কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:23 PM (IST) Oct 07
Camac Street Chaos: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দফতর থেকে বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ঘটনায় একাধিক এফআইআর দায়ের করা হয়েছিল। বুধবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের অভিষেকের বাড়িতে গেল পুলিশ।
09:29 PM (IST) Oct 07
Anti-CEC Protest: মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার দিল্লির (Delhi) যন্তর মন্তরের (Jantar Mantar) কাছে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনা নিয়ে রাহুলকে তীব্র আক্রমণ করেছ বিজেপি (BJP)।
08:16 PM (IST) Oct 07
U23 World Wrestling Championships: সম্প্রতি এশিয়ান গেমসে (Asian Games 2026) ভালো ফল করেছে ভারতের কুস্তি দল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) লাস ভেগাসে (Las Vegas) হতে চলা অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় যোগ দিতে পারছেন না ভারতের নয় কুস্তিগীর। কারণ, তাঁদের মার্কিন ভিসা দেওয়া হচ্ছে না।
08:08 PM (IST) Oct 07
Indian Railways: ভারতীয় রেল প্রতিদিন প্রায় ২৪ হাজার ট্রেন চালায় এবং কোটি কোটি টাকা আয় করে, যার মূল উৎস হলো মালগাড়ি। তবে বিপুল আয়ের পাশাপাশি কর্মী বেতন, পেনশন ও রক্ষণাবেক্ষণে রেলের দৈনিক খরচও প্রায় সমান।
06:58 PM (IST) Oct 07
Delhi Building Collapse: দেশের রাজধানী দিল্লিতে ফের ভেঙে পড়ল বহুতল। এবার উত্তর-পূর্ব এলাকার নিউ সীমাপুরীতে ভেঙে পড়ল পাঁচতলা আবাসন। আজ, বুধবার বিকেলে ঈদগাহ ফিশ মার্কেটের কাছে থাকা একটি বহুতল আবাসিক ভবন হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে।
06:49 PM (IST) Oct 07
Indian Super League 2026-27: শনিবার শুরু হচ্ছে এবারের আইএসএল। শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এরই মধ্যে আইএসএল সম্প্রচার নিয়ে বিশেষ ঘোষণা করা হল। এই ঘোষণায় সারা দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে খুশির আবহ দেখা হচ্ছে।
06:31 PM (IST) Oct 07
Krishna River পশ্চিমঘাটে জন্ম নেওয়া কৃষ্ণা নদীর খুব কাছেই রয়েছে আরব সাগর। কিন্তু সেদিকে না গিয়ে নদীটি কেন হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মেশে, জানেন কি?
05:50 PM (IST) Oct 07
নতুন হারে সাধারণ গ্রাহকরা ১২ থেকে ৬০ মাসের FD-তে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ পাবেন। ৩১ থেকে ৬০ মাসের মেয়াদের FD-তে সুদের হার ৭.৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৭৫ শতাংশ করা হয়েছে।
05:28 PM (IST) Oct 07
বাড়িতে থাকা ৫০ পয়সার পুরনো কয়েন কি এখনও বৈধ? RBI-এর নিয়ম কী, একবারে কত টাকার কয়েন ব্যবহার করা যায় এবং ব্যাংকে কীভাবে জমা করবেন, জানুন।
05:25 PM (IST) Oct 07
Sukanta Majumdar News: বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দিলেন তিনি। মঙ্গলবারই কুশমণ্ডি থেকে ২৫ জন বাংলাদেশীকে পাকড়াও করা হয়েছে। এ বিষয়ে সরব হয়েছেন সুকান্ত।
05:22 PM (IST) Oct 07
আপনি যদি এখনকার ক্যালেন্ডারে ১৫৮২ সালের অক্টোবর মাসটা খোলেন, একটা অদ্ভুত জিনিস দেখতে পাবেন। ৪ অক্টোবরের পর সরাসরি ১৫ অক্টোবর চলে এসেছে। মাঝখানের ১০টা দিন, অর্থাৎ ৫ থেকে ১৪ অক্টোবর একেবারে গায়েব!
