কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
10:55 PM (IST) May 09
TMC Leader of Opposition: বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, জানিয়ে দিল তৃণমূল (west bengal tmc latest news)। পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষে এবার বিরোধী দলনেতা হিসেবে থাকবেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই বর্ষীয়ান নেতাকেই এবার বড় দায়িত্ব দিল দল (leader of opposition)।
10:06 PM (IST) May 09
Mohun Bagan vs FC Goa: আক্রমণ তৈরি করেও গোল করতে পারলেন না লিস্টন কোলাসোরা। আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহনবাগান বনাম এফসি গোয়া। সেই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়েই ঘরে ফিরতে হচ্ছে মোহনবাগানকে।
08:11 PM (IST) May 09
Annapurna Bhandar: মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু কারা পাবেন এই টাকা?
07:52 PM (IST) May 09
দলীয় শৃঙ্খলাভঙ্গ করায় কোহিনুর মজুমদার, ঋজু দত্ত এবং কার্তিক ঘোষকে ছয় বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন নিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে বেসুরো সুর শোনা গিয়েছে একাধিক নেতা নেত্রীর মুখে। এবার সেই ক্ষোভ নিয়েই কড়া পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
07:32 PM (IST) May 09
রেল যাত্রীদের জন্য এল এক স্বস্তির খবর। যাত্রীদের বিপুল চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে রেলওয়ে বোর্ড হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস (22347/22348)-এর জন্য একটি নতুন স্টপেজ বা বিরতির অনুমোদন দিয়েছে।
06:49 PM (IST) May 09
রাজ্যে সরকার পরিবর্তনের কারণে গোটা রাজ্যে বন্ধ হয়ে গেল কয়েকশো মা ক্যান্টিন। সরকারি সূত্রে খবর, রাজ্যজুড়ে অন্তত ৩৯২টি মা ক্যান্টিন গত কয়েকদিনে বন্ধ হয়ে রয়েছে।
05:45 PM (IST) May 09
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব নিয়োগ করা হল। ২০১৭ ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালাকে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করা হয়েছে। শনিবার কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতরের সচিব রাজেশ পাণ্ডের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন। শান্তনু ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক।
05:41 PM (IST) May 09
05:12 PM (IST) May 09
Mamata Banerjee: বাম, কংগ্রেস এবং অতিবাম দলগুলিকে সগে নিয়ে এবার তৃণমূলের সঙ্গে জোট বাঁধার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে একমঞ্চে এবং একসঙ্গে জোট বাঁধার আহ্বান জানালেন তিনি।
04:55 PM (IST) May 09
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাচের দ্বিতীয় দিনে (৯ মে) সম্প্রচারকারী প্রতিষ্ঠান এমন একটি ভুল করে বসে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় সৃষ্টি করেছে।
04:11 PM (IST) May 09
Suvendu Adhikari 10 facts: পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল স্তর থেকেই উত্থান। তৃণমূল থেকে বিজেপিতে যোগ। বিরোধী দলনেতা থেকে পশ্চিমবঙ্গের কুর্সিতে শুভেন্দু অধিকারী। রইল তাঁর সম্পর্কে ১০টি তথ্য।
04:00 PM (IST) May 09
Weather West Bengal: বৃষ্টি ও বজ্রপাতের মধ্য দিয়ে মে মাস কেটে যাচ্ছে। গত বছর মে মাসে যেখানে সারা বাংলায় তীব্র গরম পড়েছিল, সেখানে এই বছর প্রতি সপ্তাহেই বৃষ্টি হচ্ছে।
03:56 PM (IST) May 09
Dr Ashok Lahiri: এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ককে নেতৃত্ব দিয়েছেন তিনি। এমনকি, যুক্ত ছিলেন বিশ্বব্যাঙ্ক এবং আইএমএফ-এর সঙ্গেও। দায়িত্ব সামলেছেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবেও। এবার পেলেন আরও বড় দায়িত্ব। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন ডঃ অশোক লাহিড়ী।
03:26 PM (IST) May 09
ED Arrests Minister: আম আদমি পার্টি শাসিত পঞ্জাবে ফের বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। খোদ রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।শনিবার সকালে পঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরা-কে ঘিরে একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি।
03:24 PM (IST) May 09
CM List of West Bengal: বঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ড. প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী পর্যন্ত মুখ্যমন্ত্রীদের একটি বিস্তারিত তালিকা। এতে প্রতিটি মুখ্যমন্ত্রীর কার্যকাল, রাজনৈতিক দল এবং তাদের শাসনের উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়েছে।
03:22 PM (IST) May 09
আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র প্রধান হুমায়ুন কবীর বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভোটে জেতার পর তারা বিরোধী আসনেই বসবেন। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'মিথ্যাবাদী' বলে তীব্র আক্রমণ করেছেন তিনি।
03:18 PM (IST) May 09
Abhishek Banerjee: বাংলার রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তৃণমূলের অন্যতম প্রধান। যুব সমাজের কাছে পৌঁছনো থেকে শুরু করে ভোটের পরিকল্পনা, সবেতেই তিনি দলের অন্যতম প্রভাবশালী মুখ।
03:06 PM (IST) May 09
WB CM Suvendu Adhikari: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর, আজ ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রথম বিজেপি সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ তিলোত্তমা ছিল কার্যত চাঁদের হাট।
03:00 PM (IST) May 09
social media: অবশেষে সোশ্যাল মিডিয়ায় বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয়। তবে নিজেকে প্রাক্তন লিখলেন না মমতা। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বদলে গেল শুভেন্দু অধিকারীর পরিচয়ই। সোশ্যাল মিডিয়ায় তাঁর পরিচয়ে যুক্ত হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
02:16 PM (IST) May 09
