LIVE NOW
Published : Mar 07, 2026, 08:29 AM ISTUpdated : Mar 07, 2026, 11:12 PM IST

Ajker Bangla News Live: President Droupadi Murmu - 'রাষ্ট্রপতিকে অপমান করেছে রাজ্য প্রশাসন,' তোপ প্রধানমন্ত্রীর

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

President Droupadi Murmu addresses the Nation on the eve of the 77th Republic Day

11:12 PM (IST) Mar 07

President Droupadi Murmu - 'রাষ্ট্রপতিকে অপমান করেছে রাজ্য প্রশাসন,' তোপ প্রধানমন্ত্রীর

President Droupadi Murmu: আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি-র (BJP) দাবি, রাজ্য সরকারকে ভারতের রাষ্ট্রপতি ও আদিবাসী সমাজের প্রতি দেখানো এই অসম্মানের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Prime Minister Narendra Modi) সরব।

Read Full Story

09:49 PM (IST) Mar 07

India vs Japan - এএফসি এশিয়ান কাপে জাপানের বিরুদ্ধে ১১ গোল হজম! লজ্জার হার মহিলা দলের

India vs Japan: পুরুষদের ফুটবলে ভারতের চেয়ে অনেক এগিয়ে গিয়েছে জাপান। মহিলা ফুটবলেও ছবিটা বিন্দুমাত্র আলাদা নয়। শনিবার এএফসি উইমেনস এশিয়া কাপের (AFC Women's Asian Cup 2026) ম্যাচে ভারত ও জাপানের ফুটবলের গুণগত মানের পার্থক্য ফের স্পষ্ট হয়ে গেল। লজ্জাজনক হারে বড় ধাক্কা খেল ভারতের মহিলা ফুটবল দল।

Read Full Story

08:30 PM (IST) Mar 07

Mamata Banerjee - 'ডিডি গেঞ্জির মতো দিদিকে চোখ বন্ধ করে ভরসা করেন মানুষ,' বললেন প্রতীক উর

Mamata Banerjee Dharna: শুক্রবার এসআইআর-এর (SIR West Bengal) প্রতিবাদে ধর্মতলায় ধর্না শুরু করেছেন তৃণমূল কংগ্রেস (AITC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই ধর্নামঞ্চে যোগ দিয়েছেন সদ্য বাম দল ছেড়ে শাসক দলে যোগ দেওয়া প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)। তিনি শনিবার ধর্নামঞ্চ থেকে ভাষণ দিলেন।

Read Full Story

07:45 PM (IST) Mar 07

বিশ্বকাপ ফাইনালের আগে জমকালো সমাপ্তি অনুষ্ঠান, কটা থেকে শুরু-কে কে পারফর্ম করবেন?

T20 World Cup 2026 closing ceremony: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬০-র ফাইনাল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে এই মেগা টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই হাই-ভোল্টেজ ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে, টস হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

Read Full Story

07:30 PM (IST) Mar 07

75+ Happy International Women’s Day Wishes in Bengali - শুভেচ্ছা জানান পরিচিত সেই সব নারীদের যারা আপনার জীবনের সঙ্গে নানাভাবে জড়িত

75+ Happy International Women’s Day Wishes in Bengali: আন্তরিক শুভেচ্ছা, অনুপ্রেরণামূলক উক্তি, বার্তা, এসএমএস, ছবি এবং শুভেচ্ছা জানিয়ে নারী দিবস উদযাপন করুন। মা, বোন, বন্ধু, সহকর্মী, বান্ধবী এবং অংশীদারদের সহ আপনার জীবনের আশ্চর্যজনক নারীদের সাথে এই সুন্দর নারী দিবসের শুভেচ্ছা শেয়ার করুন।

Read Full Story

07:28 PM (IST) Mar 07

India vs New Zealand - 'নতুন কিছু বলুক,' স্যান্টনারের দর্শকদের চুপ করানোকে ব্যঙ্গ সূর্যর

India vs New Zealand: রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই। এই ম্যাচের আগে দুই দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও মিচেল স্যান্টনারের (Mitchell Santner) কথার লড়াই জমে উঠেছে।

Read Full Story

06:38 PM (IST) Mar 07

LPG Price - বড় খবর! বেশি টাকা দিতে হবে না, আগের দামেই রান্না গ্যাস সিলিন্ডার পাবেন এরা

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এখন ভারতেও প্রভাব ফেলছে। এই উত্তেজনার মধ্যে ডোমেস্টিক এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। কলকাতায় ১৪.২ কিলো রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা।

Read Full Story

06:19 PM (IST) Mar 07

Ranbir Kapoor - "রণবীরের সঙ্গে কাজ করাটা বিরাট শিক্ষা", কেন এমন বললেন 'অ্যানিম্যাল' সহ-অভিনেতা?

