LIVE NOW
Published : Mar 06, 2026, 09:01 AM ISTUpdated : Mar 06, 2026, 11:54 PM IST

Today’s News in Bengali Live: Iran Attack - ইরানে হামলা নিয়ে মোদী চুপ কেন? 'ভীতু, কাপুরুষ' বলে তোপ দাগলেন জয়রাম রমেশ

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

11:54 PM (IST) Mar 06

Iran Attack - ইরানে হামলা নিয়ে মোদী চুপ কেন? 'ভীতু, কাপুরুষ' বলে তোপ দাগলেন জয়রাম রমেশ

ইরানে মার্কিন-ইজরায়েলি হামলা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর নীরবতাকে 'কাপুরুষতা' বলে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। অন্যদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজের সাহসের প্রশংসা করেছেন তিনি। 

Read Full Story

10:36 PM (IST) Mar 06

জলের তলায় সপ্তাহখানেক নিঃশব্দে! দেশের তৈরি প্রযুক্তিতে আরও শক্তিশালী হচ্ছে নৌসেনার সাবমেরিন

ভারতের দ্বিতীয় কালভারি-ক্লাস সাবমেরিন INS খান্ডেরিতে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে লাগানো হবে দেশীয় এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন (AIP) সিস্টেম। এই সাবমেরিনটি জলের উপরে না এসেই সপ্তাহের পর সপ্তাহ ডুব দিয়ে থাকতে পারবে। এর ফলে এর স্টেলথ ক্ষমতা বেড়ে যাবে।

Read Full Story

10:09 PM (IST) Mar 06

প্রচুর খাবার খেয়েও নিজেকে স্লিম-ট্রিম রাখবেন কীভাবে? রইল ডাক্তারের টিপস

ডায়েট শুরু করতে ভয় পান অনেকেই। শুরুর পর ধরে রাখতেও সক্ষম হন না কেউ কেউ। কারণ ডায়েট মানেই প্রিয় খাবার বাদ এবং কম খাওয়া। অভ্যস্ত না হওয়া পর্যন্ত এই যাপন অনেকের কাছেই কষ্টকর। ফলে স্থূলত্ব বাড়তে থাকলেও ডায়েটের দিকে ঝুঁকতে ভয় পান। সেখানেই খানিক স্বস্তি নিয়ে আসতে পারে ভলিউমেট্রিক ডায়েট।

 

Read Full Story

09:56 PM (IST) Mar 06

West Bengal Elections 2026 - রাজ্যে বিধানসভা নির্বাচন পিছিয়ে যাবে? কী বললেন সিইও?

2026 West Bengal Legislative Assembly election: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission of India)। তবে পশ্চিমবঙ্গে এসআইআর (SIR West Bengal 2026) নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তাতে ঠিক সময়ে ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা কম।

Read Full Story

09:09 PM (IST) Mar 06

Money Horoscope - আজ অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল

অর্থের আগমনের কারণে তহবিল বৃদ্ধি পাবে। আজ কিছু রাশির অপ্রয়োজনীয় কাজ সহজেই হয়ে যাবে এবং শক্তি বৃদ্ধি পাবে। কিছু রাশির রাশির সঙ্গীর সঙ্গে উত্তেজনা থাকতে পারে, তাহলে আজকের দিনটি আর্থিক এবং ক্যারিয়ারের দিক থেকে আপনার জন্য কেমন হবে, দেখুন বিস্তারিত-

Read Full Story

08:58 PM (IST) Mar 06

T20 World Cup Final - লক্ষ্য টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখা, আমেদাবাদে পৌঁছে গেল ভারতীয় দল

2026 ICC Men's T20 World Cup Final: ২০২৪ সালে বার্বাডোজে (Barbados) দ্বিতীয় খেতাব এসেছিল। এবার টি-২০ বিশ্বকাপ খেতাব ধরে রাখার লক্ষ্যে রবিবার ফাইনাল খেলতে নামছে ভারতীয় দল। রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs New Zealand)।

Read Full Story

08:52 PM (IST) Mar 06

সেনা পরিবারের মহিলাদের উদ্যোক্তা করতে অ্যামাজন ইন্ডিয়া ও AWWA-এর মধ্যে সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক নারী দিবসে অ্যামাজন ইন্ডিয়া ও AWWA-এর মধ্যে নতুন সমঝোতা স্মারক সই। ২০২৯ সালের মধ্যে শত শত সেনা পরিবারের মহিলা অ্যামাজন সখী-র মাধ্যমে অনলাইন ব্যবসা শুরুর সুযোগ পাবেন।

Read Full Story

08:14 PM (IST) Mar 06

Eyal Zamir - ইরানের বিরুদ্ধে যুদ্ধের মূল কারিগর, কে এই ইজরায়েলি সেনাপ্রধান?

