LIVE NOW
Published : Oct 31, 2026, 08:45 AM ISTUpdated : Oct 31, 2026, 09:00 PM IST

Today’s News in Bengali Live: Suvendu Adhikari - 'আমি বাংলায় উন্নয়ন করছি, দিল্লিতে আন্টি-বেবিরা দোস্তি করছে,' তোপ শুভেন্দুর

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

09:00 PM (IST) Oct 31

Suvendu Adhikari - 'আমি বাংলায় উন্নয়ন করছি, দিল্লিতে আন্টি-বেবিরা দোস্তি করছে,' তোপ শুভেন্দুর

West Bengal CM Suvendu Adhikari: শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় (Garhbeta) এক জনসভায় যোগ দিয়ে একইসঙ্গে তৃণমূল কংগ্রেস (TMC) ও সিপিআইএম-কে (CPIM) আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দিল্লিতে (Delhi) বিরোধী দলগুলির ডাকে যে কর্মসূচি আছে, তার আগে তাদের কটাক্ষ করেছেন শুভেন্দু।

Read Full Story

07:29 PM (IST) Oct 31

New Zealand vs India - রবিবার পঞ্চম টি-২০, বোলিংয়ের সমস্যা মিটিয়ে সিরিজ ৪-১ করার লক্ষ্যে ভারত

New Zealand vs India Series: চলতি নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ দখল করলেও, চতুর্থ ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় দল। রবিবার সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ। ওডিআই সিরিজের আগে এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

Read Full Story

07:24 PM (IST) Oct 31

Cape Town Test - অজিদের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে স্মরণীয় সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

Cape Town Test: একেবারে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় বোধহয় একেই বলে। সিরিজে ০-১ পিছিয়ে থেকে, ইনিংসে ১০০ রানে পিছিয়ে পড়েও শনিবার কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়ে সিরিজ দখলে নিল দক্ষিণ আফ্রিকা।

Read Full Story

06:32 PM (IST) Oct 31

Cyclone Murasu - অর্ণবের পর এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় 'মুরসুর', একাধিক রাজ্যে জারি রেড অ্যালার্ট

Cyclone Murasu: ঘূর্ণিঝড় মুরসুর প্রভাব শুধু অন্ধ্রপ্রদেশেই নয়, তেলেঙ্গানাতেও ভালোই টের পাওয়া যাবে। আবহাওয়া দফতর বলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থেকে রেহাই নেই। পরিস্থিতি বুঝে বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছেন আবহাওয়াবিদরা।

Read Full Story

05:57 PM (IST) Oct 31

৬ বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার, চিরকুটে স্বামীকে পুনরায় বিয়ের অনুরোধ

মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ে মর্মান্তিক ঘটনা। আবাসনের ১৮ তলা থেকে পড়ে মৃত্যু হল ৩৩ বছরের এক মহিলা ও তাঁর ৬ বছরের ছেলের। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মৃতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৭-৮ পাতার একটি চিঠি। সেই চিঠিতে লেখা কথাগুলি খতিয়ে দেখছে পুলিশ। মৃত মহিলার নাম একতা বাঙ্গড়। তাঁর ছেলের নাম মাধব।

Read Full Story

05:39 PM (IST) Oct 31

8th Pay Commission - ৮ম বেতন কমিশনে পেনশন ডাবল! ২৫, ৫০ ও ৭৫ হাজারে কত টাকা মিলতে পারে?

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যেও বাড়ছে প্রত্যাশা। নতুন বেতন কমিশন কার্যকর হলে কতটা বাড়তে পারে পেনশন?

