LIVE NOW
Published : Apr 20, 2026, 08:35 AM ISTUpdated : Apr 20, 2026, 11:20 PM IST

Today’s News in Bengali Live: West Bengal Election 2026 - আইনভঙ্গের কোনও ঘটনায় জড়িত থাকলে সোজা ছাঁটাই! ওসি-এসডিপিও-দের চরম বার্তা কমিশনের

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

11:20 PM (IST) Apr 20

West Bengal Election 2026 - আইনভঙ্গের কোনও ঘটনায় জড়িত থাকলে সোজা ছাঁটাই! ওসি-এসডিপিও-দের চরম বার্তা কমিশনের

West Bengal Election 2026: বিভানসভা ভোট শুরুর আগেই নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশের তরফ থেকে বিভিন্ন থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক তথা এসডিপিও-দের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা যাচ্ছে। রাজ্য পুলিশের ওসি-এসডিপিও-দের চরম বার্তা দিল নির্বাচন কমিশন (2026 west bengal election)।

Read Full Story

09:51 PM (IST) Apr 20

Netaji Subhas - 'নেতাজির সম্মান কোনও সরকারি খেতাবের উপর নির্ভর করে না', আদালতে খারিজ জনস্বার্থ মামলা

Supreme Court On Netaji: নেতাজি সুভাষচন্দ্র বোসকে জাতীয় সন্তান হিসেবে আখ্যা দিতে হবে। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিলো আদালত। কী বলল শীর্ষ আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

09:21 PM (IST) Apr 20

Nusrat Jahan - বাংলাদেশে গম পাচারের অভিযোগ নুসরতের বিরুদ্ধে, ইডি তলবে বিপাকে নায়িকা

Nusrat Jahan News: ভোটের আবহে এবার টলি নায়িকাকে ইডি তলব। কোন মামলায় নুসরত জাহানকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তলব? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

08:41 PM (IST) Apr 20

Calcutta High Court TMC - কোন ৮০০ নেতা গ্রেফতার হতে পারে? হাইকোর্টকে নামের তালিকা দিল তৃণমূল

Calcutta High Court TMC: সোমবার, কলকাতা হাইকোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন এবং দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করার আবেদন জানান। তৃণমূলের আর্জির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। তারপরেই তৃণমূলের তরফ থেকে মামলা দায়ের করা হয়।

Read Full Story

08:24 PM (IST) Apr 20

Mamata Banerjee - "আমি তোমাকে খাজা দেবো? আমি কিন্তু ক্ষীরের নাড়ু পাঠাব!" বেলেঘাটার সভায় আগুনে মেজাজে মমতা

Mamata Banerjee: মঞ্চে বক্তব্য রাখার সময় তৃণমূল সুপ্রিমো বলেন, “ বলছে যে, গাঁজা দিয়ে তৃণমূলের সবাইকে অ্যারেস্ট করে দাও। তুমি গাঁজা দেবে, আর আমি তোমাকে খাজা দেবো? ভেবো না যে, আমরা লক্ষ্য রাখছি না। যারা যারা এইসব করে বেড়াচ্ছ, বিজেপি তো শীঘ্রই যাবে, তোমরা যেখানেই থাকো, আমি কিন্তু ক্ষীরের নাড়ু পাঠাব। সকলের নাম, ঠিকানা এবং ফোন নম্বর জোগাড় করে রাখছি।"

 

Read Full Story

08:08 PM (IST) Apr 20

Mamata Banerjee - ভোটবঙ্গে বিজেপিকে নিয়ে বাড়ছে উদ্বেগ? জঙ্গলমহল থেকে কোন আশঙ্কার কথা শোনালেন মমতা

Mamata Banerjee On Modi: প্রথম দফার ভোটের আগে ঝালমুড়ি-স্ক্রিপ্টেড নাটক’। সব মিলিয়ে কটাক্ষ পাল্টা কটাক্ষে জোর তরজা বঙ্গে। বিধানসভা নির্বাচনের দুই দিন আগে এবার ভোট নিয়ে অশনি সংকেত মমতার। একী বললেন মুখ্যমন্ত্রী? জানুন বিশদে। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Read Full Story

07:38 PM (IST) Apr 20

ED Raid - ৪ মাসে ৫০০ কোটি? ১১০০ কোটির লেনদেনে জড়িত শিক্ষা প্রতিষ্ঠান! ধৃত জয়ের সঙ্গে ২৫ ভুয়ো সংস্থার যোগ