২০২৩ সালের অন্যতম চর্চিত ছবি ছিল 'অ্যানিম্যাল'। রণবীর কাপুরের অভিনয় নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনই ছবিটিকে ঘিরে বিতর্কও কম হয়নি। তবে বক্স অফিসে বিপুল সাফল্য পায় এই ছবি। এবার 'অ্যানিম্যাল'-এর সেটের কিছু অজানা গল্প শোনালেন অভিনেতা শ্রীনাথ মগন্তি।
Read Full Story

06:16 PM (IST) Mar 07

West Asia Conflict - চার্টার ফ্লাইটের ব্যবস্থা আইসিসি-র, ভারত থেকে দেশে ফিরছেন ক্রিকেটাররা

Dubai Airspace: যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ের আকাশপথ বন্ধ থাকায় টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে বিদায় নেওয়ার পরেও ভারতে আটকে পড়েছেন বিভিন্ন দলের ক্রিকেটাররা। এবার তাঁদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থার কথা জানাল আইসিসি। ফলে ক্রিকেটারদের সমস্যা মিটতে চলেছে।

Read Full Story

05:35 PM (IST) Mar 07

Petrol Diesel Price - রান্নার গ্যাসের পর কি পেট্রোল-ডিজেলের দামও বাড়বে? সরকার যা জানাল

রান্নার গ্যাসের দাম বাড়লেও পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগের মধ্যেও জানাল সরকার। যদিও সূত্রের মাধ্যমে এই খবর জানা গিয়েছে।

Read Full Story

04:59 PM (IST) Mar 07

Iran Vs US - আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ-অপরাধের অভিযোগ, রাষ্ট্রসংঘে সরব ইরান

Iran Vs US রাষ্ট্রসংঘে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মারাত্মক অভিযোগ আনল ইরান। তাদের দাবি, ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena-কে ডুবিয়ে দিয়েছে আমেরিকা। এই হামলায় প্রায় ১০০ জন ইরানি নাবিক শহিদ হয়েছেন বলে জানানো হয়েছে।

 

Read Full Story

04:48 PM (IST) Mar 07

Mahua Moitra - 'তৃণমূলকে সমর্থন না করলে বাঙালি থাকার অধিকার নেই!' দাবি মহুয়া মৈত্রর

Mahua Moitra: কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস (AITC) সাংসদ মহুয়া মৈত্র মাঝেমধ্যেই বিতর্কিত মন্তব্য করেন। এবার ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ধর্নামঞ্চে হাজির হয়ে বাংলা ও বাঙালি নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শাসক দলের সাংসদ। তাঁর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

Read Full Story

04:39 PM (IST) Mar 07

বাডির মহিলাদের নামে জমি-বাড়ি কিনলে লক্ষ লক্ষ টাকা বাঁচানো যায়, ফন্দিটা এখনও জানেন না?

অনেক ভারতীয় পরিবারের জন্য বাড়ি কেনা জীবনের সবচেয়ে বড় মাইলফলকগুলির মধ্যে একটি। এটি প্রায়শই বছরের পর বছর ধরে সঞ্চয়, পরিকল্পনা এবং আর্থিক অগ্রাধিকার বিবেচনা করার পরে আসে। কিন্তু একটি জিনিস যা অনেক ক্রেতা এখনও উপেক্ষা করেন তা হল, যখন একজন মহিলা তাঁর নিজের নামে একটি সম্পত্তি কেনেন, তখন আর্থিক সুবিধা পাওয়া যায়।

Read Full Story

04:34 PM (IST) Mar 07

কাল থেকে টানা ৪ দিনের বৃষ্টি বঙ্গে, কবে কোথায় বৃষ্টি? রইল তারই পূর্বাভাস

Rain Forecast: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল থেকেই বৃষ্টি শুরু হবে বঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কাল থেকেই বৃষ্টি শুরু হবে বঙ্গে। চলবে চার দিন আর্থাৎ বুধবার পর্যন্ত।

 

Read Full Story

03:34 PM (IST) Mar 07

President Draupadi Murmu - 'মমতা বোধহয় রাগ করেছেন', শিলিগুড়িতে আদিবাসী সম্মেলনে এসে কেন বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বাংলায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠান ঘিরে চরম শোরগোল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রশাসন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। উত্তরবঙ্গের শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিধাননগরের বদলে গোঁসাইপুরে সেই সভা হয়। যেখানে অতি কম সংখ্যায় মানুষ উপস্থিত ছিলেন। আর তাতেই অসন্তুষ্ট হন রাষ্ট্রপতি।