Read Full Story

05:35 PM (IST) Oct 31

Nashik Simhastha Kumbh 2027 - গোদাবরীর তীরে একসঙ্গে জ্বলে উঠল হাজার হাজার প্রদীপ, বিশ্বরেকর্ডের লক্ষ্যে নাসিকে কুম্ভের সূচনা

Nashik Simhastha Kumbh 2027: বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য। পবিত্র গোদাবরী নদীর দুই পাড়ে একসঙ্গে জ্বলে উঠল হাজার হাজার প্রদীপ। মন্ত্রোচ্চারণ আর শঙ্খধ্বনিতে মুখরিত হল নদীর ঘাট। মহা গোদা আরতির এমনই এক বর্ণাঢ্য আয়োজনের সাক্ষী থাকল মহারাষ্ট্রের নাসিক।

Read Full Story

05:33 PM (IST) Oct 31

Bangladesh vs West Indies - বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ওয়েস্ট ইন্ডিজের, লাভ ভারতের

Bangladesh vs West Indies First Test: ২৬ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। কিন্তু এখনও টেস্ট ক্রিকেটে শক্তিশালী দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই বাংলাদেশের জারিজুরি খতম হয়ে গেল। এই ম্যাচে সহজ জয় পেল ক্যারিবিয়ানরা।

Read Full Story

05:05 PM (IST) Oct 31

Fire Crackers Rules - কালীপুজোয় বাজি পোড়ানোয় সময়সীমা বাঁধল পরিবেশ দফতর, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ

Fire Crackers Rules: আসন্ন কালীপুজো, দীপাবলি এবং ছটপুজো উপলক্ষ্যে সাধারণ মানুষের আনন্দ বজায় রাখার পাশাপাশি পরিবেশ রক্ষা ও শব্দদূষণ রোধে কঠোর নির্দেশিকা জারি করল পরিবেশ দফতর । পরিবেশ দফতরের তরফে পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও প্রেস কনফারেন্স করে সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

04:50 PM (IST) Oct 31

ফের বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, পাত্রীকে টিভি-তে দেখা যায়

ফের বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সাংবাদিক নিধি রাজদানকে তিনি বিয়ে করেছেন। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যে বিয়ের ছবি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ইনস্টাগ্রামে নিধি রাজদানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ওমর আবদুল্লা লিখেছেন, “গতকাল একটি নতুন যাত্রার সূচনা হল।”

Read Full Story

04:21 PM (IST) Oct 31

Shehbaz Sharif - হংকং সিক্সে ভারতের বিরুদ্ধে জয় উদযাপন, ট্রোলড শেহবাজ শরিফ

Pakistan PM Shehbaz Sharif: সম্প্রতি যে কোনও ধরনের খেলাতেই পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য পাচ্ছে ভারত। ব্যতিক্রম গুরুত্বহীন প্রতিযোগিতা হংকং সিক্সেস (Hong Kong Sixes 2026)। এই প্রতিযোগিতার ম্যাচে ভারতের বিরুদ্ধে জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এর জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড।

Read Full Story

04:16 PM (IST) Oct 31

স্কুলে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে করাত দিয়ে কোপ! রক্তাক্ত আরও এক পড়ুয়া, গ্রেফতার অভিযুক্ত

স্কুলের ক্লাসরুমের মধ্যেই ভয়াবহ হামলা! পড়াশোনা চলাকালীন যন্ত্রচালিত করাত (চেনস কাটার) নিয়ে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে আক্রমণ করল এক যুবক। তার হামলায় গুরুতর জখম হয়েছে আরও এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাডু এলাকার একটি সরকারি স্কুলে। শনিবার সকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।

Read Full Story

03:26 PM (IST) Oct 31

Bhoot Chaturdashi 2026 - শনিবার না রবিবার, কবে ১৪ প্রদীপ জ্বালাবেন? ১৪ শাক খাওয়ার সঠিক দিনও জেনে নিন

Bhoot Chaturdashi 2026: ভূতচতুর্দশী ২০২৬ কবে? এই দিনে কেন ১৪ প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ দেওয়ার সঠিক নিয়ম কী এবং পুণ্য তিথি ও শুভ সময় কখন, এক নজরে জেনে নিন।

Read Full Story

02:59 PM (IST) Oct 31

Bangladesh - 'কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়ে না?' জ্বালানির দর নিয়ে বাংলাদেশে ক্ষোভ

National Citizen Party Bangladesh: বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে (Tarique Rahman) আক্রমণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন।

Read Full Story

02:20 PM (IST) Oct 31

Vande Bharat Sleeper - কাশী থেকে এবার সরাসরি দিল্লি, নতুন স্লিপার বন্দে ভারতের উদ্বোধন করলেন মোদী