ED Raid: তাঁর সংস্থা সোনা পাপ্পু স্ত্রীর নামে একটি আগ্নেয়াস্ত্র এবং গুলি কেনে, সেই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। তার উপর আবার সোনা পাপ্পু এবং তাঁর স্ত্রীর নামে থাকা সংস্থার সঙ্গে কোটি টাকার উপর লেনদেনের নথি পেয়েছেন গোয়েন্দারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জয়ের বিরুদ্ধে ১১০০ কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ রয়েছে।

Read Full Story

07:09 PM (IST) Apr 20

উচ্চ শিক্ষায় বিজেপির নয়া প্রতিশ্রুতি, চাকরি প্রার্থীদের জন্য এককালীন নগদ টাকা মিলবে এই প্রকল্পে

Suvendu Adhikari News: বিজেপি ক্ষমতায় এলেই এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা পাবেন ৫০ হাজার টাকা! উচ্চ শিক্ষার জন্য বড় উদ্যোগ বিজেপির। পূর্ব মেদিনীপুরের খেজুরির সভা থেকে ঘোষণা শুভেন্দু অধিকারীর। আর কী বললেন তিনি? জানুন বিশদে…

Read Full Story

06:12 PM (IST) Apr 20

Rice Kanji - পান্তা নয়, তবু পান্তার মতো! গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখে রাইস কাঞ্জি, জানুন রেসিপি

রাইস কাঞ্জি হল দক্ষিণ ভারতের ফার্মেন্টেড চালের জল, যা দেখতে পান্তার মতো হলেও উপকারিতায় আলাদা। রাতে রান্না করা ভাতে জল দিয়ে ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখলে প্রাকৃতিক প্রোবায়োটিক তৈরি হয়। সঙ্গে নুন, কারি পাতা আর দই মিশিয়ে খেলে শরীর ঠান্ডা থাকে আর হজম ভালো হয়। 

 

Read Full Story

06:12 PM (IST) Apr 20

Chhattisgarh Plane Crash - পাহাড়ে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, ছত্তিশগড়ে তীব্র চাঞ্চল্য

Chhattisgarh Plane Crash News: ছত্তিশগড়ের জশপুর জেলায় একটি প্রাইভেট বিমান পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

06:05 PM (IST) Apr 20

Trekking For the Beginners - প্রথমবার ট্রেকিংয়ে যাবেন? রইল ৫টি সহজ ও রোমাঞ্চে ভরা রুটের হদিশ

প্রথমবার ট্রেকিংয়ে যাওয়ার জন্য সহজ রুট বেছে নেওয়াই ভাল। সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা আর এভারেস্টের দৃশ্য, নাগ টিব্বায় হিমালয়ের ৩৬০ ডিগ্রি ভিউ, ত্রিউন্ডে তারাভরা রাতের আকাশ, রাজমাচি ফোর্টের বর্ষার সবুজ আর কুদ্রেমুখের মেঘ-চা বাগান — এই ৫টি স্পট নতুনদের জন্য আদর্শ। হালকা ব্যাগ, ভালো জুতো আর গাইডের সঙ্গে গেলে ট্রেকিংয়ের অভিজ্ঞতা নিরাপদ ও আনন্দের হবে।

 

Read Full Story

05:41 PM (IST) Apr 20

West Bengal - মুখ্যমন্ত্রীর 'বহিরাগত' তত্ত্বে সিলমোহর শমীকের! বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির

Samik Bhattacharya On Election: ভোটের সময় যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে শাসক-বিরোধী তরজা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিজেপির সভাপকি শমীক ভট্টাচার্য। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

05:36 PM (IST) Apr 20

‘আর কোনও কথা নয়!’ আমেরিকাকে সরাসরি জানিয়ে দিল ইরান, বিশ্বাস ভাঙায় ভেস্তে গেল আলোচনা

ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকার সঙ্গে আপাতত নতুন করে কোনও আলোচনা হবে না। বিদেশ মন্ত্রকের অভিযোগ, আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং বিশ্বাস ভেঙেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
Read Full Story

05:31 PM (IST) Apr 20

Kolkata Weather - কাঠফাটা রোদে পুড়ছে বাংলা! এই জেলাগুলিতে কাল থেকে শুরু বৃষ্টি?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি আরও তীব্র হতে চলেছে। বাড়বে অস্বস্তিকর গরম। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকদিনে আবহাওয়ার এই বৈপরীত্য আরও বাড়বে।
Read Full Story

05:29 PM (IST) Apr 20

ED Raid in Kolkata - কলকাতা পুলিশের ডিসি শান্তনু কোথায়? হাজিরা দেননি ইডি অফিসে, ধোঁয়াশা ক্রমশ বাড়ছে