Mamata Abhishek: কলকাতা পুলিশের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সদ্য রাজ্যের মসনদ হারানো শাসকদল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করা হল। অর্থাৎ, তাদেরকে ফলো করা বন্ধ করে দিল কলকাতা পুলিশ।
02:10 PM (IST) May 09
Narendra Modi News: শনিবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী-সহ কয়েকজন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং অন্যান্য মন্ত্রীদের অভিনন্দন জানালেন।
01:53 PM (IST) May 09
Nora Fatehi FIFA World Cup: এবার ফুটবল বিশ্বকাপের মূলপর্বে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিলেও, ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফম করতে দেখা যাবে এক ভারতীয় তারকাকে। আগামী ১২ জুন টরন্টো স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
01:32 PM (IST) May 09
বিজেপির কাছে হারের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভা ভঙ্গের নির্দেশ দেন রাজ্যপাল আর এন রবি। তারপরেও মমতার এক্স হ্যান্ডেলের বায়ো-তে জ্বলজ্বল করছিল ‘মুখ্যমন্ত্রী’ শব্দটি। শনিবার শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতেই নিজের বায়ো বদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
01:07 PM (IST) May 09
Annapurna Bhandar: মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারান্টি পুরণ করবেন। বিজেপির প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেবে।
12:40 PM (IST) May 09
Dope Tests Missing: আচমকাই ভারতীয় ক্রিকেটে বড় চাঞ্চল্য। ডোপ টেস্টে নির্ধারিত সময়ে হাজির না থাকায় NADA-র তরফে নোটিস পাঠানো হল ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiwal) এবং শেফালি ভর্মা (Shafali Verma)-কে।
12:12 PM (IST) May 09
TMC Corruption: তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির প্রভাবশালী নেতা দেবজ্যিৎ সরকার ওরফে ডিস্কো তৃণমূলের দুর্নীতি ও আর্থিক তছরুপের বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, চাকরি আর দলীয় পদ বিক্রি হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিয়ম।
12:11 PM (IST) May 09
WB BJP Minister List Update: বিজেপি শাসিত বঙ্গে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে আর কারা কারা শপথ নিলেন আজকে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:42 AM (IST) May 09
WB CM Suvendu Adhikari: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর, আজ ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রথম বিজেপি সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ তিলোত্তমা ছিল কার্যত চাঁদের হাট।
11:35 AM (IST) May 09
বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণের মঞ্চে প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাল প্রধানমন্ত্রী। ৯৭ বছরের মাখনলাল সরকার বিজেপির প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতি করছেন। ভারত কেশরী ও আদি বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে তিনি রাজনীতিতে আসেন।
11:32 AM (IST) May 09
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের আগে কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান তিনি।
11:23 AM (IST) May 09
West Bengal BJP Govt Oath News: শ্যামাপ্রসাদের জন্মভূমিতে প্রথমবার বিজেপি সরকার। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে আর কারা কারা উপস্থিত রইলেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:07 AM (IST) May 09
BJP Government: ভোট প্রচারে নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়েছিলেন। তারপর থেকেই বাংলার রাজনীতিতে রীতিমত ঝড় তুলেছিল ঝালমুড়ি। বঙ্গের সীমানা অতিক্রম করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও চর্চা শুরু হয়েছিল ঝালমুড়ি নিয়ে।
11:04 AM (IST) May 09
Today West Bengal Weather: বঙ্গে বিজেপি সরকারের প্রথমবার শপথ গ্রহণের দিনে কেমন থাকবে আবহাওয়া? কতটা গরম বাড়বে নাকি ফের কালবৈশাখির সম্ভাবনা? কী বলছে আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
11:03 AM (IST) May 09
Nandigram Bomb Scare: শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন এবং দায়িত্ব নিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার ঠিক আগে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বোমাতঙ্ক তৈরি হল। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশের পাশাপাশি সতর্ক কেন্দ্রীয় বাহিনী।
10:39 AM (IST) May 09
Writers Building History: মহাকরণের অলিতে গলিতে লুকিয়ে ইতিহাস। ইংরেজ শাসনের আমলে কলকাতার বুকে গড়ে ওঠা এই বিল্ডিং থেকেই পরিচালিত হতো ইংরেজদের কাজকর্ম। তারপর গঙ্গা দিয়ে গড়িয়েছে বহু জল। ফের মহাকরণে বসতে চলেছে নতুন বিজেপি সরকার। আরও জানুন বিশদে…
10:32 AM (IST) May 09
Dilip Ghosh: পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়ছে বিজেপি, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির এই ঐতিহাসিক জয়ের পর দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হয়েছে।
10:13 AM (IST) May 09
Suvendu Adhikari Oath: শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ উপস্থিত থাকবেন। তবে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে যোগ দেবেন কিনা, তা নিয়ে জল্পনা চলছে।
10:12 AM (IST) May 09
Suvendu Adhikari favorite food: ব্যক্তিগত জীবনে কেমন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী খেতে ভালোবাসেন, আর কেমন ছিল তাঁর ছোটবেলা? স্পষ্ট করে জানিয়েছেন তাঁর মা।
09:47 AM (IST) May 09
Chandranath Rath Death News: চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় খোঁজ মিলল তৃতীয় ব্যক্তির। কী হয়েছিল সেইদিন রাতে শুভেন্দুর আপ্ত সহায়কের সঙ্গে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
09:04 AM (IST) May 09
Suvendu Adhikari: নবান্ন নয় মহাকরণ থেকেই রাজপাট চালাবেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তাঁর জন্য তৈরি হচ্ছে নতুন ঘর। অন্যদিকে বিধানসভাতেও শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে।