আম, চা ও পাট নিয়ে ইশতেহারে বড় ঘোষণা BJP-র

বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইশতেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের একটি হোটেলে তিনি বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেন। ইশতেহারে বিজেপির তরফে রাজ্যবাসীকে ১৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে মহিলাদের মাসে আর্থিক সাহায্য, বেকার ভাতা। ইশতেহারে কৃষকদের জন্য একাধিক কথা বলা হয়েছে।

Read Full Story

02:36 PM (IST) Apr 10

Sting Video - হুমায়ুন কবীরের চেয়ে বড় বিশ্বাসঘাতক নেই, ‘স্টিং ভিডিও’ কাণ্ডে বিস্ফোরক তৃণমূল

Humayun Kabir vs TMC: একটি 'স্টিং ভিডিও' ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে 'বিশ্বাসঘাতক' বলে আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইন। তাঁর অভিযোগ, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুসলিম ভোট ভাগ করতে চাইছেন কবীর।

 

Read Full Story

01:56 PM (IST) Apr 10

Laxmi Ratan Shukla's Father Passes Away - লক্ষ্মীরতন শুক্লার পিতৃবিয়োগ, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাবা উমেশ শুক্লা প্রয়াত

বাংলা ক্রিকেটের চিরপরিচিত মুখ তথা রাজ্যের প্রাক্তন মুখ লক্ষ্মীরতন শুক্লা (Laxmi Ratan Shukla)-র পিতৃবিয়োগ হল। বাংলা ক্রিকেট দলের কোচ লক্ষ্মীরতনের বাবা উমেশচন্দ্র শুক্লা ৭৭ বছর বয়সে প্রয়াত হলেন।

Read Full Story

01:20 PM (IST) Apr 10

BJP Manifesto - মহিলাদের মাসে ৩০০০, বেকার ভাতাও ৩০০০, বঙ্গবাসীকে বিজেপির ১৫ প্রতিশ্রুতি

BJP manifesto 2026 for Bengal: বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ইশতেহার প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের একটি হোটেলে তিনি বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেন। ইশতেহারে বিজেপির তরফে রাজ্যবাসীকে ১৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Read Full Story

01:13 PM (IST) Apr 10

Kolkata Weather - বৃষ্টির খেলা শেষ, গরমে অতিষ্ঠ হওয়ার দিন সামনে! কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া

Weather update: ফাল্গুন আর চৈত্র মাস - মোটের ওপর ঝড়বৃষ্টি আর ঠান্ডা গরমের টানাপোড়েনেই কেটে গিয়েছে। তেমন অতিষ্ট গরম ছিল না গোটা রাজ্যে। কিন্তু এবার থেকে গরমে অতিষ্ট হতে হবে রাজ্যবাসীকে।

 

Read Full Story

12:30 PM (IST) Apr 10

Ratna Debnath - ৩০ গ্রাম গয়না, ব্যাঙ্কে কয়েক লক্ষ টাকা, মোট কত টাকার সম্পত্তি অভয়ার মা রত্নার?

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভয়ার মা রত্না দেবনাথ। তাঁর উল্টোদিকে বামেদের হয়ে লড়ছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তরুণ বাম নেতা কলতান দাশগুপ্ত। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় তীর্থঙ্কর ঘোষ।

Read Full Story

12:14 PM (IST) Apr 10

Israel-Pakistan - 'ইজরায়েল মানবতার অভিশাপ!' পাকিস্তানের মন্তব্যে ফুঁসছে নেতানিয়াহুর দেশ

Israel vs Pakistanপাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ইজরায়েলকে 'মানবতার জন্য অভিশাপ' বলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আভিভ। ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিওন সার বলেছেন, যারা ইজরায়েলকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আত্মরক্ষা করা হবে।

 

Read Full Story

12:07 PM (IST) Apr 10

Stock Market Update - সেনসেক্স লাফ দিল ৭০০ পয়েন্ট! নিফটি পৌঁছল ২৩,৯৮০-তে, ব্যাঙ্কিং শেয়ারের ব্যাপক বৃদ্ধি

Stock Market Update: সেনসেক্স যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে এবং দিনের শুরুতে ৬২৪.২৮ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, নিফটিও যথেষ্ট ঊর্ধ্বমুখী লেনদেন করছে এবং ১৮৩ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ২৩,৯৫৮-এর উপরে পৌঁছে গেছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমস্যা সমাধানের রাস্তা তৈরি হওয়ার পরেই, শেয়ার বাজারের এই পজিটিভ মুভ লক্ষ্য করা যাচ্ছে।