Vande Bharat Sleeper: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী-দিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন। অত্যাধুনিক সুবিধা ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা থাকা এই ট্রেনে পুণ্যার্থী, পর্যটক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও আরামদায়ক ও দ্রুত হবে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

Read Full Story

01:45 PM (IST) Oct 31

November 13 Doomsday - ১৩ নভেম্বর কি সত্যিই পৃথিবীর শেষ? ৭২ ঘণ্টার জন্য জল-সহ জরুরি সামগ্রী মজুতের পরামর্শ!

৭২ ঘণ্টার জন্য কী কী মজুত রাখতে বলছে ব্রিটেন, জাপান ও ইউরোপ? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কি সত্যি? ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংসের ভাইরাল দাবির পিছনের আসল কারণও জানুন।

Read Full Story

01:39 PM (IST) Oct 31

Anganwadi Benefits - অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা দেবে সরকার, বড় ঘোষণা রাজ্যের

চলতি অর্থবর্ষের শুরু অর্থাৎ ২০২৬ সালের ১ এপ্রিল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফলে ওই তারিখ থেকে এই সুবিধার আওতায় আসবেন যোগ্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিবার।

Read Full Story

01:21 PM (IST) Oct 31

Indian Air Force - বায়ুসেনা প্রধান এপি সিংকে বিদায় জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

Indian Air Force: আগামী ৩১ অক্টোবর অবসর নিচ্ছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। ৪২ বছরের দীর্ঘ কর্মজীবন এবং 'অপারেশন সিঁদুর'-এ তাঁর অসাধারণ নেতৃত্বের জন্য তাঁকে বিদায় সংবর্ধনা জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Read Full Story

12:58 PM (IST) Oct 31

Mutual Funds SIP - মাসে ১৫ হাজার টাকা জমিয়ে কীভাবে ৩ কোটি পাবেন? জেনে নিন সিক্রেট ট্রিক!

Mutual Funds SIP: অবসরের পর শান্তিতে থাকতে ৩ কোটি টাকার ফান্ড বেশ কাজে দেয়। কিন্তু এই লক্ষ্যে পৌঁছতে মাসে ১৫ হাজার টাকার এসআইপি ভালো, নাকি এককালীন ১ লাখ টাকা বিনিয়োগ করা ঠিক হবে? চলুন, কম্পাউন্ডিংয়ের আসল ম্যাজিকটা বুঝে নিই।

Read Full Story

12:39 PM (IST) Oct 31

Bankura Police Death News - আরণ্যক এক্সপ্রেসের ধাক্কায় পুলিশ অফিসারের রহস্যমৃত্যু, চাঞ্চল্য বাঁকুড়ায়

Bankura Police Death News: বাঁকুড়ায় রেললাইনের ধার থেকে পুলিশ আধিকারিকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঁকুড়া পুলিশ লাইনে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (ডিআইবি)-এর ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। ঠিক কী কারণে মৃত্যু ঘটেছে সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

12:33 PM (IST) Oct 31

Sanjay Gupta Director Dies - পরিচালক সঞ্জয় গুপ্তর রহস্যজনক মৃত্যু, বাথরুমে পড়েই কি গেল প্রাণ!

Director Sanjay Gupta Dies: বলিউডে ফের শোকের ছায়া। আচমকাই প্রয়াত হলেন হিন্দি ছবির জনপ্রিয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার সঞ্জয় গুপ্ত। তাঁর এই আকস্মিক প্রয়াণের খবরে স্তব্ধ বলিপাড়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০-এর কোঠায়।

Read Full Story

12:31 PM (IST) Oct 31

প্রয়াত 'কাঁটে'-'কাবিল' খ্যাত বলিউড পরিচালক সঞ্জয় গুপ্তা, ৫৭ বছরে থামল জীবন

৫৭ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্তা। শুক্রবার রাতে নিজের বাড়ির বাথরুমে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 'কাঁটে' বা 'শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা'-র মতো হিট ছবির এই নির্মাতার প্রয়াণে বলিপাড়ায় শোকের ছায়া নেমেছে।

