LIVE NOW
Published : May 20, 2026, 08:40 AM ISTUpdated : May 20, 2026, 09:20 PM IST

Ajker Bangla News Live: Ranji Trophy - ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Jammu and Kashmir Wins Ranji Trophy

09:20 PM (IST) May 20

Ranji Trophy - ১,৭৮৮ ম্যাচ, রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা বিসিসিআই-এর

Indian Domestic Cricket: ২০২৬-২৭ মরসুমে সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে ঘরোয়া টুর্নামেন্টগুলির সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সূচিও ঘোষণা করা হল। আইপিএল-এর (IPL 2026) মাঝেই ঘরোয়া ক্রিকেটের সূচি ঘোষণা করা হল। চলতি মাসেই শেষ হচ্ছে আইপিএল। তারপরেই ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হয়ে যাবে।

Read Full Story

08:31 PM (IST) May 20

WB OBC Reservation - ওবিসি সংরক্ষণে ঐতিহাসিক মোড়! ১৬ বছরের পুরোনো সংরক্ষণকে সড়িয়ে নামিয়ে আনলেন ৭ শতাংশে

WB OBC Reservation: পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সরকার ওবিসি সংরক্ষণ ১৭% থেকে কমিয়ে ৭% করেছে এবং মুসলিম সম্প্রদায়ের জন্য ওবিসি কোটা প্রায় সম্পূর্ণরূপে বাতিল করেছে। এই সিদ্ধান্তটি কলকাতা হাইকোর্টের একটি রায়ের পর নেওয়া হয়েছে। 

Read Full Story

08:14 PM (IST) May 20

Suvendu Adhikari - সিএএ-র অন্তর্ভুক্ত না হলেই গ্রেফতার, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

West Bengal CM Suvendu Adhikari: এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) বিজেপি-র (BJP) প্রচারের অন্যতম হাতিয়ার ছিল অনুপ্রবেশ। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবার অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করার জন্য কেন্দ্রীয় আইন কার্যকর করার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।

Read Full Story

07:29 PM (IST) May 20

Gold Silver Rate Update - পরপর দুদিনে অনেকটা পড়েছে রূপার দাম! ১০ হাজার টাকা কমেছে দর

Gold Silver Rate Update:টানা দ্বিতীয় দিনে সোনার দাম বাড়লেও রুপোর দাম কমেছে। গত দুই দিনে সোনা প্রতি ১০ গ্রামে ২,১০০ টাকা বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে রুপো প্রতি কেজিতে ১০,০০০ টাকা কমেছে। আন্তর্জাতিক উত্তেজনা এবং দুর্বল শিল্প চাহিদার মতো কারণগুলি এই দামের ওঠানামায় প্রভাব ফেলছে। 

Read Full Story

06:48 PM (IST) May 20

East Bengal - ২৫ বছর আগেও একই পরিস্থিতি ছিল, কীভাবে প্রথমবার জাতীয় লিগ জেতে ইস্টবেঙ্গল?

East Bengal FC: বৃহস্পতিবার ভারতীয় ফুটবলে ইতিহাস তৈরি হতে পারে। আইএসএল-এ (Indian Super League 2026) যোগ দেওয়ার পর প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ইস্টবেঙ্গল। ভারতীয় ফুটবলে অনেক সাফল্য পেলেও, লেসলি ক্লডিয়াস সরণিতে এখনও প্রবেশ করেনি আইএসএল ট্রফি। গত দু'দশকের ব্যর্থতা কাটিয়ে এবার জাতীয় স্তরের লিগে সাফল্য পেতে পারে ইস্টবেঙ্গল।

Read Full Story

06:12 PM (IST) May 20

Meloni Hindi speech - মোদীর সামনে হিন্দিতে প্রবাদ বলে বন্ধুত্বের গভীরতা বোঝালেন মেলোনি, দেখুন ভিডিও

Meloni Hindi speech: নরেন্দ্র মোদী- জর্জিয়া মেলোনির মধূর সম্পর্কের আরও একদিক সামনে এল। ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে হিন্দি প্রবাদ বলে সকলকে চমকে দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

Read Full Story

05:52 PM (IST) May 20

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে করিমপুর থানায় FIR, অভিযোগটা কী?