04:52 PM (IST) Oct 07
04:16 PM (IST) Oct 07
২০২৬ সালের নোবেল পুরস্কারে রসায়ন বিভাগে সম্মানিত হলেন ফ্রান্সের বিজ্ঞানী অঁরি বি কাগান (Henri B. Kagan) এবং জাপানের বিজ্ঞানী কেনসো সোআই (Kenso Soai)। অসমমিত জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব ও স্ব-অনুঘটন আবিষ্কারের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
04:12 PM (IST) Oct 07
Kolkata News: মধ্য কলকাতার অন্যতম জনবহুল ও ব্যস্ত অঞ্চল এন্টালি (Entally)। সারাদিন তো বটেই, এমনকী রাতেও এই অঞ্চলে যানবাহন চলাচল, ভিড় দেখা যায়। কিন্তু এই অঞ্চলেই অ্যাপ ক্যাব থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রকৃত ঘটনা জানার চেষ্টা শুরু হয়েছে।
03:29 PM (IST) Oct 07
Sourav Ganguly Conflict of Interest: সিএবি সভাপতি থাকাকালীনই আগামী মরসুমের আইপিএল-এ (IPL 2027) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই কারণে তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন সৌরভ।
03:28 PM (IST) Oct 07
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের বৈঠক আজ বেঙ্গালুরুতে শুরু হয়েছে, যেখানে কর্মচারী ও ডাক বিভাগের কর্মীদের বেতন এবং ভাতা নিয়ে আলোচনা হবে। ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশনস (FNPO) বেতন বৃদ্ধি এবং পদমর্যাদা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
03:25 PM (IST) Oct 07
পাহাড়ে পর্যটকদের যানজটের সমস্যা কমাতে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে চালুর পরিকল্পনা করা হয়েছে। প্রায় ৩ হাজার কোটি টাকার এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। পরিষেবা চালু হলে কার্শিয়াং থেকে দার্জিলিং পৌঁছতে মাত্র ৪৫ মিনিট সময় লাগতে পারে।
03:06 PM (IST) Oct 07
02:22 PM (IST) Oct 07
Human Body মাথা থেকে পা পর্যন্ত আমাদের শরীরের সব জায়গায় রক্ত চলাচল করে। রক্ত নেই বললেই নখ আর চুলের কথা মাথায় আসে। কিন্তু শরীরের আরও একটি গুরুত্বপূর্ণ অংশে এক ফোঁটাও রক্ত থাকে না। জানেন সেটা কী?
02:16 PM (IST) Oct 07
অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার কিস্তি পাওয়ার ক্ষেত্রে অক্টোবর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজোর মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না বা ভবিষ্যতে টানা টাকা আসতে থাকবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে এই মাসের ওপর। কেন জানেন?
02:05 PM (IST) Oct 07
CIA Fraud Case: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র শীর্ষ স্তরের এক কর্মকর্তা সবার চোখে ধুপলো দিয়ে যেভাবে বছরের পর বছর ধরে কোটি কোটি মার্কিন ডলারের দুর্নীতি করেছিলেন, তা দেখে তাজ্জব বনে গেছেন স্বয়ং মার্কিন তদন্তকারীরাও।
01:49 PM (IST) Oct 07
রকারি কর্মীদের বকেয়া DA মেটানোর প্রক্রিয়া শুরু হলেও Grant-in-Aid কর্মীদের বকেয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারা পাবেন বকেয়া ডিএ, জানুন বিস্তারিত।
12:54 PM (IST) Oct 07
12:28 PM (IST) Oct 07
Uruguay vs India Kolkata: প্রথমার্ধে লড়াই করেছে তাঁর দল। কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকগুলি গোলই হজম করতে হয়েছে তাদের। তবুও এতকিছুর মাঝে যে মাইলস্টোনটা আছে, যে চূড়ান্ত দামি এবং ভালোলাগার মুহূর্তটা আছে, সেটা হল ভারতের একটা গোল। দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল দল উরুগুয়ের বিরুদ্ধে ব্লু-টাইগার্সদের হয়ে একমাত্র গোলটি করেন অনিরুদ্ধ থাপা।
12:26 PM (IST) Oct 07
12:14 PM (IST) Oct 07
Virat Kohli 5 crore Allegation: প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার জন্য ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ৫ কোটি টাকা নিয়েছেন, সামাজিক মাধ্যমে এমন এক বিতর্কিত দাবি উঠতেই তার কড়া জবাব দিল টিম কোহলি
11:53 AM (IST) Oct 07
Rahul Gandhi FIR: নির্বাচন কমিশনের দিকে যাওয়ার সময় আকাশবাণী ভবনে জোর করে ঢোকার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ইন্ডিয়া জোট কেন্দ্রকে 'স্বৈরাচারী' বলছে, আর বিজেপির দাবি রাহুল 'নৈরাজ্য' ছড়াচ্ছেন।
11:51 AM (IST) Oct 07
এই চার্জ নভেম্বর মাস থেকে কার্যকর হবে এবং নভেম্বরের বিলে প্রতি ইউনিটে ৩০ পয়সা হারে ‘ট্রু-আপ চার্জ’ ধার্য করা হবে। এছাড়াও, ডিসেম্বর মাস থেকে এই চার্জ আরও বাড়বে।
11:34 AM (IST) Oct 07
Nabanna Salary Hike: পুজোর আগেই রাজ্যের এক শ্রেণির সরকারি কর্মীদের জন্য এল বড় আর্থিক সুখবর। অক্টোবর থেকেই তাঁদের মাসিক প্রাপ্য টাকার পরিমাণ বাড়তে চলেছে। বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ একটি ভাতা, যার ফলে বছরে মিলবে অতিরিক্ত আর্থিক সুবিধা। কিন্তু কোন ভাতা বাড়ল, কত টাকা বাড়ল এবং ঠিক কারা পাবেন এই সুবিধা?