Read Full Story

12:16 PM (IST) Oct 31

Iran-US War - ৭ দিনেই খুলে যাবে হরমুজ প্রণালী? ইরান-আমেরিকার মধ্যে আলোচনা হয়েছে এগুলি নিয়ে

আল আরাবিয়ার দাবি, মার্কিন-ইরান আলোচনার খসড়ায় ইউরেনিয়াম স্থানান্তর ও ৭ দিনে হরমুজ প্রণালী খোলার প্রস্তাব রয়েছে। গ্যারান্টার হিসেবে চিন, আলোচনা দোহায়। কী বললেন ট্রাম্প, জেনে নিন।

Read Full Story

12:12 PM (IST) Oct 31

Train Cancellation - ফের ভোগান্তির আশঙ্কা, শিয়ালদহ ও আসানসোল ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ও কাঁচরাপাড়া এবং আসানসোল ডিভিশনের পরাজ ও গোলসি স্টেশনের মাঝে রক্ষণাবেক্ষণ কাজের জন্য বহু ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত শিয়ালদহ রানাঘাট শাখার প্রায় ৩০টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

Read Full Story

12:01 PM (IST) Oct 31

Strait of Hormuz - হরমুজ প্রণালীতে ২৭ ভারতীয় নাবিকসহ তেলের জাহাজে হামলা, লিম্পেট মাইন বিস্ফোরণে আগুন

Strait of Hormuz: হরমুজ প্রণালীতে একটি তেলের জাহাজে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ছোট নৌকায় এসে জাহাজের নিচে দুটি লিম্পেট মাইন লাগিয়ে দেয় তারা। বিস্ফোরণের জেরে ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে জাহাজের চলাচল বন্ধ হয়ে যায়।

Read Full Story

11:30 AM (IST) Oct 31

ভুয়ো চিকিৎসক-রোগী, অস্তিত্বহীন নার্সিংহোম! Swasthya Sathi-তে কোটি কোটি টাকার দুর্নীতি ফাঁস

Swasthya Sathi Scam: স্বাস্থ্যসাথী প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ! অস্তিত্বহীন নার্সিংহোমে অপারেশন, ভুয়ো চিকিৎসক ও রোগীর নামে বিল তৈরির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সামনে এল কী চাঞ্চল্যকর তথ্য?

Read Full Story

11:17 AM (IST) Oct 31

DA Hike - ২ শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের, ৬০ শতাংশে পৌঁছে গেল মহার্ঘ ভাতা

সরকারি কর্মীদের জন্য সুখবর। ফের বাড়ল মহার্ঘ ভাতা বা DA। রাজ্য সরকারি কর্মীদের DA ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে নতুন করে DA বেড়ে দাঁড়াল ৬০ শতাংশে।

Read Full Story

11:12 AM (IST) Oct 31

Gold Price Today Kolkata - ধনতেরাসের আগে লাফিয়ে কমছে সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: ধনতেরাসের আগে লাফিয়ে কমছে সোনার দাম। ৩১ অক্টোবর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

10:44 AM (IST) Oct 31

Life Certificates - পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা! ১ নভেম্বর থেকে বাড়ি বসেই জমা দিন লাইফ সার্টিফিকেট

পেনশনভোগীদের জন্য বড়সড় স্বস্তির খবর। এবার আর প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ব্যাঙ্কের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে জমা দেওয়া যাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate)।

Read Full Story

10:36 AM (IST) Oct 31

November Rules - ১ নভেম্বর থেকে বড় পরিবর্তন! GST রিফান্ড থেকে মোবাইল কল, কাল থেকে বদলে যাচ্ছে ৫ নিয়ম

Rules Change 1 November: নভেম্বরের শুরুতেই বড় পরিবর্তন। ১ নভেম্বর থেকে জিএসটি, এলপিজির দাম, মোবাইল কলের নিয়মসহ ৫টি ক্ষেত্রে বদল আসছে। সাধারণ মানুষের কী কী জেনে রাখা জরুরি, দেখে নিন।

