কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

11:49 PM (IST) Nov 01
কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে ৮ম পে কমিশনের জন্য অপেক্ষা করছেন। নতুন পে কমিশন এলে পেনশন কতটা বাড়বে তা এখানে দেখে নিন।
11:21 PM (IST) Nov 01
Chalo Delhi Rally: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের 'চলো দিল্লি' মার্চে কেঁপে উঠল রাজধানী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাফ জানিয়েছেন, ২০২৪ সালের নির্বাচন বানচাল করার জন্য জ্ঞানেশকে জেলে যেতে হবে। আর নরেন্দ্র মোদী ও অমিত শাহকেও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
10:58 PM (IST) Nov 01
10:24 PM (IST) Nov 01
Hylo Open 2026: কিছুদিন আগেই ফরাসি ওপেন (French Open 2026) ফাইনালে লড়াই করেও হেরে গেলেও, রবিবার জার্মানিতে (Germany) হাইলো ওপেন চ্যাম্পিয়ন হলেন পি ভি সিন্ধু (PV Sindhu)। চলতি মরসুমে দ্বিতীয় খেতাব জিতলেন এই হায়দরাবাদী (Hyderabad) শাটলার। ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর লক্ষ্য।
09:24 PM (IST) Nov 01
Rishabh Pant Injury: ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ চোটের কারণে বেশিরভাগ সময়ই জাতীয় দলের বাইরে থাকছেন। চোটের জন্যই ভারতীয় এ দলের হয়ে চলতি নিউজিল্যান্ড সফরে (India A tour of New Zealand, 2026) যেতে পারেননি ঋষভ। তিনি সিনিয়র দলের হয়েও খেলতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
09:03 PM (IST) Nov 01
08:53 PM (IST) Nov 01
07:12 PM (IST) Nov 01
‘সেক্স মন্ত্রক’! এমনই এক অদ্ভুত প্রস্তাবকে কেন্দ্র করে উত্তপ্ত আর্মেনিয়ার সংসদ। পুরনো একটি মন্তব্যকে ঘিরে শাসক ও বিরোধী দলের সাংসদদের মধ্যে শুরু হয় তুমুল বাগ্বিতণ্ডা। মুহূর্তের মধ্যে তা হাতাহাতিতে পরিণত হয়। সংসদের ভিতরে চলে লাথি-ঘুষি, ছোড়া হয় চেয়ারও। কিন্তু কী এই ‘সেক্স মন্ত্রক’?
06:55 PM (IST) Nov 01
Ciara Mageean Dies: ক্রীড়াজগতে শোকের ছায়া। মাত্র ৩৪ বছর বয়সেই প্রয়াত আয়ারল্যান্ডের তারকা অ্যাথলিট কিয়ারা মেগিয়ান। দীর্ঘ লড়াইয়ের পর ক্যান্সারের কাছে হার মানলেন ২ বারের অলিম্পিয়ান তথা ইউরোপীয় চ্যাম্পিয়ন। গত বছর তাঁর শরীরে ধরা পড়ে স্টেজ-ফোর ক্যান্সার
06:38 PM (IST) Nov 01
Religious Conversion: রাজ্যে ক্ষমতায় আসার আগে থাকতেই লাভ জিহাদ (Love Jihad) ও ধর্মান্তকরণ রোখার জন্য অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি (BJP)। কিন্তু এখনও অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়নি। এরই মধ্যে বিভিন্ন জেলায় ধর্মান্তকরণের অভিযোগ উঠছে। ফলে শাসক দল ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
05:40 PM (IST) Nov 01
Sanju Samson Failure: ভারতীয় দলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো ব্যাটিং করেছেন সঞ্জু স্যামসন। কিন্তু এই উইকেটকিপার-ব্যাটার কখনও ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। চলতি নিউজিল্যান্ড সফরেও (India tour of New Zealand 2026) ধারাবাহিকতা দেখাতে পারলেন না সঞ্জু। এই ব্যর্থতার পর জাতীয় দলে তাঁর জায়গা ধরে রাখা নিয়ে প্রশ্ন উঠছে।
04:21 PM (IST) Nov 01
New Zealand vs India T20 Series: চলতি নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ দখল করে ভারতীয় দল। কিন্তু তারপর চতুর্থ ও পঞ্চম টি-২০ ম্যাচে হেরে গেল ভারত। এই সিরিজে ফের ভারতের বোলারদের ব্যর্থতা প্রকট হয়ে উঠল। বোলারদের খারাপ পারফরম্যান্সের জন্যই পরপর দুই ম্যাচে হেরে গেল ভারতীয় দল।
04:18 PM (IST) Nov 01
বেতন বৃদ্ধির দাবিতে রণক্ষেত্র বাংলাদেশের ঢাকা ও গাজীপুর। পুলিশের ফাঁড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা। পরিস্থিতি সামলাতে নামানো হয়েছে বিজিবি।
04:17 PM (IST) Nov 01