Read Full Story

03:32 PM (IST) Mar 07

Lakhpati Didi - বছরে আয় ১০ লাখ! গুজরাটের এক সাধারণ গৃহবধূ যেভাবে বহু মহিলার অনুপ্রেরণা হয়ে উঠলেন

Lakhpati Didi: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে সকলের নজর কেড়েছেন গুজরাটের আস্মিতা অশোক প্যাটেল। সাধারণ কৃষক পরিবারের মেয়ে থেকে আজ তিনি একজন সফল উদ্যোগপতি, যাঁর বার্ষিক আয় ১০.২০ লক্ষ টাকা। আরও ১০ জন গ্রামীণ মহিলাকে তিনি স্বনির্ভর করেছেন।

 

Read Full Story

03:25 PM (IST) Mar 07

India vs New Zealand - 'দর্শকদের চুপ করিয়ে দিতে চাই,' ফাইনালের আগে হুঙ্কার স্যান্টনারের

India vs New Zealand: রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে ভারত-নিউজিল্যান্ড লড়াই। তেতে উঠেছে সারা দেশ। পাল্টা হুঙ্কার কিউয়ি শিবিরের।

Read Full Story

03:16 PM (IST) Mar 07

Birbhum - ভোটের আগেই উত্তপ্ত বীরভূম, পরপর বোমা বিস্ফোরণে ভাঙল স্বাস্থ্যকেন্দ্রের পাঁচিল

Birbhum Blast News: বিধানসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে রাজ্যজুড়ে ততই বাড়ছে বোমাবাজির ঘটনা। এবার ঘটনাস্থল কোনও নির্জন মাঠ বা পরিত্যক্ত বাড়ি নয়, বরং জনবহুল এলাকার একটি সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্র। মজুত করে রাখা বোমার প্রচণ্ড বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গেল দুবরাজপুর ব্লকের যশপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর।

Read Full Story

02:56 PM (IST) Mar 07

BJP To TMC - তৃণমূলে যোগ দিলেন বিজেপির হয়ে ভোটে লড়া মতিবুর রহমান

BJP To TMC: ভোটের মুখে ফের বিজেপির বড় নেতার তৃণমূল কংগ্রেসে যোগদান। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার পর এবার মালদার এক দাপুটে বিজেপি নেতা তথা ব্যবসায়ী যোগ দিলেন জোড়া ফুলে।

Read Full Story

02:47 PM (IST) Mar 07

সৌদি আরবে Mossad-র হয়ে কাজ করা ভারতীয় এজেন্ট গ্রেফতার? সত্যিটা জানা দরকার

শনিবার বিদেশ মন্ত্রক একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া দাবি খারিজ করে দিয়েছে যেখানে বলা হয়েছে যে সৌদি আরবে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এক্স-তে ব্যাপকভাবে ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয়েছিল যে সৌদি আরব কর্তৃপক্ষ ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত দুই কর্মীকে গ্রেফতার করেছে, যার মধ্যে একজন ভারতীয়।

Read Full Story

02:35 PM (IST) Mar 07

আমেরিকার আত্মসমর্পণের আর্জির কড়া প্রতিক্রিয়া ইরানের, পাল্টা মুসলিম ঐক্যে জোর

Iran-US Tension: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 'শর্তহীন আত্মসমর্পণের' কথা বলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এই স্বপ্ন আমেরিকাকে কবরে নিয়ে যেতে হবে।

 

Read Full Story

02:22 PM (IST) Mar 07

Iran Apologises to Gulf Neighbours - ভুল বোঝাবুঝিতেই হামলা! ক্ষমা চেয়ে যুদ্ধ নিয়ে বড় ঘোষণা ইরানের প্রেসিডেন্টের

Iran Apologises to Gulf Neighbours:প্রতিবেশী দেশগুলির বুকে বারবার আক্রমণের পর অবশেষে ইরান বলল,'ভুল হয়ে গেছে।' ইরানের প্রেসিডেন্ট মাসৌদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian) তাদের প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চেয়ে 

Read Full Story

01:33 PM (IST) Mar 07

Train Cancel - হাওড়া ডিভিশনে রবিবার প্রচুর ট্রেন বাতিল, লিস্টটা একবার চোখ বুলিয়ে নিন

আবার একাধিক ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হবে রবিবার ৮ মার্চ। এছাড়াও, অনেক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

Read Full Story

01:23 PM (IST) Mar 07

West Bengal Election - বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, সফর শেষেই ভোট ঘোষণা?

