WB Assembly Election 2026 Live Phase 1: Get real-time updates on West Bengal Assembly Election 2026 Phase 1 polling. Track voter turnout, key candidates from TMC, BJP, and Left-Congress, and latest news from 152 seats. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার সরাসরি খবর।

10:51 PM (IST) Apr 23
গরম সুজি সেদ্ধ করে মেখে হাতেই পরোটার আকার দিয়ে তাওয়ায় সেঁকে নিলেই তৈরি সুজির পরোটা। ময়দা বা বেলুন লাগে না, মাত্র ১০ মিনিটে হয়ে যায়। নরম আর মুচমুচে এই পরোটা দই, আচার বা তরকারির সঙ্গে খেতে দারুণ।
10:46 PM (IST) Apr 23
India Ships: গত এক সপ্তাহে হরমুজ প্রণালী থেকে নিরাপদে বেরিয়ে এসেছে ১০টি ভারতীয় জাহাজ। তবে পারস্য উপসাগরে এখনও ১৪টি জাহাজ আটকে রয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক (MEA)।
09:47 PM (IST) Apr 23
HIGH COURT: রাজ্য সরকারি ক্রমীদের সংশোধিত বেতন কাঠামো বা রোপা ২০১৯ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার চূড়ান্ত শুনানি এখনও হয়নি। ২৭ এপ্রিল এই মামলা শুনতে পারে কলকাতা হাইকোর্ট।
09:09 PM (IST) Apr 23
2026 West Bengal Legislative Assembly election: বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত হিংসা, অশান্তি, সন্ত্রাস, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগ ওঠে। মুর্শিদাবাদের পাশাপাশি কোচবিহারেও হিংসা ছড়ায়। অভিযোগের তির শাসক দলের দিকে।
08:57 PM (IST) Apr 23
বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হল। পশ্চিমবঙ্গ প্রায় ৯২ শতাংশ ভোটদানের নিরিখে রেকর্ড গড়ল, যা তামিলনাড়ুর চেয়ে অনেকটাই বেশি। নির্বাচন কমিশন এই বিপুল অংশগ্রহণের জন্য দুই রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানিয়েছে।
08:36 PM (IST) Apr 23
Tamil Nadu Elections 2026: বাংলার প্রথম দফার মতই একই সঙ্গে নির্বাচন হওয়া তামিলনাড়ুতেও রেকর্ড ভোট পড়ল। বৃহস্পতিবার এক দফাতেই তামিলনাড়ুর ২৩৪টি মানে সব কটি আসনেই ভোটগ্রহণ হল। সন্ধ্যা ৬টা অবধি ভোটদানের হার ৮৪.৫৬ শতাংশ। ভোটদানের হার ১০-১২ শতাংশ বাড়ল।
08:32 PM (IST) Apr 23
Served to Voters: রেকর্ড ভোট পড়ল প্রথম দফায়। রাজ্যের ১৬টি জেলায় ভোট দানের হার প্রায় ৯০ শতাংশ। মোটের ওপর ভোট শান্তিপূর্ণ। কিন্তু প্রথম দফার ভোটেও রাজ্যের একাধিক অভিযোগ উঠেছে। যারমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ভোটার মধ্যে খাবার বিলি করা।
08:20 PM (IST) Apr 23
2026 West Bengal Legislative Assembly election: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হল। এদিন ১৬ জেলা মিলিয়ে ১৫২ আসনে ভোটগ্রহণ করা হয়েছে। একেবারে শান্তিপূর্ণ ভোট হয়নি। বিক্ষিপ্ত হিংসা, অশান্তি, অপ্রীতিকর ঘটনার মধ্যে দিয়ে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হল।
07:30 PM (IST) Apr 23
১২৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর অলিম্পিকের মঞ্চে ফিরতে চলেছে ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের (LA 2028) জন্য ভেন্যু বা মাঠ চূড়ান্ত করেছে। ক্যালিফোর্নিয়ার পোমোনায় অবস্থিত ফেয়ারপ্লেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার সবকটি ম্যাচ।
06:58 PM (IST) Apr 23
Weather Update: দক্ষিণবঙ্গের অধিকাংশ মানুষই আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তখনই স্বস্তির খবর দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়়ে। তবে এখনই গরমের অস্বস্তি থেকে রেহাই নেই।
06:48 PM (IST) Apr 23
2026 West Bengal Legislative Assembly election: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হল। এদিন মোট ১৫২ আসনে ভোটগ্রহণ করা হল। ভোট মেটার আগেই শাসক ও বিরোধী দলের মধ্যে তরজা শুরু হয়েছে। দু'পক্ষই দাবি করছে, দ্বিতীয় দফার ভোটের আগেই তারা জয় পাচ্ছে।
06:38 PM (IST) Apr 23
Suvendu Adhikari: ''রাজ্যে ২০১১ সালের বিধানসভা ভোটেও এত প্রতিষ্ঠান বিরোধী ঝড় দেখিনি, এবার যতটা দেখছি।" এদিন সকালে নিজের ভোট দিয়ে এমনই মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
06:17 PM (IST) Apr 23
বাংলায় প্রথম ভোটগ্রহণে রেকর্ড ভোটদান। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ। ২০১১-কে ছাড়িয়ে গেল ২০২৬। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮৯.৯৩ শতাংশ। এখনও এক ঘণ্টা ভোট হবে। ভোটদানের হার ৯০ শতাংশেরও বেশি পেরিয়ে যেতে পারে। ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগেই ২০২১ বা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটদানের হারকে অনেকটা ছাপিয়ে গেল এ বারের বিধানসভা নির্বাচন।
