কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:48 PM (IST) Jan 17
2026 Under-19 Men's Cricket World Cup: অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে সফলতম দল ভারতের সঙ্গে বাংলাদেশের (India U19 vs Bangladesh U19) কোনও তুলনাই চলে না। ভারতীয় ক্রিকেট যে বাংলাদেশের চেয়ে কয়েক যোজন এগিয়ে, তা শনিবার ফের দেখা গেল।
09:39 PM (IST) Jan 17
2026 ICC Men's T20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারতে দল পাঠাতে না চেয়ে অনেক অজুহাত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। এবার তারা নতুন দাবি জানিয়ে বসল। তবে আইসিসি এই দাবি মানবে কি না, তা স্পষ্ট নয়।
08:00 PM (IST) Jan 17
Phool Singh Baraiya: ধর্ষণ (Rape) নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কংগ্রেস বিধায়ক (Congress MLA from) ফুল সিং বারাইয়া। তাঁর এই মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।
06:50 PM (IST) Jan 17
2026 Under-19 Men's Cricket World Cup: শনিবার অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারতীয় দল (India U19 vs Bangladesh U19)। এই ম্যাচে নতুন নজির গড়লেন ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।
06:38 PM (IST) Jan 17
জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতির সামনেই কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
05:57 PM (IST) Jan 17
Iran Protests 2026: এই মুহূর্তে গোটা ইরান জুড়ে চলা বিক্ষোভেের জেরে মৃতের সংখ্যা প্রায় ৩,০০০ জন ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ইরানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ এবং প্রতিবাদ এটি।
05:46 PM (IST) Jan 17
Narendra Modi: শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে এসে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জনসভাতেও যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদায় জনসভা থেকে তৃণমূল কংগ্রেস (AITC) পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ করলেন।
05:31 PM (IST) Jan 17
বেতন ও পেনশন বৃদ্ধি ফিটমেন্ট ফ্যাক্টরের উপর নির্ভর করবে। বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন একটি কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
05:19 PM (IST) Jan 17
রূপার দাম প্রতি কেজিতে ২.৮২ লক্ষে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড করেছে, যা গত ছয় দিনে প্রায় ৪৭,০০০ বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধির প্রধান কারণগুলির মধ্যে রয়েছে মার্কিন কোম্পানিগুলির মজুদ, শিল্পখাতে চাহিদা বৃদ্ধি এবং সোনার দামের পতন।
04:54 PM (IST) Jan 17
১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার ভারতের পরিকল্পনাটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে। প্রতিরক্ষা ক্রয় বোর্ড (ডিপিবি) এই প্রস্তাবটি অনুমোদন করেছে।
04:49 PM (IST) Jan 17
২০২৬ সালের প্রজাতন্ত্র দিবস বিশেষভাবে পালিত হবে 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে। কর্তব্য পথে আয়োজিত এই প্যারেডে প্রধান অতিথি থাকবেন ইউরোপীয় নেতারা। অনুষ্ঠানে ভারতের সামরিক শক্তি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে।
04:40 PM (IST) Jan 17
Australian Open 2026: রবিবার শুরু হচ্ছে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের মূলপর্বের খেলা। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের অন্যতম আকর্ষণ কিংবদন্তি ভেনাস উইলিয়ামস (Venus Williams)।
04:29 PM (IST) Jan 17
Ban Gambling Apps: অনলাইন জুয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার আবারও কঠোর পদক্ষেপ নিল। নতুন করে আরও ২৪২টি অবৈধ ওয়েবসাইট এবং অ্যাপ ব্লক করা হয়েছে। এখনও পর্যন্ত, মোট কতগুলি সাইট নিষিদ্ধ করা হয়েছে? সম্পূর্ণ বিবরণ দেওয়া হল।
04:12 PM (IST) Jan 17
পরিচালক রাজু মজুমদারের ‘ফনীবাবু ভাইরাল’ ছবিতে দেখা যাবে এক আশির কোঠার বৃদ্ধ ফনী ঘোষের গল্প। যিনি পরিবারের কাছে বোঝা হয়ে ওঠার পর হঠাৎই রাতারাতি ভাইরাল হয়ে যান। এই ভার্চুয়াল খ্যাতি কি তাঁর বাস্তব জীবনে সম্মান ও সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারবে?