Read Full Story

11:48 AM (IST) Apr 10

এই গরুর মূত্রে সোনা পাওয়া গেল, হাতেনাতে প্রমাণ করে দিলেন বিজ্ঞানীরা

ভারতীয় সমাজে সোনাকে বিনিয়োগের চেয়ে আবেগের সঙ্গেই বেশি যুক্ত করা হয়। বিভিন্ন ভারতীয় সাংস্কৃতিক আচার-অনুষ্ঠানে সোনা উপহার দেওয়া এবং পরিধান করা একটি ঐতিহ্য। নারীদের জন্য, এটি অলঙ্করণের সঙ্গে যুক্ত।

Read Full Story

11:48 AM (IST) Apr 10

Hormuz Strait - হরমুজ প্রণালীতে ইরানের 'তোলাবাজি'! 'ফল ভালো হবে না', হুঁশিয়ারি ট্রাম্পের

Trump Warning: হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে ইরান টাকা নিচ্ছে বলে খবর। এই নিয়ে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যেন এই কাজ না করে, আর করে থাকলে এখনই বন্ধ করে।

 

Read Full Story

11:28 AM (IST) Apr 10

Mamata Banerjee Candidate Profile - নিজের নামে নেই গাড়ি, তবে আছে গয়না, জানুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি-আয় কত

Mamata Banerjee Profile: মুখ্যমন্ত্রী মমতা আবারও ভবানীপুর কেন্দ্র থেকে ভোটের ময়দানে। গতবার নন্দীগ্রামের মত এ বারও দিদির মুখোমুখি বিজেপির শুভেন্দু অধিকারী।দেখে নেওয়া যাক নির্বাচনী হলফনামায় জমা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু তথ্য।

Read Full Story

11:25 AM (IST) Apr 10

হরিবংশকে রাজ্যসভায় মনোনীত করলেন রাষ্ট্রপতি, আবার কি ডেপুটি চেয়ারম্যান হবেন?

রাজ্যসভার সদস্য হিসেবে এটি হবে হরিবংশের তৃতীয় মেয়াদ। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, একজন মনোনীত সদস্যের অবসরের ফলে সৃষ্ট শূন্যপদ পূরণের লক্ষ্যে রাষ্ট্রপতি হরিবংশকে রাজ্যসভায় মনোনীত করেছেন। উল্লেখ্য যে সংবিধানের ৮০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভায় সর্বোচ্চ ১২ জন সদস্যকে মনোনীত করতে পারেন।

Read Full Story

11:11 AM (IST) Apr 10

Delhi Weather - স্বস্তির বৃষ্টি শেষ, দিল্লিতে ফিরছে গরম! বাড়ছে দূষণের মাত্রা

Delhi Weather Forecast: কয়েক দিনের বৃষ্টির স্বস্তি কাটিয়ে রাজধানীতে আবার ফিরছে গরম। পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলের মাঝামাঝি তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এরই মধ্যে বাতাসের মানও 'মাঝারি' পর্যায়ে নেমেছে। বিশদে জানতে আরও পড়ুন…

Read Full Story

11:06 AM (IST) Apr 10

DA CASE - কেন সুপ্রিম কোর্টে 25% মহার্ঘ ভাতার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল রাজ্য? রইল ৪টি কারণ

DA Case of Supreme Court: রাজ্য় সরকার একটি আবেদন করেছে। সেখানে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ DA মেটানোর জন্য ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে। এক নজরে দেখুন কারণগুলি।

 

Read Full Story

09:58 AM (IST) Apr 10

Melania Trump - পরিচয় ছিল, কিন্তু বন্ধ নয়! জেফরি এপস্টিন সম্পর্কে অবশেষে মুখ খুললেন মেলানিয়া

Melania Trump on Epstein:  মেলানিয়া ট্রাম্প জেফরি এপস্টাইনের সঙ্গে তাঁর নাম জড়ানোর যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এপস্টাইনের সঙ্গে তাঁর কোনওদিন বন্ধুত্ব বা অন্য কোনও সম্পর্ক ছিল না এবং সোশ্যাল মিডিয়ায় যা ছড়াচ্ছে, তা পুরোপুরি মিথ্যে।

 

Read Full Story

09:44 AM (IST) Apr 10

ফের ধাক্কায় হুমায়ুনের, ১০০০ কোটি টাকার ডিল-কাণ্ডের জেরে জোট ছাড়়লেন আসাদউদ্দিন

Humayun Kabir: মুসলিমিন বা AIMIM। দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি নিজেই জোট ভাঙার কথা ঘোষণা করেছেন। ভোটের মুখে ফের বড় ধাক্কা খেলেন জনতার উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর।

 

Read Full Story

More Trending News