ইরানের বিরুদ্ধে পরপর দুটি হামলার মূল পরিকল্পনাকারী। হিজবুল্লাহ ও হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া সেনাপ্রধান। কে এই ইজরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির? জেনে নিন তাঁর সম্পর্কে।
Read Full Story

08:08 PM (IST) Mar 06

Madhyamgram Fire - মানুষ বাঁচাতে গিয়ে দগ্ধ প্রীতম ঘোষ, সাহসিকতার প্রতীক এখন মধ্যমগ্রামের বুড়ো দা

Madhyamgram Fire: পর্দার নায়কদেরও যেন ছাপিয়ে গিয়েছেন তিনি। মানুষকে বাঁচানোর অদম্য জেদের নেশায় ভুলে গিয়েছিলেন তাঁর নিজের কথা। গত বুধবার মধ্যমগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সিলিন্ডার ফেটে গুরুতর জখম সেই প্রীতম ঘোষ এখন নার্সিংহোমের বার্নিং ওয়ার্ডে জীবন-মৃত্য়ুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

Read Full Story

07:54 PM (IST) Mar 06

Balen Shah Net Worth - জেন জি-দের হিরো হবেন নেপালের প্রধানমন্ত্রী, সেই বলেন্দ্র শাহ কী করেন-কত সম্পদের মালিক?

নেপালে এক বিরাট রাজনৈতিক উত্থান-পতন ঘটতে চলেছে। নেপাল একজন নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে বলে মনে হচ্ছে। জেন–জি আন্দোলনের পর আজ নেপালের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে নেপালে কে ক্ষমতায় আসবে তা নির্ধারণ করা হবে।

Read Full Story

07:38 PM (IST) Mar 06

'তেল কিনতে ভারতের কারও অনুমতির প্রয়োজন নেই', এই চরম সত্যিটা বোঝা দরকার

ভারতের রাজনৈতিক ও সংবাদমাধ্যমের আলোচনার বিভিন্ন অংশে একটি অদ্ভুত বক্তব্য গুরুত্ব পাচ্ছে। চলমান ইরান-মার্কিন-ইজরায়েল সংঘাতের মধ্যে রাশিয়া থেকে তেল কেনার জন্য নিষেধাজ্ঞার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ৩০ দিন ছাড় দিয়েছে ভারতকে। এরপরেই মাঠে নেমে পড়েছে বিরোধী দলগুলি।

Read Full Story

07:20 PM (IST) Mar 06

T20 World Cup Final - টি-২০ বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে কারা? নাম ঘোষণা আইসিসি-র

2026 ICC Men's T20 World Cup Final: রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ ফাইনাল। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের (India vs New Zealand) জন্য় প্রস্তুতি শুরু করে দিয়েছে আইসিসি।

Read Full Story

06:41 PM (IST) Mar 06

Biplab Deb - 'ডেকে-ডেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢোকান পিসি', তোপ বিপ্লব দেবের

Biplab Deb On Mamata Banerjee: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বাংলাদেশ থেকে ডেকে-ডেকে অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকান মমতা বন্দ্যোপাধ্যায়। আর কী বলেছেন তিনি? বিশদে জানতে আরও পড়ুন… 

Read Full Story

06:35 PM (IST) Mar 06

European T20 Premier League - এবার বিদেশি লিগে ক্রিকেট দল কিনছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন

ইউরোপীয় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (European T20 Premier League) দল কিনতে পারেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিন। BBC স্পোর্টসের রিপোর্টে প্রকাশ, ETPL-এর একটি ফ্র্যাঞ্চাইজি কিনতে চলেছে ভারতীয়দের কনসর্টিয়াম। সেটির অংশ হতে চলেছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন।

Read Full Story

06:09 PM (IST) Mar 06

T20 World Cup 2026 Final - টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন? বিশেষ ট্রেন পেতে পারেন

2026 ICC Men's T20 World Cup Final: রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল (India vs New Zealand)। এই ম্যাচ ঘিরে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে।