West Bengal Election News: ৮ থেকে ১০ মার্চ কলকাতা সফরে আসছে কমিশনের ফুল বেঞ্চ। হাতে গোনা আর একমাসও সময় নেই। তার আগেই এসআইআর-এর কাজকর্ম শেষ হলেই ঘোষণা হয়ে যাবে ভোটের দিনক্ষণ। কবে হবে ভোট? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

01:10 PM (IST) Mar 07

আজ থেকেই ব্যাঙ্কে ঢুকবে Yubasathi প্রকল্পের ১৫০০ টাকা, ধর্মতলায় বড় ঘোষণা মমতার

Mamata Banerjee: ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ধর্নার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেই মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন, আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা বিলি করা হবে।

 

Read Full Story

01:08 PM (IST) Mar 07

New Union Territory - বিহার ও বাংলাকে ভেঙে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হবে? আসল কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার

বাংলা ও বিহারের ৬টি জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। এমনই খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন,বাংলা ও বিহারকে ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।

Read Full Story

12:48 PM (IST) Mar 07

8th Pay Commission Update - অষ্টম বেতন কমিশনে কি OPS-এর দাবি পূরণ হবে? কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কী রয়েছে আপডেট

8th Pay Commission Update: অষ্টম বেতন কমিশনের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বিতর্ক তুঙ্গে। কর্মচারী ইউনিয়নগুলি পুরাতন পেনশন প্রকল্প (OPS) পুনর্বহালের দাবি জানাচ্ছে এবং জাতীয় পেনশন ব্যবস্থা (NPS) ও ইউনিফাইড পেনশন প্রকল্প (UPS) বাতিলের পক্ষে। 

Read Full Story

12:46 PM (IST) Mar 07

কেন্দ্র্রের বিরুদ্ধে 'বঙ্গভঙ্গ'-র অভিযোগ মমতার, শুনে রাজ্য বিজেপি কী বলল?

বাংলা ও বিহারকে ভাগ নাকি কেন্দ্রীয় সরকার নতুন কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার পরিকল্পনা করেছে। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে শনিবার এই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, তিনি তা হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Read Full Story

12:24 PM (IST) Mar 07

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে TMC, বড় নির্দেশ দিয়েছেন মমতা

Om Birla: লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত। কংগ্রেস সাংসদদের আনা এই প্রস্তাব নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে উত্তাল হতে পারে সংসদ।

 

Read Full Story

11:54 AM (IST) Mar 07

LPG Price Hike - ইরান যুদ্ধের কোপ হেঁশেলে? এক ধাক্কায় ৬০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

LPG Price Hike: শনিবার, ৭ মার্চ থেকে দেশজুড়ে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের জন্য এখন আরও বেশি টাকা গুনতে হবে। বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে ১১৫ টাকা।

 

Read Full Story

11:44 AM (IST) Mar 07

'বাংলা ও বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল করবে', ধর্মতলায় বিরাট দাবি মমতার

পশ্চিমবঙ্গ ও বিহারের কয়েকটি জেলা নিয়ে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার পরিকল্পনা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বলেন, "বাংলা ও বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত করবে, করতে দেব না।"

Read Full Story

11:10 AM (IST) Mar 07

নতুন অস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে হামলা IRGC-র , ৩০০০ এলাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

Iran Vs US War: IRGC 'অপারেশন ট্রু প্রমিস ৪'-এর ২৩তম পর্যায়ে আমেরিকার বিভিন্ন ঘাঁটি , অধিকৃত অঞ্চলে নতুন প্রজন্মের মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আমেরিকা জানিয়েছে, 'অপারেশন এপিক ফিউরি'-র অধীনে ইরানে ৩০০০-এর বেশি টার্গেটে হামলা চালানো হয়েছে।

Read Full Story

11:09 AM (IST) Mar 07

Fake Medicine - ফের সক্রিয় জাল ওষুধ চক্রের কারবার, নামী ওষুধ বিপণী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Fake Medicine: জেলায়-জেলায় জাল ওষুধের রমরমা। ডাক্তারের লেখা প্রেসক্রাইব ওষুধের সঙ্গে মিলছে না দোকান থেকে দেওয়া ওষুধ। কলকাতার পর এবার শহরতলির নামী দোকানের বিরুদ্ধে একই অভিযোগ। ঠিক কী ঘটনা ঘটেছে? এবং কোথায় হয়েছে? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:38 AM (IST) Mar 07

Red Heifer Birth Prediction - ইজরায়েলে লাল গাভীর জন্ম নাকি পৃথিবীর শেষের ইঙ্গিত, কী বলছে বাইবেল?