05:55 PM (IST) Apr 23
PM Modi ON TMC: বৃহস্পতিবার মথুরাপুরের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলা জুড়ে পরিবর্তনের ঝড় বইছে। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস বাংলার মহিলাদের অধিকার কেড়ে নিয়েছে।
05:49 PM (IST) Apr 23
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিন বিকেল পাঁচটা পর্যন্ত ৮৯.৯৩ শতাংশ ভোট পড়ল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের চেয়ে এবার বেশি ভোট পড়ল।
05:37 PM (IST) Apr 23
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় গ্রেফতার হল পাঁচজনকে। অভিযোগ, বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে প্রকাশ্যে মারধরের ভিডিও সামনে আসতেই তৎপর হয় প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়।
05:24 PM (IST) Apr 23
Humayun Kabir: বেলডাঙা আর রেজিনগরের প্রস্তাবিত বাবরি মসজিদ স্থলে পৌঁছে যান হুমায়ুন কবীর। সেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে বলেও তাঁর সঙ্গে থাকা সাংবাদিকদের দেখান। আর তারপরই রাজ্যের শাসক আর বিরোধী দলকে রীতিমত ধুয়ে দিলেন হুমায়ুন কবীর।
04:42 PM (IST) Apr 23
ভোটকেন্দ্রের সামনেই গাছ ভেঙে পড়ে চাপা পড়লেন বিজেপি কর্মী । আর তাঁকে উদ্ধার করতে ছুটে এলেন তৃণমূল কর্মীরা। ঘটনাটি ঘটেছে সিউড়ি বিধানসভা এলাকায়। জখম যুবকের নাম জিকো চট্টরাজ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
04:23 PM (IST) Apr 23
বৃহস্পতিবার কলকাতায় বিজেপির দলীয় অফিসে একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্বিতীয় দফার ভোটের আগে এই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ। বিজেপি সূত্রের খবর দ্বিতীয় দফা ভোটের রণকৌশল ঠিক করেই এই বৈঠক।
04:15 PM (IST) Apr 23
2026 West Bengal Legislative Assembly election: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। রাজ্যের বিভিন্ন জেলায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে। বিক্ষিপ্ত অশান্তি, হিংসা, ভোটে বাধার অভিযোগ উঠলেও, মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।
04:05 PM (IST) Apr 23
04:04 PM (IST) Apr 23
দুপুর ৩টে পর্যন্ত রেকর্ড ভোট পড়ল প্রথম দফার ভোটে। নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ৩টে পর্যন্ত ৭৮.৭৭ শতাংশ ভোট পড়েছে। প্রথম দফায় দুপুর ৩টে পর্যন্ত ১৬টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে, ৮১.৪৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে, এখানে ৭৪.০৭ শতাংশ ভোট পড়েছে।
03:57 PM (IST) Apr 23
রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল ৭৮.৭৭ শতাংশ। রাজ্যের ১৬ জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে। এই জেলায় ৮১.৪৯ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে। এই জেলায় ৭৪.০৭ শতাংশ ভোট পড়েছে।
03:49 PM (IST) Apr 23
হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রার গাড়ির (Agnimitra Paul Car Ransacked) পিছনের দিকের কাচ বেশির ভাগটাই ভেঙে গিয়েছে। হীরাপুর থানায় গিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে বিজেপি।
03:33 PM (IST) Apr 23
রাজ্যে প্রথম দফা ভোটের দিনই স্বস্তি পেলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হওয়া থেকে তিনি কিছুদিন ছাড় পেলেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ভোট মেটার পরে তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে।
03:20 PM (IST) Apr 23
West Bengal Election 2026: কমিশনের তরফ থেকে শুক্রবার আদালতে হলফনামা জমা দেওয়া হবে (west bengal election 2026)। সেই হলফনামায় কমিশন জানিয়ে দেবে, কেন ভোটের ঠিক দু-দিন আগে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাইকে বিধিনিষেধ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি এবার কার্যত, কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের।
03:15 PM (IST) Apr 23
ভোট গ্রহণ শুরু হওয়ার পরের চার ঘণ্টায় অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে ২৬০টি অভিযোগ দায়ের করা হয়েছে।
03:02 PM (IST) Apr 23
আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের উপর হামলার অভিযোগ। তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকায়। অগ্নিমিত্রার গাড়ির পিছনের দিকের কাচ বেশির ভাগটাই ভেঙে গিয়েছে। হীরাপুর থানায় গিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে বিজেপি।