Read Full Story

05:52 PM (IST) Mar 06

IND W vs AUS W Perth Test - পারথ টেস্টে জেমিমার হাফ সে়ঞ্চুরি, হরমনপ্রীতরা অল আউট ১৯৮ রানে

IND W vs AUS W Perth Test: ক্যাঙারুর দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনে ভারতীয় মহিলা দলের ব্য়াটাররা কঠিন চ্য়ালেঞ্জের মুখে পড়লেন। পারথের সবুজ জীবন্ত পিচে প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল আউট হয়ে গেলেন হরমনপ্রীত কৌর-রা

Read Full Story

05:41 PM (IST) Mar 06

মার্চে টানা ৬ দিনের লম্বা ছুটি! দেখে নিন নবান্নের ২০২৬-এর হলিডে লিস্ট

২০২৬ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য থাকছে ছুটির ছড়াছড়ি। নবান্নের তালিকা অনুযায়ী টানা ৬ দিন ছুটির সুযোগ কীভাবে পাবেন এবং কোন কোন দিন অফিস বন্ধ থাকবে, জেনে নিন এই প্রতিবেদনে।

Read Full Story

05:35 PM (IST) Mar 06

Victoria Memorial - ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, চলছে তল্লাশি

কলকাতার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) বোমাতঙ্ক। ছড়াল (Bomb threat)। বিস্ফোরণের হুমকি দিয়ে সেখানকার কর্তৃপক্ষের কাছে ইমেল পাঠানো হয়েছে বলে অভিযোগ। ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই হেস্টিংস থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

Read Full Story

05:11 PM (IST) Mar 06

LPG Crisis - রান্নার গ্যাস মিলবে না? এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় সরকারের

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ভারতে রান্নার গ্যাস সরবরাহে ব্যাপক প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে জরুরি ক্ষমতা প্রয়োগ করল কেন্দ্রীয় সরকার। রান্নার জ্বালানির ঘাটতি রোধে কেন্দ্রীয় সরকার এলপিজি উৎপাদন সর্বাধিক করার জন্য রিফাইনারিগুলিকে নির্দেশ দিয়েছে।

Read Full Story

05:06 PM (IST) Mar 06

Mamata Banerjee - 'ঘুগনিকন্যা থেকে আবার অগ্নিকন্যায় ফেরার চেষ্টা,' মমতাকে ব্যঙ্গ সজলের

Mamata Banerjee: রাজ্যে বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) আগে ফের এসআইআর (SIR West Bengal) নিয়ে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি (BJP)।

Read Full Story

04:51 PM (IST) Mar 06

নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে? Gen Z-র প্রিয় বালেন শাহকে চিনে নিন ছবিতে

Nepal UP Coming PM: নেপালের রাজপাট আগামী দিনে সামলাবেন ব়্যাপার থেকে রাজনীতিবীদ হয়ে ওঠে বালেন্দ্র শাহ। নেপালের সাধারণ নির্বাচন তাঁর দল এগিয়ে অনেকটাই। তিনি এগিয়ে রয়েছেন ৫হাজার ভোটে।

 

Read Full Story

04:30 PM (IST) Mar 06

Iranian Missile Strikes Israeli Airport - ইজরায়েলের প্রধান বিমানবন্দরে আছড়ে পড়ল ইরানের ব্য়ালিস্টিক মিসাইল, পাল্টা তেহরানে বোমাবর্ষণ

Iranian Missile Strikes Israeli Airport: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হল। এবার একেবারে সরাসরি ইজরায়েলের সবচেয়ে বড় আর প্রধান বিমানবন্দরে হামলা করল ইরান। ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে বড় ক্ষতি হল তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর।

Read Full Story

04:12 PM (IST) Mar 06

Donald Trump - ইরানের পর এবার ট্রাম্পের নজরে কিউবা, ফিদেল কাস্ত্রোর দেশ দখল সময়ের অপেক্ষা মাত্রা

Donald Trump On Cuba: ভেনেজুয়েলা, ইরানের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন তাঁর পরবর্তী নিশানা। তিনি জানিয়েছে এবার তিনি কিউবা অভিযানে নামবেন। তবে আর কিছু সময় অপেক্ষা করতে হবে।

 

Read Full Story

04:07 PM (IST) Mar 06

Donald Trump - 'ক্রিশ্চিয়ানো দুর্দান্ত খেলোয়াড়,' মেসিকে পাশে নিয়ে বললেন ট্রাম্প