ইজরায়েলে ২০০০ বছরে প্রথম একটি লাল গাভীর জন্ম হয়েছে, যা খ্রিস্টান ও ইহুদি ধর্মগ্রন্থে পৃথিবীর শেষের লক্ষণ হিসেবে বিবেচিত। এই ঘটনাটি বিশ্বজুড়ে ভয় ও বিতর্কের জন্ম দিয়েছে এবং জেরুজালেমের টেম্পল ইনস্টিটিউট গাভীটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছে।

Read Full Story

10:20 AM (IST) Mar 07

Kolkata News - বিধানসভা নির্বাচনের আগেই খাস কলকাতায় বিস্ফোরণ, পাইক পাড়ায় উড়ল বাড়ির চাল

Pike para Blast News: পাইকপাড়ার গাঙ্গুলি বাগানে এক পরিতক্ত ক্লাবে শনিবার সকাল ছটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে।। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের বাড়ির জানালার কাজ ভেঙে গেছে টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে চারতলা একটি বাড়ির ছাদে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

10:00 AM (IST) Mar 07

'সুপ্রিম' নির্দেশ মেনে এখনই DA দিতে পারবে না রাজ্য, পাল্টা ১৩ মার্চ সব অচল করার হুঁশিয়ারি কর্মীদের

DA CASE: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে এখনই পারবে না রাজ্য সরকার। রায় কার্যকর করার ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর আবেদন রাজ্যের। পাল্টা রাজ্য অচল করার হুঁশিয়ারি সরকারি কর্মীদের।

 

Read Full Story

09:41 AM (IST) Mar 07

Gold in Dubai - যুদ্ধের আবহে দুবাইতে জলের দরে বিকোচ্ছে সোনা! জেনে নিন এর আসল কারণ

Gold in Dubai: মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের উত্তেজনার কারণে দুবাইতে সোনার রপ্তানি ব্যাহত হচ্ছে এবং পর্যটকদের আনাগোনা কমে গেছে। এর ফলে, ব্যবসায়ীরা মজুত সোনা ছাড়ে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 

Read Full Story

09:35 AM (IST) Mar 07

Sukhoi Su-30 MKI - বিয়ের একদিন আগেই পরিবারে শোকের ছায়া, যুদ্ধবিমান দুর্ঘটনায় শহিদ অনুজ বশিষ্ঠ

Sukhoi Su-30: শুক্রবার বায়ুসেনার সদর দফতর থেকে একটি ফোনের মাধ্যমেই বশিষ্ঠের পরিবারকে এই দুঃসংবাদটি জানানো হয়। ফোনের ওপারে থাকা আধিকারিক জানান যে, যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে এবং কর্তব্যরত অবস্থায় বশিষ্ঠ শহিদ হয়েছেন। মুহুর্তের মধ্যে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

08:53 AM (IST) Mar 07

আকাশ ফুঁড়ে টার্গেট ছিন্নভিন্নকরে দেয় Blue Sparrow Missile,খামেনেইর মারণ-বাণ কতটা শক্তিশালী?

Blue Sparrow Missile: খামেনেইকে হত্যায় ইজরায়েল কী অস্ত্র ব্যবহার করেছিল, কতটা শক্তিশালী ছিল সেই অস্ত্র- তা নিয়ে জল্পনা চলছেই। ইজরায়েল সূত্রের খবর খামেনেইকে হত্যায় নেতানিয়াহু ব্যবহার করেছিলেন খুবই অল্প পরিচিত অস্ত্র ব্লু স্প্যারো মিসাইল।

 

Read Full Story

08:42 AM (IST) Mar 07

WB Sir - ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটার ইস্যুতে তৎপর নির্বাচন কমিশন, রাজ্যে আসছেন আরও জুডিশিয়াল অফিসার

West Bengal Sir Update: রাজ্যে নির্দিষ্ট সময়ে ভোট কি না তা স্পষ্ট করলেন না সিইও মনোজ আগরওয়াল। যদিও তাঁর ইঙ্গিত ফুল বেঞ্চ চারটে রাজ্য ঘুরে ফেলেছে। এখানেও এসে প্রস্তুতি দেখবে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

More Trending News