ব্রিটেনের রয়্যাল নেভি ও রয়্যাল এয়ার ফোর্সকে 'জঙ্গি সংগঠন' হিসেবে ঘোষণা করল ইরান। একইসঙ্গে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স-কে (MI6) 'শত্রু গোষ্ঠী' তকমা দিয়েছে তেহরান।
03:49 PM (IST) Nov 01
Cyclone Murasu Big Update: বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় 'মুরাসু'। ঘণ্টায় ১০০-১১০ কিমি গতিবেগে ২ নভেম্বর মধ্যরাত থেকে ৩ নভেম্বর ভোরের মধ্যে নেল্লোর-নারসাপুরের মাঝে আছড়ে পড়ার সম্ভাবনা। নামের মানে ও বঙ্গে প্রভাব জানুন।
03:28 PM (IST) Nov 01
শীতের দূষণ সামলাতে ১ নভেম্বর থেকে দিল্লিতে ৫টি নতুন নিয়ম চালু হল।
03:25 PM (IST) Nov 01
Indian Air Force: ভারতীয় বায়ুসেনার ২৯তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। দায়িত্ব নিয়েই তিনি 'VAYU' ভিশন সামনে এনেছেন। এর মূল লক্ষ্য হলো যুদ্ধ প্রস্তুতি বাড়ানো, দেশীয় প্রযুক্তির ব্যবহার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় মজবুত করা।
03:13 PM (IST) Nov 01
India A vs New Zealand A: ক্রিকেট মাঠে সাইট স্ক্রিন নিয়ে সমস্যা নতুন কিছু নয়। অনেক সময়ই দেখা যায় ম্যাচ চলাকালীন সাইট স্ক্রিনের সামনে চলে আসেন দর্শকরা। এর ফলে ব্যাটারদের সমস্যা হয়। কিন্তু ভারতীয় এ দল বনাম নিউজিল্যান্ড এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচ চলাকালীন যে ঘটনা দেখা গেল, তা অতীতে কখনও দেখা যায়নি।
02:41 PM (IST) Nov 01
Nabanna Guidelines: চোরবাগানের ঘটনার পর কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় দুর্ঘটনা এড়াতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নবান্ন। ভিড় নিয়ন্ত্রণ, আলো, অগ্নিনিরাপত্তা, বাজি ও ঘাটের নিরাপত্তা নিয়ে কী কী নির্দেশ, জানুন।
02:05 PM (IST) Nov 01
Bullet Train: দিল্লি থেকে শিলিগুড়ি হয়ে গুয়াহাটি পর্যন্ত ছুটবে বুলেট ট্রেন। নর্দার্ন করিডরে সবুজ সঙ্কেত প্রধানমন্ত্রীর। দিল্লি-আগ্রা ৫৯ মিনিট, দিল্লি-বারাণসী ৩ ঘণ্টা ৩৫ মিনিট। জানুন রুট, সময় ও ভাড়া নিয়ে কী বললেন রেলমন্ত্রী।
01:55 PM (IST) Nov 01
সরকারি কর্মী ও পেনশনভোগীদের DA ও DR ৩% বাড়িয়ে ৬৩% করল সরকার। ৬ লক্ষ কর্মী পাবেন অ্যাডহক বোনাস।
01:53 PM (IST) Nov 01
China Moon Mission: এবার চাঁদে বুকে হাঁটবেন চিনের নভশ্চররা। আগামী বছর চারেকের মধ্যেই চাঁদে মানুষ পাঠাচ্ছে ড্রাগনের দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে এগোচ্ছে চিন।
01:31 PM (IST) Nov 01
SBI-র পর এবার কি আরও এক ব্যাঙ্কের গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা প্রশ্নের মুখে? সাইবার অপরাধীদের নজরে দেশের আরও এক ব্যাঙ্ক! ইতিমধ্যেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর দাবি।
01:17 PM (IST) Nov 01
Zinc Rich Foods: শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজ ঠিকঠাক চালানোর জন্য জিঙ্ক অত্যন্ত জরুরি একটি খনিজ উপাদান।
01:14 PM (IST) Nov 01
India Bloc Protest Delhi: জানা গেছে, রবিবার ভোর থেকেই সেখানে জমায়েত শুরু করে দিয়েছেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’-এর সমর্থকরা। পাশাপাশি বিরোধী ঐক্যের এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী এবং আধাসেনা। ইতিমধ্যেই হুডখোলা গাড়িতে 'ইন্ডিয়া' ব্লকের নেতৃত্বরা রওনা দিয়েছেন।
01:06 PM (IST) Nov 01
রাজস্থানে এক IAS ও IPS দম্পতিকে ঘিরে দুর্নীতির অভিযোগে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ, একটি বেসরকারি সংস্থার কাছ থেকে পরিবারের সদস্যদের নামে মোট ৪০টি ভিলা ও কটেজ কেনেন ওই আমলা ও তাঁর পরিবার। পরে সেই সম্পত্তিই আবার সংশ্লিষ্ট সংস্থাকে লিজে দেওয়া হয়।
12:47 PM (IST) Nov 01
Bank Holiday: নভেম্বরের শুরুতেই কি বড় ধাক্কা অপেক্ষা করছে ব্যাঙ্কের গ্রাহকদের জন্য? মাসজুড়ে একের পর এক উৎসব, তার উপর সাপ্তাহিক ছুটি! কোন কোন তারিখে থাকবে এই ব্যাঙ্কের ছুটি?