অগ্নিমিত্রা জানান, তিনি বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন। রহমতনগর হাই স্কুলের বুথ পরিদর্শন করে বেরোন তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময়েই চলন্ত গাড়িতে পিছন থেকে পাথর ছোড়া হয়েছে।
02:56 PM (IST) Apr 23
I-PAC Case: আজ I-PAC মামলায় উত্তপ্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস। সলিসিটার জেনারেল তুষার মেহতার সঙ্গে বাদানুবাদে জড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী। I-PAC মামলার শুনানিতে গতকাল, বুধবারই সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল
02:50 PM (IST) Apr 23
2026 West Bengal Legislative Assembly election: প্রচণ্ড গরমের মধ্যেই রাজ্যের ১৫২ আসনে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। আবহাওয়া প্রতিকূল হলেও, ভোটদানের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। বাংলার যে কোনও নির্বাচনেই ভোটদানের হার বেশি থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
02:23 PM (IST) Apr 23
West Bengal Election 2026: বহরমপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জানালেন, “এবার দেখছি বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এটা ভালো দিক। ফলে, ভোটকেন্দ্রে ঢুকে গিয়ে ছাপ্পা দেওয়া এবং বুথ দখল করা! এইসব এবার চলবে না। তবে বাইরে থেকে কিংবা দূর থেকে ভয় দেখানোর চেষ্টা করছে কোথাও কোথাও।"
02:22 PM (IST) Apr 23
দুপুর একটা পর্যন্ত রাজ্যের ১৫২ আসন মিলিয়ে গড়ে ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে সর্বাধিক ৬৫.৭৭ শতাংশ ভোট পড়েছে। মালদায় সর্বনিম্ন ৫৮.৪৫ শতাংশ ভোট পড়েছে।
01:56 PM (IST) Apr 23
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। ইরানের সংবাদমাধ্যম এবং নিরাপত্তা সংস্থাগুলো ইঙ্গিত দিয়েছে যে সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবলগুলোকে তারা টার্গেট করতে পারে।
01:47 PM (IST) Apr 23
Narendra Modi Rally: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) প্রথম দফার ভোটগ্রহণের দিনই রাজ্যের একাধিক প্রান্তে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদী। তিনি নদিয়া জেলার কৃষ্ণনগরে জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে (AITC) তীব্র আক্রমণ করেছেন।
01:35 PM (IST) Apr 23
West Bengal Election 2026: বৃহস্পতিবার সকালে, একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, করণদিঘি বিধানসভার সিপিএম প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন বিভিন্ন বুথে ঘোরার সময় মাঝে রাস্তায় গাড়ি থামান। তারপর একটি দোকান থেকে বিড়ি কেনেন এবং বিক্রেতার সঙ্গে তিনি গল্প করেন। এরপর সোজা চলে যান পাশের ক্যাম্প অফিসে।
12:51 PM (IST) Apr 23
West Bengal Election 2026: জানা যাচ্ছে, বুথের ৮৮২ জনের মধ্যে ৩১৭ জনের নামই বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তারা পরিষ্কার জানালেন, “কোনও দলের কোনও প্রার্থী আমাদের পাশে এসে দাঁড়ায়নি। কেউ আসেইনি আমাদের গ্রামে প্রচার করতে।" শুরু হল বিধানসভা নির্বাচন। রাজ্যের ১৫২টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে ভোটগ্রহণ পর্ব (West Bengal Election 2026)।
12:48 PM (IST) Apr 23
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতেই তাঁকে কিল, চর-ঘুষি মারা হয়। সেই ছবি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। এই ঘটনার খানিক আগেই বুথে বিজেপি এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তোলেন তিনি। প্রার্থী নিজেই তাড়া করেন তৃণমূল কর্মীদের।
12:19 PM (IST) Apr 23
মুর্শিদাবাদের নওদায় তুলকালাম। হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল কর্মীদের চরম ধস্তাধস্তি-হাতাহাতিতে ধুন্ধুনমার পরিস্থিতি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও হাতাহাতি-ধস্তাধস্তির অভিযোগ। মুখোমুখি হুমায়ুন কবীর এবং তৃণমূল কর্মীদের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি। নওদায় তৃণমূল ও আম জনতা উন্নয়ন পার্টির মধ্যে চরম বচসা। ভাঙা হল হুমায়ুন কবীরের গাড়ি
12:18 PM (IST) Apr 23
মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে ভোট দিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরে ভগবৎ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ভোট দেন তিনি। বুথ থেকে বেরিয়ে তিনি বলেন, “মানুষকে বলব, সুস্থ ভাবে ভোট করুন। কুল কুল ঠান্ডা, আরামসে ভোট করুন।”
12:17 PM (IST) Apr 23
কেশপুর বিধানসভার দিঘা বুথে ভোট দিয়ে বেরনোর পর মারা গেলেন এক মহিলা ভোটার। পটাশপুরের মারা গিয়েছেন একজন। পটাশপুরের বামনবাড় জুনিয়ার হাইস্কুলের ২৩৪ নম্বর বুথেও ভোটারের মৃত্যুর খবর এসেছে।