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে করিমপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে 'পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন (১৯৫০)'-এর বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি জারি করা সরকারি নির্দেশিকা প্রসঙ্গে মহুয়া ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যা ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।

Read Full Story

05:25 PM (IST) May 20

Summer 2026 - নিপা ভাইরাস, ইবোলার আশঙ্কা, তালশাঁস নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের

Ice Apple: গরমকালে বাংলার অন্যতম জনপ্রিয় খাবার তালশাঁস। সব বয়সের মানুষই তালশাঁস খেতে ভালোবাসেন। গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও বহু মানুষ গরমের হাত থেকে সাময়িক রেহাই পাওয়ার জন্য তালশাঁস খান। কিন্তু এবার এই তালশাঁস নিয়েই সতর্ক করে দিচ্ছেন চিকিৎসকরা।

Read Full Story

04:42 PM (IST) May 20

Weather news - জোড়া ঘূর্ণাবর্তের জেরে উত্তরে প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে?

সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঊর্ধ্ব বায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে পশ্চিম বিহার এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

Read Full Story

04:20 PM (IST) May 20

India-Bangladesh Border - জমি হস্তান্তরে বাধা নেই, চ্যাংড়াবান্ধায় কাঁটাতারের বেড়ার কাজ শুরু

India-Bangladesh Border Fencing: ভারত-বাংলাদেশ সীমান্তে অনেক জায়গাতেই কাঁটাতারের বেড়া নেই। সীমান্তরক্ষী বাহিনী (BSF) এর আগে কাঁটাতারের বেড়া তৈরির জন্য জমি চেয়েও পায়নি। তবে রাজ্যে নতুন সরকার গঠনের পর জমি নিয়ে জট কেটে গিয়েছে। সীমান্তে বেষ্টনীর জন্য জমি পেয়ে যাচ্ছে বিএসএফ।

Read Full Story

04:14 PM (IST) May 20

Yuva Shakti - খুলে গেল যুবশক্তি প্রকল্পে আবেদনের পোর্টাল, এই লিংকে ক্লিক করলেই ঢুকবে ৩০০০ টাকা!

পশ্চিমবঙ্গ যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বেকার যুবক-যুবতীরা কীভাবে মাসে ৩০০০ টাকা ভাতার জন্য অনলাইনে আবেদন করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে, তার বিস্তারিত গাইড দেখুন। ১ জুন থেকে সরাসরি ডিবিটি-র মাধ্যমে টাকা পাওয়া শুরু হবে।

Read Full Story

04:13 PM (IST) May 20

8th Pay Commission Update - কর্মচারীদের ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা, বকেয়া বেতন ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে?

8th Pay Commission Update: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের জন্য ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কর্মচারী সংগঠনগুলো ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ করার দাবি করছে, যা কার্যকর হলে মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। 

Read Full Story

03:32 PM (IST) May 20

West Bengal News - হাবড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা, উঠল 'চোর-চোর' স্লোগান

AITC Leader Arrested: তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, জোরজুলুমের অভিযোগ নতুন কিছু নয়। বিশেষ করে উত্তর ২৪ পরগনার হাবড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সরকার বদলের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read Full Story

03:00 PM (IST) May 20

CM Suvendu Adhikari - চালিয়ে ব্যাটিং শুভেন্দুর! নতুন সরকার তৈরির ১১ দিনের মধ্যেই গ্রেফতার ১৩ হেভিওয়েট অভিযুক্ত

CM Suvendu Adhikari: প্রতিশ্রুতি রাখছেন পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী। দুর্নীতিমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শুরু হয়ে গেছে পুলিশ এবং সেন্ট্রাল এজেন্সির তল্লাশি অভিযান। সে প্রাক্তন মন্ত্রী হোক কিংবা কোনও নেতা, কাউকে রেয়াত করা হচ্ছে না। অভিযোগ থাকলেই সোজা গ্রেফতার।

Read Full Story

02:49 PM (IST) May 20

Parle Share - মোদি ও মেলোনি হলেন মেলোডির 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর'! আকাশছোঁয়া হল ৯৭ বছরের পুরনো এই কোম্পানির শেয়ারের দাম

Parle Share:  প্রধানমন্ত্রী মোদী ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে মেলোডি চকোলেট উপহার দেওয়ার পর পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ৫% বৃদ্ধি পায়। তবে, মেলোডি চকোলেট প্রস্তুতকারক পার্লে প্রোডাক্টস এবং বিনিয়োগকারীদের খুব খুশি করেছে।

Read Full Story

02:45 PM (IST) May 20

Tamil Nadu Bribery Reward - সরকারি কর্মীদের ঘুষ ধরলেই লক্ষ টাকার পুরস্কার, ঘোষণা রাজ্য সরকারের

Tamil Nadu Bribery Reward: সিস্টেমকে ঝাঁকুনি দেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রথমবার ভোটে লড়েই একেবারে মুখ্যমন্ত্রী হয়েছেন। নজির গড়া তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এবার দুর্নীতি বিরোধী লড়াইয়ে বড় পদক্ষেপ নিলেন। দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিল তামিলনাড়ুর সরকার।

Read Full Story

02:28 PM (IST) May 20

BAN vs PAK - প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, লজ্জাজনক হার পাকিস্তানের

Bangladesh vs Pakistan: সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে একেবারেই সুবিধা করতে পারছে না পাকিস্তানের সিনিয়র পুরুষ ক্রিকেট দল। দেশের মাটিতে পর্যুদস্ত হওয়ার পর বাংলাদেশ সফরে গিয়েও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেল পাকিস্তান। এই সাফল্যে বাংলাদেশ দল যতটা উচ্ছ্বসিত, পাকিস্তান শিবির ততটাই লজ্জিত।

Read Full Story

02:00 PM (IST) May 20

Bank Holidays - টানা ৬ দিন ব্যাঙ্ক বন্ধ! কবে থেকে জানেন? গ্রাহকদের জন্য জরুরি খবর

এই মাসে দেশজুড়ে ব্যাঙ্কগুলি টানা ৬ দিন বন্ধ থাকতে চলেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কর্মীদের ধর্মঘট এবং অন্যান্য ছুটির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জেনে নিন।
Read Full Story

01:52 PM (IST) May 20

Fuel Price - বিশ্বজুড়ে তেলের দামে আগুন, কিন্তু ভারতে স্বস্তি কেন? জানুন আসল কারণ

বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার ছাড়ালেও ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে মাত্র ৪.৫ শতাংশেরও কম। মূলত সরকারি হস্তক্ষেপ এবং আবগারি শুল্ক কমানোর ফলেই এই দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেকটাই কম।
Read Full Story

01:28 PM (IST) May 20

এই তালিকায় নাম না থাকলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের কড়কড়ে ৩০০০ টাকা! রাজ্যের নয়া গাইডলাইন জারি

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় খবর। এই বিশেষ লিস্টে নাম না থাকলে নাকি মিলবে না প্রকল্পের ৩০০০ টাকা। কীভাবে দেখবেন তালিকায় নাম রয়েছে কিনা, সেই সঙ্গে কীভাবে আবেদন করবেন, আজ জেনে নিন।

Read Full Story

01:24 PM (IST) May 20

মাস্টার্সে ভর্তি শুরু বিশ্ববিদ্যালয়গুলিতে, কবে থেকে ক্লাস শুরু? জানুন ডিটেলে

স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তিও জারি করে দিল উচ্চশিক্ষা দফতর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। ১ অগাস্ট থেকেই জেনারেল কোর্সের স্নাতকোত্তরের ক্লাস শুরু করে দিতে হবে। ক্লাস শুরুর আগে কোনও ভাবেই পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ডাকা যাবে না।

Read Full Story

01:08 PM (IST) May 20

Mamata Banerjee - জাহাঙ্গিরের প্রতি নরম মমতা! সাসপেন্ডের দাবিতে তৃণমূল বিধায়কদের অন্দরে বাড়ছে ক্ষোভ

Mamata Banerjee News: রাজ্যে পালাবদল হতেই ক্ষমতা হারিয়ে আতান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়। গোদের ওপর বিষফোঁড়ার মতো জাহাঙ্গির খানের নির্বাচন থেকে সরে দাঁড়ানো। কী বলছেন তৃণমূল সুপ্রিমো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

12:42 PM (IST) May 20

Heat Insurance - তাপমাত্রা যত বাড়বে, অ্যাকাউন্টে ঢুকবে টাকা! হিট ইন্স্যুরেন্সের ব্যাপারে জানেন তো?

দেশে দাবদাহ বেড়েই চলেছে। প্রতিদিনের বাড়তে থাকা এই গরমের কথা মাথায় রেখে বাজারে এসেছে নতুন এক ধারণা, 'হিট ইন্স্যুরেন্স'। চলুন জেনে নেওয়া যাক, এই হিট ইন্স্যুরেন্স আসলে কী? এর প্রিমিয়াম কত, কী কী সুবিধা পাওয়া যায় এবং ক্লেমের নিয়মকানুনই বা কী।

Read Full Story

12:40 PM (IST) May 20

Stock Market Update - সেনসেক্স পড়ল ৩১০ পয়েন্ট এবং নিফটিরও পতন ২৩,৬০০-এর নিচে! নেপথ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা

Stock Market Update: দিনের সর্বোচ্চ দরে পৌঁছেছে রিল্যায়েন্স, সর্বনিম্ন দর থেকে ২ শতাংশের বেশি পুনরুদ্ধার। এনডিএল ভেঞ্চারস-এর শেয়ারের দাম ৮%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। ড্রেজিং কর্পের শেয়ারের দামও ১৬ শতাংশের বেশি বেড়েছে। পিএনবি গিল্টসের দাম ১১ শতাংশ বেড়ে দিনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

Read Full Story

12:37 PM (IST) May 20

জর্জিয়া মেলোনিকে 'Melody' উপহার দিলেন মোদী, আবার ভাইরাল দুই প্রধানমন্ত্রী

ইতালি সফরে গিয়ে সেই দেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য ভারত থেকে একটি বিশেষ উপহার নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেটা হল এক প্যাকেট 'পার্লে মেলোডি' টফি। যা ছিল ভাইরাল হওয়া ‘#Melodi’ শব্দবন্ধটির প্রতি একটি কৌতুকপূর্ণ ইঙ্গিত।

Read Full Story

12:17 PM (IST) May 20

Panchayat Raj - পাহাড়ে পঞ্চায়েত চালুর ঘোষণা, মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দিলীপ ঘোষের

উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য সরকার বিশেষ নজর দিচ্ছে, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা চালু করার কথাও ঘোষণা করেন তিনি। একই সঙ্গে, 'বুলডোজার সংস্কৃতি'-র বিরুদ্ধে মমতা ব্যানার্জির ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কটাক্ষ করে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী এই বিষয়গুলি নিয়ে উদাসীন ছিলেন।
Read Full Story

11:57 AM (IST) May 20

Meta Layoff - ভোর ৪টেয় ইমেল, ৮ হাজার কর্মীকে ছাঁটাই করল মার্ক জ়াকারবার্গের META

মেটা বড় আকারের কর্মী ছাঁটাই শুরু করেছে এবং ২০ মে ভোর ৪টেয় বেশ কয়েকজন কর্মীকে ইমেইল পাঠিয়ে তাদের চাকরিচ্যুতির কথা জানিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই খবরটি প্রকাশিত হয়েছে। আগে দাবি করা হয়েছিল যে, সংস্থাটি ২০ মে বড় আকারের কর্মী ছাঁটাই করবে। মেটা তার বিশ্বব্যাপী কর্মীসংখ্যার ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মীকে ছাঁটাই করবে।

Read Full Story

11:45 AM (IST) May 20

Defence Cooperation - প্রতিরক্ষা-সাইবার ক্ষেত্রে আরও কাছাকাছি ভারত-দক্ষিণ কোরিয়া, সিওলে বড় চুক্তি

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও তাঁর দক্ষিণ কোরীয় কাউন্টারপার্ট আন গিউ-ব্যাক প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন। এই সফরে দুই দেশ প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা ও তথ্য আদানপ্রদানের সম্পর্ক মজবুত করতে একটি MoU সই করেছে।
Read Full Story

10:47 AM (IST) May 20

Modi-Trump Meeting - আগামী মাসেই মোদী-ট্রাম্পের বৈঠক হতে পারে, জল্পনা তুঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি সম্ভাব্য বৈঠক নিয়ে জোর রাজনৈতিক আলোচনা চলছে; এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ফ্রান্সের মাটিতেই হয়তো এই দুই নেতা মুখোমুখি হতে পারেন। এই জল্পনার মূল কারণ হল আগামী জুন মাসে ফ্রান্স জি-৭ (G7) সম্মেলনের আয়োজক হতে চলেছে এবং সেই সম্মেলনে উভয় নেতারই উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

Read Full Story

10:43 AM (IST) May 20

West Bengal Weather - উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কবে থেকে কমবে দক্ষিণের ভ্যাপসা গরম আবহাওয়া?