12:43 PM (IST) Nov 01
১৯৮৪ সালের শিখ দাঙ্গার বর্ষপূর্তির দিনেই দিল্লিতে ইন্ডিয়া জোটের 'চলো দিল্লি' র্যালি। এই ঘটনার কড়া সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন। তাঁর দাবি, এই র্যালি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে।
12:19 PM (IST) Nov 01
3 November DA Case Hearing: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা ফের সুপ্রিম কোর্টে। আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার শুনানির সম্ভাবনা। ১৪ ডিসেম্বর ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকের আগে কী হতে পারে, জানুন।
12:12 PM (IST) Nov 01
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রতি কেজি LPG-র দাম ৫০ পাকিস্তানি রুপি বেড়ে ৫৫০ রুপিতে পৌঁছেছে। অথচ অক্টোবর মাসে পাকিস্তানের সরকারি নির্ধারিত দর ছিল প্রতি কেজি ২৭৯.৩৪ রুপি। অর্থাৎ বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে রান্নার গ্যাস।
11:51 AM (IST) Nov 01
Rape Case: স্বামীকে খুনের হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল সুভাষগ্রামে। ফের প্রশ্নের মুখে নারীনিরাপত্তা। ঘটনার বিস্তারিত ও এখন পর্যন্ত খবর জানুন।
11:28 AM (IST) Nov 01
পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী দিনে রাজ্যে বার্ধক্য ভাতার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে মাসে ১,৫০০ টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে।
11:26 AM (IST) Nov 01
রবিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা র্যালি এবং বিজেপির পাল্টা পদযাত্রা ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী। মোতায়েন করা হয়েছে প্রায় ১০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী। যানজট এড়াতে জারি হয়েছে ট্রাফিক অ্যাডভাইজরি।
10:46 AM (IST) Nov 01
LPG Price Hike: ১ নভেম্বর থেকে ফের বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ৯৭১ টাকা। দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের দাম ও ঘরোয়া গ্যাসের দাম জানুন।
10:39 AM (IST) Nov 01
কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তে পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানি (ATF) রফতানির কর কাঠামোয় বড় পরিবর্তন হল। পেট্রোল রফতানির উপর উইন্ডফল ট্যাক্স কমিয়ে শূন্য করা হয়েছে। অন্যদিকে, ডিজেল ও বিমান জ্বালানি রফতানির উপর বাড়ানো হয়েছে শুল্ক। ৩১ অক্টোবর থেকে আগামী ১৫ দিনের জন্য কার্যকর হয়েছে নতুন নিয়ম।
10:33 AM (IST) Nov 01
DA Diwali: উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য কি এল বড় সুখবর? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কতটা বাড়ল ভাতা, কবে থেকে কার্যকর হবে নতুন হার?
09:52 AM (IST) Nov 01
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ঘূর্ণিঝড় অর্ণবের ক্ষত এখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি অন্ধ্রপ্রদেশ। এর মধ্যেই নতুন করে শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘মুরাসু’।
09:19 AM (IST) Nov 01
দীপাবলির আগে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা সরকারের। কেন্দ্রীয় সরকারের পর এবার রাজ্য সরকারি কর্মীদেরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
09:03 AM (IST) Nov 01
কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো বড় শহরগুলোতে জ্বালানির দামে ঠিক কতটা বদল হয়েছে? জেনে নিন দাম দর