ED Raid in Kolkata: তাঁকে খুঁজতে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা আবার জানাচ্ছেন, সেউই দুঁদে পুলিশ অফিসার বাড়িতে ছিলেন না। তারপর থেকে তাঁকে আর কোথাও দেখা যায়নি। তাহলে গেলেন কোথায়? যাকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস।

Read Full Story

04:45 PM (IST) Apr 20

West Bengal Election 2026 - অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ, এবার ডিভিশন বেঞ্চে কমিশন

West Bengal Election 2026: ভোট আবহে নির্বাচনের ডিউটি বা প্রিসাইডিং অফিসার হিসেবে কলেজের অধ্যাপকরা কাজ করতে পারবেন কীনা তা নিয়ে এবার আদালতের দ্বারস্থ জাতীয় নির্বাচন কমিশন। সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে কমিশন। কী বলল আদালত? জানুন বিশদে…

Read Full Story

04:13 PM (IST) Apr 20

Sukanta Majumdar - 'বীরভূমের ছাল ছাড়া বাঘ', যোগী স্টাইলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কাকে দিলেন সুকান্ত?

Sukanta Majumdar On TMC: ​ভোটের দুদিন আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়ালেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নাম না করে অনুব্রত মণ্ডলকে তীব্র আক্রমণ বালুরঘাটের বিজেপি সাংসদের। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

03:49 PM (IST) Apr 20

Mamata On Modi Jhalmuri - 'পকেটে কখনও ১০ টাকা থাকে?' মোদীর ঝালমুড়ি খাওয়াকে নাটক বলে কটাক্ষ মমতার

রবিবার ভোটের প্রচারের মাঝেই ঝাড়গ্রামে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা শেষে গাড়িতে হেলিপ্যাডের দিকে যাওয়ার সময়ে ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ে গাড়ি দাঁড় করান তিনি। গাড়ি থেকে নেমে সোজা ঢুকে পড়েন বিক্রমকুমার সাউয়ের ঝালমুড়ির দোকানে। মানুষের ভিড়ে মিশে দোকান থেকে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন।

Read Full Story

03:46 PM (IST) Apr 20

India-South Korea - অস্থির বিশ্বে শান্তি ফেরাতে একসঙ্গে কাজ করবে ভারত-দক্ষিণ কোরিয়া, বার্তা মোদীর

India and South Korea: বিশ্বজুড়ে যখন উত্তেজনা বাড়ছে, তখন ভারত ও দক্ষিণ কোরিয়া শান্তি ও স্থিতিশীলতার বার্তা দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট লি জে-মিয়ুং-এর বৈঠকে একাধিক চুক্তি সই হয়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

 

Read Full Story

03:20 PM (IST) Apr 20

কার হাতে থাকবে রাসবিহারীর রাশ? EDর হানায় জেরবার দেবাশিস কুমারকে চ্যালেঞ্জ বিজেপির স্বপনে দাশগুপ্তর

Rashbehari Fight: কলকাতার রাসবিহারী কেন্দ্রে এবার ভোটের লড়াই জমে উঠেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের দুর্গ রক্ষার চ্যালেঞ্জ, অন্যদিকে সেই আসন ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি। বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে সাংবাদিক-রাজনীতিবিদ স্বপন দাশগুপ্তকে।

 

Read Full Story

03:02 PM (IST) Apr 20

Ratna Debnath - 'আরজি.কর কাণ্ডে সঞ্জয় রায় একা দোষী নয়', বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থীর

Ratna Debnath On RG Kar Case: ২০২৪ সালের ৮ অগাস্ট রাতে ঘটে যাওয়া কলকাতার আরজি কর হাসপাতালের তরুণী ডাক্তারকে নির্যাতন ধর্ষণ করে খুনের ঘটনায় প্রকৃত দোষী কারা? সঞ্জয় রায় একা? কী বললেন পানিহাটির বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

02:59 PM (IST) Apr 20

Earthquake Hits Japan - জাপানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল বহুতল—জারি সুনামি সতর্কতা

জাপানের উত্তর-পূর্বে তোহোকু এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। এখনও পর্যন্ত হতাহতের ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তড়িঘড়ি সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

Read Full Story

02:53 PM (IST) Apr 20

Abhijit Gangopadhyay - কোথায় বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তমলুক ছেয়ে যাচ্ছে সাংসদের 'নিখোঁজ' পোস্টারে