Read Full Story

10:06 AM (IST) Oct 31

আফগানিস্তানে মেয়েদের পড়াশোনা বন্ধকে সমর্থন জাকির নায়েকের! ধুয়ে দিলেন আফগানরাই

আফগানিস্তানে মেয়েদের শিক্ষা বন্ধ রাখার তালিবানি সিদ্ধান্তকে কার্যত সমর্থন করলেন বিতর্কিত ইসলামিক প্রচারক জাকির নায়েক! তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। ভারত, পাকিস্তান থেকে আফগানিস্তান—তিন দেশের বহু সাংবাদিক, শিক্ষাবিদ ও সমাজকর্মী তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন।

Read Full Story

10:05 AM (IST) Oct 31

Dearness Allowance - ডিএ এখন ৬৩%, আপনার HRA-ও বাড়বে, নাকি কেবল মাসিক বেতনই বাড়বে?

Dearness Allowance: কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধি করেছে। তবে ডিএ বাড়লেও বাড়ি ভাড়া ভাতা (HRA) এখনই বাড়ছে না, কারণ তা ইতিমধ্যেই ৫০ শতাংশের সীমা অতিক্রম করার পর সংশোধিত হয়েছে।

Read Full Story

10:02 AM (IST) Oct 31

National Unity Day - সর্দার প্যাটেলের ১৫১তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা মোদি-শাহের, একতা নগরে ৪০০ কোটির প্রকল্পের উদ্বোধন

Rashtriya Ekta Diwas: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একতা নগরে ৪০০ কোটির প্রকল্পের উদ্বোধন ও রাষ্ট্রীয় একতা দিবসের বিশেষ প্যারেডের খুঁটিনাটি জেনে নিন।

Read Full Story

09:27 AM (IST) Oct 31

ISRO NVS-03 - ভারতের নিজস্ব GPS-কে আরও শক্তিশালী করল ISRO! সফল উৎক্ষেপণ NVS-03 স্যাটেলাইটের

ভারতের মহাকাশ গবেষণায় আরও একটি বড় সাফল্য। দেশের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা NavIC-কে আরও শক্তিশালী করতে সফলভাবে উৎক্ষেপণ করা হল NVS-03 স্যাটেলাইট। শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV-F18 রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় এই স্যাটেলাইট।

Read Full Story

09:11 AM (IST) Oct 31

Kolkata Metro - রবিবার ৯ ঘন্টা বন্ধ থাকবে মেট্রো, কোন কোন স্টেশনে মিলবে না পরিষেবা?

আগামী ১ নভেম্বর, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য মেট্রো কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

Read Full Story

09:08 AM (IST) Oct 31

DA Hike - ৬৩% DR-এ পেনশনভোগীদের পকেটে কত টাকা ঢুকবে? ১০ হাজার থেকে ৫০ হাজার টাকার পেনশনের হিসাব দেখুন

Good News Pensioners: কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের জন্য সুখবর। ডিআর ৩ শতাংশ বেড়ে ৬৩%-এ পৌঁছেছে। ওপিএস ও ইউপিএস-এর অধীনে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকার পেনশনে মাসে কত বাড়বে, দেখে নিন পুরো হিসাব।

Read Full Story

08:52 AM (IST) Oct 31

ভারতের ভবিষ্যৎ - সুশাসন ও রাজনৈতিক সত্যতা! আলোচনার পরিবর্তে যখন বিশৃঙ্খলা দেখা দেয়, তখন তার সবচেয়ে বড় প্রভাব পড়ে যুবসমাজে

২০০৪-২০১৪ সালের স্বজনপোষণ ও দুর্নীতির যুগ পেরিয়ে ভারত বর্তমানে সুশাসন ও প্রযুক্তির মাধ্যমে কোটি কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করেছে। অন্যদিকে, কেরালা ও কর্ণাটকের মতো রাজ্যগুলি ঋণনির্ভর নীতির কারণে গভীর অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে। দেশের যুবসমাজকে এখন মেধাভিত্তিক উন্নয়ন এবং রাজনৈতিক কোলাহলের মধ্যে সঠিক পথটি বেছে নিতে হবে।
Read Full Story

More Trending News