Donald Trump: মার্কিন যুক্তরাষ্ট্র (USA) পশ্চিম এশিয়ায় যুদ্ধে (West Asia War) জড়িয়ে পড়লেও, খোশমেজাজেই আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে (White House) লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে দেখা করলেন।

Read Full Story

04:06 PM (IST) Mar 06

What Is Torpedo - টর্পেডো কী-কীভাবে কাজ করে? যার আঘাতে ভারত মহাসাগরে ডুবল ইরানি যুদ্ধজাহাজ

ভারত মহাসাগরে সাবমেরিন থেকে টর্পেডো (Torpedo) হামলা চালিয়ে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে আমেরিকা শ্রীলঙ্কার গল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরত্বে IRIS Dena-য় হামলা চালায় আমেরিকা। তাতে কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে।

Read Full Story

03:26 PM (IST) Mar 06

Mamata Banerjee's Dharna - 'লজ্জা রাখার জায়গা নেই'! ধর্না মঞ্চ থেকে বিজেপি ও কমিশনকে আক্রমণ মমতার

CM Mamata Banerjee Dharna in Kolkata: নির্ধারিত সময়েই ধর্মতলায় ধর্নায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি মঞ্চে উপস্থিত হয়েই বিজেপি ও নির্বাচন কমিশনকে একহাত নেন।

 

Read Full Story

02:59 PM (IST) Mar 06

T20 World Cup 2026 - টি-২০ বিশ্বকাপে সেরা খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনীত এই ভারতীয়

2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপে শুধু ফাইনাল ম্যাচ বাকি। রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল (India vs New Zealand)। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতাই ভারতীয় দলের লক্ষ্য।

Read Full Story

02:48 PM (IST) Mar 06

Hottest Cities in Asia - মার্চের শুরুতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, এশিয়ার উষ্ণতম শহর এখন ভারতের এই শহর

Hottest Cities in Asia:এখনও শীতের আমেজ যায়নি দেশের অনেক জায়গাতেই। মার্চের গোড়ায় দেশে খুব একটা গরম পড়ে না। কিন্তু এবার যেন কিছুটা ব্যতিক্রম। এরই মধ্যে দেশের এক শহর আজ, শুক্রবার এশিয়ার মধ্যে সবচেয়ে উষ্ণতম শহর হল।

Read Full Story

02:45 PM (IST) Mar 06

UPSC CSE Final Result 2025 - সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম অনুজ অগ্নিহোত্রী, এভাবে মেরিট লিস্ট দেখে নিন

UPSC CSE Final Result 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) আজ ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষার (CSE) চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। এই বছর অনুজ অগ্নিহোত্রী পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছেন। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in এবং upsconline.nic.in-এ তাঁদের ফলাফল দেখতে পারবেন।

 

Read Full Story

02:32 PM (IST) Mar 06

DA কমিটির রিপোর্ট আটকাতে নতুন চাল রাজ্যের! এবার কী হবে রাজ্য সরকারি কর্মীদের

সুপ্রিম কোর্টের DA কমিটির রিপোর্ট কবে পেশ করা হবে তা পুরোপুরি অনিশ্চিত। কারণ সূত্র মারফত জানা গিয়েছে রাজ্য সরকার ডিএ কমিটিকে তেমনভাবে সাহায্য করছে না। যার কারণে কাজে সমস্যা তৈরি হচ্ছে।

 

Read Full Story

02:02 PM (IST) Mar 06

Torpedo Attack - মার্কিন টর্পেডো হামলায় ডুবল ইরানি জাহাজ! ৩২ নাবিককে বাঁচাল শ্রীলঙ্কা নৌসেনা, দেখুন প্রথম ভিডিও

৪ মার্চ গলের কাছে মার্কিন টর্পেডোর আঘাতে ডুবে যায় ইরানের যুদ্ধজাহাজ আইরিস ডিনা। সেখান থেকে বেঁচে ফেরা ৩২ জন নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। সেই উদ্ধারকাজের প্রথম ভিডিও সামনে এসেছে।
Read Full Story

01:20 PM (IST) Mar 06

ভোটের আগেই কি বাংলায় রাষ্ট্রপতি শাসন? বোসের চলে যাওয়াতে আশঙ্কা সব শিবিরেই

পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে তামিলনাড়ুর রাজ্যপাল এবং অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আরএন রবিকে নিয়োগের ফলে রাজ্য় রাজনীতিতে নানা প্রশ্ন ঘুপপাক পাচ্ছে।

Read Full Story

12:49 PM (IST) Mar 06

Blue Sparrow অস্ত্রেই কুপোকাত খামেনেই, ইজরায়েলের এই বিধ্বংসী অস্ত্র সম্পর্কে রইল তথ্য

Iran-Israel War: ঠিক কীভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করেছিল আমেরিকা আর ইজরায়েল। ইজরায়েলের রিপোর্ট অনুযায়ী ব্যবহার করা হয়েছিল ব্লু স্প্যারো নামের একটি প্রচণ্ড শক্তিশালী অস্ত্র। জানুন সেই অস্ত্র সম্পর্কে।

 

Read Full Story

12:49 PM (IST) Mar 06

128 Year Old Man - নাইজেরিয়ায় খোঁজ মিলল ১২৮ বছরের বৃদ্ধর! দিলেন বয়সের প্রমাণ

128 Year Old Man: দুনিয়ার সবচেয়ে বেশি বয়েসের মানুষের খোঁজ মিলল। নাইজেরিয়ার এক বৃদ্ধর বয়স ১২৮ বছর বলে দাবি করা হল! সেই দাবি যদি সত্য়ি হয় তাহলে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হতে পারেন নাইজেরিয়ান সেই বৃদ্ধই।

Read Full Story

12:48 PM (IST) Mar 06

Share Market News Today - সেনসেক্সের পতন ৫৫০ পয়েন্টের বেশি! নিফটি ২৪,৬৫০-এর নিচে, ইন্ডিগো-আইসিআইসিআই শেয়ারে পতন

Share Market News Today: ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও যুদ্ধ বাজারের পতনের মূল কারণগুলির মধ্যে অন্যতম (stock market news today)। এই মুহূর্তে গোটা বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছেন বিনিয়োগকারীরা। আর সেইজন্যই বাজারের অবস্থা একটু নড়বড়ে। 

Read Full Story

12:34 PM (IST) Mar 06

Karnataka Social Media Ban - ১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে রাজ্য সরকার

Karnataka to ban social media use for children under 16: কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার ঘোষণা করেছেন যে রাজ্য সরকার ১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করবে। কর্নাটক বিধানসভায় ২০২৬-২৭ সালের রাজ্য বাজেট পেশের সময় তিনি এই ঘোষণা করেন।

Read Full Story

11:53 AM (IST) Mar 06

অরুণাচলের বিখ্যাত বৌদ্ধ মঠে বেড়াতে গিয়ে চুরি, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বাংলার দম্পতি

অরুণাচল প্রদেশে বেড়াতে গিয়ে চুরির অভিযোগ বাংলার দম্পতির বিরুদ্ধে। ধরা পড়ার পরে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন। ঘটনাটি ঘটেছে অরুণাচলের তাওয়াং মঠে। চুরির অভিযোগে ধরা পড়া ওই দম্পতিকে ক্ষমা করেছে মঠ কর্তৃপক্ষ।

Read Full Story

11:48 AM (IST) Mar 06

Nepal Elections - নেপালের ভোটে Gen Zদের ঢল, প্রায় ৬০% ভোট পড়ল নির্বিঘ্নে

Nepal Elections: নেপালে সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হল। প্রাথমিক হিসেবে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দল থেকে শুরু করে তরুণ প্রজন্ম বা Gen Z, সকলের সহযোগিতায় এই নির্বাচন সফল হয়েছে।

 

Read Full Story

11:27 AM (IST) Mar 06

Su-30MKI Crash - অসমে সুখোই যুদ্ধবিমান ভেঙে মৃত দুই পাইলট, জানাল বায়ুসেনা

অসমের কার্বি আংলং জেলায় বায়ুসেনার একটি সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ ডুরাগকরের মৃত্যু হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা।

 

Read Full Story

11:21 AM (IST) Mar 06

Childbirth Incentive - দুই বা তার বেশি সন্তান হলেই মিলবে ২৫০০০ টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে জন্মহার কমে যাওয়াতে বিশেষ উদ্যোগ নিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন যে দুই বা তার বেশি সন্তান থাকা দম্পতিকে ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা বিবেচনা করছে অন্ধ্রপ্রদেশ সরকার।

Read Full Story

More Trending News