Abhijit Gangily Missung: নিখোঁজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়!ভোট প্রচারে দেখা নেই এলাকার সাংসদের,পড়লো একাধিক নিখোঁজ পোষ্টার। যা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।

 

Read Full Story

02:48 PM (IST) Apr 20

NEET - টেলিগ্রামে ফাঁস NEET এর প্রশ্নপত্র! সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের সতর্ক করল NTA

টেলিগ্রাম চ্যানলে NEET প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ! পরীক্ষাত্রীদের সতর্ক থাকতে বলল NTA।  NEET UG 2026 পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ৩ মে ২০২৬-এ। অ্যাডমিট কার্ড এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে।

Read Full Story

02:03 PM (IST) Apr 20

Airtel Recharge Hike - আগাম ঘোষণা ছাড়াই রিচার্জ প্ল্যানের দাম বাড়াল এয়ারটেল, কোনটা এখন কত হল জানুন

মোবাইল ব্যবহারকারীরা আরও একটি বড় ধাক্কা খেয়েছেন। ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। মজার বিষয় হলো এই পরিবর্তনটি হঠাৎ করেই ঘটেছে, যার ফলে অনেক ব্যবহারকারী রিচার্জ করার ঠিক আগে এই খবরটি পাচ্ছেন।

Read Full Story

01:52 PM (IST) Apr 20

ভোটারদের জন্য - আপনি সঠিক ভোটার তো? 2 step verification প্রক্রিয়ায় পাশ করলেই মিলবে ভোটাধিকার

2 step verification: ভোটারদের নিরাপত্তা আর ভোটে স্বচ্ছতা বজায় রাখার জন্য আরও কড়া পদক্ষেপ নিয়েছে। এবারও ভোটারদেরও 2 step verification পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। রইল এই প্রক্রিয়া সম্পর্কে সব তথ্য।

 

Read Full Story

01:18 PM (IST) Apr 20

মাস্টারস্ট্রোক মমতার! একধাক্কায় ২২% হচ্ছে মহার্ঘ ভাতা; জানুন আপনার বেতন কত বাড়বে?

একধাক্কায় ২২% হচ্ছে মহার্ঘ ভাতা! রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নের তরফে এই প্রক্ষিতে তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে বলে খবর। কোন কর্মী কত টাকা করে পাবেন, দেখে নিন হিসেব।

Read Full Story

01:05 PM (IST) Apr 20

DA West Bengal - বাজেটে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ কেন দেওয়া হচ্ছে না? কারণ জানাল রাজ্য সরকার

বাজেটে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। যা নিয়ে সুর চড়াচ্ছেন সরকারি কর্মচারীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Read Full Story

12:57 PM (IST) Apr 20

Bengal Polls - দুর্নীতি থেকে মুক্তি চায় বাংলা, ৪ মে TMC-র বিদায় নিশ্চিত - অনুরাগ ঠাকুর

বিজেপি নেতা অনুরাগ ঠাকুর আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে বাংলার মানুষ দুর্নীতি ও স্বজনপোষণ থেকে মুক্তি চায়, তাই এবার ভোটে জিতবে বিজেপি। অন্যদিকে, ধর্মেন্দ্র প্রধানের দাবি, মমতা ব্যানার্জি ঘাবড়ে গিয়েছেন কারণ তাঁর জনসমর্থন কমে গিয়েছে।
Read Full Story

12:37 PM (IST) Apr 20

Kedarnath Yatra - খুলছে কেদারনাথের দরজা, তার আগে জেনে নিন 'ভীষ্ম শৃঙ্গার'-এর রহস্য

উত্তরাখণ্ডে চার ধাম যাত্রা শুরু হয়ে গেছে ১৯ এপ্রিল থেকে। গঙ্গোত্রী-যমুনোত্রীর পর এবার ২২ এপ্রিল খুলবে কেদারনাথ মন্দিরের দরজা। বাবা কেদারনাথের দরজা খোলার পরেই প্রথমে 'ভীষ্ম শৃঙ্গার' সরানো হবে। আসুন, জেনে নিই এই প্রথাটি ঠিক কী।
Read Full Story

12:31 PM (IST) Apr 20

Kia Syros SUV - সস্তায় প্রিমিয়াম ফিচার, Syros-র নতুন মডেল নিলে এল কিয়া KIA, দামও কমাল

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কিয়া তাদের জনপ্রিয় SUV সাইরোস-এর নতুন MY26 মডেল বাজারে এনেছে। গ্রাহকদের চাহিদা এবং মতামত মাথায় রেখে এই আপডেটটি তৈরি করা হয়েছে।

Read Full Story

11:59 AM (IST) Apr 20

Oil Prices - হরমুজে হুলুস্থুল! ইরানের এক হুমকিও বিশ্ববাজারে হুহু করে বাড়লো তেলের দাম

 

Oil Prices: আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির শর্ত না মানার অভিযোগে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। এই ঘোষণার পরেই সোমবার বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে যায়। 

 

Read Full Story

11:57 AM (IST) Apr 20

Gold Price Today Kolkata - সোমবার এক ঝটকায় অনেকটা কমলো সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today: সপ্তাহের প্রথমেই সোমবার এক ঝটকায় অনেকটা কমলো সোনার দাম। ২০ এপ্রিল কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:51 AM (IST) Apr 20

ভোটে 'সমস্যা সৃষ্টি' করতে পারেন, কমিশনের ১০০০ জনের তালিকায় তৃণমূলের প্রার্থী-বিধায়ক-কাউন্সিলরও

নির্বাচন কমিশন প্রায় ১,০০০ জন 'সমস্যা সৃষ্টিকারীর' একটি তালিকা প্রস্তুত করেছে, যার মধ্যে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক, প্রার্থী এবং কাউন্সিলর রয়েছেন। এই তালিকাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের কাছে অনানুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে এবং এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে।

Read Full Story

11:27 AM (IST) Apr 20

Iran-US Tension - মধ্যপ্রাচ্যে যুদ্ধ যুদ্ধ রব! মার্কিন যুদ্ধজাহাজের দিকে পাল্টা ড্রোন ছুড়ল ইরান

Iran-US Tension: ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার পর মার্কিন যুদ্ধজাহাজের দিকে ড্রোন ছুড়েছে ইরানের সেনাবাহিনী। অন্যদিকে, হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ লঙ্ঘনের অভিযোগে একটি ইরানি জাহাজ আটক করার দাবি করেছে আমেরিকা।

 

Read Full Story

11:25 AM (IST) Apr 20

Weather Update - পশ্চিম থেকে ঢুকছে উষ্ণ বাতাস, পাঁচ জেলায় জারি সতর্কতা, গোটা সপ্তাহে কত বাড়বে গরম?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বরং বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেনে নিন এই সপ্তাহে কত বাড়বে গরম?

Read Full Story

11:15 AM (IST) Apr 20

Rashid Khan - ভারতীয় নাগরিক হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রশিদ খান, জবাবে কী বলেছিলেন? চাঞ্চল্যকর দাবি

চাঞ্চল্যকর দাবি করলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। ভারত ও অস্ট্রেলিয়া, উভয় দেশের কাছ থেকেই নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। যদিও দুটি প্রস্তাবই তিনি প্রত্যাখ্যান করেছিলেন। 

Read Full Story

10:53 AM (IST) Apr 20

Liquor Shop Closed - ভোটের ৪ দিন আগেই মদের দোকান বন্ধ, কবে-কোথায় জেনে নিন?

৪৮ ঘণ্টা নয়, ভোটের ৯৬ ঘণ্টা অর্থাৎ ৪ দিন আগে থেকেই রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে বিধানসভা নির্বাচনের কারণে। ইঙ্গিত ছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরেই। তা কার্যকর হল রবিবাসরীয় সন্ধ্যায়।

Read Full Story

10:52 AM (IST) Apr 20

২০ দিন অপারেশন বন্ধ IPAC-এর! ভোটের মুখে সংকট মোচনে TMC-র এই পেশাদার দল

IPAC: ভোটের মুখে আরও বিপাকে আইপ্যাক। এবার তলব ঋষিরাজকে। তবে ভোটের মুখে তৃণমূলের ত্রাতা হয়ে হাজির একটি পেশাদার দল। ইতিমধ্যেই কাজ শুরু করেছে সেই দল।

Read Full Story

10:50 AM (IST) Apr 20

Comet Disintegration - সূর্যের কাছে যেতেই গায়েব ধূমকেতু! নাসার ক্যামেরায় ধরা পড়ল বিরল দৃশ্য

২০২৬ সালের এপ্রিলে সূর্যের খুব কাছে চলে গিয়েছিল C/2026 A1 (MAPS) নামের একটি 'সানগ্রেজার' ধূমকেতু। কিন্তু সূর্যের প্রচণ্ড তাপ আর টানের চোটে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নাসার SOHO এবং STEREO মহাকাশযান এই গোটা ঘটনাটা রেকর্ড করেছে।
Read Full Story

More Trending News