11:26 AM (IST) Oct 07
Stock Market Update: ব্রোকারেজ হাউসের ইতিবাচক প্রতিবেদনের জেরে পিভিআর ইনক্সের শেয়ারের দাম ৪ শতাংশ বেড়েছে। ESDS সফটওয়্যারের শেয়ার ৫% বেড়েছে।অন্যদিকে, প্রায় চার বছর পর রেপো রেট বৃদ্ধি করল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। রেপো রেট পরিবর্তনের জেরে উৎসবের মরশুমে বাড়ি এবং গাড়ির সুদ বাড়তে চলেছে।
11:24 AM (IST) Oct 07
10:52 AM (IST) Oct 07
পঞ্চম বছরে পদার্পণ করা রাশিয়া-ইউক্রেন সংঘাত অবসানে মধ্যস্থতার ক্ষেত্রে বড় ভূমিকা পালনের লক্ষ্যে ভারত একটি তিন-দফা যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। এই যুদ্ধবিরতি প্রস্তাবে জ্বালানি পরিকাঠামো এবং কৃষ্ণ সাগর (Black Sea) দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে এস জয়শঙ্কর এই যুদ্ধবিরতি প্রস্তাবটি জানিয়েছিলেন বলে সূত্রের খবর।
10:44 AM (IST) Oct 07
Lionel Messi: গ্যালারি জুড়ে ‘মেসি মেসি' গর্জন এবং অনেকের চোখে তখন জল। মেসিও কাঁদলেন। বিশ্ব ফুটবলের কোটি কোটি সমর্থক যার জন্য ইমোশনাল। সেই মেসি, যিনি নিজেও কাঁদলেন এবং কাঁদালেন। সত্যিই স্মরণীয়। মেসি ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে থাকা সতীর্থদের জড়িয়ে ধরেন। গ্যালারি তখন ফেটে পড়ছে দর্শকদের উল্লাস আর হাততালিতে।
10:32 AM (IST) Oct 07
WB Farmers: অনলাইনেই এবার থেকে মিলবে চাষের যন্ত্রপাতি। কৃষকদের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার। কারা আবেদন জানাতে পারবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
10:12 AM (IST) Oct 07
রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে তেলবাহী একটি জাহাজে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হামলার পর লাইবেরিয়ার পতাকাবাহী ওই তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ আগুন ধরে যায়। জাহাজটিতে থাকা ২৩ জন ক্রু সদস্যই ভারতীয় নাগরিক বলে জানিয়েছে রাশিয়ার পরিবহণ মন্ত্রক। ঘটনাটি ঘটেছে রাশিয়ার জনপ্রিয় পর্যটন শহর সোচির কাছে কৃষ্ণসাগরে।
09:58 AM (IST) Oct 07
Smith Machchar: বিমানের ভিতর কো পাইলটের হামলায় ক্ষতবিক্ষত ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ঠিক কী হয়েছিল সেদিন? ঘটনার বর্ণনা দিলেন ওই বিমানেরই প্রত্যক্ষদর্শী সহযাত্রী ইজরায়েলের চিকিৎসক। কোন অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:30 AM (IST) Oct 07
অন্নপূর্ণা যোজনায় আরও কড়া হচ্ছে যাচাই! সেপ্টেম্বরের পর অক্টোবরেও মিলবে কি ৩ হাজার টাকা? কারা পাবেন অক্টোবরের কিস্তি, আর নথি বা আবেদনে কী কী সমস্যা থাকলে তালিকা থেকে বাদ পড়তে পারেন, জেনে নিন বিস্তারিত।
09:29 AM (IST) Oct 07
অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল সরকার। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনারদের মহার্ঘ্য ভাতা (DA) ও মহার্ঘ্য ত্রাণ (DR) ৩ শতাংশ বাড়ানো হয়েছে।
08:57 AM (IST) Oct 07
অক্টোবর মাসের ১০ তারিখ হতে চলল। কিন্তু, এখনও জারি হল না কোনও বিজ্ঞপ্তি। সে কারণে সকলের মনে উঠেছে একটাই প্রশ্ন, অক্টোবর মাসে আদৌ মিলবে যুবশক্তির ৩ হাজার? এবার বেকার ভাতা নিয়ে সামনে এল নয়া তথ্য।
08:57 AM (IST) Oct 07
হাতে আর ২ দিন মতো বাকি। শনিবার থেকে শুরু হচ্ছে দেবী পক্ষ। চারিদিনে শুরু হবে ঢাকের বাদ্যি। এবার নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো। তাই এইবার পুজো ঘিরে সকলের মনে আছে নানা প্রশ্ন। আগেই বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছি এবার মহালয়ার দিল বঙ্গে আসবে মোদী। পরে শোনা যায় মোদীর বদলে আসবে অমিত শাহ। এবার এল আরও এক নতুন তথ্য । শোনা যাচ্ছে,মহালয়ার ইডেনের অনুষ্ঠানে থাকবেন না মোদী-শাহ।