04:11 PM (IST) Jan 17
কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় দূষিত জল পানের কারণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং এই ঘটনার জন্য রাজ্য সরকারের কাছে জবাবদিহি দাবি করেন। যদিও কটাক্ষ করেন বিজেপি নেতারা।
03:53 PM (IST) Jan 17
জনসভা থেকে বক্তব্য রাখতে উঠে মোদী প্রমথেই মালদা নিয়ে কথা বলেন। তিনি বলেন, মালদা বাংলার সমৃদ্ধির একটা বড় কেন্দ্র। মালদা আমসত্ত্ব, রেশম, লোক সংগীত আর বৌদ্ধিক চেতনার জন্য পরিচিত।
03:38 PM (IST) Jan 17
বিজেপি সাংসদ সম্বিত পাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, মমতা রোহিঙ্গা ও বাংলাদেশিদের রক্ষা করতে রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া আটকাচ্ছেন এবং হিংসার পরিবেশ তৈরি করছেন।
03:24 PM (IST) Jan 17
03:10 PM (IST) Jan 17
2026 Under-19 Men's Cricket World Cup: শনিবার অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের (India U19 vs Bangladesh U19) মুখোমুখি হয়েছে ভারতীয় দল। দুই দেশের বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।
03:05 PM (IST) Jan 17
বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন মা কালী আর মা কামাখ্যা ভূমি জুড়ে গেল। শনিবার তিনি মালদা থেকে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন।
03:00 PM (IST) Jan 17
মালদা থেকে দেশের প্রথম হাওড়া-কামাখ্যা বন্দে স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি গুয়াহাটি (কামাখ্যা)–হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেনটিরও উদ্বোধন করেন।
01:52 PM (IST) Jan 17
মালদা থেকে দেশের প্রথম বন্দে স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বললেন ট্রেনের চালক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে। এই ট্রেনেই সফর করছেন তিনি।
01:42 PM (IST) Jan 17
মালদায় মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা দিলীপ ঘোষ স্পষ্ট করে জানিয়ে দেন, দল তাঁকে যেমন বলবে তেমনই তিনি করবেন। সিঙ্গুরের সভায় থাকবেন কিনা তারও উত্তর দিয়েছেন তিনি।
01:30 PM (IST) Jan 17
শনিবার মালদা থেকে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই মালদার পুলিশ প্রশাসনকে সতর্ক করল রেল। শনিবার উদ্বোধনে ট্রেনের চাকা গড়ানোর পরে তাতে পাথর ছোড়া হতে পারে।
01:04 PM (IST) Jan 17
DILIP GHOSH: বেলডাঙা ইস্যুতে সংখ্যালঘু ভোট নিশ্চিত করেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশ নিষ্ক্রিয় বলেও দাবি করেন দিলীপ ঘোষ। একই সঙ্গে দিলীপের কটাক্ষ, মমতা কিছুই করতে পারেন না। 'উনি খালি ফাইল চুরি করেন।'
12:57 PM (IST) Jan 17
Royal Challengers Bengaluru: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভিড়ের কারণে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট ৩৫০টি এআই ক্যামেরা বসানোর প্রস্তাব দিয়েছে।
12:55 PM (IST) Jan 17
আবারও নতুন করে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। বিহারে এক বাংলার পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে একাধিক গাড়ি।
12:42 PM (IST) Jan 17
Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে, পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল সৌরাষ্ট্র। ওপেনার বিশ্বরাজ জাদেজার অপরাজিত শতরানের সৌজন্যে সৌরাষ্ট্র সহজেই ২৯২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।
12:30 PM (IST) Jan 17
Kawah Ijen: ইন্দোনেশিয়ার একটি হ্রদ কাওয়ান ইজেন। এটি বিখ্যাত একটি আগ্নেয়গিরির হ্রদ। যেখানে মৃত্যুর হাতছানি পরতে পরতে। রইল এই হ্রদের ঠিকানা। সর্বদাই ফুটছে হ্রদের জল।
12:13 PM (IST) Jan 17
রক্ষণাবেক্ষণের জন্য আবারও বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, যা দ্বিতীয় হুগলি সেতু নামে পরিচিত। রবিবার, ১৮ জানুয়ারি ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্তরকম যান চলাচল বন্ধ থাকবে।
12:12 PM (IST) Jan 17
সপ্তাহ শেষে আবারও বাড়ল সোনার দাম। একটানা দাম বৃদ্ধির পর ১৭ জানুয়ারি ২০২৬ দাম কমে, কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
11:38 AM (IST) Jan 17
সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য নতুন বছরেই সুখবর আসতে চলেছে। কারণ, কেন্দ্রীয় সরকার ইপিএফের সদের হার (EPF Interest Rate) বাড়াতে পারে।
11:30 AM (IST) Jan 17
Abhishek Banerjee News: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আর মাস পাঁচেকও বাকি নেই। তার আগেই জেলা সফর শুরু করে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
11:24 AM (IST) Jan 17
Suvendu Adhikari On Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় কথা বললেন শুভেন্দু অধিকারী। বিজেপি ক্ষমতায় এলে কী কী করবে এই প্রকল্প নিয়ে তারও ইঙ্গিত দিয়েছেন নদিয়ার জনসভা থেকে।
11:15 AM (IST) Jan 17
Lakshmir Bhandar: ভোটের আগে কত টাকা বড়ল লক্ষ্মীর ভাণ্ডারে! জমা দিতে হবে কোন ফর্ম? জেনে নিন
10:55 AM (IST) Jan 17
West Bengal News: এসআইআর-ভোটার শুনানিতে বিএলও-দের কাজ এবং তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভোটকর্মীদের সঙ্ঘবদ্ধ মঞ্চ। কী বলছে কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
10:20 AM (IST) Jan 17
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদোর ট্রাম্পকে নোবেল পুরস্কার দান নিয়ে বিতর্ক দানা বাঁধছে। বিরাট অঙ্কে আর্থিক পুরস্কারের কী হবে তাই নিয়েও প্রশ্ন উঠেছে। নোবেল প্রাইজ এভাবে বিলি করে দিলে কী হতে পারে? তারই ব্যাখা দিয়েছে নরওয়ের নোবেল কমিটি।
09:51 AM (IST) Jan 17
Donald Trump On Green Land: গ্রিণল্যান্ড অধিগ্রহণের হুঁশিয়ারির মধ্যেই বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
09:45 AM (IST) Jan 17
কেন্দ্রীয় বাজেট ২০২৬ উপস্থাপনের জন্য, ১ ফেব্রুয়ারি, ২০২৬, রবিবার হওয়া সত্ত্বেও শেয়ার বাজার খোলা থাকবে। এনএসই এবং বিএসই উভয়ই এই দিনে স্বাভাবিক সময় অনুযায়ী একটি লাইভ ট্রেডিং সেশন পরিচালনা করবে। লেনদেন চালু থাকবে।
09:34 AM (IST) Jan 17
SIR UPDATE: বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার বৈধ নধি হিসেবে মাধ্যমিকের নথি আর গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১৩টি নথিতেই জোর।