West Bengal Weather Forecast: সকাল থেকেই ভ্যাপসা গরম। বেলা বাড়তেই সমানে পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজও। সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? কবে থেকে নামবে স্বস্তির বৃষ্টি? হাওয়া বদলের সম্পূর্ণ আপডেট জানতে দেখুন ফটো গ্যালারি…

Read Full Story

10:30 AM (IST) May 20

Gold Price Rate - ফের উর্ধ্বমুখী সোনার দাম, জেনে নিন বুধবারে কত টাকায় বিকোচ্ছে সোনা

সোনার দাম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং সম্প্রতি এটি ঊর্ধ্বমুখী। গতকালের তুলনায় আজ সোনার দাম আরও বেড়েছে। এই প্রতিবেদনে কলকাতা, মুম্বাই, দিল্লি সহ ভারতের বিভিন্ন বড় শহরের আজকের ২২ ও ২৪ ক্যারেট সোনার দামের তালিকা দেওয়া হয়েছে।
Read Full Story

10:17 AM (IST) May 20

Healthy Lifestyle - স্বাস্থ্যকর জীবনের নতুন ঠিকানা ‘NeutriOne’, বিস্তারিত জানুন

NeutriOne: ব্যস্ত জীবন, অনিয়মিত খাওয়া, স্ট্রেস আর জাঙ্ক ফুডের ভিড়ে আজকাল সুস্থ থাকা যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিমে ঘাম ঝরানো থেকে শুরু করে অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে ওজন কমানো—সব ক্ষেত্রেই এখন মানুষ খুঁজছেন সহজ কিন্তু স্বাস্থ্যকর খাবারের বিকল্প। আর সেই জায়গাতেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে নতুন ভারতীয় হেলথ ব্র্যান্ড ‘NeutriOne’।

Read Full Story

10:11 AM (IST) May 20

RG Kar Case - ফাইল রি-ওপেন হতেই আদালতে ছুটলেন বিধায়ক ঘনিষ্ঠ নিহত তরুণীর প্রতিবেশী, আবেদন রক্ষাকবচের

RG Kar Case Reopen: আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ খুনকাণ্ডের ফাইল পুনরায় খুলতে ভয়ে কাঁটা প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নিহত চিকিৎসক তরুণীর প্রতিবেশী। ছুটলেন আদালতে। কী দাবি তার? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

09:44 AM (IST) May 20

Suvendu Adhikari - সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর হাত ধরে মিটবে চা বাগানের সমস্যা?

Suvendu Adhikari News: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই শুভেন্দুর এই সফর ঘিরে উচ্ছ্বাস বাড়ছে উত্তরবঙ্গে। জানুন আরও বিশদে।। 

Read Full Story

09:36 AM (IST) May 20

Kakoli Ghosh Dastidar - TMC সাংসদ কাকলিকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র, তবে কি তিনি....

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই বেশ কয়েকজন নেতা মন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), রাজ্যসভার সাংসদ রাজীব কুমার (Rajiv Kumar), বিধায়ক কুণাল ঘোষ-সহ বহু শীর্ষনেতার নিরাপত্তা ও কনভয় কমিয়ে দিয়েছে নবান্ন।

Read Full Story

08:58 AM (IST) May 20

WB Municipal Recruitment - রেয়াত নয় ১০ পয়সারও দুর্নীতি, পুরসভাগুলিতে ফের প্রশাসক নিয়োগের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের

WB Municipal Recruitment News: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই পুরসভায় নিয়োগ নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। তাহলে কী ভেঙে দেওয়া হচ্ছে পুরনো বোর্ড? কী বলছে রাজ্য সরকার? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Read Full Story

More Trending News